কুমিল্লায়
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছে।
এতে আহত হয়েছে মাইক্রোবাসের আরও চার যাত্রী।
রবিবার সকাল সাড়ে ৮টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
নিহত দুই ব্যক্তি হলেন- মাইক্রোবাসের যাত্রী দাউদকান্দির ভবানীপুরের কৃষক বাদশা মিয়া ও কেতন্দি গ্রামের দুলাল মিয়া।
এদিকে আহতদেরকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় সড়কে চলাচলকারী দাউদকান্দিগামী মাইক্রোবাসকে একইমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে পড়ে।
এতে মাইক্রোবাসের যাত্রী দাউদকান্দির ভবানীপুরের কৃষক বাদশা মিয়া ও কেতন্দি গ্রামের দুলাল মিয়া ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরও বলেন, নিহত দুই ব্যক্তির লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১২১৭ দিন আগে
ট্রেনে কাটা পড়ে কুমিল্লায় বাবা-ছেলে নিহত
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলে নিহত হয়েছেন।
২০৮৩ দিন আগে
কুমিল্লায় ‘হোম কোয়ারেন্টাইনে’ ৯২ জন প্রবাসী
কুমিল্লায় বিভিন্ন দেশ থেকে আসা ৯২ জন প্রবাসীদের উপজেলাগুলোর হোম কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণ রোধের জন্য পৃথক রাখার ব্যবস্থা) রাখা হয়েছে।
২৩৮৬ দিন আগে