ক্রিকেট
ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলকে সাকিব আল হাসান
ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি এই মাইলফলক অর্জন করেন।
সাকিব ২২৮ ম্যাচ এবং ২১৬ ইনিংস খেলে ওয়ানডেতে ৭০০০ রান করেছেন। তামিম ইকবালের পরে এই কীর্তি অর্জনকারী দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান তিনি।
আরও পড়ুন: ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকে সাকিব আল হাসান
ওয়ানডে ক্যারিয়ারে সাকিব ৯সেঞ্চুরি এবং ৫২ হাফ সেঞ্চুরি করেছেন এবং একই ফরম্যাটে ৩০০ উইকেটও নিয়েছেন।
এছাড়াও, শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া এবং পাকিস্তানের শহীদ আফ্রিদির পর সাকিব তৃতীয় খেলোয়াড় যিনি ওয়ানডেতে ৭০০০ রান এবং ৩০০ বা তার বেশি উইকেট নিয়েছেন।
সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। সিলেটে বাংলাদেশ এর আগে চারটি ওয়ানডে খেলেছে এবং সেগুলোর সব ম্যাচ জিতেছিল।
আরও পড়ুন: সাকিব আল হাসানের বায়োপিক বানাতে চান সৃজিত মুখার্জি
১১৭৪ দিন আগে
টি-টোয়েন্টি সিরিজ: বিশ্ব চ্যাম্পিয়নদের ঐতিহাসিক ধবলধোলাই টাইগারদের
বাংলাদেশ এক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করেছে। মঙ্গলবার ঢাকায় শ্বাসরুদ্ধকর তৃতীয় ম্যাচে, টাইগাররা ১৬ রানের জয় অর্জন করে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হতবাক করে দিয়েছে।
আগের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, টাইগাররা শক্তিশালী হয়ে ফিরে এসেছে এবং সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা দেখিয়েছে।
ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পরাজয় বাংলাদেশের জন্য একটি অস্বাভাবিক ধাক্কা হলেও টি-টোয়েন্টি জয় তা পূরণ করেছে।
ম্যাচের পর ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘আমরা সিরিজ হেরে সত্যিই হতাশ; বাংলাদেশকে অভিনন্দন, তারা আমাদেরকে সর্ম্পূর্ণরূপে ছাড়িয়ে গেছে।’
আরও পড়ুন: শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
তিনি বলেন, ‘আমরা মাঠে কিছু সুযোগ মিস করেছি, যা হতাশাজনক।’
তিনি বলেছেন যে তারা ১০০ করার পরেই দুটি উইকেট হারানোয় ম্যাচটি খারাপের দিকে মোড় নেয় এবং শেষ পর্যন্ত এরই মাশুলও দিতে হয়েছে তাদের।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাস ৫৭ বলে ১০টি চার ও এক ছক্কায় ৭৩ রান করেন। এরমধ্য দিয়ে প্রধম দুই উইকেট হারিয়ে টাইগাররা ১৫৮ রান করতে সক্ষম হয়। ২২ বলে তিনটি চারের সাহায্যে ২৪ রান করেন রনি তালুকদার।
স্বাগতিকদের বড় সংগ্রহের লক্ষ্যে শক্ত ভিত গড়ে দেন ওপেনাররা। রনি আউট হওয়ার পর লিটন ও শান্ত দায়িত্ব নেন এবং দলকে পথ দেখান।
তবে লিটনের আউট হওয়ার ফলে বাংলাদেশের গতি কমে যায় এবং শেষ ১৮ বলে শান্ত ও সাকিব আল হাসান বোর্ডে মাত্র ১৯ রান যোগ করতে পারেন।
জবাবে ব্যাট করতে নেমেই প্রথম উইকেট হারালেও সম্ভাবনাময় ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ডেভিড ম্যালান ও জস বাটলার জুটি ৭৬ বলে ৯৫ রান সংগ্রহ করেন।
১৩তম ওভারের পরে তারা এক উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছেছিল, কিন্তু ১৭তম ওভারের পরে তারা ১২৩ রান করতে গিয়ে পাঁচ উইকেট হারায়।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড
জেতার জন্য সফরকারীদের শেষ দুই ওভারে ৩১ রান দরকার ছিল, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।
১৯তম ওভারে বাংলাদেশের অধিনায়ক সাকিব মাত্র চার রান দিয়ে ইংল্যান্ডকে সিরিজের চতুর্থ পরাজয়ের দিকে ঠেলে দেয়।
শেষ ওভারে হাসান মাহমুদের প্রথম দুই বলে দুটি বাউন্ডারি হাকে ইংলিশরা এবং তৃতীয় বলে একটি সিঙ্গেল রান হয়।
শেষ তিন বলে তাই ইংল্যান্ডের তিনটি ছক্কা দরকার ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়।
ম্যালান অর্ধশত রান করেন এবং বাটলার ইংল্যান্ডের হয়ে ৪০ রান করেন। সবমিলিয়ে তারা ছয় উইকেট হারিয়ে ১৪২ রান করে ১৬ রানে ম্যাচটি হেরে যায়।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ২৬ রানে দুটি উইকেট নিয়েছেন এবং তানভীর, সাকিব ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট পেয়েছেন। মুস্তাফিজুর এই ম্যাচে টি-টোয়েন্টিতে তার ১০০ তম উইকেট পূর্ণ করেছেন।
ম্যাচের পর বলেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা এই সিরিজে সত্যিই ভাল খেলেছি, ব্যতিক্রমীভাবে ফিল্ডিং করেছি এবং এটি একটি বড় পরিবর্তন ছিল।’
ম্যাচের রান সংগ্রহের জন্য তিনি লিটন, রনি ও শান্তকে কৃতিত্ব দেন।
বাংলাদেশ শিগগিরই পরবর্তী খেলার জন্য প্রস্তুতি শুরু করবে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ ১৮ মার্চ সিলেটে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
১১৭৮ দিন আগে
শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ঢাকায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে তিন ম্যাচের শেষ দিনে এই লক্ষ্য দিল টাইগাররা।
লিটন দাস ৫৭ বলে ৭৩, শান্ত ও রনি তালুকদার যথাক্রমে ৪৭ ও ২৪ রান করেন।
এর আগে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড
১১৭৮ দিন আগে
তৃতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এছাড়া প্রথম দুই ম্যাচে টানা দুই পরাজয়ের মধ্যদিয়ে সিরিজ হারলেও, সফরকারীরা ভালো অভিজ্ঞতা নিয়ে সিরিজ শেষ করতে চায়।
বাংলাদেশ তার আজকের একাদশে দুটি পরিবর্তন করেছে।
আরও পড়ুন: ক্যারিয়ারের সেরা বোলিংয়ে মিরাজের রেকর্ড, ইংল্যান্ড ১১৭ রানে অলআউট
আফিফ হোসেন ও নাসুম আহমেদের জায়গায় অভিষেক হওয়া তানভীর ইসলাম ও শামীম হোসেনকে আনা হয়েছে।
আফিফ ফর্মের জন্য লড়াই করছেন এবং ইংল্যঅন্ডের বিপক্ষে সিরিজের পাঁচটি ইনিংসে সর্বোচ্চ ২৩ রান করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে তানভীর সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। সেসময় ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশ-লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।
ইংল্যান্ড একাদশ-ফিলিপ সল্ট, ডেভিড ম্যালান, মঈন আলী, জস বাটলার, বেন ডাকেট, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ ও জফরা আর্চার।
আরও পড়ুন: শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩: ঢাকায় চূড়ান্ত পর্ব শুরু আজ
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
১১৭৮ দিন আগে
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ।
মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিং ইংল্যান্ডকে ১১৭ রানে গুটিয়ে ফেলতে সাহায্য করেছিল। এরপর নাজমুল হোসেন শান্তর ৪৭ বলে ৪৬ রানে অপরাজিত থাকার ছন্দ, ৭ বল বাকি থাকতেই টাইগারদের জয়ের পথ দেখায়।
এই জয়ের মধ্যদিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড করেছে বাংলাদেশ।
একই ভেন্যুতে আগামী মঙ্গলবার সিরিজের বাকি একটি ম্যাচ খেলা বাকি আছে।
শেষ ১৮ বলে বাংলাদেশের দরকার ছিল ১৬ রান। ১৭ তম ওভারে জফরা আর্চার মাত্র তিন রান দেন এবং আফিফ হোসেনের উইকেট তুলে নেন।
১৯তম ওভারে টানা দুটি ৪ মেরে জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ।
ইংল্যান্ডের হয়ে আর্চার ছিলেন সেরা বোলার; তিনি চার ওভারে ১৩ রানে তিন উইকেট নেন।
আরও পড়ুন: ক্যারিয়ারের সেরা বোলিংয়ে মিরাজের রেকর্ড, ইংল্যান্ড ১১৭ রানে অলআউট
এর আগে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ তার ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার রেকর্ড করেছেন। তিনি ১২ রানে চার উইকেট নিয়েছেন।
ইংল্যান্ড ৬ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে ৫০ রান করেছিল। এরপর থেকেই তারা নিয়মিতভাবে উইকেট হারায়।
ইনিংসের ২য় ওভারের ২য় বলে তাসকিন আহমেদের বলে ক্যাচ আউট হন ৮ বল খেলে ৫ রান নেয়া ডেভিড ম্যালান। ক্যাচ নেন হাসান মাহমুদ।
ইংল্যান্ড ওপেনার ফিলিপ সল্ট চালিয়ে খেলছিলেন। তবে সপ্তম ওভারে সাকিব আল হাসানের শিকার হন সল্ট। ১৯ বলে ২৫ রান সংগ্রহ করেন সল্ট।
অষ্টম ওভারের শেষ বলে সুন্দর ইয়র্কার দিয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে বোল্ড করেন হাসান মাহমুদ।
এরপরের চার উইকেট একাই নেন মেহেদি।
নবম ওভারে তিনি মঈন আলীকে দিয়ে উইকেট শিকার শুরু করেন।
১৫তম ওভারে মেহেদি লিটন দাসের স্টাম্পিং সহায়তায় স্যাম কারেন ও ক্রিস ওকসের উইকেট নেন। এই ম্যাচে মেহেদির চতুর্থ শিকার ছিলেন ক্রিস জর্ডান।
বাংলাদেশি বোলারদের চাপে সারা ইনিংসে ইংল্যান্ড স্থির হয়ে দাঁড়াতে পারেনি।
ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বল মারতে গিয়ে ২৮ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন বেন ডাকেট।
শেষ পর্যন্ত ১০ উইকেটে ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
আরও পড়ুন: টি-২০ সিরিজ: উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ
ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকে সাকিব আল হাসান
১১৮০ দিন আগে
ক্যারিয়ারের সেরা বোলিংয়ে মিরাজের রেকর্ড, ইংল্যান্ড ১১৭ রানে অলআউট
রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ তার ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার রেকর্ড করেছেন। তিনি ১২ রানে চার উইকেট নিয়েছেন; যা ইংল্যান্ড দলের রাশ টেনে ধরতে টাইগারদের সাহায্য করেছে।
ইংল্যান্ডকে ১১৭ রানে বেঁধে ফেলতে পেরে মঙ্গলবার একটি ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের দুর্দান্ত সুযোগ পেয়েছে বাংলাদেশ।
ইংল্যান্ড ৬ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে ৫০ রান করেছিল। এরপর থেকেই তারা নিয়মিতভাবে উইকেট হারায়।
আরও পড়ুন: টি-২০ সিরিজ: উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ
ইনিংসের ২য় ওভারের ২য় বলে তাসকিন আহমেদের বলে ক্যাচ আউট হন ৮ বল খেলে ৫ রান নেয়া ডেভিড ম্যালান। ক্যাচ নেন হাসান মাহমুদ।
ইংল্যান্ড ওপেনার ফিলিপ সল্ট চালিয়ে খেলছিলেন। তবে সপ্তম ওভারে সাকিব আল হাসানের শিকার হন সল্ট। ১৯ বলে ২৫ রান সংগ্রহ করেন সল্ট।
অষ্টম ওভারের শেষ বলে সুন্দর ইয়র্কার দিয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে বোল্ড করেন হাসান মাহমুদ।
এরপরের চার উইকেট একাই নেন মেহেদি।
নবম ওভারে তিনি মঈন আলীকে দিয়ে উইকেট শিকার শুরু করেন।
১৫তম ওভারে মেহেদি লিটন দাসের স্টাম্পিং সহায়তায় স্যাম কারেন ও ক্রিস ওকসের উইকেট নেন। এই ম্যাচে মেহেদির চতুর্থ শিকার ছিলেন ক্রিস জর্ডান।
বাংলাদেশি বোলারদের চাপে সারা ইনিংসে ইংল্যান্ড স্থির হয়ে দাঁড়াতে পারেনি।
ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বল মারতে গিয়ে ২৮ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন বেন ডাকেট।
শেষ পর্যন্ত ১০ উইকেটে ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
আরও পড়ুন: টি -২০ ম্যাচ: বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড
১১৮০ দিন আগে
টি-২০ সিরিজ: উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ছয় উইকেটে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই যথাযথ নৈপুন্য দেখিয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার চট্টগ্রামে এই জয় পায় টাইগার দল।
এর আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ম্যাচের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, কিন্তু এই জয়ের মাধ্যমে তারা টি-টোয়েন্টি সিরিজে শুরুটা দারুণ হলো।
নাজমুল হোসেন শান্ত তার ভালো ফর্ম ধরে রেখে এই ম্যাচে একটি হাফ সেঞ্চুরি করেন এবং বাংলাদেশকে ১৫৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছতে সহায়তা করেন। তিনি আটটি চার হাকিয়ে ৩০ বলে ৫১ রান করেন। আর সাকিব আল হাসান ছয়টি চার হাকিয়ে ২৪ বলে ৩৪ রান নিয়ে অপরাজিত থাকেন।
এদিকে রনি তালুকদার আট বছর পর টি-২০ দলে ফিরেছেন। তিনি ১৪ বলে ২১ রান করে টাইগারদের গতি তুলতে সাহায্য করেন। এই ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হওয়া তৌহিদ হৃদয়ও ১৭ বলে ২৪ রান নিয়ে মুগ্ধ করেন এবং বাংলাদেশের ইনিংসের একমাত্র ছক্কাটি মারেন।
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডে: ইংল্যান্ডকে ৫০ রানে হারাল বাংলাদেশ
সামগ্রিকভাবে, এটি বাংলাদেশের একটি সম্মিলিত ব্যাটিং প্রচেষ্টা যা ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম টি-টোয়েন্টি জয় নিশ্চিত করেছে।
এর আগে টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। তারা ৬ উইকেটে ১৫৭ রান করে। অধিনায়ক জস বাটলার ৪২ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। তিনি এবং ফিলিপ সল্ট প্রথম উইকেটে ৮০ রান করেন, যা ইংল্যান্ডের একটি শক্ত ভিত্তি রচনা করেছিল।
তবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এই জুটি ভেঙে দেন এবং মাত্র চার রানে সাকিবের বলে ডেভিড মালানের বলে দ্রুত উইকেট হারায় ইংল্যান্ড।
ইংল্যান্ড তাদের তৃতীয় এবং চতুর্থ উইকেট ১৩৫ রানে হারায় এবং শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৬ রানে তাদের ইনিংস শেষ করে।
বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ চার ওভারে ২৬ রানে দুইটি উইকেট নেন। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ মার্চ।
আরও পড়ুন: টি-২০ ম্যাচ: বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড
১১৮৩ দিন আগে
টি-২০ ম্যাচ: বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৭ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-২০ প্রথম ম্যাচটি শুরু হয়।
জস বাটলারের ৪২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ২০ ওভারে ১৫৬ রান করে সফরকারীরা।
এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডে: ইংল্যান্ডকে ৫০ রানে হারাল বাংলাদেশ
ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকে সাকিব আল হাসান
১১৮৩ দিন আগে
তৃতীয় ওয়ানডে: ইংল্যান্ডকে ৫০ রানে হারাল বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসান ৭৫ রান করেন এবং ৩৫ রানে চার উইকেট তুলে নেন।
এরমধ্য দিয়ে সাকিব প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ বা তার বেশি উইকেট নেয়ার রেকর্ড করেন।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল।
তবে, লিটন দাস প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে যাওয়ায় দল চাপে পড়ে যায়। এরপর ৬ বলে মাত্র ১১ রান করে স্যাম কুরানের বলে জেমস ভিন্সের হাতে ধরা পড়েন তামিম।
তবে, নাজমুল হোসেন শান্ত ৭১ বলে ৫৩ রান করে কিছুটা স্বস্তি ফেরান।
তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিম এবং শান্ত ৯৮ রান যোগ করেন, যা স্বাগতিকদের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে সহায়তা করে।
মুশফিক ৭০ রানে আউট হন। সাকিব ৭১ বলে ৭টি চারের সাহায্যে ৭৫ রান করেন।
বাংলাদেশ দল ৪৮ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৫ রান করতে সক্ষম হয়।
মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ এই ম্যাচে ভালো করতে পারেননি।
আরও পড়ুন: ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকে সাকিব আল হাসান
অন্যদিকে ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার তিনটি এবং স্যাম কুরান ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট একটি সম্ভাবনাময় শুরু করেন।
কিন্তু সাকিবের পরপর তিন আঘাতে দুই ওপেনার এবং জেমস ভিন্সকে হারিয়ে ইংল্যান্ড ৩ উইকেটে ৫৫ রান করতে সমর্থ হয়। এরপর স্যাম কুরান ও জস বাটলার ৪৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
ব্যক্তিগত ২৩ রানে মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ দেন স্যাম কুরান।
বাটলার এরপর ২৬ রানে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে যান এবং এরমধ্য দিয়ে ইংল্যান্ডের জয়ের আশা ম্লান হয়ে যায়।
ক্রিস ওকসই একমাত্র ব্যাটসম্যান যিনি ৪৬ বলে ৩৪ রানের লড়াইয়ে কিছুটা প্রতিরোধ দেখিয়েছিলেন।
তবে ৪৪তম ওভারে তিনি মুস্তাফিজুর রহমানের বলে আউট হন এবং ইংল্যান্ড শেষ পর্যন্ত ৪৩ দশমিক ১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশের পক্ষে বোলারদের মধ্যে সাকিব তার ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া এবাদত হোসেন ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।
দুই দল এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
প্রথম ম্যাচ হবে ৯ মার্চ চট্টগ্রামে এবং শেষ দুটি ম্যাচ হবে ঢাকায় ১২ ও ১৪ মার্চ।
আরও পড়ুন: ইংল্যান্ড-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে: শোচনীয় পরাজয় এড়াতে প্রথমে ব্যাট করছে টাইগাররা
ইংল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
১১৮৬ দিন আগে
ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকে সাকিব আল হাসান
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের রেকর্ড করেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান।
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই মাইলফলক অর্জন করেন এই অলরাউন্ডার। এই ম্যাচে তিনি ৩৫ রানে চার উইকেট নেন।
বিশ্বের ৬ষ্ঠ ক্রিকেটার হিসেবে সাকিব ৩০০ বা তার বেশি উইকেট শিকারীদের ক্লাবে নাম লেখালেন। ওয়ানডেতে ৩০০ উইকেটশিকারী একমাত্র বর্তমান ক্রিকেটার তিনি।
২২৭ ম্যাচ খেলে তিনি এই রেকর্ড করেছেন।
এছাড়াও, এই অলরাউন্ডার এখন ওয়ানডেতে সর্বাধিক উইকেটসহ সর্বকালের সেরা বোলারদের তালিকায় ১৪তম স্থানে রয়েছেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সাকিব
২০০৬ সালে সাকিবের ওয়ানডেতে অভিষেক হয়েছিল এবং তখন থেকেই টাইগারদের দলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৮২ উইকেট নিয়েছিলেন সাকিব।
এছাড়াও সাকিব নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে ৩৭ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: পিএসএল: পেশোয়ার জালমিতে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান
সাকিবের কাঁধে ভর করে বিপিএল-এ বরিশালের টানা তৃতীয় জয়
১১৮৬ দিন আগে