রাজশাহী
সিরাজগঞ্জে ট্রাকচাপায় তিন যুবক নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
নিহতরা হলেন— রায়গঞ্জ উপজেলার সেনগাঁতী গ্রামের জয়নাল শেখের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২১), একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২০) ও তাড়াশ উপজেলার তেঘড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২১)।
আরও পড়ুন: পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ওসি লতিফ জানান, নলকা এলাকা থেকে তিন যুবক মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভদ্রঘাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা লাশ নিয়ে যান বলে জানান তিনি।
২৮১ দিন আগে
পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
পাবনার বেড়ায় পেঁয়াজবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকায় কাজিরহাট–কাশিনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. মুন হোসেন (২২) ও সন্ন্যাসী বাধা এলাকার সৌরভ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই যুবক মোটরসাইকেলে করে কাজিরহাট ফেরিঘাট থেকে নগরবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ছোট নওগাঁ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে চালক মুন ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গী সৌরভ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত, দুইজন আহত
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ইউএনবিকে বলেন, ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক বা ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।
২৮১ দিন আগে
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রিফাত (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামে শিশুটিকে সাপে কামড় দেয়। পরে স্বজনরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রিফাত ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।’
২৮৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে জুনাইদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মো. রনি মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৭ মে) সকালে খেলাধুলার সময় পাশের পুকুরে পড়ে যায় জুনাইদ। পরে সকাল ১০টার দিকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
২৮৩ দিন আগে
রাজশাহীতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, হেল্পার নিহত
রাজশাহীতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) ভোর ৪টায় নগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের খিরশন টিকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মতিঝিলে বিআরটিসি বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
নিহত হেলপারের নাম সুমন হোসেন (২৬)। ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘প্রথমে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আারেকটি পাথরবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান পেছনের ট্রাকটির সহকারী। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।’
ওসি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
২৮৪ দিন আগে
১০ দাবিতে নাটোরে তেল ব্যবসায়ীদের ধর্মঘট চলছে
কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন সহজ করাসহ ১০ দফা দাবিতে ৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন নাটোরের জ্বালানি তেল ব্যবসায়ীরা।
রবিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় নেতা রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা এবং তারা আশ্বাস দেওয়ার পরও সেগুলো পূরণ হয়নি।
এ কারণে আজ (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত তেল বিক্রি, উত্তোলন ও পরিবহন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তাছাড়া, দাবি না মানা হলে কর্মসূচি আরও দীর্ঘ হতে পারে বলেও সতর্ক করেন রফিকুল ইসলাম।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে বাড়লেও মার্চে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ তাদের অন্যান্য দাবিগুলো হলো— সওজ অধিদপ্তরের ইজারা মাশুল পুনর্বহাল করা, পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলে গণ্য করা, বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষা ফিস ও নিবন্ধন প্রথা বাতিল করা, পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিইআরসি, কলকারখানা পরিদপ্তর, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল, বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ, ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা-বিপত্তি ছাড়াই ইস্যুকরা, সব ট্যাংকলরি জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা এবং বিভিন্ন স্থানে অননুমোদিত ও অবৈধভাবে ঘরের মধ্যে, খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা।
এর আগে, গত ১১ মে পরবর্তী ১২ দিনের মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে আজ (২৫ মে) থেকে প্রতীকী কর্মসূচি হিসেবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আট ঘণ্টা সারা দেশের সব পেট্রোল পাম্প ও ট্যাংকলরি কর্মবিরতি পালনের মাধ্যমে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রাখার হুঁশিয়ারি দেয় বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
এরই ধারাবাহিকতায় নাটোরে আজ ধর্মঘট শুরু হয়েছে।
২৮৫ দিন আগে
নাটোরে কালবৈশাখী ঝড়ে দেওয়ালচাপায় শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে দেওয়ালচাপায় বিথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।।
বুধবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিথি খাতুন ওই গ্রামের কৃষক আবু বকরের কন্যা। বিথি আগ্রান গণজাগরণ উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) রাতে বাড়ির ভেতর ট্যাপে হাত ধোয়ার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে দেওয়ালসংলগ্ন পেয়ারা গাছের ধাক্কায় দেওয়ালটি ভেঙ্গে বিথির গায়ে পড়ে। এরপর পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বনপাড়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর পা বিচ্ছিন্ন
এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২৮৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর, বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকালে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চর মোহনপুর গ্রামের খাইরুল ইসলাম, রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের জালাল আলী ও শিবগঞ্জ নয়ালাভাঙা ইউনিয়নের উপর সুন্দরপুর গ্রামের তাসবুর আলী।
আরও পড়ুন: মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে নারী নিহত
স্থানীয়রা জানান, চরমোহনপুর এলাকার ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন খাইরুল। একই সময় বহরমপুর ও বারোঘরিয়ায় গরু নিয়ে বজ্রপাতে নিহত হন জালাল আলী ও তাসবুর আলী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছমিনা খাতুন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
২৮৯ দিন আগে
মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে নারী নিহত
পাবনায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে ছুম্মা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। নিহত ছুম্মা খাতুন (৫০) খাজা প্রামাণিকের স্ত্রী।
মঙ্গলবার (২০ মে) বিকালে গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃষ্টি নামার পর মাঠে থাকা ছাগল আনতে যান ছুম্মা খাতুন। তার সঙ্গে স্বামী খাজাও ছিলেন। এ সময় হঠাৎ তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন: সিলেটের গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গয়েশপুর ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, ‘বজ্রপাত সরাসরি বুকে আঘাত করলে বুকের একপাশ ছিদ্র হয়ে যায়। এ বিষয়ে পুলিশকে জানালেও আপত্তি না থাকায় লাশ দাফন করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘সব প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়েছে।’
২৮৯ দিন আগে
বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ার কাহালুতে বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সামিয়া ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
রবিবার (১৮ মে) বিকাল দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে অজ্ঞাত কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘সামিয়ার মা তাকে রেখে বাথ রুমে কাপড় ধুতে গিয়েছিলেন। এ সময় সামিয়া বালতি থেকে খেলনা তোলার চেষ্টা করতে গিয়ে বালতিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে পানি ভর্তি বালতি হতে মৃত অবস্থায় শিশু সামিয়াকে উদ্ধার করেন তার মা।’
২৯১ দিন আগে