বাংলাদেশ
ফেনীতে মাদকসহ অর্ধ কোটিও বেশি টাকার ভারতীয় মালামাল জব্দ
ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ঔষধ, কসমেটিকসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ জুন) ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
৪০৪ দিন আগে
কুষ্টিয়ায় শিয়ালের সঙ্গে সিএনজির ধাক্কায় এক নারী নিহত
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে শিয়ালের সঙ্গে সিএনজির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১২টার দিকে সড়কের কুমারখালীর সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতের নাম নাছিমা খাতুন (৫০)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মজিদের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন নাছিমা-মজিদ দম্পতি। রাতে সিএনজিতে করে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাত ১২টার দিকে সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলের মারা যান নাছিমা।
দুর্ঘটনায় আহত নাছিমার স্বামী আব্দুল মজিদ বলেন, চিকিৎসককে দেখিয়ে সিএনজিতে করে রাতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ সেতু এলাকায় শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি উল্টে পড়ে যায়। এতে সিএনজির নিচে চাপা পড়ে স্ত্রী মারা গেছেন। তিনিও ছিটকে পড়ে আহত হয়েছেন বলে জানান এ পল্লী চিকিৎসক।
এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন বলেন, রাতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সিএনজিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৪০৪ দিন আগে
লালমনিরহাটে ভাতিজার কোপে চাচা খুনের অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে যেতে জমির আইল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা (৬৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা আবু সামা বৃহস্পতিবার নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আইল ভেঙে যায়। যা নিয়ে চাচা ভাতিজার মাঝে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেন।
শুক্রবার দুপুরে চাচা আবু সামা তার ছেলেকে নিয়ে ভাতিজা হাশেম আলীর বাড়িতে যান। সেখানে জমির আইল ভেঙে দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয়। এর এক পর্যায়ে ভাতিজা হাশেম আলী উত্তেজিত হয়ে চাচাকে আবু সামাকে কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগ উঠে।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এরপর থানা পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মৃত আবু সামার লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৪০৪ দিন আগে
লালমনিরহাটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গীদালের তাপতি নামক স্থানে মোটরসাইকেল ও ডাম ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম জাকারিয়া প্লাবন জেলার কালিগঞ্জ উপজেলার চামটা এলাকার বাসিন্দা।
জানা যায়, ওই এলাকায় ডাম ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত একজনকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: শিশু ইনায়া হত্যাকাণ্ড: বাবাই মেয়ের গলা কেটেছে বলে দাবি পুলিশের
খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৪০৪ দিন আগে
করোনা: দেশে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১০
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ১০ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তি ৬১ থেকে ৭০ বছর বয়সী পুরুষ। তিনি ঢাকায় একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২০ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৯ জনের।
পড়ুন: রমেক হাসপাতালে এবছরে প্রথম করোনা শনাক্ত
৪০৪ দিন আগে
গ্লানি মুছে গড়তে হবে সুন্দর পৃথিবী: অধ্যাপক ইউনূস
সামাজিক ব্যবসার রূপান্তর ক্ষমতা ও স্থায়ী ইতিবাচক পরিবর্তনে শক্তিশালী সক্ষমতার উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সকলের জন্য একটি ‘সুন্দর ও উন্নত বিশ্ব’ তৈরি করতে পারি। সামাজিক ব্যবসা বর্তমান অন্ধকার থেকে মুক্ত করে অর্থপূর্ণ রূপান্তর ঘটাতে পারে।
তিনি বলেন, ‘...বিশ্বের অন্ধকার চিত্র, যা আমাদের কোনো দোষ ছাড়াই কিছু লোক আমাদের জন্য এই অন্ধকার তৈরি করেছেন। এই অন্ধকার পৃথিবী তৈরির জন্য আমরা দায়ী নই। আমরা একটি সুন্দর পৃথিবী তৈরি করতে চাই এবং আমরা তা করতে পারি।’
নোবেল বিজয়ী বলেন, সামাজিক ব্যবসা কেবল একটি দেশে নয়, বরং সমগ্র বিশ্ব এবং সমগ্র সভ্যতায় পরিবর্তন আনতে পারে। ‘আমরা এটি করতে পারি। আসুন এটি বাস্তবায়ন করি।’
শুক্রবার (২৭ জুন) ঢাকার সাভারে ১৫তম সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা।
তাৎপর্যপূর্ণ ও আবেগঘন মূল বক্তব্যে অধ্যাপক ইউনূস সকলকে মনে করিয়ে দেন যে, বিশ্ব ভুল পথে চলছে। কেবল স্বার্থপরতা ত্যাগ করে, চিন্তা এবং সামাজিক ব্যবসার মাধ্যমেই তারা একটি ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
তিনি ‘স্বাস্থ্যসেবাকে মানবাধিকার হিসেবে’ তুলে ধরেন। তিনি ‘চাকরিপ্রার্থীদের নয়, উদ্যোক্তাদের’ অনুপ্রাণিত করে—এমন শিক্ষার পরিকল্পনা করার আহ্বান জানান। বিশ্বব্যাপী পরিবর্তনশীলদের ছোট করে শুরু করার, বড় স্বপ্ন দেখার এবং তিন শূন্যের —শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের একটি বিশ্ব গড়ে তুলেতে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান এই অর্থনীতিবিদ।
পড়ুন: ১৫তম সোশ্যাল বিজনেস ডে-তে যোগ দিয়েছেন অধ্যাপক ইউনূস
‘সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায় সামাজিক ব্যবসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের আয়োজনে দুই দিনব্যাপী ১৫তম সামাজিক ব্যবসা দিবস সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।
ভারত, পাকিস্তান, ইউক্রেন, ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধেল কারণে চলতি বছরে বিশ্ব যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে তার কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। বলেন, ‘আমরা স্বপ্ন দেখতে চাই। আমরা স্বপ্ন ত্যাগ করি না। আমরা নিজেদের জন্য একটি নতুন পৃথিবী গড়ে তুলতে চাই। মানুষ আসলে এটাই—স্বপ্নের পিছনে ছুটতে। তাই, আমরা স্বপ্নের পিছনে ছুটতে থাকি। কল্পনা—এই স্বপ্নের মূল কথা আমরা যে বিষয়ে কথা বলছি।’
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্যের দিকে আলোকপাত করে অধ্যাপক ইউনূস বলেন, তারা বিশ্বের অন্যান্য দেশের মতো স্বাস্থ্যসেবা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে।
তিনি বলেন, ‘কোনো দেশই এই সমস্যাটি সফলভাবে সমাধান করতে পারেনি—সবার জন্য স্বাস্থ্যসেবা। সুতরাং, এটি একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র, যা আমাদের মোকাবিলা করতে হবে এবং আমরা মোকাবিলা করতে পারি।’
তিনি আরও বলেন, তারা যা দেওয়ার চেষ্টা করছে—তা হলো বিশ্বকে পরিবর্তন করার একটি বার্তা এবং তাদের প্রতিটি জাতির অংশগ্রহণ, প্রতিটি জাতির এত বছরর ধরে উত্থাপিত সমস্যাগুলোর সমাধান করা উচিৎ।
ড. ইউনূস বলেন, ‘বার্তাটি খুবই সহজ—যা আমরা বারবার পুনরাবৃত্তি করে আসছি। বার্তাটি হলো আমরা ভুল পথে আছি। যদি আপনারা এই পথ অনুসরণ করতে থাকেন—তাহলে সকলেই বিশাল বিপর্যয়ের সম্মুখীন হবে। আমরা এ থেকে বাঁচতে পারব না।’
অধ্যাপক ইউনূস বলেন, ভিন্ন পথ অনুসরণ করার খুব সহজ উপায় আছে এবং এটি এমন কিছু নয়, যা তাদের রাতারাতি সবকিছু ধ্বংস করে দিতে হবে। ‘আপনারা কেবল ধীরে ধীরে ভিন্ন দিকে এগিয়ে যান। এটুকুই—খুব সম্ভব এবং খুব সুনির্দিষ্ট কিছু,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা বারবার সমগ্র বিশ্বকে মনোযোগী করার চেষ্টা করছি—তা মানুষের স্বার্থপরতার ওপর ভিত্তি করে তৈরি। মানুষ নিজেকে স্বার্থপর প্রাণী হিসেবে সংজ্ঞায়িত করেছে। আমরা এটিরই আপত্তি জানাচ্ছি। আমরা বলি স্বার্থপরতা আমাদের মধ্যে খুব বেশি আছে। কিন্তু আমাদের মধ্যে নিঃস্বার্থতার অস্তিত্বও ভুলে যাবেন না।’
পড়ুন: সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিন: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসা দিবস হলো পরিবারের সদস্যদের সমাবেশ এবং তারা পরিবারের সদস্য হিসেবে একত্রিত হন।
তিনি বলেন, ‘আপনাদের সকলের কাছে বলার মতো অনেক গল্প আছে। আমরা বক্তব্য দেওয়ার জন্য নয় বরং নিজেদের অনুপ্রাণিত করার জন্য একত্রিত হই। আমরা সবসময় আমাদের সামাজিক ব্যবসা দিবসকে আমাদের ব্যাটারি রিচার্জ করার উপলক্ষ হিসেবে সংজ্ঞায়িত করেছি।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের কিছু উদ্দীপনা, অনুপ্রেরণা প্রয়োজন। তাই এই উপলক্ষটি একে অপরকে দেখে, একে অপরকে আলিঙ্গন করে এবং একে অপরের দিকে তাকিয়ে আমাদের উদ্দীপনা ফিরিয়ে আনে। আমাদের কথা বলতে হয় না। একসঙ্গে থাকা নিজেই জাদু করে এবং সেই জাদু আমাদের আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী উপায়ে কাজ করতে উৎসাহিত করে, আগের চেয়ে আরও উচ্চ স্তরে পৌঁছায়।’
প্রধান উপদেষ্টা বলেন, অন্ধকারময় পৃথিবী সত্ত্বেও বাংলাদেশ অসাধারণ কিছু করেছে। ‘তারা (তরুণরা) আশ্চর্যজনকভাবে কাজ করেছে। তরুণরা বেরিয়ে এসে বলেছে—যথেষ্ট হয়েছে।’
অধ্যাপক ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই দেশকে ‘চরম অন্ধকার’ থেকে উজ্জ্বল আলোয় নিয়ে এসেছেন।
তিনি বলেন, তারা এটি কেবল বাংলাদেশের জন্যই করেনি; এটি সমগ্র বিশ্বের জন্য।
অধ্যাপক ইউনূস বলেন, ‘পুরো বিশ্ব—এবং তরুণরা একইভাবে এটি করতে পারে। যথেষ্ট হয়েছে, সরে যাও। আপনারা আমাদের জন্য যথেষ্ট সমস্যা তৈরি করেছেন। পৃথিবীকে তার নিজস্ব গতিতে চলতে উঠতে দাও, আমরা আমাদের জন্য একটি নতুন পৃথিবী গড়ব এবং এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা একটি নতুন সভ্যতা গড়ে তুলতে চাই। আমরা তা করতে পারি।’
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কেবল বাংলাদেশের ইতিহাস নয়, সমগ্র বিশ্বের জন্য ইতিহাস হয়ে উঠবে।
গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বৈশ্বিক এই সমাবেশ শুরু হয়। এটি সংলাপ, উদ্ভাবন এবং কর্মকাণ্ডের দুদিনব্যাপী অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের সূচনা করে।
বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও এনজিআইসির সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন শ্রোতাদের মনে করিয়ে দেন যে, প্রকৃত উন্নয়ন হলো নিচ থেকে উপরে—যা মর্যাদা, সংহতি এবং সামাজিক ব্যবসার দৃষ্টিভঙ্গিতে পরিচালিত।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস সামাজিক ব্যবসাকে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা বৈষম্যের একটি সময়োপযোগী এবং অপরিহার্য সমাধান বলে অভিহিত করেছেন।
২৭ বছর আগে ঢাকায় করা একটি প্রতিশ্রুতি কীভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে দেশব্যাপী পুষ্টি আন্দোলনে পরিণত হয়েছিল তা তুলে ধরেন ইউগলেনা জিজি লিমিটেডের প্রতিষ্ঠাতা মিতসুরু ইজুমো।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সম্মানসূচক সভাপতি থমাস বাখ অধ্যাপক ইউনূসের আজীবন ঐক্য ও সহযোগিতার প্রতি অঙ্গীকার এবং সামাজিক ব্যবসা আন্দোলনের গভীর প্রভাবের প্রশংসা করেন।
অলিম্পিয়ান ও উদ্যোক্তা কাদি কানুতে তুংকারা যুবসমাজকে ক্ষমতায়ন, নারীদের উন্নয়ন এবং ‘তিনটি শূন্য’র বিশ্ব—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ—গঠনে খেলাধুলার রূপান্তরকারী শক্তি নিয়ে এক উজ্জীবক বার্তা প্রদান করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘এই লক্ষ্যে পৌঁছাতে আমাদের কোনো অজুহাতের জায়গা নেই।’
পড়ুন: প্রকৃতি ধ্বংস বন্ধ করুন, গাছ লাগান: অধ্যাপক ইউনূস
ইউনূস সেন্টারের সম্পর্ক ব্যবস্থাপক জিনাত ইসলামও উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের লক্ষ্য হলো জ্ঞান, অভিজ্ঞতা এবং উদ্ভাবনের একটি বিশ্বব্যাপী সমন্বয়—স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্ষেত্রে বৈষম্য ও সীমাবদ্ধতা মোকাবিলা করে একটি টেকসই, ন্যায়সঙ্গত এবং মানবিক বিশ্ব গড়ে তোলা।
দুই দিনব্যাপী এ কর্মসূচিতে থাকছে পাঁচটি মূল অধিবেশন (প্লেনারি সেশন) ও আটটি ব্রেকআউট সেশন(ছোট ছোট দলে আলোচনা)— যেখানে নানা দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার ভিত্তিতে আলোচনা হবে।
১৫তম সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
৩৮টি দেশের ১৮০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধিসহ এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
বিশিষ্ট বক্তা ও অতিথিদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, মেডট্রনিকের সাবেক প্রধান নির্বাহী (সিইও) ও চেয়ারম্যান এবং ইন্টেল করপোরেশনের সাবেক বোর্ড চেয়ারম্যান ওমর ইশরাক, জাতিসংঘের পরিবেশের সাবেক নির্বাহী পরিচালক এবং নরওয়ের সাবেক পরিবেশ ও জলবায়ু মন্ত্রী এরিক সোলহেইম।
বর্ধিত কর্মসূচির অংশ হিসেবে ২৯ জুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটি বিশেষ একাডেমিয়া সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সামাজিক অগ্রগতির চালিকাশক্তিতে সামাজিক ব্যবসার ভূমিকা অন্বেষণ করার জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকরা অংশগ্রহণ করবেন।
এছাড়াও, থ্রি জিরো ক্লাব কনভেনশন অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্বে শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব অর্জনের উপর আলোকপাত করা হবে।
৪০৪ দিন আগে
ইঞ্জিন-সংক্রান্ত জটিলতায় উড্ডয়নের পরই ঢাকায় ফিরে আসল বিমান
ইঞ্জিন-সংক্রান্ত জটিলতায় উড্ডয়নের পরই ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সিঙ্গাপুরগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে বিমান বাংলাদেশের বিজি ৫৮৪ (বিমান মডেল: বোয়িং ৭৩৭-৮০০) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। উড্ডয়নের পরপরই, প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: শিশু ইনায়া হত্যাকাণ্ড: বাবাই মেয়ের গলা কেটেছে বলে দাবি পুলিশের
পরবর্তীতে, বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বেএ ১৪ নম্বরে পার্ক করা হয়।
ওই বিমানে মোট ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন। বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বেবিচক।
সংস্থাটি জানিয়েছে, অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রানওয়ের পুনরায় পরিদর্শন করে। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।
কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
৪০৪ দিন আগে
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবল কার্গো জাহাজ
মোংলা বন্দরের পশুর নদীর চরে ফ্লাই অ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশুর নদীর ত্রিমোহনাসংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত জাহাজ এমভি মিজান-০১-এর ড্রাইভার মো. শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে অ্যাংকর করা অবস্থায় ছিল। এ সময় ‘এমভি আলম গুলশান-২’ নামে একটি লাইটার কার্গো জাহাজ ধাক্কা দিয়ে তাদের জাহাজের ওপর উঠে যায়। এতে ডুবে যায় এমভি মিজান জাহাজ।
আরও পড়ুন: সেই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার
চালক শওকত আরও জানান, ডুবে যাওয়া জাহাজটিতে ৯১৪ টন ফ্লাই অ্যাশ ছিল। ভারতের কলকাতার ভেন্ডেল এলাকা থেকে এ ফ্লাই অ্যাশ বোঝাই করেছিল মিজান-১। ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার পথে যাত্রাবিরতিকালে মোংলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, লাইটার জাহাজের ধাক্কায় তাদের কার্গো জাহাজের পাশ ও তলা ফেটে নদীতে ডুবে গেছে। ওই জাহাজে থাকা ১০ জন স্টাফই সাঁতরে কূলে উঠে এখন নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।
৪০৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। প্রতিদিনই এই রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালেও বেড়েছে রোগীর ভিড়। এমনকি শয্যা সংকটের কারণে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে।
শুক্রবারও (২৭ জুন) হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন রোগী। এর মধ্যে পুরুষ ৬ জন, নারী ১৯ জন ও শিশু রয়েছে ৭ জন।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হচ্ছেন সববয়সী মানুষ। এতে জনমনে বাড়ছে উদ্বেগ।
রোগীর সংখ্যা বাড়ায় চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। তবে তাতেও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্তের ঊর্ধ্বগতির মধ্যে আজও ২ মৃত্যু
হাসপাতাল সুত্র জানা যায়, গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িতেও ফিরেছেন। আবার জটিল রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন, ‘বৃষ্টির কারণে জুন-জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। পিটিআই, আরামবাগ, বালুবাগান, মিস্ত্রিপাড়া—এসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি।’
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ-সরঞ্জাম আছে। চিকিৎসা দিতে কোনো সমস্যা নেই।
এ ছাড়া, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার এবং রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন ডা. মাসুদ।
৪০৫ দিন আগে
ফের পেছাল জাকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা
ফের পিছিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো পেছাল নির্বাচনের তারিখ। সেইসঙ্গে ১১ সেপ্টেম্বর নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ হিসাবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা ১০ ঘণ্টার জাকসু নির্বাচন সংক্রান্ত পরিবেশ পরিষদের মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এসব জানান।
এ সময় শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে জাকসু নির্বাচন ও বিচারকার্য সম্পন্ন করার নতুন রোডম্যাপ ঘোষণা করেন উপাচার্য।
নতুন রোডম্যাপ অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত করা হবে, একই দিনে জাকসুর তফসিল ঘোষিত হবে। এ ছাড়া, ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান উপাচার্য।
আরও পড়ুন: জাকসুর তফসিল: নিরাপত্তা জোরদারে জাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
এদিকে, নতুন করে তারিখ ঘোষণায় অকার্যকর হয়েছে আগের নির্বাচন কমিশন। এখন নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার আর জাকসু নির্বাচন মুখোমুখি করার চেষ্টা করেছে। এর আগেও একই ইস্যুতে কয়েক দফা জাকসু নির্বাচন পেছানো হয়েছে, আবারও পেছাল।’
তিনি আরও বলেন, ‘শেষবারের মতো গণঅভ্যুত্থান পরবর্তী এই প্রশাসনের উপর আমরা আস্থা রাখতে চাই। আমরা মনে করি, এই প্রশাসন বিগত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট প্রশাসনের মতো শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না।’
এর আগে গত ২১ মে এবং ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও টানা দ্বিতীয়বারের মতো তারিখ পরিবর্তন করা হলো।
বার বার উদ্দেশ্যমূলকভাবে জাকসু নির্বাচন পেছানোর জন্য প্রশাসনকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও বিচার কাজ শেষ না করার জন্যও প্রশাসনকে দায়ী করেন তারা।
৪০৫ দিন আগে