রাজনীতি
জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান বিএনপির
গত কয়েকদিনে দেশে ঘটে যাওয়া বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে উদ্বেগের কথা জানিয়েছে বিএনপি।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং বিদ্যমান সমস্যা সমাধানে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আজকের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে গত কয়েকদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসকনকে ঘিরে সৃষ্ট সমস্যা, কিছু কলেজের শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে আমাদের দলের উদ্বেগের কথা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া।’
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে অতিদ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয় যাতে বিভাজন সৃষ্টি হবে। আমরা বলে এসেছি, এই মুহুর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য।’
বিএনবি মহাসচিব বলেন, ‘আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এগুলোকে মোকাবিলার জন্য আমাদের বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্ট্যাবিলি যারা নষ্ট করতে চায় তাদের প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে বলেছি।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
আরও পড়ুন: বড় পুকুরিয়া কয়লাখনি মামলা থেকে খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি
৫৬৯ দিন আগে
ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বিকালে মার্কিন দূতাবাস যাচ্ছেন খালেদা জিয়া
ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আঙুলের ছাপ দিতে আজ বিকালে ঢাকায় মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।
খালেদা জিয়ার মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, বিএনপি চেয়ারপারসন দুপুর ২টার দিকে গুলশান কার্যালয় থেকে মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী মাসের প্রথম দিকে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য যাবেন।
পরে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র বা জার্মানিতে যেতে পারেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন।
আরও পড়ুন: গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ২ জন খালাস
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একাধিকবার চিকিৎসা নিয়েছেন তিনি।
উন্নত মেডিকেল সেন্টারে বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছে বিএনপি।
আরও পড়ুন: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া
৫৬৯ দিন আগে
গণমাধ্যমের স্বাধীনতা ‘খর্ব করার চেষ্টায়’ বিএনপির উদ্বেগ
দেশের গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ধরনের আত্মঘাতী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসিস কনটেমপরারি বাংলাদেশ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আজ একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে… যেটা হচ্ছে, সংবাপত্রের ওপর আঘাত, স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত। যার জন্যে আমরা সব সময় সংগ্রাম করেছি, লড়াই করেছি।’
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় আসার পরে তিনি প্রথম সংবাদপত্রকে মুক্ত করেছিলেন।… সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময়ে, বিএনপির সময়ে, এটা হচ্ছে বাস্তবতা।’
আরও পড়ুন: জনগণের আস্থা ধরে রাখতে দায়িত্বশীল আচরণ করুন: বিএনপি নেতাদের তারেক
বিএনবি মহাসচিব বলেন, ‘আজকে যখন দেখছি, কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উসকানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত ও ধ্বংস করার চেষ্টা করছেন যেটা কোনোমতেই সচেতন ও দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয়।’
‘আমি অনুরোধ জানাব, অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহননের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন।’
এ ধরনের কর্মকাণ্ড থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি। বলেন, অন্তবর্তীকালীন সরকারের পক্ষে সব কিছু একসঙ্গে করে ফেলা সম্ভব নয়। একমাত্র নির্বাচিত সরকারই পারে এই সমস্ত সমস্যার সমাধান করতে।… তার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।
‘তারেক রহমান: পলিটিক্স এন্ড পলিসিস কনটেমপরারি বাংলাদেশ’ বইটি লিখেছেন সাংবাদিক জয়নুল আবেদীন। বইটি প্রকাশ করেছে নিউইয়র্কের ‘উড ব্রিজ’।
আরও পড়ুন: বিএনপি শহীদদের নামে প্রতিষ্ঠান-স্থাপনার নামকরণ করবে: তারেক
৫৭০ দিন আগে
দুদকের মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ফারুক
সম্পদ বিবরণী দাখিল না করা সংক্রান্ত দুদকের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।
প্রসিকিউশন ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম জিয়াউর রহমান তাকে বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন ফারুক।
তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখা হলো। যারা ছাত্র আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছেন, তাদের উদ্দেশে এই বিচার উৎসর্গ করছি। আশা করি, আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকবে।’
আরও পড়ুন: বাংলাদেশের চুরি হওয়া অর্থ উদ্ধারে দুদককে সহায়তা করবে ইইউ
মামলার অভিযোগ থেকে জানা যায়, জয়নাল আবেদীন ফারুক নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য থাকাকালে ১৯৯৯ সালের ৯ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দুদকের পক্ষ থেকে তার পরিবারসহ সবার সম্পদ বিবরণী দেওয়ার নোটিশ দেওয়া হয়।
বিবরণ দাখিল না করায় ২০০০ সালের ১৯ জানুয়ারী দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আমিনুল ইসলাম তার নামে একটি মামলা করেন।
এরপর ২০০১ সালের ১৭ জুন ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক ইমদাদুল হক। পরবর্তী সময়ে ২০০৬ সালের ২৩ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
৫৭০ দিন আগে
সংবিধান সংস্কারে ৬২ প্রস্তাব বিএনপির
সংবিধান সংস্কার কমিশনে ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধানমন্ত্রীর পদ বহাল রাখাসহ মোট ৬২টি প্রস্তাব জমা দিয়েছে বিএনপি।
দলের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- পরপর দুইবারে বেশি একজন প্রধানমন্ত্রীর মেয়াদ নয়, পার্লামেন্টে দ্বিতীয় কক্ষ গঠন এবং গণভোটের বিধান।
মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে এসব প্রস্তাবের লিখিত অনুলিপি জমা দেন।
আরও পড়ুন: ৯ বছর পর ভারত থেকে দেশে বিএনপির সালাহউদ্দিন
সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতেই প্রস্তাবগুলো জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, 'আমরা বিচার বিভাগ নিয়ে প্রস্তাব দিয়েছি। পাশাপাশি একজন ভাইস প্রেসিডেন্ট ও একজন উপপ্রধানমন্ত্রী রাখার সুপারিশও করেছি। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে আমরা নির্বাহী, বিচার বিভাগ এবং আইন বিভাগ সম্পর্কিত সব দিক বিবেচনা করেছি।’
বিএনপির এই নেতা বলেন, প্রস্তাবগুলো সরকারের কাছে বিবেচনার জন্য উপস্থাপন করবে সংবিধান সংস্কার কমিশন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: ৯ বছর পর রবিবার দেশে ফিরবেন বিএনপি নেতা সালাহউদ্দিন
৫৭০ দিন আগে
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত।
আরও পড়ুন: দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার অনুরোধ খালেদার উপদেষ্টা আমিনুলের
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যএ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এটিই খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎ।
আরও পড়ুন: খালেদার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন বিএনপির আলাল
৫৭১ দিন আগে
নির্বাচিত সংসদ ও সরকারের জন্য নির্বাচন কমিশন গঠন গুরুত্বপূর্ণ পদক্ষেপ: তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন কমিশন গঠন নির্বাচিত সংসদ ও সরকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংসদ ও সরকার গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি বাস্তবতা হলো, সাম্প্রতিক গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি।
তিনি আরও বলেন, ‘আরেকটি রূঢ় বাস্তবতা হলো, পলাতক স্বৈরশাসক নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠন করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়।’
তিনি আরও বলেন, জনগণের ক্ষমতায়ন ও দেশের মালিকানা পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন জরুরি।
আরও পড়ুন: জনগণের আস্থা ধরে রাখতে দায়িত্বশীল আচরণ করুন: বিএনপি নেতাদের তারেক
তারেক বলেন, রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জনপ্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন।
তিনি বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য।
সংস্কারের প্রশ্নে সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে দাবি করেন তারেক। ‘তবে সংস্কার প্রচেষ্টাকে কার্যকর করতে হলে আগে জনদুর্ভোগ লাঘব করতে হবে।’
তিনি বলেন, ফ্যাসিবাদীদের পুনর্বাসন প্রতিহত করতে বাংলাদেশের পক্ষের শক্তিগুলোর একতরফা পদক্ষেপ নিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, জনগণ ভোটাধিকার পেলে তারা ফ্যাসিবাদী শক্তিকে নির্মূল করতে সক্ষম হবে। ‘এজন্য বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করতে হবে।’
তারেক রহমান সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন, যা আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা যখন বাংলাদেশপন্থী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, তখন সাংবাদিকসহ সবার প্রতি সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তারেক তার বক্তব্যের শুরুতে জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবিরোধী আন্দোলনে নিহত ছয় সাংবাদিককে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ শুধু রাজনীতিকরণের মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেনি, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতাকেও দমন করেছে।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক দায়িত্ব।
আরও পড়ুন: রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তির জন্য ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য: তারেক
পরওয়ার বলেন, বর্তমান সরকারের অনেক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতা।
তিনি আওয়ামী লীগের প্রণীত একটি আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের বিরোধিতা করেন। এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও যুক্তি দেন জামায়াতের এই নেতা।
নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পরওয়ার। তিনি বলেন, 'আমরা গণতান্ত্রিক শক্তিগুলো এ লক্ষ্যে একটি কৌশল নির্ধারণ করতে পারি।’
তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, তাই গণতন্ত্র চর্চার কোনো অধিকার দলটির নেই।
এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ সিটির আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
আরও পড়ুন: বিএনপি শহীদদের নামে প্রতিষ্ঠান-স্থাপনার নামকরণ করবে: তারেক
৫৭১ দিন আগে
দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র এখনও মুক্ত হয়নি: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তবে গণতন্ত্র এখনও মুক্ত হয়নি। ফ্যাসিবাদী শেখ হাসিনামুক্ত বাংলাদেশে জনগণ এখনও তাদের ভোটের অধিকার ফিরে পায়নি।
তিনি বলেছেন, ‘মানুষ আর নতুন কোনো কথা শুনতে চায় না। মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় বসে আছে। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে আপনারা নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন।’
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাটে বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: জনগণের আস্থা ধরে রাখতে দায়িত্বশীল আচরণ করুন: বিএনপি নেতাদের তারেক
শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘বাংলাদেশি জাতীয়বাদ চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপি ইতোমধ্যে ৩১ দফা সংস্কার রূপরেখা উপস্থাপন করেছে যা পর্যালোচনা করে (অন্তর্বর্তী) সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হওয়া উচিত। রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের দিয়েই সমাধান করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, দলটির পল্লী উন্নয়ন-বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ও আন্তর্জাতিক-বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, টুর্নামেন্টের সদস্য সচিব লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।
আরও পড়ুন: অভ্যুত্থানে ‘ইউনিক নেতৃত্ব’ দিয়েছেন তারেক রহমান: ফখরুল
৫৭৩ দিন আগে
অভ্যুত্থানে ‘ইউনিক নেতৃত্ব’ দিয়েছেন তারেক রহমান: ফখরুল
সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ইউনিক নেতৃত্ব’ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না; তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি কেমিস্ট্রিতে গণতন্ত্র নেই। পুরোটাই তারা ফ্যাসিবাদী।’
‘চায়ের দোকানে বা রেস্টুরেন্টে দেখবেন, টেবিল চাপড়ে যে সবচেয়ে জোর করে কথা বলছেন, কাউকে কথা বলতে দিচ্ছেন না, তিনি আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমনই।’
আরও পড়ুন: প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণের আস্থা নষ্ট হতে পারে: বিএনপি নেতাদের তারেক
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭২ থেকে ’৭৫ এই সময় ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিব। তাই এই দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান।’
৫৭৩ দিন আগে
জনগণের আস্থা ধরে রাখতে দায়িত্বশীল আচরণ করুন: বিএনপি নেতাদের তারেক
বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির কাঁধে এখন অনেক দায়িত্ব। এ দেশের মানুষের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বিএনপিকে নিয়ে। সুতরাং দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আচরণ করতে হবে। নিজেদের তৈরি হতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ‘দেশের জনগণ আপনাদের শাসন করার দায়িত্ব দিতে পারে, কিন্তু আপনাদের সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে। দায়িত্ব নিতে হলে, প্রথমে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নিজেদের যোগ্য করে তুলতে হবে।’
‘একইভাবে, সকল স্তরের বিএনপির নেতা-কর্মীদের শহীদ জিয়া ও খালেদা জিয়ার সৈনিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নিজ নিজ এলাকার জনগণের প্রত্যাশা বুঝতে হবে।’
তিনি বলেন, ‘আপনাদের কথা, আচরণ ও নিজেদের উপস্থাপন করতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। আপনারা যদি এই দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের (দেশ পরিচালনার) দায়িত্ব দেবে। অন্যথায়, তারা দুবার ভাববে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে যত দেরি হবে, দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। যে স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে, তারা বসে নেই। দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে নিয়ে তারা দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে।’
আরও পড়ুন: খালেদার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন বিএনপির আলাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সবাই যেসব সংস্কারের কথা বলছেন, এগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন।’
তিনি বলেন, ‘যে দেশের রাজনীতি রুগ্ন, সেদেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন। বিগত স্বৈরাচারী সরকার দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে।’
‘এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির একমাত্র লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।’
৫৭৩ দিন আগে