বিনোদন
ঈদুল আজহায় মুক্তি-প্রাপ্ত চলচ্চিত্র ‘উৎসব’: এক ঝাঁক শক্তিমান অভিনয়শিল্পীর এক অনবদ্য রম্য পরিবেশনা
২০২৫-এর ৭ জুন তথা ঈদুল আযহার এই দিনটিতে ভরপুর বিনোদন নিয়ে একসাথে মুক্তি পেয়েছে দারুণ সব ব্লকবাস্টার। এই কাতারে থেকে চমকপ্রদ ভাবে প্রেক্ষাগৃহে দাঁপিয়ে বেড়াচ্ছে রম্য চলচ্চিত্র ‘উৎসব’। শিরোনামের মতই সিনেমাটি দর্শকদের এক নতুন উৎসবমুখর অভিজ্ঞতার উপহার দিচ্ছে। এর মাঝে রয়েছে পুরনো সব দেশ সেরা নাটক ও সিনেমার নস্টালজিয়া; সাথে গভীর অর্থবহ হাস্যরস। চলুন, সব ধরণের চলচ্চিত্রপ্রেমিদের মন জয় করে নেওয়া এই সিনেমাটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
দেশ সেরা অভিনয়শিল্পীদের সমন্বয়ে অভূতপূর্ব আয়োজন
‘উৎসব’-এর শ্রেষ্ঠাংশে ছিলেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, তারিক আনাম খান, ও নরেশ ভুঁইয়া। এই কুশীলবদের অধিকাংশই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া।
এ প্রজন্মের তারকাদের মধ্যে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, সুনেরাহ বিনতে কামাল, ও সৌম্য জ্যোতি।
‘উৎসবের’ চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। দেশের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে সিনেমাটি। 'উৎসব' এর আন্তর্জাতিক ডিসট্রিবিউশনে আছে 'স্বপ্ন স্কোয়ারক্রো' ও 'পথ প্রোডাকশনস'।
আরো পড়ুন: শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে জোভানের ‘আশিকি’
পর্দার পেছনের চলচ্চিত্রশিল্পীরা
ছবির পরিচালনায় ছিলেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কাইজার’-খ্যাত নির্মাতা তানিম নূর। কিংবদন্তির ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘এ ক্রিস্টমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। লেখনীতে তানিম নূরের সাথে যৌথভাবে ছিলেন আয়মান আসিব স্বাধীন, সামিউল ভূঁইয়া, এবং সুস্ময় সরকার। এদের মধ্যে চিত্রনাট্য ও সংলাপ বানিয়েছেন সামিউল ভূঁইয়া এবং আয়মান আসিব স্বাধীন। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন রাশেদ জামান।
সিনেমার গল্প
জাহাঙ্গীর একজন স্বার্থপর ও কৃপন ব্যবসায়ী। হঠাৎ এক দৈববাণীর সংস্পর্শে তার বোধোদয় হয়। নিমেষেই তিনি পরিণত হন পুরোদস্তুর এক পরোপকারী মানুষে।
ফ্যামিলি ড্রামা ঘরানার এই মুভিটিতে এক অভূতপূর্ব সন্নিবেশ ঘটেছে পুরোনো কিছু সিনেমা ও নাটকের সংলাপের। বিষয়টি দর্শকদের বিশেষ করে মধ্য বয়স্কদের পুরনো সময়ের স্মৃতিকাতরতায় ভাসিয়েছে।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ চরকিতে মুক্তি পাচ্ছে যে চলচ্চিত্রগুলো
উল্লেখ্য যে, একদম শুরুতে ছবির ঘোষণা হয়েছিলো মজার একটি স্লোগানের মাধ্যমে আর তা হচ্ছে- সংবিধিবদ্ধ সতর্কীকরণ- পরিবার ছাড়া দেখা নিষেধ।
মুক্তি পরবর্তী ছবির চমকপ্রদ সাফল্য
ঈদের পঞ্চম দিন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির ক্যাপাসিটি ছিলো ৭ লক্ষ ৫১ হাজার ৯৫০। ৯টি শো-এর ১ হাজার ৪৮৯ টা টিকেটের সবগুলোই বিক্রি হয়ে গিয়েছিলো। এমনকি অগ্রিম টিকেট বিক্রি হওয়ায় ষষ্ঠ দিনের জন্যও অবশিষ্ট কিছু ছিলো না। শাকিব খানের ‘তান্ডব’ সিনেমার পরে শুধুমাত্রই এই ‘উৎসব’-এর জন্য হলটিতে এই অবস্থা।
এমন একটি ড্রামা জনরার মুভির জন্য বিষয়টি নিতান্তই অপ্রত্যাশিত ছিলো। বলাই বাহুল্য যে, খুব বেশি শো রাখা ছিলো না এর জন্য। এমনকি ১০০ ভাগ অকুপেন্সীর পরেও সিনেমাটি যথেষ্ট শো পায়নি। ফলে অনেকেই টিকেট না পেয়ে বাধ্য হয়ে অন্য সিনেমা দেখেছে।
এই কারণে বিপুল প্রত্যাশা থাকলেও বক্সঅফিস সংগ্রহ আশানুরূপ মাত্রায় পৌঁছতে পারেনি। চার দিনে সিনেমার মাল্টিপ্লেক্স আয় ছিলো সর্বমোট ২৫ দশমিক ৯১ লাখ টাকা।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো
পরিশিষ্ট
তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমার এই সাফল্য ঢালীউডের চিরাচরিত গতিপথে পরিবর্তন এনেছে। নাট্যজগতের প্রথিতযশা সব মুখগুলো একসাথে থাকায় মন সম্মত অভিনয় পাওয়া গেছে শতভাগ। সেই সাথে বিশ্ববিখ্যাত গল্পের দক্ষ রূপান্তর স্ক্রিণের পুরো সময়টা জুড়ে ছড়িয়েছে মুগ্ধতা। গভীর হাস্যরসের পরিমিতি এবং নাটকীয়তার নির্দেশনাশৈলী ছুঁয়ে গেছে প্রতিটি দর্শকের হৃদয়। এই সাফল্যের নিরিখে অকপটেই স্বীকার করা যায় যে, শিঘ্রই সুদিন ফিরছে বাংলাদেশি চলচ্চিত্রে।
৩২৮ দিন আগে
শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে জোভানের ‘আশিকি’
ঈদুল আযহার আগে থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ছিলো শাকিব-সাবিলা জুটির ‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’। বিনোদন জগতের সবগুলো মাধ্যমে জুড়ে ছিলো মিউজিক ভিডিওটির জয় জয়কার। কিন্তু ঈদ শুরু হতেই পুরো চিত্রপট পাল্টে দিয়েছে ফারহান আহমেদ জোভান অভিনীত নাটক ‘আশিকি’। ইউটিউবে দর্শকপ্রিয়তার নিরিখে ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে অনেক এগিয়ে আছে নাটকটি। চলুন, বহুল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই ঈদ নাটকটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইউটিউব ট্রেন্ডিং-এ জোভানের ‘আশিকি’
ঈদের দ্বিতীয় দিন ৮ জুন রবিবার রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয় নাটক ‘আশিকি’। তারপর থেকে মাত্র দুই দিনের মধ্যে ভিডিও কন্টেন্টটি অর্জন করেছে ৫০ লাখ ভিউ। সদ্য মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমার হিট গান ‘লিচুর বাগানে’কে অনেক পেছনে ফেলে বর্তমানে নাটকটি ইউটিউব ট্রেন্ডিং-এ শীর্ষস্থানে অবস্থান করছে। বিগ বাজেটে নির্মিত মিউজিক ভিডিওটি এতদিন একচ্ছত্র ভাবে আধিপত্য করে এসেছে ইউটিউব প্লাটফর্মে। এখন ‘আশিকি’ শুধু জায়গাটি দখলই করেনি, বরং কন্টেন্ট দুটোর মধ্যকার ভিউয়ের ব্যবধান চোখে পড়ার মত। এখন পর্যন্ত জোভানের নাটকটি ৬৬ লক্ষ ভিউ অতিক্রম করেছে। সেখানে ‘লিচুর বাগানে’ এখনও ১৭ লক্ষতেই পৌঁছতে পারেনি।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ চরকিতে মুক্তি পাচ্ছে যে চলচ্চিত্রগুলো
আশিকি নাটকের গল্প
নাটকে জোভানের চরিত্রের নাম আশিক, যে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার স্বপ্নকে সত্যি করার লক্ষ্য নিয়ে সে শহরে এসে ভর্তি হয় কলেজে। সঙ্গীতের প্রতি তার অদম্য ভালবাসা। স্বপ্ন দেখে একদিন সে অনেক বড় গায়ক হবে।
অপরদিকে ধর্নাঢ্য পরিবারের আদুরে মেয়ে জেস, পড়ে একই কলেজে। সারা কলেজ জুড়ে তার প্রভাবের অন্ত নেই। এই চরিত্রটিতে দেখা গেছে এ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নিহাকে।
আশিক-জেসের পরিচয়, প্রেম এবং অতঃপর ঘরপালিয়ে বিয়ে। আপাতদৃষ্টে ট্রেইলার এবং গল্পের শুরুটা এমন মনে হলেও এই গল্পে রয়েছে অপ্রত্যাশিত সব বাঁক। কাহিনী সামনে এগোনোর সাথে সাথে বিষাদ আর আনন্দের এক অসাধারণ মেলবন্ধন রচিত হয়েছে প্রতিটি পরতে পরতে।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো
পর্দার সামনে ও অন্তরালের কলাকুশলী
পারভেজ ইমামের চিত্রনাট্যে ‘আশিকি’র নির্দেশনা দিয়েছেন ইমরোজ শাওন। সিনেমাটোগ্রাফির কাজ করেছেন খায়ের খন্দকার। প্রযোজনা ও পরিবেশনায় ছিলেন সিএমভি’র এসকে সাহেদ আলী পাপ্পু।
জোভান-নেহার সহশিল্পীরা ছিলেন মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, ও অদিতি জামান স্নেহা সহ আরও অনেকে। জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার একটি চমকপ্রদ ক্যামিও রয়েছে।
গল্পের পাশাপাশি নাটকের বিশেষত্ব হচ্ছে এর গান দুটি। তন্মধ্যে নাটক মুক্তির আগেই ‘ওরে মন’ গানটির জোভান অভিনীত একটি ক্লিপ ভাইরাল হয়। গানটির শিরোনাম ‘দহন’, যার গীতিকার এম এ আলম শুভ, সুর ও কন্ঠ দিয়েছেন সজীব দাস।
আরেকটি গানের শিরোনাম ‘যদি মনটা চুরি করি’, যেটি দ্বৈত ভাবে গেছেন কনা ও সজিব দাস। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর এবং সুর করেছেন সজীব দাস।
আরো পড়ুন: ঈদুল আজহা ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে বাংলাদেশি চলচ্চিত্রগুলো
নাটক দেখার পর ট্রেইলার প্রতিক্রিয়া নিয়ে দর্শকদের অবস্থান
ঈদ সপ্তাহ শুরুর আগে ‘ওরে মন’ গানের সেই ভাইরাল দৃশ্যটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার শিকার হন জোভান। নেটিজেনদের অনেকেই তার পারফরমেন্সকে অতিরঞ্জিত বলে কটুক্তি করেন।
কিন্তু নাটকটি পুরো দেখার পর সেই মন্তব্য বদলে যায়। দর্শক ও নাট্য বিশ্লেষক সকলেই ভূয়ষী প্রশংসা করেন নাটকটির। ৮ হাজারেরও বেশি মন্তব্য যুক্ত হয়েছে এই ইউটিউব কন্টেন্টটিতে।
এখন পর্যন্ত ঈদুল আযহা ২০২৫-এর সর্বাধিক আলোচিত নাটকটি হচ্ছে ‘আশিকি’। বিশেষ করে নাটকের নির্মাণশৈলী, গল্প, এবং অভিনয় উঠে আসছে আলোচনায় কেন্দ্রবিন্দুতে।
আরো পড়ুন: পরিবহন পরিষেবায় অনলাইন টিকেট বুকিং ২০২৫: ঘরে বসে বাস, ট্রেন, ও বিমানের টিকেট কাটার উপায়
শেষাংশ
জোভানের ‘আশিকি’ ইউটিউব ভিউ প্রতিদ্বন্দ্বিতায় শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে দারুণ চমক সৃষ্টি করেছে। একদিকে ‘আশিকি’র নাটকীয়তা, অন্যদিকে ‘তাণ্ডব’ সিনেমার গানটির অপরিমেয় আবেদন। সব মিলিয়ে চমকটি এবারের ঈদ বিনোদনকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। বিশেষ করে- বাংলাদেশেরই দুটো ধারার কন্টেন্ট একে অপরের সাথে প্রতিযোগিতা করার বিষয়টি যথেষ্ট আশাব্যঞ্জক। উপর্যুপরি, এটি ছোট ও বড় উভয় পর্দার জন্য ইতিবাচক।
৩২৮ দিন আগে
ঈদুল আযহা ২০২৫ এ চরকিতে মুক্তি পাচ্ছে যে চলচ্চিত্রগুলো
এবারের ঈদুল আযহায় চরকি তার গ্রাহকদের জন্য নিয়ে আসছে স্বয়ংসম্পূর্ণ এক প্যাকেজ। এই এক ওটিটিতেই সিনেপ্রেমিরা পেয়ে যাবেন ভরপুর বিনোদন। সেই মহা আয়োজনের নাম ‘বিরাট গরুর হাট’। গ্রামীণফোন নিবেদিত এই আয়োজনে থাকছে দর্শকনন্দিত সেরা ৪টি চলচ্চিত্র। এগুলোর সব কটিই ইতোমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলতি বছরের রোজার ঈদে। চলুন, দেখে নেয়া যাক- ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে কোন সিনেমাগুলো আসছে চরকির পর্দায়।
এই কুরবানী ঈদে চরকিতে দেখা যাবে যে সিনেমাগুলো
.
বরবাদ
এ পর্যন্ত দেশে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’। এটি রচনা ও পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্দেশনায় অভিষেক ঘটে মেহেদী হাসান হৃদয়ের। ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে নজর কেড়েছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩-এর ব্যবসা সফল মুভি ‘প্রিয়তমা’র পর শাকিবের সাথে এটি ইধিকার দ্বিতীয় কাজ।
অ্যাকশন ছবিটির আরও এক বিশেষ আকর্ষণ ছিলেন ভারতীয় অভিনেতা যীশু সেনগুপ্ত। কলকাতার নায়িকা নুসরাত জাহান এবং মানব সচদেবের আইটেম গান দর্শকমহলে বেশ আলোচিত হয়।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো
এছাড়া নানা চরিত্রে দেখা গেছে মিশা সওদাগর, দিলারা জামান, সাম ভট্টাচার্য, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, রিয়া গাঙ্গুলী চক্রবর্তী, নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, এবং কাজী হায়াৎকে।
দাগি
২০২৩ সালে ব্যাপক প্রতিযোগিতা করেছিলো ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবি দুটি। তারপর চলতি বছর দ্বিতীয়বারের মত শাকিবের সাথে চলচ্চিত্র যুদ্ধে অবতীর্ণ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদুল ফিতর ২০২৫-এর সেরা ছবির কাতারে অনায়াসে দ্বিতীয় স্থানটি দখল করে নেয় ‘দাগি’।
নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’-এর মত এখানেও তার বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন তমা মির্জা। একটি বিশেষ চরিত্রে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
নির্দেশনার পাশাপাশি সিনেমার কাহিনী, চিত্রনাট্য, ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন। ২০১৫ সালের ‘ছুঁয়ে দিলে মন’-এর পর এটি নির্মাতার দ্বিতীয় মুভি।
আরো পড়ুন: ঈদুল আজহা ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে বাংলাদেশি চলচ্চিত্রগুলো
ছবির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, মনোজ কুমার প্রামানিক, গাজী রাকায়েত, মনিরা আক্তার মিঠু, মিলি বাশার, এবং রাশেদ মামুন অপু।
জংলি
রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে আরও একটি সুপরিচিত শিরোনাম ‘জংলি’। এম রাহিমের পরিচালনায় মুভিটির শ্রেষ্ঠাংশে ছিলেন এ সময়কার জননন্দিত তারকা সিয়াম আহমেদ। ছবিতে তার প্রধান সহশিল্পী হিসেবে মুগ্ধতা ছড়িয়েছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, এরফান মৃধা শিবলু, এবং সোহেল খানকে।
চক্কর ৩০২
ঈদুল ফিতরে মোশাররফ করিমের ভক্তদের ঈদ আনন্দটা আরও একধাপ বাড়িয়ে দিয়েছিলো ‘চক্কর ৩০২’। সিনেমাটির গল্প লেখা থেকে শুরু করে, পরিচালনা, ও সহ-প্রযোজনা করেছেন এ সময়ের উদীয়মান অভিনেতা শরাফ আহমেদ জীবন।
আরো পড়ুন: পরিবহন পরিষেবায় অনলাইন টিকেট বুকিং ২০২৫: ঘরে বসে বাস, ট্রেন, ও বিমানের টিকেট কাটার উপায়
ছবিতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
অন্যান্য কুশিলবদের মধ্যে ছিলেন ইন্তেখাব দিনার, তারিন জাহান, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত্ব, সারা আলম, সুমন আনোয়ার, আহমেদ গোলাম দস্তগীর শান, ডিকন নূর, ও ফারজানা বুশরা।
শেষাংশ
ঈদুল আযহা ২০২৫-এ চরকির ‘বিরাট গরুর হাট’ হতে যাচ্ছে মহা আড়ম্বড়পূর্ণ। তা বলা বাহুল্য যে, ৪টি ছবির মধ্যে শাকিবের ‘বরবাদ’ দর্শক আগ্রহে অন্যগুলো থেকে অনেকটা এগিয়ে থাকবে। তারপরেই সিনেপ্রেমিদের দৃষ্টি নিবদ্ধ থাকবে নিশোর ‘দাগি’র উপর। একটি উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহকদের আকষর্ণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিয়াম-বুবলির ‘জংলি’। আর ‘চক্কর ৩০২’-এর জন্য মোশাররফ করিম ভক্তদের সরব উপস্থিতি থাকবে ওটিটি দর্শকমহলে। সব মিলিয়ে, এ বছরের সেরা চলচ্চিত্রগুলো আরও একবার নতুন উদ্যমে হৈচৈ তুলতে যাচ্ছে বিনোদন জগতে।
আরো পড়ুন: ২০২৫ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
৩৩৩ দিন আগে
ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো
বাংলাদেশে বিনোদন জগতের সবচেয়ে বড় মৌসুম হলো ঈদ। নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা তাদের সেরা কাজ দেখানোর জন্য রীতিমত মুখিয়ে থাকেন এই সময়টির জন্য। ছোট পর্দার শিল্পীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে না। বরং পুরো ঈদ সপ্তাহ জুড়ে মহা সমারোহে সাজানো হয় নাট্যসূচী। টিভির পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মকে উদ্দেশ্য করেও নির্ধারিত হতে থাকে মুক্তির দিনক্ষণ। ২০২৫-এর ঈদুল আযহাতেও মুক্তি পাচ্ছে চমকপ্রদ সব নাটক। পারিবারিক আবেগে মোড়া কাহিনীর সাথে এগুলোতে সমন্বয় ঘটছে চিরাচরিত রোমান্টিক হাস্যরসের। তবে সবকিছুকে ছাপিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পুরনো ও উদীয়মান তারকাদের উপস্থিতি। চলুন, সেগুলোর মধ্য থেকে সেরা কয়েকটি নাটকের ব্যাপারে জেনে নেয়া যাক।
আসন্ন কুরবানী ঈদ ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে নাটকগুলো
.
ক্ষতিপূরণ
সর্বাধিক আলোচিত শিরোনামটি হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ক্ষতিপূরণ। এর মাধ্যমে দ্বিতীয়বারের মত দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। এবার তাকে দেখা যাবে ইয়াশ রোহানের বিপরীতে।
সিদ্দিক আহমেদ রচিত নাটকটির গল্পের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে নির্মাতারা জানিয়েছেন যে, এতে সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালবাসার দিকটি প্রতিফলিত হয়েছে। সন্তানের জন্য একজন মায়ের ভালবাসা সকল পরিমাপের উর্ধ্বে। কোনও কিছু দিয়েই এই ঋণের শোধ হয় না। কেননা পৃথিবীর সবচেয়ে অমূল্য এই উপহারের যোগ্য কোনও প্রতিদান নেই।
আরো পড়ুন: ঈদুল আজহা ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে বাংলাদেশি চলচ্চিত্রগুলো
এমনি আবেগঘন গল্পকে আরও গভীরতা এনে দিয়েছে আরফিন রুমির একটি গান। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুমি নিজেই। গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন।
নাটকটির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরীফ ফারজানা বুশরা, এবং আয়মান শিমলা।
‘ক্ষতিপূরণ’ দেখতে চোখ রাখতে হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
ক্যাফে’তে ভালবাসা
সমসাময়িক লেখক শফিক রিয়ানের এক হৃদয়গ্রাহী গল্পকে নাট্যরূপ দিয়েছেন আনিসুর রহমান রাজীব। নাটকের শিরোনাম- ক্যাফে’তে ভালবাসা, যার শ্রেষ্ঠাংশে রয়েছেন পার্থ শেখ এবং তানিয়া বৃষ্টি। রোমান্টিক ঘরানার নাটকটি তারুণ্যদ্বীপ্ত আবেগের উন্মুক্ত পরিস্ফূটনের দাবি রাখছে।
আরো পড়ুন: পুরুষদের ফরমাল পোশাক ও স্যুট বানানোর জনপ্রিয় কিছু দেশি ব্র্যান্ড
নাটকের বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন শামীম মোল্লা, আনোয়ার শাহ, মৌশিকা, মারিয়া তাবাসসুম এবং অপর্ণা অর্ন্না।
বোহেমিয়ান ঘোড়া
‘মহানগর’ ও ‘মোবারকনামা’র দর্শকরা খুব ভালভাবেই টের পেয়েছেন যে মোশাররফ করিম কেবল রম্য চরিত্রে সেরা নন। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাওয়া এই অভিনেতা এবার আসছেন এক অপ্রত্যাশিত রূপে। ঈদ নাটক ‘বোহেমিয়ান ঘোড়া’তে তার ‘আব্বাস’ চরিত্রটি একদম হাস্যরসে ভরপুর। কিন্তু নির্দেশক যেখানে অমিতাভ রেজা চৌধুরী, তখন তো সেখানে ব্যতিক্রম কিছু থাকবেই।
নাটকের আব্বাস একজন ট্রাক চালক, যার জীবন সমূহ বিড়ম্বনায় পর্যুদস্ত। হাজার চেষ্টাতেও তার মুক্তি মেলে না আপদ থেকে। বরং আরও জড়িয়ে যেতে থাকে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার আবর্তে।
আরো পড়ুন: ঈদের কেনাকাটায় জনপ্রিয় ১০টি বাংলাদেশি পোশাক ব্র্যান্ড
এমনি পটভূমিতে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে এক ঝাঁক তারকা অভিনেত্রীকে।
তারা হচ্ছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।
এ সিক্রেট অফ শিউলি
নারী-কেন্দ্রিক এই নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। নাম ভূমিকায় রয়েছেন এ সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী তানজিন তিশা। নাট্য নির্মাণটির মধ্য দিয়ে প্রথমবারের মত তিশার সাথে একত্রে ফ্রেমবন্দি হয়েছেন মীর রাব্বি।
গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকীর মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।
আরো পড়ুন: অনলাইন ঈদ শপিং ২০২৫: ঘরে বসে কেনাকাটার জন্য তৈরি পোশাকের শীর্ষ ১০ ব্র্যান্ড
নাটকটি আসন্ন ঈদে বাংলাভিশন ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সংসার বিষের বড়ি
সন্তুষ্টি যখন সর্বদা নাগালের বাইরে, তখন সেখানে সুখী হওয়াটা কষ্টসাধ্য ব্যাপার। সংসারের আনাচে-কানাচে বিচ্ছিন্ন ভাবে আনন্দ লুকিয়ে থাকলেও তা প্রায়ই দৃষ্টি এড়িয়ে যায়। কখনও কখনও তা উদাত্ত ভাবে উপেক্ষা করা হয়। এমনি পটভূমিতে এগিয়ে যাবে ‘সংসার বিষের বড়ি’ নাটকের গল্প।
সুজিত বিশ্বাসের রচনায় এর পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
পারিবারিক নাট্যকেন্দ্রিক এই গল্পের মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তাসনুভা তিশা।
আরো পড়ুন: কক্সবাজার ইনানী সমুদ্রসৈকত ভ্রমণ: ঘুরে আসুন প্রবাল পাথুরে সৈকতে
নাটকটির প্রযোজনায় রয়েছে হাউস লাবনী ৪।
মায়াডোর
পরিবারের আবেগঘন বিষয়গুলো নিয়ে নির্মিত আরও একটি নির্মাণ ‘মায়াডোর’, যার নির্দেশনা দিয়েছেন ইমরাউল রাফাত। তারকা নির্ভর নাটকটি ইতোমধ্যে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর গল্প এগিয়ে যাবে জীবনের সামাজিক বন্ধন, সম্পর্ক এবং এগুলোর চারপাশে আবর্তিত প্রতিদিনে যাপিত জীবনকে উপজীব্য করে।
এর শ্রেষ্ঠাংশে রয়েছেন শ্যামল মাওলা, তানজিন তিশা, পার্থ শেখ, আয়েশা খান, সমু চৌধুরী এবং চিত্রলেখা গুহ।
‘মায়োডোর’-এর প্রিমিয়ার হবে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে।
আরো পড়ুন: ২০২৫ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
পূর্ণতায় তুমি
প্রখ্যাত নাট্যকার চয়নিকা চৌধুরীর ‘পূর্ণতায় তুমি’ এবারের প্রথম সারির রোমান্টিক নাটকগুলোর প্রতিনিধিত্ব করছে। নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এ সময়ে সবচেয়ে পরিচিত মুখ নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। জনপ্রিয় এই জুটির সাথে চয়নিকা চৌধুরীর এটাই প্রথম কাজ।
চিত্রনাট্যে কাজ করেছেন ইফফাত আরেফিন মাহমুদ এবং প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোম।
সহ-অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন অভিষেক সোহাগ এবং টুনটুনি।
আরো পড়ুন: পরিবহন পরিষেবায় অনলাইন টিকেট বুকিং ২০২৫: ঘরে বসে বাস, ট্রেন, ও বিমানের টিকেট কাটার উপায়
শেষাংশ
ঈদুল আযহা ২০২৫-এর এই নাটকগুলোর মুক্তির দিন কাছাকাছি আসার সাথে সাথে এগুলোকে ঘিরে বাড়ছে উৎসবমুখরতা। তন্মধ্যে সর্বাধিক প্রত্যাশিত শিরোনামগুলোর মধ্যে রয়েছে ‘ক্ষতিপূরণ’। এছাড়া মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’ এবং ‘সংসার বিষের বড়ি’ আলাদাভাবে আকর্ষণের খোরাক যোগাচ্ছে। ‘মায়াডোর’ এবং ‘পূর্ণতায় তুমি’তে পাওয়া যাবে পারিবারিক বন্ধনের সাথে প্রণয়াশ্রিত আবেগের পরিমিত সন্নিবেশ। রোমান্টিক গল্পপ্রেমিদের জন্য নতুন মুগ্ধতার দাবি রাখছে ‘ক্যাফে-তে ভালবাসা’ এবং ‘এ সিক্রেট অফ শিউলি’।
সব মিলিয়ে ছোট পর্দার এই আয়োজন বাংলাদেশি নাট্যপ্রেমিদের ঈদ বিনোদনে আকর্ষণীয় সংযোজন হতে চলেছে।
৩৩৮ দিন আগে
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সাড়ে ৩টার দিকে তিনি মহিলা কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, ‘দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে সেগুলো যাচাই-বাছাই ও নতুন মামলায় আটকাদেশ না থাকায় তাকে সাড়ে ৩টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’
ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
পরে ওইদিন দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।
৩৫০ দিন আগে
ঈদুল আজহা ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে বাংলাদেশি চলচ্চিত্রগুলো
ঢালিউড পাড়ায় এখনও কাটেনি ঈদুল ফিতরে মুক্তি প্রাপ্ত সিনেমার রেশ। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার প্রস্তুতি। অবশ্য নির্মাণের সময়সীমার ভিত্তিতে অনেক আগে থেকেই বছরের দ্বিতীয় ঈদ উৎসবের আয়োজনে সারিবদ্ধ হয়েছে ছবিগুলো। তবে অধিকাংশের ক্ষেত্রেই একাধিকবার পেছানোর পর ঠিক হয়েছে মুক্তির দিনক্ষণ। চলুন, আসন্ন ঈদুল আজহায় কোন চলচ্চিত্রগুলোর মুক্তির কথা চলছে তা জেনে নেওয়া যাক।
২০২৫ ঈদুল আজহায় মুক্তির মিছিলে ৭টি বাংলাদেশি সিনেমা
.
তান্ডব
আসন্ন ঈদে দর্শক আগ্রহ তুঙ্গে থাকা সিনেমাটি হচ্ছে শাকিব খান অভিনীত ‘তান্ডব’। ‘তুফান’-এর পর আবারও ঢালিউড সুপারস্টারকে নিয়ে ছবি বানালেন পরিচালক রায়হান রাফি।
এবার শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলার।
ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলায় বহুল সমাদৃত অভিনেত্রী জয়া আহসানকে। এছাড়া ৪০ সেকেন্ডের একটি ক্যামিওতে দেখা দেবেন বর্তমান সময়ের ব্যস্ততম তারকা শরিফুল রাজ।
আরো পড়ুন: সিআইডির এসিপি প্রদ্যুমানের বিদায়: সনি টিভির সেরা গোয়েন্দা সিরিজে আকস্মিক ছন্দপতন
রায়হান রাফী নিজেই চলচ্চিত্রটির মূল গল্প লিখেছেন। চিত্রনাট্যে রাফীর সঙ্গে যৌথভাবে কাজ করেছেন আদনান আদিব খান।
দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার প্রেক্ষাপট নিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনী।
পিনিক
শবনম বুবলীকে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। কিন্তু তাদের এই প্রতীক্ষা দীর্ঘায়িত করে বারবার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির দিনক্ষণ। তবে এবারের কুরবানীর ঈদে চূড়ান্ত মুক্তির কথা চলছে জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটির।
সিনেমায় তার প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন আদর আজাদ। ২০২২-এর ‘তালাশ’ এবং ২০২৩-এর ‘লোকাল’-এর পর ‘পিনিক’ বুবলী-আদর জুটির তৃতীয় কাজ।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ছোট পর্দার ঈদ আয়োজন: মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০টি নাটক
থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর ছবিটিতে প্রাধান্য পেয়েছে জিঘাংসা, প্রতিশোধ, এবং পাল্টা প্রতিশোধের গল্প। চিত্রনাট্যে রয়েছেন আখিউজ্জামান মেনন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু ও আজাদ আবুল কালাম-এর মতো অভিনেতারা। এছাড়াও আছেন সমু চৌধুরী, মাসুম বাশার, মোমেনা চৌধুরী, এ কে আজাদ সেতু, শরীফ সিরাজ, নাফিস আহমেদ বিন্দু, এবং জয়িতা মহলানবীশ।
ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট-এর সাথে সিনেমার সহ-প্রযোজনা করেছেন অভিনেতা শিমুল খান।
ইনসাফ
ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণের নতুন সিনেমার নাম ‘ইনসাফ’। ওয়েব চলচ্চিত্রের বাইরে বাংলাদেশে এটি ফারিণের দ্বিতীয় ছবি। এর আগে ২০২৪ সালে তার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ‘ফাতিমা’ মুক্তি পায়। ‘ইনসাফ’-এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি ফর্মুলা ছবির নায়িকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এখানে তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমকে।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
অ্যাকশন ও থ্রিলার গল্প কেন্দ্রীক সিনেমাটির নির্দেশনা দিয়েছেন সঞ্জয় সমাদ্দার।
৩৭৩ দিন আগে
সিআইডির এসিপি প্রদ্যুমানের বিদায়: সনি টিভির সেরা গোয়েন্দা সিরিজে আকস্মিক ছন্দপতন
এবার আর কোনও প্লট টুইস্ট নয়। চূড়ান্ত ভাবে জীবনাবসান ঘটলো ভারতের সনি টিভি ধারাবাহিক সিআইডির প্রধান চরিত্র এসিপি প্রদ্যুমানের। শিবাজী সাটম অভিনীত সর্বদা ভ্রু কুঁচকে থাকা চরিত্রটির জনপ্রিয়তা বিগত দুই যুগেরও বেশি সময় ধরে। তীক্ষ্ণ দৃষ্টি, দৃঢ় কণ্ঠস্বর এবং হৃদয়ে গেঁথে থাকা কালজয়ী সংলাপগুলো তাকে করে তুলেছিলো গোটা সিরিজের মধ্যমণি। ছোট পর্দায় হিন্দি ভাষার গোয়েন্দা নাটক মানেই সিআইডি, আর সিআইডি মানেই প্রদ্যুমান। চলুন, কিংবদন্তিতূল্য চরিত্র এসিপি প্রদ্যুমানের প্রস্থানের ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
এসিপি প্রদ্যুমানের অন্তিম পর্ব: দ্যা ইন্ড অফ দ্যা ওয়াচ
গত ৫ এপ্রিল শনিবার ‘দি এন্ড অফ দ্যা ওয়াচ’ শিরোনামে সম্প্রচারিত হয় সিআইডি সিজন ২-এর ৩১-তম পর্ব। সেখানে সিআইডি দল অ্যাকশনে নামে দীর্ঘদিনের ফেরারি আসামী বারবোজাকে (তিগমাংশু ধুলিয়া) ধরার জন্য। ঘটনাচক্রে ধূর্ত বারবোজা সিআইডি দলনেতাকে ফাঁদে ফেলতে সক্ষম হয়। এরই পরিণতিতে এক শক্তিশালী বিস্ফোরণের শিকার হন এসিপি। বিস্ফোরণে তার কোনও ক্ষতি হয়েছে কিনা তা সরাসরি পর্দায় দেখানো না হলেও দৃশ্যে বোঝানো হয়েছে যে তার মৃত্যু ঘটেছে। স্বভাবতই এতে প্লট টুইস্টে তার বেঁচে ফেরার সমূহ সম্ভাবনা দেখেছে ভক্তরা।
কিন্তু সম্প্রচারের পর নির্মাতা প্রতিষ্ঠান সনি টিভি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রদ্যুমানের মৃত্যুকে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করে। এছাড়া পূর্বে অভিনেতা শিবাজি সাটম চরিত্রটি থেকে তার সরে দাড়ানোর অভিমত ব্যক্ত করেছিলেন। একই সাথে চরিত্রটির ইতি টানা নিয়ে সনির ইতিবাচক অবস্থানের ব্যাপারে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিলো। এবার নিশ্চিত ভাবেই পরিসমাপ্তি ঘটলো দুই যুগ পুরনো কিংবদন্তির চরিত্রটির।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ছোট পর্দার ঈদ আয়োজন: মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০টি নাটক
সিআইডি এবং গোয়েন্দা নাটকে প্রদ্যুমানের একাধিপত্য
অপরাধ, রহস্য, তদন্ত, গোয়েন্দা- এ সবকিছুর মিশেলে ধারাবাহিক সিআইডি’র যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। আকর্ষণীয় প্লট, নাটকীয়তা, এবং গোয়েন্দাগিরিতে ভরপুর বিপি সিং রচিত থ্রিলারটি খুব কম সময়ের মধ্যেই একটি স্বতন্ত্র দর্শক শ্রেণী তৈরি করেছিল।
প্রদ্যুমানের সহশিল্পীরা ছিলেন দয়া (দয়ানন্দ শেঠি), অভিজিত (আদিত্য শ্রিভাস্তভ), ফ্রেডি (দীনেশ ফাড়নিস), এবং ডক্টর আরপি স্যালুন্খে (নরেন্দ্র গুপ্ত)। দলের প্রতিটি সদস্যেরই ছিলো নিজ নিজ বিশেষত্ব, যা দারুণ মুগ্ধতা সৃষ্টি করেছিলো দর্শকদের মাঝে।
সিআইডির পুরোপুরি ফর্মে ছিলো ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত দশকটিতে। সাটমের বলিষ্ঠ নির্দেশনা ও উপস্থিত বুদ্ধি রহস্যজট ছাড়ানোর মুহুর্তগুলোকে প্রাণবন্ত করে রাখতো। তার অন্তর্ভেদী দৃষ্টি যেন যে কোনও অপরাধীর মস্তিষ্কে কি চলছে তা নিমেষেই দেখতে পেতো। হিন্দি ভাষার নাট্যজগতে গোয়েন্দা কল্পকাহিনীর কেন্দ্রবিন্দুতে ছিলো সিআইডি। এর প্রায় পুরো কৃতিত্বটাই দেয়া যেতে পারে প্রদ্যুমান চরিত্রটিকে। তাই অন্য কোনও নাটক বা এমনকি সিনেমাতেও শিবাজীকে দেখা গেলে মনে হতো- এখনি হয়ত শুরু হয়ে যাবে তদন্ত।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
তার “দয়া, দারওয়াজা ছোড় দো”-এর মতো সংলাপগুলো এই সোশ্যাল মিডিয়ার যুগেও ধরে রেখেছে সিআইডির জনপ্রিয়তাকে। স্পষ্ট সংকল্পের পাশাপাশি গভীর সহানুভূতির বৈচিত্র্যপূর্ণ সন্নিবেশ চরিত্রটিকে দিয়েছিলো গভীর মানবিকতা। এর ফলে গোটা ফ্র্যাঞ্চাইজিটি একটি নৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলো।
তাই চরিত্রটির এমন অনাকাঙ্ক্ষিত প্রয়াণ যে কোনও অনুগত ভক্তের জন্যই কষ্টদায়ক। তারই প্রতিফলন ঘটেছে সনির সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে। সেখানে সেই ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছিলেন- “এই আরআইপি (রেস্ট-ইন-পিস) কেবল এসিপি প্রদ্যুমানের নয়। এটি গোটা সিআইডির আরআইপি”।
চরিত্রের নেপথ্যের মানুষ
শিবাজি সাটম ভারতীয় নাট্যজগতের বহুল সমাদৃত এক অভিনেতা, যার ঝুলিতে রয়েছে কয়েক দশকের অভিজ্ঞতা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও ছিলো তার সমান বিচরণ। তবে সে সবগুলোকে ছাড়িয়ে এই এসিপি অফিসারের চরিত্রটিই লক্ষ লক্ষ মানুষের হৃদয় কেড়েছিলো। এ প্রজন্মের ক্রাইম ঘরানার ভক্তরা তার আসল নাম না জানলেও অচিরেই তাকে স্বীকৃতি দেয় প্রদ্যুমান নামে।
আরো পড়ুন: ‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
এই চরিত্রের জন্য শিবাজি ২০০২ ও ২০০৩ সালে ভারতীয় টেলি অ্যাওয়ার্ডে এবং ২০১২ সালে গোল্ড অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পান।
৩৯৩ দিন আগে
ঈদুল ফিতর ২০২৫-এ ছোট পর্দার ঈদ আয়োজন: মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০টি নাটক
বসন্তের উৎসবমুখরতা ও ঈদুল ফিতর; এ দুয়ে মিলে শুরু হচ্ছে জমকালো আয়োজন। চাঁদ রাত থেকে শুরু করে ঈদুল ফিতর ২০২৫-এ পুরো সপ্তাহ জুড়ে বিনোদনসূচীতে ইতোমধ্যে যুক্ত হয়েছে দারুণ কিছু নাটক। রোমান্টিক ঘরানাকে সামনে রেখে এই নাটকগুলোতে দেখা মিলবে জীবনমুখী ও পারিবারিক জনরার মেলবন্ধন। দর্শকদের চমক দিতে থ্রিলার ও সিরিয়াস ড্রামার মতো কিছু ভিন্ন পরিবেশনাও রয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে নাট্যপ্রেমিদের উদ্দীপনার খোরাক যোগাচ্ছে প্রিয় তারকাদের অভিনয় দেখার আগ্রহ। চলুন, এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শীর্ষ ১০টি নাটকের ব্যাপারে জেনে নেওয়া যাক।
ঈদুল ফিতর ২০২৫-এ যে ১০টি নাটক দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
.
ভুল সবই ভুল
সমূহ যাচাই-বাছাইয়ের পর বিয়ের পরেই শুরু হলো যত বিড়ম্বনা। নব দাম্পত্য জীবনের এমনি খুটিনাটি নানা বিড়ম্বনা নিয়ে হাস্যকৌতুকে ভরপুর নাট্যরঙ্গ ‘ভুল সবই ভুল’। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে এর পরিচালনা করেছেন মাসরিকুল আলম।
শ্রেষ্ঠাংশে রয়েছেন বর্তমান সময়ে ছোট পর্দার প্রথম সারির জনপ্রিয় জুুটি অপূর্ব-সাবিলা নূর। পাশাপাশি বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন মিলি বাশার, সমু চৌধুরী, বাপ্পী আশরাফ, শামীমা নাজনীন, ও সুষমা সরকার।
গোল্লাছুট নিবেদিত নাটকটি সম্প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ১০:২০ মিনিটে মাছরাঙা চ্যানেলে। পরবর্তীতে এটি মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেল থেকেও প্রকাশ করা হবে।
আরো পড়ুন: ২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
কোন এক বসন্ত বিকেল
জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত বিশেষ এই নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটি রচনায় রয়েছেন রহমান মোস্তাফিজ পাভেল।
শুরুটা স্নিগ্ধ এক সম্পর্কের মাধ্যমে হলেও ধীরে ধীরে হাল্কা হাস্যরসের আঙ্গিকে নাটকে যুক্ত হয় জীবনবোধ। সেই সাথে থাকে দারিদ্র্যের দুর্দশা নিয়ে নিরঙ্কুশ বার্তা।
অপূর্ব-ফারিণ জুটির পাশাপাশি এখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে নরেশ ভূঁইয়া, মাসুম বাশার, ও বাশার বাপ্পীকে।
নাটকটি মুক্তি দেওয়া হবে দীপ্ত টিভি ও দীপ্ত নাটক ইউটিউব প্ল্যাটফর্মে।
আরো পড়ুন: গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
এক ধ্রুবতারা
প্রণয় ও হাস্যরসে ভরপুর দীপ্ত নেটওয়ার্কের আরও একটি নাটক ‘এক ধ্রুবতারা’, যার শ্রেষ্ঠাংশে আছেন অপূর্ব ও ফারিণ। এই নাটকেরও নির্দেশনায় রয়েছেন সৈয়দ শাকিল।
অন্যান্য সহশিল্পীরা হলেন মিলি বাশার, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, আলমগীর হোসেন, ও তমাল মাহবুব।
কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটি দীপ্ত টিভিতে দেখানো হবে ঈদের দিন সন্ধ্যা ৭টায়।
মাকড়সা
রেবেকা সুলতানা কেয়ার গল্পে নির্মিত এই নাটকটি হতে যাচ্ছে এবারের ঈদের এক ভিন্ন পরিবেশনা। নাটকের চিত্রনাট্য ও নির্দেশনায় আছেন রাগিব রাইহান পিয়াল।
কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন সাবিলা নূর এবং শ্যামল মাওলা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে জুটি হিসেবে কাজ করছেন এই দুই তারকা।
আরো পড়ুন: ‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, গল্পের অপ্রত্যাশিত মোড় আর ক্লাইম্যাক্সের চমক এক নতুন অভিজ্ঞতার সঞ্চার করবে।
সাসপেন্স ও থ্রিলার গল্প নির্ভর নাটকটি দেখা যাবে দীপ্ত নেটওয়ার্কের টিভি ও ইউটিউব চ্যানেলে।
মেঘবালিকা
ভ্যালেন্টাইন মৌসুমে ‘মন দুয়ারী’র ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় এই ঈদে আবারও জুটি বাঁধছেন অপূর্ব ও নাজনীন নাহার নিহা। এই জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় আসছে নতুন নাটক ‘মেঘবালিকা’।
নাটকের প্রধান দুই চরিত্র আবিদ ও নায়লা। আবিদ শুধু নায়লার বড় ভাইয়েরই বন্ধু নয়, তাদের পারিবারিক বন্ধুও। নায়লার বাবা-মা ও ভাই আবিদকে নিজেদের পরিবারের একজন হিসেবে মনে করে। কিন্তু বিড়ম্বনা বাধে যখন নায়লা পাগলের মতো প্রেমে পড়ে যায় আবিদের। আর এই পাগলামী আবিদের সাথে তাদের পারিবারিক সম্পর্ককে ফেলে দেয় হুমকির মুখে।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
নাটকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, এবং মিলি বাশার।
নাটকটি দেখতে হলে চোখ রাখতে হবে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব প্ল্যাটফর্মে।
৪০২ দিন আগে
ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
বাণিজ্যিক ঘরানার পাশাপাশি অভিনব গল্প ও আধুনিক চিত্রনাট্যে সমৃদ্ধ সিনেমা সাদরে গ্রহণ করেছে বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমিরা। বিশেষ করে ঈদ উৎসবে এখনও সিনেমা হলগুলোতে থাকে দর্শকদের উপচে পড়া ভিড়। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ঈদুল ফিতরেও নানান উদ্দীপনার খোরাক যোগাচ্ছে নতুন কিছু ছবি। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন ঈদে ২০২৫ ঈদুল ফিতরে ঢালিউডে মুক্তি পাচ্ছে যে সকল চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রগুলো।
২০২৫ ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে যে সকল বাংলাদেশি চলচ্চিত্র
.
বরবাদ
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পল জুটির এই দ্বিতীয় কাজটি নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র পাড়ায় বেশ হৈচৈ চলছে। এর আগে প্রিয়তমা (২০২৩)-তে বেশ সাড়া ফেলেছিলো এই জুটি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভারতের যীশু সেনগুপ্তের যুক্ত হওয়া ছবিটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। একটি আইটেম গানে ক্যামিও চরিত্রে থাকবেন কলকাতার আরেক তারকা নুসরাত জাহান-কে।
রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি পরিচালনার মধ্য সিনেমা নির্মাণে পদার্পণ করেন মেহেদী হাসান হৃদয়। প্রযোজনায় রয়েছেন শাহরিন আক্তার সুমি (রিয়েল এনার্জি প্রোডাকশন) এবং আজিম হারুন (রিধি সিধি এন্টারটেইনমেন্ট)।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, এবং ইন্তেখাব দিনার।
আরো পড়ুন: ‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
সংগীত আয়োজনে আছেন প্রীতম হাসান। ২০২৪ সালের তুফান চলচ্চিত্রে তার ‘লাগে উড়া ধুরা’ গানটি বিভিন্ন মহলে বেশ সমাদৃত হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এ নিয়ে তিনি দ্বিতীয়বার কাজ করছেন শাকিব খানের সঙ্গে। প্রীতমসহ ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের কয়েকজন গায়ক।
অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউড ও তেলুগু ইন্ডাস্ট্রির অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা। নাচের কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।
জংলি
বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে যাচ্ছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র জংলি। এম রাহিম পরিচালিত রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় আছেন এ সময়কার দর্শকনন্দিত তারকা সিয়াম আহমেদ। তার প্রধান সহশিল্পীরা হলেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।
সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। মেহেদী হাসান ও সুকৃতি সাহা যৌথভাবে গল্পটিকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন।
আরো পড়ুন: গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, রাশেদ মামুন অপু, সোহেল খান, এবং এরফান মৃধা শিবলু।
প্রিন্স মাহমুদের সংগীত পরিচালনায় একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিও এবং টাইগার মিডিয়া।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে ২৫ এপ্রিল চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে উন্মুক্ত হবে।
দাগি
২০২৩ সালে শাকিব অভিনীত প্রিয়তমার সাথে প্রতিযোগিতা করেছিলো আফরান নিশোর সুড়ঙ্গ। এবার তারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আসন্ন ঈদে। প্রথম ছবি সুড়ঙ্গ-এর পর প্রায় দেড় বছরের বিরতিতে ছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। তারপর ভক্তদের হতবাক করে দিয়ে দিলেন দ্বিতীয় চলচ্চিত্র দাগি’র সংবাদ। তার বিপরীতে নায়িকার অবস্থানও থাকছে অপরিবর্তিত। দেড় বছর সিনেমা থেকে দূরে থাকার পর দ্বিতীয়বারের মতো নিশোর সাথে জুটি বদ্ধ হয়েছেন তমা মির্জা।
আরো পড়ুন: অস্কার ২০২৫: ৯৭তম অ্যাকাডেমি পুরষ্কারের আসর মাতালেন যারা
একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। সিনেমায় আরও রয়েছেন মনোজ কুমার প্রামানিক, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, মনিরা আক্তার মিঠু, এবং মিলি বাশার।
পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য গড়েছেন শিহাব শাহীন। এখানে বলা হয়েছে একজন সাধারণ মানুষের অপরাধজগতে জড়ানোর গল্প। এই পটভূমিকে উপজীব্য করেই কাহিনী এগিয়ে গেছে মূল চরিত্রের প্রায়শ্চিত্য ও মুক্তির দিকে।
২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’-এর পর ‘দাগি’ নির্মাতার দ্বিতীয় চলচ্চিত্র। এটি এসভিএফ আলফা-আই এবং দেশীয় ওটিটি (ওভার দ্যা টপ) চরকির একটি যৌথ প্রযোজনা।
চক্কর ৩০২
মোশাররফ করিম ভক্তদের জন্য এবারের ঈদে রয়েছে দারুণ চমক। শরাফ আহমেদ জীবনের গল্প, পরিচালনা এবং সহ-প্রযোজনায় নির্মিত হয়েছে ‘চক্কর ৩০২’। সহ-প্রযোজনায় আরও ছিলেন আবুল ফজল মোহাম্মদ রিতু, সৈয়দ গাউসুল আলম শাওন, সরদার সানিয়াত হোসেন, এবং আদনান আল রাজীব।
আরো পড়ুন: ভালোবাসা দিবস ২০২৫: ভ্যালেন্টাইনস ডেতে মুক্তি পাচ্ছে যেসব নাটক
সিনেমাতে মোশাররফ করিম একটি মার্ডার কেসের তদন্তকারী কর্মকর্তা। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
সংলাপ লিখেছেন নাহিদ হাসনাত, যিনি সৈয়দ গাউসুল আলম শাওনের সাথে যৌথভাবে ভূমিকা রেখেছেন চিত্রনাট্যে।
বিভিন্ন চরিত্রের অভিনয়ে ছিলেন তারিন জাহান, ইন্তেখাব দিনার, মৌসুমী নাগ, রওনক হাসান, শাশ্বত দত্ত্ব, সুমন আনোয়ার, সারা আলম, ফারজানা বুশরা, আহমেদ গোলাম দস্তগীর শান, এবং ডিকন নূর।
সঙ্গীত পরিচালনার কাজ করেছেন ইমন চৌধুরী, জাহিদ নিরব, অমিত চ্যাটার্জি।
আরো পড়ুন: ২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্রের অনুদানে নির্মিত ছবিটি মুক্তি পাবে কারখানা প্রোডাকশন এবং গামাফ্লিক্স-এর ব্যানারে।
৪১২ দিন আগে
‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালের সায়েন্স-ফিকশন সিনেমা ‘কোই... মিল গয়া’ দিয়ে। এরপর ২০০৬ সালে ‘কৃশ’ এবং ২০১৩ সালে ‘কৃশ ৩’ মুক্তি পায়। হৃত্বিক রোশন প্রতিটি কিস্তিতেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যেখানে শেষ দুটি সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ‘বলিউড হাঙ্গামার’ প্রতিবেদন অনুসারে ‘কৃশ ৪’-এর চিত্রনাট্য চূড়ান্ত করা হয়েছে।
রাকেশ রোশন ‘কৃশ ৪’-এর পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন, নতুন পরিচালকের ইঙ্গিত
বলিউডের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন অদ্যাবধি ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির পরিচালনা করেছেন । সম্প্রতি এই প্রতিভাবান নির্মাতা নিশ্চিত করেছেন যে আসন্ন চতুর্থ কিস্তির পরিচালনা তিনি করছেন না।
রাকেশ রোশন পুত্র জনপ্রিয় নায়ক হৃত্বিক রোশন অভিনীত এই ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে—কে হতে চলেছেন নতুন পরিচালক?
আরো পড়ুন: গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রাকেশ রোশন পরিচালকের দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়টি ‘বলিউড হাঙ্গামা’ কে জানিয়েছেন। তিনি বলেছেন, "এটি ভালো যে আমি এখনই দায়িত্ব হস্তান্তর করি, যখন আমার বুদ্ধি-বিবেক পুরোপুরি সচল। এতে আমি পুরো প্রক্রিয়াটি তদারকি করতে পারব এবং নিশ্চিত করতে পারব যে এটি সঠিকভাবে হচ্ছে। যদি আমি দেরি করি এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তাহলে আমি জানতেও পারব না তারা কী তৈরি করছে।"
তবে ‘কৃশ ৪’-এর পরিচালক না হওয়া নিয়ে কোনো হতাশা নেই বলে জানিয়েছেন রাকেশ রোশন। তিনি বলেন, "এটি একটি ঝুঁকি, যা আমাদের নিতেই হবে। কোনো নিশ্চয়তা নেই যে আমি যদি ‘কৃশ ৪’ পরিচালনা করি, সেটি সুপারহিট হবে। এটি উল্টো দিকেও যেতে পারে।"
তিনি আসন্ন ‘কৃশ ৪’ সিনেমার নতুন পরিচালকের নাম প্রকাশ করেননি, তবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি ছবির প্রযোজনায় জড়িত থাকবেন।
আরো পড়ুন: অস্কার ২০২৫: ৯৭তম অ্যাকাডেমি পুরষ্কারের আসর মাতালেন যারা
‘কৃশ ৪’-এর বাজেট ৭০০ কোটি রুপি? স্টুডিওগুলো বিনিয়োগে অনিশ্চিত
বলিউড হাঙ্গামার সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ‘কৃশ ৪’-এর বাজেট ৭০০ কোটি রুপি। এই বিশাল অঙ্কের বাজেট স্টুডিওগুলোর জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াকে চ্যালেঞ্জিং করে তুলেছে। ফলে স্টুডিওগুলো প্রতিশ্রুতি দিতে দ্বিধা করছে।
প্রথমদিকে, হৃত্বিক রোশন তার বন্ধু সিদ্ধার্থ আনন্দকে—যিনি এই প্রকল্পের একজন প্রযোজক ছিলেন—উপযুক্ত স্টুডিও খুঁজে বের করার দায়িত্ব দেন। তবে পোস্ট-মার্ভেল যুগে ছবিটির প্রাসঙ্গিকতা নিয়ে সংশয় থাকায় স্টুডিওগুলো বিনিয়োগে আগ্রহী হয়নি। ফলে সিদ্ধার্থ আনন্দ ও তার প্রযোজনা প্রতিষ্ঠান মারফ্লিক্স প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, "পোস্ট-মার্ভেল যুগে এই বাজেটে ‘কৃশ’-এর সম্ভাবনা নিয়ে স্টুডিওগুলো আত্মবিশ্বাসী ছিল না, কারণ ‘কৃশ ৩’ মুক্তির পর থেকে এক দশকের বেশি সময় পেরিয়ে গেছে।"
আরো পড়ুন: ২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
তবে ইন্ডিয়া টুডে ডিজিটাল-এর কাছে এক সূত্র নিশ্চিত করেছে যে, ‘কৃশ ৪’-এর বাজেট ৭০০ কোটি রুপি নয়। তিনি বলেন, "এই বিপুল বাজেট নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।"
৪১৩ দিন আগে