বিনোদন
অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান
শুক্রবার বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় সংগীত শিল্পী এবং অভিনেতা তাহসান খানের বিয়ের গুঞ্জন চলে জোরেশোরে। অবেশেষে আজ (রবিবার) নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী।
এর আগে, বিয়ের গুঞ্জন নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেছিলেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
তবে শনিবার সন্ধ্যায় ফেসবুকে দুজনের একটি ছবি শেয়ার করলেও বিস্তারিত আর কিছু জানানতি তিনি। পরে আজ একটি সংবাদমাধ্যমকে রোজা আহমেদের সঙ্গে নিজের বিয়ের কথা নিশ্চিত করেছেন তাহসান।
তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (৪ জানুয়ারি) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’
আরও পড়ুন: সন্ধ্যায় ‘বিয়ের গল্প’ বলবেন তাহসান
এদিকে, রবিবার (৫ জানুয়ারি) স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন রোজা আহমেদ যেখানে দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে।
ছবিগুলো প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একসঙ্গে ঘর বেঁধেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠানও দিয়েছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।
আরও পড়ুন: সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
অপরদিকে, দেশের বিনোদন জগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।
ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান এই গুণী শিল্পী। পাশাপাশি বড় ও ছোটপর্দায় তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। তবে এক দশকের বেশি সময় সংসার করার পর ২০১৭ সালের ৪ অক্টোবর আচমকা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তারপর কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মিথিলা।
৪৮৫ দিন আগে
সন্ধ্যায় ‘বিয়ের গল্প’ বলবেন তাহসান
গতরাত থেকেই জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব। অনেক গণমাধ্যমেও বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ের খবর প্রকাশিত হয়েছে।
তাহসান-রোজার বিয়ের খবর ভাইরাল হওয়ার পর থেকে এই যুগলকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বিনোদন অঙ্গনের শিল্পীদের অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন।
তবে গণমাধ্যমে তাহসান বলেছেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন হয়নি।
এ বিষয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
আরও পড়ুন: সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠানও দিয়েছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।
অপরদিকে, দেশের বিনোদন জগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।
ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান এই গুণী শিল্পী। পাশাপাশি বড় ও ছোটপর্দায় তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। তবে এক দশকের বেশি সময় সংসার করার পর ২০১৭ সালের ৪ অক্টোবর আচমকা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তারপর কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মিথিলা।
৪৮৬ দিন আগে
সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
বছর শুরু হতেই নতুন খবরে ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই শিল্পী নিজেই। এরইমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। যদিও তাহসান বলছেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষেই তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন।পরে নিউ ইয়র্কের কুইনসে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠান দিয়েছেন। গেল এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত।পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তিনি উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।দেশের বিনোদন শিল্পজগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত-ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান তিনি। পাশাপাশি বড় ও ছোট পর্দায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
৪৮৬ দিন আগে
চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন
সত্তর ও আশির দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান (৫৯) মারা গেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি মিশা সওদাগার। অভিনেতা জায়েদ খানসহ অন্য চলচ্চিত্র শিল্পীরাও নিজেদের সামাজিকমাধ্যমে তার মৃত্যুর খবর দিয়েছেন।শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় এফডিসি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। গেল তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন সত্তর ও আশির দশকের ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী।গেল ২৪ ডিসেম্বর শরীরে জ্বর নিয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসকরা জানতে পারেন যে তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছে, যা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এতে তার হার্ট ও কিডনিতে সমস্যা তৈরি হয়। এছাড়াও তার ফুসফুসে পানি জমে যায়, তিনি একবার স্ট্রোকও করেন।‘পরিণীতা’ ও ‘গাংচিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া এই নায়িকা এক সময় বাংলাদেশের ঘরে ঘরে ছিলেন অতি পরিচিত মুখ।ঢাকায় এক সংস্কৃতিমনা পরিবারে অঞ্জনার জন্ম। শৈশব থেকে নাচের প্রতি তার আগ্রহের কারণে বাবা-মা তাকে নাচ শিখতে ভারতে পাঠান। সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালালের কাছে নাচের তালিম নেন, শেখেন কত্থক।সিনেমায় আসার আগেই অঞ্জনা পরিচিতি পান নৃত্যশিল্পী হিসেবে। ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে তিনি ঢাকাই সিনেমায় কাজ শুরু করলেও তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’।নায়ক সোহেল রানার বিপরীতে ওই সিনেমার পর আর পেছনে তাকাতে হয়নি অঞ্জনাকে। নিজের সেরা সময়ে ঢাকাই সিনেমার প্রথম সারির প্রায় সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তিনি।
৪৮৬ দিন আগে
স্কুইড গেম সিজন-২: জনপ্রিয় যেসব চরিত্র
একসঙ্গে ৭টি পর্বে মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত কোরিয়ান ধারাবাহিক স্কুইড গেমের দ্বিতীয় কিস্তিটি। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নেটফ্লিক্সে একসঙ্গে ৭টি পর্বে মুক্তি পায় ধারাবাহিক স্কুইড গেমের দ্বিতীয় কিস্তিটি।
হোয়াং ডুং-হিয়কের পরিচালনায় খেলাকে ঘিরে প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিটি চরিত্রের সুখ-দুঃখ, হতাশা ও আভ্যন্তরীণ দ্বন্দ্বে পরিপূর্ণ জটিল মনস্তত্ত্ব। প্রথম কিস্তির মতো এবারেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে থ্রিলার সিরিজটির বৈচিত্র্যপূর্ণ চরিত্রগুলো। চলুন, সেগুলোর মধ্য থেকে সর্বাধিক জনপ্রিয় ৮টি চরিত্রের নানা দিক সম্বন্ধে পর্যালোচনা করা যাক।
স্কুইড গেম সিজন ২-এর শীর্ষ ৮টি চরিত্র
.
সংগি-হন: প্লেয়ার ৪৫৬| লি ঝুং-জে
বিজয়ী হিসেবে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি সং গি-হন তিন বছরেরও বেশি সময় ধরে খুঁজে চলেছে বেনামী ‘রিক্রুটার’কে। উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে অমানবিক স্কুইড গেমকে ধ্বংস করা। দ্বিতীয় সিজনে তার এক বিস্ময়কর এবং অনুপ্রেরণাদায়ক রূপান্তর দেখা গেছে। আর তা হচ্ছে- এক সময়ের ঋণগ্রস্ত জুয়ারি থেকে পাল্টে গিয়ে আবেগপ্রবণ ও নৈতিক দ্বন্দ্বে জর্জরিত ব্যক্তির আগমন। ইল-নাম (প্লেয়ার ০০১)’কে রক্ষা করা থেকে শুরু করে পুরো সিস্টেমের বিরুদ্ধে তার একাকী ভূমিকা প্রধান চরিত্র হিসেবে ন্যায্যতা পেয়েছে। কোমলতা ও অটল সংকল্পের নিবিষ্ট মেলবন্ধনের চিত্রায়নের জন্য থ্রিলারপ্রেমিরা আলাদাভাবে মনে রাখবেন লি ঝুং-জে’কে।
আরো পড়ুন: কবে আসছে ‘স্কুইড গেম: সিজন ৩’?
কিম ঝুন-হি: প্লেয়ার ২২২| ঝো ইউ-রি
পেছনের গল্পটা না জানা গেলেও গর্ভবতী অবস্থায় টুর্নামেন্টে অংশ নেওয়া কিম ঝুন-হি বেশ শক্তিশালী একটি চরিত্র। সহ প্রতিযোগী লি মাইয়ং-গি’র পাশে দাঁড়ানোর বিষয়টি তার নৈতিক অবস্থানকে বিশেষায়িত করে। এছাড়াও কিম ইয়ং-মি’র ভাগ্য নির্ধারণের দৃশ্যগুলোতে কিম ঝুন-হি’র বাস্তববাদী চিন্তা চরিত্রটিতে নতুন পর্যায় যোগ করে। তার শান্ত আচরণ এবং পক্ষপাতহীনতা তাকে স্বতন্ত্রতার পাশাপাশি দিয়েছে মর্যাদা। গল্পে অন্যান্য প্রতিযোগীদের মতো পর্দার বাইরে থেকে দর্শকরাও তার এই স্বকীয়তাকে গভীরভাবে অনুভব করেছে।
ছো হিয়ন-জু: প্লেয়ার ১২০| পার্ক সং-হুন
অস্ত্রপোচারের মাধ্যমে শারীরিক পরিবর্তনের খরচ যোগাতে খেলায় অংশ নেয় ট্রান্সজেন্ডার ছো হিয়ন-জু। তার অংশগ্রহণের আরও একটি উদ্দেশ্য হচ্ছে তার মতো জীবনধারণ করা মানুষগুলোকে অনুপ্রাণিত করা। তার এই মহানুভব দিকটি প্রকাশিত হয় প্রতিযোগিতার ‘গ্লাস ব্রিজ’ নামের শ্বাসরুদ্ধকর পর্বটিতে। যখন তার স্বীকারোক্তিতে উঠে আসে যে, সে শুধু নিজের জন্য এখানে আসেনি। তার আবেগঘন মুহূর্তগুলো গেমের নিষ্ঠুরতা ও বিশৃঙ্খলার মাঝে এক চিলতে মানবিক পরশ হিসেবে কাজ করেছে। সেই সঙ্গে তার সাহসিকতা তাকে করে তুলেছে সিজনের সবচেয়ে প্রভাবশালী।
আরো পড়ুন: বাংলাদেশি চলচ্চিত্র ২০২৫: দর্শক মাতাতে মুক্তির মিছিলে যেসব ঢালিউড সিনেমা
ঝাং জিয়ম-ঝা: প্লেয়ার ১৪৯| খাং এ-শিম
ছেলে ইয়ং-সিককে ঋণের বোঝা থেকে মুক্ত করতে মা ঝাং জিয়ম-ঝায়ের প্রবেশ ঘটে এই প্রাণঘাতী খেলায়। কিন্তু টুর্নামেন্টে প্রবেশের পর তার ছেলেকেও সে একজন প্রতিযোগী রূপে দেখতে পায়। সবচেয়ে মর্মান্তিক রেড লাইট গ্রিন লাইট রাউন্ডে তার আকস্মিক ধাক্কা ও অনুশোচনা সত্ত্বেও সে অদম্য স্পৃহা নিয়ে সামনে অগ্রসর হয়। হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা প্রজ্জ্বলন ও ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা ভিন্ন মাত্রা লেপন করেছে এই চরিত্রের ওপর। কুসংস্কারাচ্ছন্নতা ও ছো হিয়ন-জুয়ের সঙ্গে তার বন্ধুত্ব চিহ্নিত করেছে তার বৈশিষ্ট্যের চড়াই-উৎড়াইগুলোকে। সব মিলিয়ে ঝাং জিয়ম-ঝা একাই পুরো নির্দয় উপাখ্যানকে টেনে নিয়ে গেছেন ফ্যামিলি ড্রামার রজ্জুতে বেঁধে।
৪৯০ দিন আগে
কবে আসছে ‘স্কুইড গেম: সিজন ৩’?
সদ্য মুক্তিপ্রাপ্ত সিজন ২- এর রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এলো সাড়া জাগানো কোরিয়ান সিরিজ স্কুইড গেমের সিজন ৩- এর ঘোষণা। অবশ্য দ্বিতীয় কিস্তির ইতি যেভাবে টানা হয়েছে তাতে আরও যে একটি নতুন সিজন আসতে চলেছে তা বলাই বাহুল্য। তবে এবার আসন্ন সেই কিস্তির মধ্যে দিয়েই শেষ হতে যাচ্ছে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজটি। চলুন, বিগত সিজনগুলোর পটভূমিতে নতুন সিজনের ব্যাপারে ভক্তদের উৎকণ্ঠা এবং সেই কাঙ্ক্ষিত স্কুইড গেম তৃতীয় সিজন মুক্তির দিনক্ষণটি জেনে নেওয়া যাক।
স্কুইড গেম বৃত্তান্ত
শিশুদের খেলা দিয়ে হলেও ভয়ঙ্কর প্রাণঘাতী ফলাফল সমন্বিত একটি প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত এই ডিস্টোপিয়ান সিরিজ। প্রাণের ভয় থাকার পরেও ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন জেতার লোভে গেমে অংশ নেয় ৪৫৬ জন তরুণ-তরুণী। এই প্রতিযোগিদের মধ্যকার আবেগ ও উৎকণ্ঠার সন্নিবেশে সার্ভাইভাল সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডুং-হিয়ক। তার সঙ্গে যৌথভাবে সিরিজটির নির্বাহী প্রযোজনায় ছিলেন কিম ঝি-ইয়ান, যিনি সিজন-২ তে সরাসরি প্রযোজনায় সম্পৃক্ত হয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন লি ঝুং-জে এবং গুরুত্বপূর্ণ চরিত্র দ্যা ফ্রন্ট ম্যানের ভূমিকায় আছেন লি বিয়ং-হান।
আরো পড়ুন: মাস্তি ৪: আসছে বলিউডের জনপ্রিয় কমেডি মুভির চতুর্থ সংস্করণ
এক নজরে বিগত দুই সিজন
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর প্রিমিয়ার হওয়া প্রথম সিজনে দর্শকরা পরিচিত হন স্কুইড গেমের সঙ্গে। প্রতিযোগিতায় মূল চরিত্র সং গি-হানের জয়লাভের মধ্য দিয়ে শেষের দিকে আবির্ভাব ঘটে গেমের নেপথ্যে থাকা রহস্যময় দ্যা ফ্রন্ট ম্যানের। তারপর তিন বছরের দীর্ঘ বিরতির পর গত ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসে সিজন-২। এ অংশে বিজয়ী গি-হান পুনরায় অংশ নেয় গেমে। কিন্তু এবার জিততে নয়, বরং তার একমাত্র উদ্দেশ্য থাকে পুরো গেমকে ধ্বংস করা।
সিজন ৩ নিয়ে ভক্তদের উত্তেজনা
দ্বিতীয় কিস্তির সিজন ফিন্যালের পরিণতিসহ পোস্ট-ক্রেডিট সিনটি দর্শকদের নতুন সিজন দেখার আগ্রহকে অনেক বাড়িয়ে দিয়েছে। সেখানে দেখা যায় খেলার রেড লাইট-গ্রীন লাইট পর্বের সেই স্কুল ইউনিফর্ম পরিহিত ভয়ঙ্কর রোবট কিশোরীকে। নির্মাতা হোয়াং নিজেও নতুন সিজনের সম্ভাব্য গন্তব্যের ব্যাপারে বলতে যেয়ে এই ক্লিপটি ভালভাবে দেখার ইঙ্গিত দিয়েছেন। পরিচালকের বিবৃতির অনুসারে, তৃতীয় সিজনে সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে আবির্ভূত হবে গি-হান চরিত্রটি। এই ঘোষণা ভক্তদের কৌতূহলে রীতিমত অগ্নুৎপাত ঘটিয়েছে। সকলের চিন্তা ভাবনা এখন গি-হানের পরিবর্তন নিয়ে। কাছের সব বন্ধুদের হারানো এবং একের পর এক ব্যর্থতার মুখোমুখি হওয়া গি-হানের আবির্ভাবটা কেমন হতে যাচ্ছে! তার পরের পদক্ষেপ কী হবে? তার ভেতর কি অন্য কোনও রূপ লুকিয়ে আছে? দ্যা ফ্রন্ট ম্যানের প্রতি তার প্রতিক্রিয়াটা কেমন হতে যাচ্ছে? এরকম প্রশ্ন উত্তেজনার খোরাক যোগাচ্ছে কোরিয়ান থ্রিলারপ্রেমিদের মধ্যে।
আরো পড়ুন: ‘ব্ল্যাক মানি’: পূজা চেরী ও রুবেলকে নিয়ে রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ
কবে মুক্তি পাচ্ছে ‘স্কুইড গেম’ সিজন ৩
দ্বিতীয়টি সম্প্রচারের আগেই রিনিউ করা হয়েছিলো তৃতীয় সিজন, যেখানে ইতোমধ্যে শেষ করা হয়েছে সমাপ্তি পর্বগুলোর শুটিং। হোয়াংয়ের বিবৃতিতে সুনির্দিষ্ট তারিখটি না থাকলেও বলা হয়েছে যে, ২০২৫ সালের সামার বা ফলে প্রিমিয়ারের সম্ভাবনা রয়েছে চূড়ান্ত সিজনের।
শেষাংশ
নির্মাতা হোয়াংয়ের বিবৃতি অনুসারে আশা করা যাচ্ছে, ২০২৫ সালের জুন পরবর্তী সময়ের মধ্যে মুক্তি পেতে পারে স্কুইড গেম সিজন ৩। দ্বিতীয় কিস্তির রূদ্ধঃশ্বাস পরিণতিতে সমূহ উত্তেজনার জোয়ারে ভাসছে ভক্তরা। আসন্ন মৌসুমে তাই সং গি-হানের নতুন রূপটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন কোরিয়ান সিরিজপ্রেমিরা। এই পরিপ্রেক্ষিত নিশ্চিত করছে যে, আগের সিজন দুটোর সাফল্যের ধারাবাহিকতা শেষ পর্যন্ত থাকবে।
আরো পড়ুন: বাংলাদেশি চলচ্চিত্র ২০২৫: দর্শক মাতাতে মুক্তির মিছিলে যেসব ঢালিউড সিনেমা
৪৯২ দিন আগে
বাংলাদেশি চলচ্চিত্র ২০২৫: দর্শক মাতাতে মুক্তির মিছিলে যেসব ঢালিউড সিনেমা
শুরু হয়ে গেছে পুরোনো বছর পেরিয়ে নতুন বছরের আগমনের লগ্ন। এই উৎসবমুখর লগ্নকে কেন্দ্র করে রকমারি চলচ্চিত্র জগতেও চলছে সাজসাজ রব। পরিবর্তনের জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে নতুন আঙ্গিকে প্রস্তুতি চলছে নতুন বছরের সিনেমার। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশি চলচ্চিত্রগুলো ঢেলে সাজাতে পারে ঢালিউডকে। কেননা প্রেক্ষাগৃহের ছবির পাশাপাশি যুগপৎভাবে ওয়েব ফিল্ম মুক্তিও দর্শকদের প্রত্যাশার খোরাপ যোগাচ্ছে। চলুন, সেগুলোর মধ্যে থেকে ১০টি সম্ভাবনাময় ঢালিউড সিনেমার ব্যাপারে জেনে নেওয়া যাক।
২০২৫ সালে মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০ বাংলাদেশি সিনেমা
বরবাদ
‘প্রিয়তমা’ (২০২৩)-এর পর শাকিব খান ও ইধিকা পালের দ্বিতীয় চলচ্চিত্র ‘বরবাদ’। সিনেমাটির নির্দেশনার মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য পর্দায় অভিষেক হতে যাচ্ছে নাট্য নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের।
রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত ছবিটির বিশেষ আকর্ষণ হিসেবে আছেন ভারতের অভিনেতা যীশু সেনগুপ্ত। আইটেম গানে থাকছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী নুসরাত জাহান। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানব সাচদেব ও মিশা সওদাগর।
আরো পড়ুন: ‘ব্ল্যাক মানি’: পূজা চেরী ও রুবেলকে নিয়ে রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ
অ্যাকশন ঘরানার ছবিটির দৃশ্য পরিচালনা করেছেন টলিউড ও বলিউডের অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা। ছবির কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন প্রীতমসহ বলিউডের কিছু শিল্পী।
প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি, যা মুক্তির লগ্নে বাংলাদেশি সিনেমার জন্য রেকর্ড সৃষ্টি করবে! এখন পর্যন্ত ২০২৫-এর ঈদুল ফিতরে এই চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ নির্ধারিত হয়ে আছে।
দাগি
‘সুড়ঙ্গ’ (২০২৩)-এ ব্যাপক জনপ্রিয়তার রেশ ধরে আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘দাগি’। এর প্রযোজনায় রয়েছে যৌথ ভাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। পরিচালনায় রয়েছেন শিহাব শাহীন এবং ‘ছুঁয়ে দিলে মন’ (২০১৫)-এর পর বড় পর্দায় এটি নির্মাতার দ্বিতীয় কাজ।
নিশো-তমা জুটির পাশাপাশি একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা সুনেরাহ বিনতে কামাল।
আরো পড়ুন: মাস্তি ৪: আসছে বলিউডের জনপ্রিয় কমেডি মুভির চতুর্থ সংস্করণ
রোমান্স, ড্রামা ও অ্যাকশনের মিশেলে গড়া চিত্রনাট্যে ছবিতে পরিবেশন করা হবে মূল চরিত্রের প্রায়শ্চিত্য ও মুক্তির গল্প। আসছে বছর রোযার ঈদে শাকিবের ‘বরবাদ’-এর সঙ্গে প্রতিযোগিতা করবে চলচ্চিত্রটি।
৪৯৫ দিন আগে
‘ব্ল্যাক মানি’: পূজা চেরী ও রুবেলকে নিয়ে রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ
নতুন বছরের একদম শুরুতে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন বর্তমান সময়ের হিট নির্মাতা রায়হান রাফী। ২০২৫-এর ২ জানুয়ারি দেশীয় ওটিটি (ওভার-দ্যা-টপ) প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। বরাবরের মতো এবারও রাফীর কাস্টিংয়ে থাকছে নতুন চমক। ওয়েব কন্টেন্টটির শ্রেষ্ঠাংশে পূজা চেরীর সঙ্গে দেখা যাবে এক সময়ের প্রখ্যাত চিত্রনায়ক ও মার্শাল আর্ট হিরো মাসুম পারভেজ রুবেলকে। চলুন, বাংলা ওটিটি প্লাটফর্ম বঙ্গতে আসন্ন ‘ব্ল্যাক মানি’ সিরিজটির কলাকুশলী এবং গল্পের থিম নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
‘ব্ল্যাক মানি’ নির্মাণের নেপথ্যে
ওটিটির জন্য এর আগে তার বেশ কিছু ওয়েব ফিল্ম থাকলেও ওয়েব সিরিজ পরিচালনায় এই প্রথম রায়হান রাফী। ২০১৮ সালে তার সফল অভিষিক্ত চলচ্চিত্র ‘পোড়ামন ২’ এবং ‘দহন’ বঙ্গ’র স্ট্রিমিং তালিকায় স্থান পেয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো প্রযোজক হিসেবে রাফীর সঙ্গে কাজ করেছে স্ট্রিমিং সাইটটি। যৌথ প্রযোজনায় সঙ্গে রয়েছে কানন ফিল্মস।
ভিএফএক্স (ভিজ্যুয়াল ইফেক্ট)-এর দায়িত্বে ছিল ফোর্থ ডাইমেন্শন ভিজ্যুয়াল ইফেক্ট।
আরো পড়ুন: আল্লু অর্জুনের পুষ্পা-২ রিভিউ: ছবি নিয়ে যত হইচই
সিরিজের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের সুরকার ও সঙ্গীত পরিচালক আকাশ সেন এবং বাংলাদেশের দিলশাদ নাহার কণা। আরও আছেন র্যাপ সঙ্গীতশিল্পী সাইফ খান ও তার টিম সিএফইউ-৩৬।
কস্টিউম ডিজাইনে কাজ করেছেন এদিলা ফারিদ তুরিন। সাউন্ড ডিজাইনে রিপন নাথ এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন আরাফাত মহসিন। সিনেমাটোগ্রাফিতে তাহসিন রহমান, শিল্প নির্দেশনায় শিহাব নুরুন নবী এবং সার্বিক সম্পাদনায় ছিলেন সিমিত রায় অন্তর।
‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের গল্প
রাতের অন্ধকারে একটি হোটেলের সামনে এসে থামে বস্তা ভর্তি একটি ট্রাক। প্রত্যেকটি বস্তা ভর্তি কাড়ি কাড়ি টাকা। কিন্তু এগুলো কার কাছে এসেছে, কোত্থেকেই বা এসেছে! আসল মালিকানা নিয়ে যখন দানা বেধে উঠছে রহস্য, অন্যদিকে তখনি এই টাকা নিতে সংঘর্ষে মেতে উঠেছে শহরের দুর্ধর্ষ দুই গ্যাংস্টার। একের পর এক পড়তে থাকে লাশ, যেখানে শহরের প্রভাবশালী মাফিয়া, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ কেউই বাদ যাচ্ছেন না। এত সব লাশের মিছিল পেরিয়ে অবশেষে কোথায় এই কালো টাকার গন্তব্য- এই প্রশ্ন নিয়ে এগিয়ে চলেছে সিরিজের কাহিনী।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ মুক্তি বরবাদ ও দাগি: আবারও মুখোমুখি শাকিব খান ও আফরান নিশো
ছয় পর্বের সিরিজটিতে একই সঙ্গে মেলবন্ধন ঘটানো হয়েছে অ্যাকশন, ড্রামা, কমেডি ও থ্রিলার।
বাংলাদেশে চলমান প্রেক্ষাপটের কালো টাকা বিদেশে পাচারকে ঘিরে সৃষ্ট জটিলতাগুলো ফুটিয়ে তোলা হয়েছে সিরিজে। পটভূমির সঙ্গে সামঞ্জস্য রেখে সবচেয়ে সার্বজনীন শব্দটিকেই শিরোনাম হিসেবে নির্বাচন করেছেন রাফী। গল্পটি রচনাও তিনিই করেছেন। চিত্রনাট্য রচনায় তার সঙ্গে ছিলেন আনাম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন।
‘ব্ল্যাক মানি’র অভিনয়শিল্পীরা
বঙ্গ অরিজিনাল সিরিজটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন ৯০’দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। এখানে গ্যাংস্টারের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ওয়েব কন্টেন্টে অভিষেক ঘটতে যাচ্ছে অ্যাকশন হিরোর।
আরও একটি প্রধান চরিত্রে থাকা পূজা চেরীরও এটি প্রথম ওয়েব ধারাবাহিক। রাফীর সঙ্গে বর্তমান প্রজন্মের এই তারকারও বড় পর্দায় অভিষেক ঘটেছিল ‘পোড়ামন ২’-এর মাধ্যমে। তারপর দীর্ঘ ৬ বছরের বিরতির পর দর্শক আবারও দেখতে যাচ্ছে এই নায়িকা-পরিচালক জুটির কাজ।
আরো পড়ুন: মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’
এই ধারাবাহিকের মধ্যে দিয়ে পূজা অনেক গুণী অভিনয়শিল্পীদের সংস্পর্শ পেলেন। এদের মধ্যে রয়েছেন প্রথিতযশা পরিচালক ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, সুব্রত ফারদিন এবং এজাজুল ইসলাম। সমসাময়িক চলচ্চিত্রকর্মীদের মধ্যে আছেন শিবা শানু, রাশেদ মামুন অপু, মীর নওফেল আশরাফী জিসান, সুমন আনোয়ার এবং আরফান মৃধা শিবলু।
ছোট পর্দার সুপরিচিত মুখগুলোর মধ্যে দেখা যাবে জয় রাজ, কচি খন্দকার, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়া, ইকবাল বাবু এবং ফরহাদ লিমন।
এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন তাশদিক নমিরা আহমেদ, মাহমুদ আলম এবং শাহরিয়ার ফেরদৌস সজীব।
পরিশিষ্ট
একসঙ্গে অনেক অভিষেকের অবতারণা নিয়ে বাংলা ওটিটি বঙ্গতে মুক্তি পেতে চলেছে পূজা, রুবেল, ও রাফীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। দুটি ভিন্ন সময়ের অভিনয়শিল্পী হিসেবে পূজা ও রুবেল দুজনেরই রয়েছে নিজস্ব দর্শক। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে হল ও ওটিটি উভয় মাধ্যমে চলচ্চিত্র দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন রায়হান রাফী। তাই সমসাময়িক বাস্তবমুখী গল্পের চিত্রনাট্যে দুর্দান্ত পরিবেশনার প্রতিশ্রুতি রাখছে ওয়েব কন্টেন্টটি। একই সঙ্গে দেশীয় বিনোদন জগতের প্রেক্ষাগৃহ থেকে ওয়েবমুখী হওয়ারও অন্যতম এক নিদর্শন স্থাপিত হতে যাচ্ছে এই নির্মাণের মধ্য দিয়ে।
আরো পড়ুন: মাস্তি ৪: আসছে বলিউডের জনপ্রিয় কমেডি মুভির চতুর্থ সংস্করণ
৪৯৮ দিন আগে
বাংলাদেশের সংগীত নিয়ে কাজ করতে চান রাহাত ফাতেহ আলী খান
বাংলাদেশের সংগীত নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে রবিবার (২২ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নিজের এই আগ্রহের কথা জানান তিনি।
এ সময় তথ্য উপদেষ্টা বলেন, ‘রাহাত ফাতেহ আলী খান একজন গুণী ব্যক্তি। তিনি শুধু পাকিস্তানের নন, উপমহাদেশ তথা সারা বিশ্বের সংগীত জগতের সম্পদ। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে।’
শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য রাহাত ফাতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল।’
বাংলাদেশে আমন্ত্রণের জন্য রাহাত ফাতেহ আলী খানও বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন।
৪৯৯ দিন আগে
মাস্তি ৪: আসছে বলিউডের জনপ্রিয় কমেডি মুভির চতুর্থ সংস্করণ
শুরুটা ছিল ২০০৪ সালে ‘মাস্তি’ মুভির মধ্য দিয়ে। তারপর দীর্ঘ ৯ বছরের ব্যবধানে ২০১৩ সালে মুক্তি পায় ‘গ্র্যান্ড মাস্তি’। অতঃপর মাত্র ৩ বছর পর আসে পরিণত হয়ে ওঠা মাস্তি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি
‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’। তারপর একটানা ৮ বছরের দীর্ঘ বিরতি। অবশেষে এই ২০২৪-এ এলো বলিউডের সাড়া জাগানো কমেডি মুভি সিরিজটির চতুর্থ সংস্করণের ঘোষণা। গত ১৪ ডিসেম্বর মুম্বাইতে শুরু হলো মাস্তি ৪-এর শুটিং। সেই থেকে প্রতীক্ষার বাধ ভাঙা জোয়ারে ভাসছে গোটা সিনেমা পাড়া। কেমন হতে যাচ্ছে এবারের পর্ব? আগের সেই মজার চরিত্রগুলো কি আবার ফিরছে?- চলুন জেনে নেওয়া যাক।
মাস্তি ৪ নির্মাণের নেপথ্যে
প্রথম তিন কিস্তি পরিচালনা করেছিলেন ইন্দ্র কুমার। কিন্তু এবার তার জায়গায় যুক্ত হচ্ছে নতুন নাম। তবে তিনি বাইরের কেউ নন, মাস্তি পরিবারেরই সদস্য মিলাপ জাভেরি। তিনি প্রথম দুই সংস্করণে সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার হিসেবে ছিলেন। প্রথম দুই কিস্তিতে নির্দেশনার পাশাপাশি স্ক্রিপ্টের দায়িত্বও পালন করেছিলেন কুমার। নতুন সংস্করণে নির্দেশনা ও রচনা দুটোই করবেন জাভেরি।
আরো পড়ুন: ৩৬-২৪-৩৬: কারিনা কায়সার বনাম সমাজে নারীর প্রথাগত সৌন্দর্য্যের মাপকাঠি
প্রযোজনায় একদম শুরু থেকেই ছিল মারুতি ইন্টারন্যাশনাল। তৃতীয় কিস্তিতে যুক্ত হয়েছিল বালাজি মোশন পিকচার্স এবং শ্রী অধিকারী ব্রাদার্স। এবার মারুতি এবং বালাজি টেলিফিল্মসের সাথে থাকছে জি স্টুডিওস এবং ওয়েভব্যান্ড প্রোডাকশন।
এবারের ‘মাস্তি’তে কারা থাকছেন
সিরিজের বিগত চলচ্চিত্রগুলোর মতো এবারেও মিত মেহতা, প্রেম চাওলা ও অমর সাক্সেনা চরিত্রে ফিরছেন যথাক্রমে বিবেক ওবেরয়, আফতাব শিবদাসানি এবং রিতেশ দেশমুখ। পুরো সিরিজ জুড়ে যথারীতি অপরিবর্তিত ছিলেন এই তিন তারকা। তবে তাদের বিপরীতে প্রধান নারী অভিনয়শিল্পীসহ অন্যান্য সহশিল্পীদের বদলটা হয়েছে বেশ নিয়ম করেই।
প্রথমটিতে ছিলেন অমৃতা রাও, তারা শর্মা এবং জেনেলিয়া ডি’সুজা। সঙ্গে আরও ছিলেন অজয় দেবগন ও লারা দত্ত।
আরো পড়ুন: আল্লু অর্জুনের পুষ্পা-২ রিভিউ: ছবি নিয়ে যত হইচই
দ্বিতীয়টিতে দেখা গেছে সোনালী কুলকার্নি, কারিশ্মা তান্না ও মাঞ্জারি ফাড়নিসকে। আর সবশেষে ছিলেন পূজা ব্যানার্জি, মিষ্টি চক্রবর্তী এবং শ্রদ্ধা দাশ।
সেই ধারাবাহিকতায় এবারেও থাকবে তিনটি নতুন মুখ। কিন্তু সেই তিন নায়িকার ব্যাপারে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
শুটিংয়ের কয়েকটি ছবি হৈচৈ-এর খোরাক যোগাচ্ছে পুরো নেট দুনিয়া জুড়ে। একটিতে দেখা যাচ্ছে মাস্তি ৪-এর ক্ল্যাপারবোর্ড হাতে হাস্যজ্জ্বল আফতাবকে। কোনোটিতে আফতাব ও রিতেশের সঙ্গে রয়েছেন পরিচালক জাভেরি। আরেকটিতে রিতেশ ও আফতাবসহ মুভির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন প্রবীণ অভিনেতা জিতেন্দ্র। সুতরাং মুভিতে জিতেন্দ্রেরও যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা বলাই বাহুল্য।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ মুক্তি বরবাদ ও দাগি: আবারও মুখোমুখি শাকিব খান ও আফরান নিশো
রিতেশ ও জাভেরির হাস্যরসে ভরপুর একটি ভিডিও নিজের ইন্স্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে বিবেকও শিঘ্রই তার শুটিং-এ যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন।
মাস্তি সিনেমার এবারের জনরা
প্রথম সংস্করণটি সব মিলিয়ে ছিল একটি অ্যাডাল্ট কমেডি ছবি। অবিরাম হাস্যরসে ভরপুর থাকলেও দ্বিতীয় কিস্তির সঙ্গে প্রথমটির গল্পের কোনো সম্পর্ক ছিল না। সর্বশেষ সংস্করণে কমেডির সঙ্গে সংমিশ্রণ ঘটেছিল হরর জনরার। আর সদ্য ঘোষিত মুভিটি হতে যাচ্ছে রোমান্টিক-কমেডি ঘরানার। সিনেমার সঙ্গে নিজের সম্পৃক্ততা নিশ্চিত করার সময় ইন্স্টাগ্রাম পোস্টের ক্যাপশনে তারই ইঙ্গিত দিয়েছেন বিবেক।
শেষাংশ
বিবেক, আফতাব ও রিতেশ-এর স্ব স্ব চরিত্রে প্রত্যাবর্তন 'মাস্তি ৪'-এর প্রতি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। চিত্রনাট্যকার মিলাপ জাভেরি নির্দেশনায় কতটা ইন্দ্র কুমারকে ছাড়িয়ে যাবেন তা নিয়ে ব্যাপক উদ্দীপনা মাস্তি ভক্তদের মাঝে। সেই সঙ্গে যোগ হচ্ছে মিত, প্রেম ও অমরের বিপরীতে কাদের দেখা যাবে তা-র কৌতূহল। উপরন্তু, শুটিংয়ের খবর প্রকাশের ভঙ্গিমাই বলে দেয়- কমেডি মুভিপ্রেমিদের জন্য হাস্যরসে ভরা দারুণ এক নির্মাণের নকশা হতে চলেছে।
আরো পড়ুন: মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’
৫০০ দিন আগে