অন্যান্য
সাইবার নিরাপত্তা সচেতনতায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চলচ্চিত্র প্রদর্শন
সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আমেরিকান ফিল্ম শোকেসের (এএফএস) সহযোগিতায় আমেরিকান সেন্টারে তথ্যচিত্রের ‘ফিফটিন মিনিটস অব শেইম’ প্রদর্শনের আয়োজন করা হয়।
এই আয়োজনে প্রযুক্তি শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী ও একাডেমিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। যা ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল অনলাইন আচরণ প্রসারে চলমান প্রচেষ্টার অংশ।
আরও পড়ুন: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড চালু
যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি পাবলিক এনগেইজমেন্ট ডিরেক্টর ব্রেন ফ্ল্যানিগ্যান অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে অনলাইন হয়রানি ও পাবলিক শেইমিংয়ের বাস্তব জীবনের প্রভাবের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ডিজিটাল গোপনীয়তা ও নিরাপত্তার ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। নিরাপদ ও দায়িত্বশীল অনলাইন আচরণের ওপর জোর দেন।
‘ফিফটিন মিনিটস অব শেইম’ তথ্যচিত্রটি মনিকা লিউইনস্কি এবং ম্যাক্স জোসেফ পরিচালিত। যা অনলাইন শেইমিং ও সাইবার হয়রানির ব্যক্তিগত প্রভাবকে কেন্দ্র করে তৈরি। এতে অনলাইনে অপব্যবহারের শিকার ব্যক্তিদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। প্রদর্শনী শেষে, মনের বন্ধু'র প্রতিষ্ঠাতা ও সিইও তাওহিদা শিরোপা ডিজিটাল যুগে মানসিক স্বাস্থ্য এবং অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার গুরুত্ব নিয়ে একটি আলোচনা সেশন পরিচালনা করেন। এই আয়োজন যুক্তরাষ্ট্র দূতাবাসের চলমান প্রতিশ্রুতির অংশ, যেখানে অনলাইন গোপনীয়তা, হয়রানি এবং মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজনটি ইন্টারনেটের সঙ্গে সচেতনভাবে যুক্ত থাকা, নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি এবং ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক পরিবর্তন নিয়ে গল্প বলার ভূমিকা তুলে ধরে। আমেরিকান ফিল্ম শোকেসের সহযোগিতায় এই আয়োজনটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের একটি প্রোগ্রামের অংশ, যা সাইবার হয়রানি ও মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলোতে আন্তঃসাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করে।
আরও পড়ুন: সেন্সরবোর্ড পুনর্গঠন করে হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড
৫৭৪ দিন আগে
বাংলাদেশ জাস্টিস পার্টি গঠন করলেন অভিনেতা সোহেল রানা
ঢালিউড অভিনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা 'বাংলাদেশ জাস্টিস পার্টি' নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন গঠন করেছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে বর্ষীয়ান এই অভিনেতার সভাপতিত্বে দল গঠনের ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: অস্কারে যাচ্ছে লাপাতা লেডিস
নতুন দলের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে এ মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে। শান্তির প্রতীক পায়রাকে দলের আনুষ্ঠানিক প্রতীক হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঢালিউডের 'সোনালি যুগ' খ্যাত জনপ্রিয় অভিনেতা সোহেল রানা দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রজীবনে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পড়ার সময় তিনি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।
১৯৬৫ সালে তিনি বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহকারী সাধারণ সম্পাদক এবং ১৯৬৮ সালে সমগ্র পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সোহেল রানা ইকবাল হলের ভিপি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচনি উপদেষ্টা নিযুক্ত হন।
আরও পড়ুন: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড চালু
প্রবীণ ও প্রশংসিত রুপালি পর্দার অভিনেতা সোহেল রানা ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই প্রযোজক হিসেবে পারভেজ ফিল্মস প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের চলচ্চিত্র জগতে পা রাখেন।
এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'ওরা ১১ জন' নির্মাণ করেন।
১৯৭৩ সালে প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হুসাইনের বিখ্যাত স্পাই থ্রিলার সিরিজ 'মাসুদ রানা'র গল্প অবলম্বনে 'মাসুদ রানা' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেতা ও পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু হয়।
অভিনেতা হিসেবে চলচিত্রে বিশেষ অবদানের জন্য সোহেল রানা তার ক্যারিয়ারে আজীবন সম্মাননাসহ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
আরও পড়ুন: ২০২৬-এর ঈদ চলচ্চিত্রে মুখোমুখি শাহরুখ ও রণবীর
৫৭৮ দিন আগে
সেন্সরবোর্ড পুনর্গঠন করে হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড
সেন্সরবোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় শেষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ দুই কমিটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছিল। সেন্সর বোর্ড নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। ২০২৩ সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশনের আইনের গেজেট হয়েছিল, সেই গেজেটের বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত। বিগত সময়েও যে সেন্সর বোর্ডটি গঠন করা হয়েছিল সেটিও কিন্তু ১৯৬৩ সালের যে আইন সে আইন অনুযায়ী করা হয়েছিল। যেহেতু গেজেটের বিধিমালা ছিল না। সেই ধারাবাহিকতায় সেটিকে অনুসরণ করেই আপদকালীন সিনেমার জগতে যেন আর্থিক ক্ষতি না আসে সেজন্য আপদকালীন একটা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম।
তিনি বলেন, 'আমরা দেখতে পাচ্ছি ২০২৩ সালে যেহেতু একটি আইনের গেজেট হয়ে গেছে, সেটি পর্যালোচনা করে সবার মতামতের ভিত্তিতে সেন্সর যে শব্দটি সেটিকে বাদ দিয়ে দিচ্ছি। আমাদের যে ২০২৩ সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব।'
আরও পড়ুন: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হবে: উপদেষ্টা নাহিদ
তিনি বলেন, ২০২৩ সালের যে আইন রয়েছে সেটি অনেক ত্রুটিপূর্ণ, সেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। সেই আইনটিও নানান অংশীজনের সঙ্গে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। সে প্রস্তাবনা তৈরি করা হবে। যেহেতু বেশকিছু সংখ্যক সিনেমা ঝুলে রয়েছে সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্যই সার্টিফিকেশন বোর্ড সেটি পুনর্গঠন করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে একটা সার্টিফিকেশন বোর্ড করব, সেন্সরবোর্ডকে পুনর্গঠন করে।
কেন এটি পরিবর্তন করতে হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরে সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসছিলেন। তাদের এক ধরনের কার্যক্রমের জন্যই কিন্তু সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত সময়ে। নতুন আইন অনুযায়ী আমরা ছবি পরিচালনার কাজগুলো চলমান রাখব।
আরও পড়ুন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ১৪ সেপ্টেম্বর সম্মান জানাবে সরকার: উপদেষ্টা নাহিদ ইসলাম
৫৯৪ দিন আগে
রাহুল আনন্দর বাড়িতে হামলাসহ দেশব্যাপী সহিংসতার বিচার দাবি সংস্কৃতিকর্মীদের
দেশজুড়ে ঘটে যাওয়া সহিংসতা এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা।
৫ আগস্ট ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল জনপ্রিয় গায়ক ও সংস্কৃতিকর্মী রাহুল আনন্দের বাড়ি। এ ঘটনাসহ দেশে সংঘটিত সব অরাজকতার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেন প্রাচ্যনাট ও রাহুলের বন্ধুরা।
সমাবেশে তারা সহিংসতা বন্ধে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা কমপ্লেক্সের সামনে 'শিল্পা, স্থাপত্য ও শিল্পাঙ্গন ধ্বংসের বিরুদ্ধে অবস্থান' ব্যানারে শিল্পী সম্প্রদায় জড়ো হন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত প্রতিবাদ সমাবেশে অংশ নেন তারা।
প্রাচ্যনাটের আর্টিস্টিক ডিরেক্টর ও অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘গত কয়েক সপ্তাহে যখন ছাত্রদের নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে ছিল এবং এটি স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবিতে একটি বিশাল আন্দোলনে পরিণত হয়েছিল, তখন শিল্পীরা সর্বোচ্চ সমর্থন নিয়ে যোগ দিয়েছিলেন। তা সত্ত্বেও প্রাচ্যনাটের নাট্যকর্মী এবং জলের গানের ফ্রন্টম্যান রাহুল আনন্দের উপর যে নৃশংসতা চলছে তা দেখে আমরা হতবাক। শুধু শিল্পী সম্প্রদায় নয়, সবাইকে রক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি, আমরা সহিংসতার অবসান দেখতে চাই।’
আরও পড়ুন: আসছে নিশো-তমা জুটির নতুন সিনেমা ‘অসিয়ত’
৬৩৫ দিন আগে
রক কিংবদন্তি শাফিন আহমেদের মরদেহ দেশে, দাফন আজ
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড শিল্পী এবং কিংবদন্তি ব্যান্ড মাইলসের সাবেক প্রধান গায়ক শাফিন আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে।
গত বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে হৃদযন্ত্র ও কিডনি বিকল হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের জনপ্রিয় এই রক বেজ গিটারিস্ট, গায়ক-গীতিকার ও রেকর্ড প্রযোজক।
এই তারকা সংগীতশিল্পীর মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়ে দেশের সংগীত জগত।
সোমবার (২৯ জুলাই) বিকালে শাফিনের লাশ দেশে পৌঁছায় বলে জানান শাফিনের বড় ভাই ও মাইলস ব্যান্ডের প্রধান হামিন আহমেদ।
এর আগে স্থানীয় সময় শনিবার দুপুর ১টায় ভার্জিনিয়ার দার আল নূর ইসলামিক কমিউনিটি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
হামিন আহমেদ জানান, আজ (৩০ জুলাই) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে শাফিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে কিংবদন্তি এই রক তারকাকে।
হামিন আরও জানান, আগামী শুক্রবার (২ আগস্ট) বাদ জুমা বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে শাফিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত হবে।
পরিবার ও স্বজনদের পক্ষ থেকে সবাইকে শাফিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে তার জানাজা ও কুলখানিতে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন হামিন আহমেদ।
১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উপমহাদেশের অগ্রণী সংগীতশিল্পী কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন।
শৈশবে ঢাকায় চলে আসার পর শাফিন আহমেদ নয় বছর বয়সে নজরুল সংগীত শেখার মাধ্যমে তার সংগীত জীবন শুরু করেন। ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা শেষে বড় ভাই হামিন আহমেদের সঙ্গে ইংল্যান্ডে পড়তে যান। সেসময় পশ্চিমা সঙ্গীতের সংস্পর্শে আসেন তিনি।
১৯৭৯ সাল থেকে মাইলসের কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও বেজ গিটারিস্ট ছিলেন শাফিন আহমেদ। ২০০৯ সালে মাইলস ছাড়ার পর ২০১০ সালে রিদম অব লাইফ নামে নিজের ব্যান্ড গড়েন শাফিন, যা ২০১৪ সাল পর্যন্ত চলে।
মাইলস (১৯৮২) দিয়ে শুরু করে মাইলসের প্রতিটি অ্যালবামের সঙ্গেই যুক্ত ছিলেন শাফিন আহমেদ। মাইলস (১৯৮২) অ্যালবামের পর অ্যা স্টেপ ফারদার (১৯৮৬), প্রতিশ্রুতি (ব্যান্ডের প্রথম বাংলা অ্যালবাম, ১৯৯১), প্রত্যাশা (১৯৯৩), প্রত্যয় (১৯৯৬), প্রয়াস (১৯৯৭), প্রবাহ (২০০০), প্রতিধ্বনি (২০০৬), প্রতিচ্ছবি (২০১৫) ও প্রবর্তন (২০১৬) অ্যালবামে গান করেন তিনি।
মাইলসের প্রথম বাংলা অ্যালবাম 'প্রতিশ্রুতি'র জনপ্রিয় গান 'চাঁদ তারা' ১৯৯২ সালে বিটিভির ঈদ স্পেশালে প্রচারিত হয়। দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মাইলসকে।
মানাম আহমেদের সুরে শাফিন আহমেদ 'ফিরিয়ে দাও', 'ধিকি ধিকি', 'নীলা', 'চাঁদ তারা সূর্য', 'কি জাদু', 'জানি তুমি'সহ অসংখ্য জনপ্রিয় ও সুপারহিট গানের জন্য শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন।
শাফিন আহমেদ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন 'আজ জন্মদিন তোমার' গানটি দিয়ে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর এই গানটি এখনও জন্মদিন উদযাপনের গান হিসেবে বাজানো হয়। বিশিষ্ট সংগীত প্রযোজক প্রিন্স মাহমুদের লেখা ও সুরে গানটি প্রথম প্রিন্সের মিক্সড অ্যালবাম দাগ থেকে যায় (২০০৪)-এ প্রকাশিত হয়।
এছাড়াও শাফিন আহমেদ তোমাকে (১৯৮৭), পাগলা ঘণ্টি (১৯৯৮), ছবি আর স্মৃতিগুলো (১৯৯৯), বেস্ট অব শাফিন আহমেদ (২০০১), কতদিন দেখি না তোমায় (২০০৬), ভাইরাস (২০০৬), হারানো সুখ (২০০৭), মাই লাভ সংস (২০১০) ও মনে পড়ে আজসহ (তার মা ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধাঞ্জলিস্বরূপ নজরুল গানের অ্যালবাম, ২০১৬) বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ করেন।
৬৪৪ দিন আগে
ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড শিল্পী এবং কিংবদন্তি ব্যান্ড মাইলসের সাবেক প্রধান গায়ক শাফিন আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি (বিবিএমএফসি) জানিয়েছে, হৃদযন্ত্র ও কিডনি বিকল হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই রক বেজ গিটারিস্ট, গায়ক-গীতিকার ও রেকর্ড প্রযোজক।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ।
তার ভাই আরেক তারকা সংগীতশিল্পী হামিন আহমেদের সঙ্গে প্রথমে অ্যাকুয়েস্টিক গিটারিস্ট হিসেবে মাইলসে যাত্রা শুরু করেন এবং পরে ১৯৯১ সালে ব্যান্ডের প্রধান গায়ক এবং বেজ গিটারিস্ট হয়েছিলেন।
শৈশবে ঢাকায় চলে আসার পর শাফিন আহমেদ নয় বছর বয়সে নজরুল সংগীত শেখার মাধ্যমে তার সংগীত জীবন শুরু করেছিলেন। ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা শেষে বড় ভাই হামিন আহমেদের সঙ্গে ইংল্যান্ডে পড়তে যান। সেসময় পশ্চিমা সঙ্গীতের সংস্পর্শে আসেন তিনি।
১৯৭৯ সাল থেকে মাইলসের কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও বেজ গিটারিস্ট ছিলেন শাফিন আহমেদ। ২০০৯ সালে প্রথমবারের মতো ব্যান্ড ছাড়েন তিনি। এরপর ২০১৪ সালে পুনরায় যোগ দিয়ে ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো ব্যান্ড ছাড়েন শাফিন। তারপর ২০১৮ সালে আবার যোগ দিয়ে ২০২১ সালে চিরতরে মাইলসের সঙ্গে যাত্রার ইতি টানেন তিনি।
মাইলস (১৯৮২) দিয়ে শুরু করে মাইলসের প্রতিটি অ্যালবামের সঙ্গেই যুক্ত ছিলেন শাফিন আহমেদ। মাইলস (১৯৮২) অ্যালবামের পর অ্যা স্টেপ ফারদার (১৯৮৬), প্রতিশ্রুতি (ব্যান্ডের প্রথম বাংলা অ্যালবাম, ১৯৯১), প্রত্যাশা (১৯৯৩), প্রত্যয় (১৯৯৬), প্রয়াস (১৯৯৭), প্রবাহ (২০০০), প্রতিধ্বনি (২০০৬), প্রতিচ্ছবি (২০১৫) ও প্রবর্তন (২০১৬) অ্যালবামে গান করেন তিনি।
২০০৯ সালে মাইলস ছাড়ার পর ২০১০ সালে রিদম অব লাইফ নামে নিজের ব্যান্ড গড়েন শাফিন, যা ২০১৪ সাল পর্যন্ত চলে।
শাফিন আহমেদ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন 'আজ জন্মদিন তোমার' গানটি দিয়ে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর এই গানটি এখনও জন্মদিন উদযাপনের গান হিসেবে বাজানো হয়। বিশিষ্ট সংগীত প্রযোজক প্রিন্স মাহমুদের লেখা ও সুরে গানটি প্রথম প্রিন্সের মিক্সড অ্যালবাম দাগ থেকে যায় (২০০৪)-এ প্রকাশিত হয়।
মাইলসের প্রধান গায়ক হিসেবে শাফিন আহমেদ 'ফিরিয়ে দাও', 'ধিকি ধিকি', 'নীলা', 'চাঁদ তারা সূর্য', 'কি জাদু', 'জানি তুমি'সহ অসংখ্য জনপ্রিয় ও সুপারহিট গানের জন্য শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন।
এছাড়াও শাফিন আহমেদ তোমাকে (১৯৮৭), পাগলা ঘণ্টি (১৯৯৮), ছবি আর স্মৃতিগুলো (১৯৯৯), বেস্ট অব শাফিন আহমেদ (২০০১), কতদিন দেখি না তোমায় (২০০৬), ভাইরাস (২০০৬), হারানো সুখ (২০০৭), মাই লাভ সংস (২০১০) এবং মনে পড়ে আজসহ (তার মা ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধাঞ্জলিস্বরূপ নজরুল গানের অ্যালবাম, ২০১৬) বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ করেন।
সফল সংগীতজীবনের পাশাপাশি দেশের রাজনীতিতেও অংশ নিয়েছিলেন শাফিন আহমেদ। ২০১৯ সালে জাতীয় পার্টি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
৬৪৯ দিন আগে
‘কাঁটা’ আসছে বঙ্গতে
‘ফাইল আটকে ঘুষ আদায়’ সংবাদপত্রে এমন খবর প্রায়ই চোখে পড়ে। নিজেদের অবস্থানের অপব্যবহার করে অনেকেই এভাবে ‘উপরি কামাই’ করেন সাধারণ মানুষের কাছ থেকে। তেমনই এক উপরি কামাই করা কর্মচারীর গল্প নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ’তে আসছে নতুন নাটক ‘কাঁটা’।
রিয়াদ মাহমুদের লেখা ও পরিচালনায় নির্মিত এই নাটকটি শুক্রবার ( ১২ জুলাই) মুক্তি পাচ্ছে বঙ্গ প্ল্যাটফর্মে।
সম্প্রতি বঙ্গ’র সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পায় এই নাটকের ট্রেইলার। এতে দেখা যায়, নাটকের মূল চরিত্র ফজলু একজন কেরানি। মানুষের ফাইল আটকে রেখে তিনি উপরি কামাই করেন। সেই কামাইতে ফুলে ফেঁপে উঠেছে তার সংসার, জীবনযাপন। হঠাৎ একদিন খাবার খাওয়ার সময় তার গলায় একটি মাছের কাঁটা বিঁধে যায়। এবার কী করবেন তিনি?
আরও পড়ুন: ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ আসছে বঙ্গ-তে
সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।
ভিন্নধর্মী এই নাটকটি নিয়ে বঙ্গ'র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘কাঁটা খুবই সময়োপযোগী একটি গল্প। হাস্যরসের ছলে বর্তমান সমাজের একটি রুঢ় বাস্তবতা ফুঁটে উঠেছে এখানে। বঙ্গ সবসময়ই তাদের দর্শকদের ভিন্নধর্মী গল্প বলার চেষ্টা করে। সেদিক থেকে দর্শক ‘কাঁটা’ গল্পটির সঙ্গে খুব ভালোভাবেই সংযোগ স্থাপন করতে পারবে বলেই আমার বিশ্বাস।’
কাঁটা গল্পের মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক শরাফ আহমেদ জীবন। এছাড়া আরও আছেন, সোলায়মান খোকা, টুইঙ্ক ক্যারোল, সাইফুল ইসলাম রাফি ও সুষমা সরকার।
আগামীকাল থেকে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে নাটকটি।
আরও পড়ুন: আসছে নিশো-তমা জুটির নতুন সিনেমা ‘অসিয়ত’
৬৬৩ দিন আগে
ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ আসছে বঙ্গ-তে
মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ এবার আসছে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে। সম্প্রতি বঙ্গ’র ফেসবুক পেজ থেকে একটি ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের এক সাধারণ মেয়ে দেশের কর্মজীবী নারীদের কণ্ঠস্বর হয়ে উঠার গল্প নিয়ে এই সিরিজটি ২০২১ সালে ভারতের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপরে এই প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি।
‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এটি তার প্রথম প্রযোজিত কোনো ওয়েব সিরিজ, এর আগে তিনি প্রযোজনা করেছেন ফারুকীর প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।
সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া অভিনয় করেছেন মামুনুর রশীদ, আফজাল হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, মারিয়া নূর, মোস্তফা মনোয়ার, শরাফ আহমেদ জীবন ও চঞ্চল চৌধুরী প্রমুখ।
১১ই জুলাই থেকে সিরিজটি দেখা যাবে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।
আরও পড়ুন: ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাচ্ছে ফারুকীর 'শনিবার বিকেল'
৬৬৮ দিন আগে
আসছে তাহসান-মিথিলার ওয়েব সিরিজ ‘বাজি’
স্বতঃস্ফূর্ত অভিনয়শৈলীর দৌলতে বর্তমান এপার ও ওপার বাংলার শোবিজ অঙ্গনে একটি সুপরিচিত মুখ রাফিয়াথ রশিদ মিথিলা। বিনোদন জগতের বিভিন্ন বিভাগে নিজের সমৃদ্ধ ছাপ রেখে বর্তমানে তিনি একজন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী। অপরদিকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় একটি নাম তাহসান রহমান খান। স্বতন্ত্র অভিনয় ধারায় নিজের একটি স্বাধীন ক্ষেত্র তৈরি করেছেন রোমান্টিক ঘরানার নাট্যজগতে। নিজেদের এই প্রতিভাগুলোর দারুণ মেলবন্ধনে ছোট পর্দার ভেতরে ও বাইরে সমান জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছিলেন তাহসান-মিথিলা। তবে বিবাহ বিচ্ছেদের পর থেকে তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি। অবশেষে ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার একত্রিত হয়েছেন এই প্রাক্তন তারকা দম্পতি। চলুন, সদ্য নির্মিত এই ওয়েব সিরিজটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
‘বাজি’ নির্মাণের অভিনয়শিল্পী ও কলাকুশলী
তাহসান-মিথিলা জুটির ছাড়াও ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, তাসনুভা তিশা, মিম মানতাশা, পার্থ শেখ, শাহাদাত হোসেন এবং আবরার আতহারসহ আরও অনেকে।
ওয়েব কন্টেন্টটি পরিচালনার মধ্য দিয়ে ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম চরকির সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেন নব নির্মাতা আরিফুর রহমান। এর আগে তিনি নির্দেশনা দিয়েছিলেন ‘স্কুটি’ নামের একটি ওয়েব সিরিজে। তাছাড়া তার হাতে চরকির আরও একটি কাজ রয়েছে ‘জুঁই’ নামে, যেটি মুলত ‘চরকি মিনিস্ট্রি অফ লাভ’ এর একটি ওয়েব ফিল্ম।
‘বাজি’র কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ভারতের আদিত্য সেন গুপ্ত এবং বাংলাদেশের হাসানাত।
আরও পড়ুন: ঈদুল আজহা ২০২৪ এ মুক্তির অপেক্ষায় কিছু চমকপ্রদ বাংলা নাটক
‘বাজি’ ওয়েব সিরিজের গল্প
৭ পর্বের এই সিরিজের গল্পের পটভূমিতে রয়েছে ক্রিকেট ম্যাচের উপর বাজি ধরা। এই বাজি সংক্রান্ত নানা সমস্যা বিভিন্নভাবে প্রভাবিত করে খেলার সঙ্গে জড়িত থাকা মানুষগুলোর জীবনকে। এই আবহ নিয়ে সাসপেন্স ও থ্রিলারের সন্নিবেশে দারুণ এক নাটকীয় পরিবেশন হতে যাচ্ছে ‘বাজি’। এর মাধ্যমে দর্শকদের সামনে উঠে আসবে ক্রিকেটের নানা অজানা গল্প। সেই সঙ্গে এটিই হতে যাচ্ছে ক্রিকেট নিয়ে বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ।
‘বাজি’তে মিথিলা ও তাহসানের ভূমিকা
ওটিটি মাধ্যমে মিথিলা ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। ‘একাত্তর’, ‘মন্টু পাইলট ২’, এমনকি চরকির ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ বিচিত্র রূপে হাজির হয়েছেন এই মেধাবী অভিনেত্রী। এবার ‘বাজি’তে তিনি আবির্ভূত হবেন একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে।
অন্যদিকে টিভি নাটকে আনাগোনাটা বেশি থাকলেও প্রথমবারের মতো ওটিটিতে অভিষেক ঘটছে তাহসানের। এর মাধ্যমে আড়াই বছরের বিরতির পর তাহসান অভিনয়ে ফিরছেন। এখানে তাকে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায়।
আরও পড়ুন: ঈদুল আজহা ২০২৪ এ বাংলাদেশি যেসব সিনেমা মুক্তির অপেক্ষায়
চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করতে হয়েছে এই সঙ্গীতশিল্পীকে। ফ্লাড লাইটের আলোয় আলোকিত মাঠে কোন রূপ স্টান্ট ডাবল না নিয়ে নিজেই খেলেছেন ক্রিকেট। একটা ছক্কা হাকাতেই খেলেছেন ২০টা বল।
মিথিলা-তাহসানের জুটি নিয়ে বেশ হাইপ থাকলেও ৭ পর্বের এই সিরিজে শুধুমাত্র একটি দৃশ্যে তাদেরকে একসঙ্গে দেখা যাবে।
৬৮৯ দিন আগে
ঈদুল আজহা ২০২৪ এ মুক্তির অপেক্ষায় কিছু চমকপ্রদ বাংলা নাটক
বিশেষ দিবসগুলোর মতো ঈদের মৌসুমে বাংলাদেশের নাট্যাঙ্গন তার সেরা আকর্ষণগুলো মেলে ধরে। স্বভাবতই এই আয়োজনে অভিজ্ঞতা পাওয়া যায় শ্রেষ্ঠ নাট্য নির্মাণ ও অভিনয়শৈলীর। এদিকে টিভি চ্যানেলগুলোর পাশাপাশি প্রডাকশন হাউসগুলোর ইউটিউব চ্যানেলগুলোও মেতে উঠে নির্মল বিনোদনের উৎসবে। আর তারই আগমনী বার্তায় নাট্যপ্রেমীদের উন্মাদনা বাড়তে থাকে প্রিয় তারকাদের দেখার জন্য। এছাড়া প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা ২০২৪ এ থাকছে দারুণ কিছু নাটক। চলুন, সেগুলোর মধ্য থেকে সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
এবারের কুরবানী ঈদে যে নাটকগুলো দর্শকপ্রিয়তা পাওয়ার অপেক্ষায়
মাস্তান
ছোট পর্দার জনপ্রিয় তারকা মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টিকে নিয়ে রুবেল আনুশ নির্মাণ করেছেন ‘মাস্তান’।
নাটকের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে রয়েছেন আব্রাহাম তামিম।
এখানে ‘মাস্তান’ মূলত একটি গরুর নাম। মূল গল্প হলো- এই গৃহপালিত প্রাণীকে নিয়ে হলেও এখানে আছে প্রেম ও বিরহ।
মুশফিক-বৃষ্টি জুটির ছাড়াও নাটকের শ্রেষ্ঠাংশে রয়েছেন মনিরা মিঠু ও সমু চৌধুরী। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।
আরও পড়ুন: ঈদুল আজহা ২০২৪ এ বাংলাদেশি যেসব সিনেমা মুক্তির অপেক্ষায়
মাকড়সা
এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো ছোট পর্দায় জুটি হলেন সাবিলা নূর ও শ্যামল মাওলা। পরস্পরের প্রতি খুবই যত্নশীল এক দম্পতির গল্প দিয়েই ঘটে কাহিনির সূত্রপাত। কিন্তু অদ্ভূতভাবে একটি সুখবরের উপর ভিত্তি করে তাদের জীবন এক ভয়াবহ মোড় নেয়।
রেবেকা সুলতানা কেয়ার গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন উদীয়মান নাট্য নির্মাতা রাগিব রায়হান পিয়াল।
রাত বাকি
সাবিলা নূরের আরও একটি নাটক এবার ভক্তদের হৈচৈয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেটা হচ্ছে মুরসালিন শুভর ‘রাত বাকি’।
এখানে সাবিলার বিপরীতে দেখা যাবে এইচবিও অরিজিনাল সিরিজ ‘ইনভিজিবল স্টোরিস’- খ্যাত অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপকে।
আরও পড়ুন: কারিনা-টাবু ও কৃতির ক্রু: তিন প্রজন্মের তিন নায়িকার রম্য সিনেমা
ভেতরে বাহিরে
স্বনামধন্য নাট্য নির্দেশক মিজানুর রহমান আরিয়ানের ত্রিভুজ প্রেমের গল্প ‘ভেতরে বাহিরে’। প্রধান চরিত্রে দেখা যাবে জোভান আহমেদ, তানজিম সাইয়ারা তটিনী ও জুনায়েদ বোগদাদী।
নতুন হলেও খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন তটিনী ও জুনায়েদ। তাই প্রতিষ্ঠিত অভিনেতা জোভানের সঙ্গে এই দুই উদীয়মান তারকার মিথস্ক্রিয়া দেখতে মুখিয়ে আছেন নাট্যপ্রেমীরা।
নূর
মুশফিক আর ফারহান অভিনীত এই নাটকের বিশেষত্ব হচ্ছে ম্যাক্স নামের একটি পোষা কুকুর। এই ম্যাক্সকে নিয়েই নাটকটির গল্প। পোষ্য প্রাণীর প্রতি ভালোবাসার পাশাপাশি এখানে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের কিছু নির্মম বাস্তবতা। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম।
মুশফিকের প্রধান সহশিল্পী হিসেবে থাকছেন অর্চিতা স্পর্শিয়া। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি প্রচার হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগ: অপূর্বর পাশে সহকর্মীরা
৬৯৬ দিন আগে