তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, রপ্তানি বাড়াতে হবে।’
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ফরেন পলিসি এন্ড ডিপ্লোমেসি’র যৌথ উদ্যোগে ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় অথনৈতিক কূটনীতির ওপর জোর দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়টি সারা পৃথিবীকে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন ড. মোমেন।
আরও পড়ুন: নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘৭ মার্চের ভাষণ দেশে বিদেশে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর ভাষণ সবার অধ্যয়ন ও বিশ্লেষণ করা উচিত। স্কুল কলেজের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা উচিত।’

মন্ত্রী বলেন, এ বছরের বড় অর্জন এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ। জাতির পিতার বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় রয়েছে।
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়াও এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, পিআরআই ’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও ফরেন সার্ভিস একাডেমির রেক্টর সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে: পররাষ্ট্রমন্ত্রী
বেসরকারি খাতে বাংলাদেশ ও জাপানের বিশাল সুযোগ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
সকাল ৯টায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন করেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে ড. মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে এ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা বিবেদন করেন।