পরিবেশ-ও-কৃষি
ছুটির দিনেও ঢাকার বাতাসের মানে উন্নতি নেই
গত কয়েক দিনের টানা বৃষ্টির পর আজ শুক্রবার মুখ বের করেছে সূর্য। সাপ্তাহিক ছুটির দিনে রৌদ্রজ্জ্বল সকাল শুরু করেছে ঢাকাবাসী। তবে রাস্তায় যানবাহনের কম চাপ ও বাইরে মানুষের কম আনাগোনা সত্ত্বেও ঢাকার বাতাসের মানে উন্নতি হয়নি।
শুক্রবার (১১ জুলাই) সকাল সেয়া ৯টার দিয়ে ঢাকার বায়ুমানে বরং কিছুটা অবনতি লক্ষ করা গেছে। গতকাল এই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৭৯, আজ তা কিছুটা বেড়ে হয়েছে ৮৫।
তবে গতকাল দূষণের এই সূচক ৭৯ নিয়েও বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল চতুর্দশ। আজ মানে কিছুটা অবনতি হলেও এই তালিকার অষ্টাদশ স্থানে অবস্থান করছে শহরটি।
এই সময় ১৭৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল চিলির সান্তিয়াগো। এরপর ১৬৬ ও ১৬৪ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল উগান্ডার কাম্পালা ও কঙ্গোর কিনশাসা।
বরাবরের মতো আজও শীর্ষ পাঁচেই ছিল পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ১৬১, আর পঞ্চম স্থানে থাকা মিসরের কায়রোর স্কোর ১৫৯। অর্থাৎ, সবচেয়ে দূষিত পাঁচটি শহরের বাতাসের মানই আজ ‘অস্বাস্থ্যকর’।
এই সময় ভারতের দিল্লিকে এই তালিকার সপ্তমে অবস্থান নিতে দেখা যায়। শহরটির একিউআই স্কোর ছিল ১৩৪।
বৃষ্টিতে ঢাকার মানে পরিবর্তন আসার কথা থাকলেও বেশ কয়েকদিন ধরেই শহরটির বাতাস ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে। একিউআই স্কোরের কিছুটা পরিবর্তন হলেও শহরটির বায়ুমান এখনও ‘ভালো’ হয়ে উঠতে পারেনি, বলা চলে ‘ভালো’ মানের কাছাকাছিও যেতে পারেনি।
কারণ বায়ুদূষণের সূচক (এইকিআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ শ্রেণিবদ্ধ করা হয়। তারপর থেকে ১০০ পর্যন্ত একিউআই স্কোর ‘মাঝারি’।
কণা দূষণের এই সূচক ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। আর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
আরও পড়ুন: টানা বৃষ্টিতেও ঢাকার বাতাসের মানে উন্নতি নেই
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।
২৩৮ দিন আগে
ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের সতর্কতা
দেশের পাঁচ বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে দেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে।
অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
অন্যদিকে, বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে জানিয়ে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: রাজধানীসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
তবে বৃষ্টি অব্যাহত থাকলেও সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
২৩৯ দিন আগে
টানা বৃষ্টিতেও ঢাকার বাতাসের মানে উন্নতি নেই
মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে, তবুও গতকাল সকালের তুলনায় ঢাকার বাতাসের মানে তেমন কোনো পরিবর্তন লক্ষ যায়নি। গতকাল বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার তৃতীয় স্থানে থাকা উজবেকিস্তানের তাসখন্দ আজ নেমে এসেছে ৫৮তম স্থানে, অথচ ঢাকা সেই চতুর্দশ স্থানেই রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টায় একিউআই স্কোর ৭৯ নিয়ে তালিকার চতুর্দশ স্থানে রয়েছে ঢাকা। গতকাল ঠিক এই সময়ে ঢাকা একই স্থানে ছিল। অবশ্য আজ অবস্থানে অনড় থাকলেও মানে সামান্য হলেও উন্নতি হয়েছে। গতকাল এই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৯৭।
এদিকে, গতকাল ১৫৬ একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থানে থাকা তাসখন্দের স্কোর আজ মাত্র ৫৫।
বৃষ্টিতে ঢাকার মানে পরিবর্তন আসার কথা থাকলেও বেশ কয়েকদিন ধরেই শহরটির বাতাস ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে। একিউআই স্কোরের কিছুটা পরিবর্তন হলেও শহরটির বায়ুমান এখনও ‘ভালো’ হয়ে উঠতে পারেনি, বলা চলে ‘ভালো’ মানের কাছাকাছিও যেতে পারেনি।
কারণ বায়ুদূষণের সূচক (এইকিআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ শ্রেণিবদ্ধ করা হয়। তারপর থেকে ১০০ পর্যন্ত একিউআই স্কোর ‘মাঝারি’।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: সকালের বৃষ্টির পরও ঢাকার বাতাসের মানে অবনতি
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।
২৩৯ দিন আগে
সুন্দরবনকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ
সুন্দরবনকে সব ধরনের অপরাধমুক্ত রাখতে বন বিভাগ, নৌবাহিনী, র্যাব, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, স্থানীয় কমিউনিটি পেট্রোল গ্রুপসহ সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, একক বা বিচ্ছিন্ন উদ্যোগে সুন্দরবন রক্ষা করা সম্ভব নয়।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় সুন্দরবন ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি অনলাইন মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় সৈয়দা রিজওয়ানা হাসান স্থানীয় জনগণের জীবিকা নির্বাহ, বনদস্যুতা, হরিণ শিকার, প্লাস্টিক দূষণ, আগুন লাগা, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ প্রবেশ ও যান চলাচলের মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে একটি সমন্বিত পরিকল্পনার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি আমাদের জীবনের অংশ। এর টিকে থাকা মানেই দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় মানুষের জীবনের নিরাপত্তা।
তিনি আরও জানান, সুন্দরবনের সুরক্ষায় চলমান প্রকল্পে টাইগার রেসপন্স টিম, ডলফিন টিম এবং পেট্রোল ইউনিট কাজ করছে। তিনি ইকো-ট্যুরিজম গাইডলাইন এবং সুন্দরবন ভ্রমণ নীতিমালা দ্রুত চূড়ান্ত করার ওপর জোর দেন।
সভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. ইমরান আহমেদ।
এ ছাড়াও, খুলনা বিভাগীয় কমিশনার, র্যাব, কোস্ট গার্ড, বাংলাদেশ নৌ বাহিনী, স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং ফায়ার ব্রিগেডের প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।
২৪০ দিন আগে
রাজধানীসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে রাজধানী ঢাকাসহ ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া কোথাও কোথাও জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও দেখা দিয়েছে।
বুধবার (৯ জুলাই) এক সতর্কবার্তায় এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী ((৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এ ছাড়া, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, আরেক সতর্কবাতায় ৬ অঞ্চলে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: ডিএসসিসিতে জলাবদ্ধতা: রেসপন্স টিম গঠন ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
তাছাড়া, এদিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করার কারণে আজ এসব এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাসসহ হালকা বৃষ্টি হতে পারে।
এ ছাড়া, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টিপাত আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
২৪০ দিন আগে
সকালের বৃষ্টির পরও ঢাকার বাতাসের মানে অবনতি
বর্ষাকালে সাধারণত ঢাকার বাতাসে মানে উন্নতি দেখা যায়। তবে সকালে বৃষ্টির পরও আজ বিপরীত চিত্র উঠে এসেছে। রাতভর বৃষ্টি, এরপর সকাল থেকে ঝুম বৃষ্টির পরও ঢাকার বাতাসের মানে গতকালের তুলনায় অবনতি লক্ষ করা গেছে।
বুধবার (৯ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৯৭, যেখানে ১০০ স্কোর থাকলে সেটি ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
গতকাল প্রায় একই সময়ে ঢাকার স্কোর ছিল ৭৮। এই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার ২৩তম স্থানে ছিল ঢাকা। অথচ অবনতির কারণে আজ ঢাকা উঠে এসেছে তালিকার চতুর্দশ স্থানে।
অন্যদিকে, গতকাল এই তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা ভারতের দিল্লি আজ অবস্থান করছে ৩৮তম স্থানে। একিউআই স্কোর ৬২ নিয়ে ‘মাঝারি’ বায়ুমান অর্জন করেছে শহরটি।
যদিও আজ ঢাকার বাতাসও বায়ুমান সূচক অনুযায়ী ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে, তবে সেটি সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হয়ে উঠতে মাত্র ৩ পিছিয়ে।
আরও পড়ুন: লাহোরের বাতাসের মান আজ ভালো, ঢাকার কী অবস্থা?
একই সময়ে আজ ১৭৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর কঙ্গোর কিনশাসা। এই সময় ১৫৯, ১৫৬ ও ১২৯ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দূষিত শহর ছিল যথাক্রমে উগান্ডার কাম্পালা, উজবেকিস্তানের তাসখন্দ ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
সাধারণত বায়ুদূষণের সূচক (এইকিআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ শ্রেণিবদ্ধ করা হয়। তারপর থেকে ১০০ পর্যন্ত একিউআই স্কোর ‘মাঝারি’।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।
২৪০ দিন আগে
ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
মৌসুমি বায়ুর প্রভাবে চার বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হওয়ার শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) আবহাওয়ার এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তায় আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এ ছাড়া, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আরও পড়ুন: দেশের ৬ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে
আরেক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, ঢাকাসহ পাশ্ববর্তী অঞ্চলের দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
২৪১ দিন আগে
লাহোরের বাতাসের মান আজ ভালো, ঢাকার কী অবস্থা?
বাংলাদেশের ঢাকার সঙ্গে দক্ষিণ এশিয়ার আর যে দুটি শহর সাধারণত দূষিত বাতাসের শহরের তালিকার অগ্রভাগে থাকে তা হলো ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর।
তবে আজকের তালিকায় লাহোরের অবস্থান খুবই চমকপ্রদ। লাহোর বাতাসের মান হয়ে উঠেছে ‘ভালো’। মাত্র ৩৯ স্কোর নিয়ে তালিকার ৮৬তম স্থানে নেমে এসেছে শহরটি, যেখানে গত কয়েকদিন ধরে শহরটি ছিল এই তালিকার শীর্ষ পাঁচে। তবে দিল্লির কিন্তু এত উন্নতি দেখা যায়নি। ১২১ স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে শহরটি।
অন্যদিকে, ‘মাঝারি’ মান নিয়ে ঢাকা রয়েছে দূষিত বাতাসের শহরের তালিকার ২৩তম স্থানে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৭৮। বায়ুমান সূচক অনুযায়ী এটি ‘মাঝারি’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ১৬৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর মিসরের কায়রো। এই সময় ১৫০, ১৫৩ ও ১৫১ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দূষিত শহর ছিল যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, উগান্ডার কাম্পালা ও কঙ্গোর কিনশাসা।
আরও পড়ুন: আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
সাধারণত বায়ুদূষণের সূচক (এইকিআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ শ্রেণিবদ্ধ করা হয়। তারপর থেকে ১০০ পর্যন্ত একিউআই স্কোর ‘মাঝারি’।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।
২৪১ দিন আগে
দেশের ৬ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৬ জেলায় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (৭ জুলাই) এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, পৃথক আরেক সতর্কবার্তায় মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ (সোমবার) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এ ছাড়া, সোমবার সকাল ৯ টা থেকে সারাদেশের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: চার বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত: আবহাওয়া অধিদপ্তর
এতে আরও বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাছাড়া, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্র ৩৫ দশমিক ৮ ডিগ্রি এবং সিলেটে সর্বনিম্ন ২৩ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
২৪২ দিন আগে
চার বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত: আবহাওয়া অধিদপ্তর
চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ জুলাই) এক আবহাওয়া সতর্কবার্তায় এমন তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: সমুদ্রবন্দরে ফের সংকেত, সারা দেশে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
২৪৪ দিন আগে