পরিবেশ-ও-কৃষি
বায়ুদুষণের শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি শহরের বায়ুদূষণের মাত্রা প্রায় বেশি থাকে, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি এরমধ্যে অন্যতম। আজও সেই ধারা অব্যাহত রয়েছে। তবে রাতভরের বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে। শহরটির বাতাস বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর হয়ে উঠেছে।
বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে একিউআই স্কোর ১৬০ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে অবস্থান করছিল লাহোর। ১৫৩ স্কোর নিয়ে পরের অবস্থানেই রয়েছে দিল্লি। দুটি শহরের বাতাসই বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’।
তবে রাতভরের বৃষ্টির আজ ঢাকার বাতাসে লক্ষণীয় উন্নতি ঘটেছে। যদিও বৃষ্টির কারণে রাজধানীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সকালে রাস্তাঘাটে জমা হাঁটু-সমান পানি পেরিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছে সাধারণ মানুষ।
অবশ্য বৃষ্টির কারণে আজ রাজধানীবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হলেও, নিশ্বাস নিতে পারছেন স্বাস্থ্যকর বাতাসে। বায়ুমান সূচক অনুযায়ী, শহরটির বাতাসের মান আজ ‘ভালো’।
আরও পড়ুন: ঢাকার বায়ুমানে আজ ভোরের বৃষ্টির প্রভাব
আজ সকাল সাড়ে ৯টার দিকে একিউআই স্কোর ৪৪ নিয়ে দূষিত শহরের তালিকার ৮৪তম স্থানে অবস্থান করছিল ঢাকা।
গতকাল একই সময়ে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৫০। এই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় শীর্ষ দূষিত শহর ছিল ঢাকা।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য হয়। ৩০০-এর বেশি যেকোনো সূচক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৫৬ দিন আগে
ঢাকার বায়ুমানে আজ ভোরের বৃষ্টির প্রভাব
ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সকালে রাস্তাঘাটে জমা হাঁটু-সমান পানি পেরিয়ে, মাথায় ছাতা নিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটতে দেখা গেছে কর্মব্যস্ত মানুষদের। তবে বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ভোগের সঙ্গে কিছুটা স্বস্তির খবর হলো—আজ ঢাকার বাতাসে লক্ষণীয় উন্নতি দেখা গেছে। শহরটির বাতাসের মান আজ ‘ভালো’।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ২২। এই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ‘ভালো’ বলে গণ্য করা হয়।
তাই বৃষ্টির কারণে আজ রাজধানীবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হলেও, নিশ্বাস নিতে পারছেন তারা স্বাস্থ্যকর বাতাসে। টানা কয়েকদিনের তীব্র গরমে ঢাকার বাতাসের দূষণের মাত্রাও বেড়েছিল।
গতকাল সকাল ১০টার দিকে ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় স্থানে উঠেছিল ঢাকা। তবে বৃষ্টির প্রভাবে আজ স্বাস্থ্যকর বাতাস নিয়ে তালিকার ১০৫তম স্থানে নেমে এসেছে নগরী।
আরও পড়ুন: বিশ্বের কোনো শহরের বাতাসই আজ ‘অস্বাস্থ্যকর’ নয়
সেদিক থেকে আজ বৃষ্টি ইতিবাচক হলেও, জলাবদ্ধতার কারণে ঢাকার মানুষদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে, তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ১৬৮। অন্যদিকে ১৬৩ ও ১৪০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা ও ইন্দোনেশিয়ার জাকার্তা।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য হয়। ৩০০-এর বেশি যেকোনো সূচক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৬৫ দিন আগে
জনগণকে সঙ্গে নিয়েই বিল ও জলাশয় সংরক্ষণ করা হবে: সৈয়দা রিজওয়ানা
প্রাকৃতিক জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা এখন সময়ের দাবি। স্থানীয় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এসব সম্পদ সংরক্ষণ সম্ভব নয়। এ লক্ষ্যে গণশুনানি আয়োজন করা হবে এবং জনগণের মতামতের ভিত্তিতেই বিল ও জলাশয় সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাতুরিয়া বিল পরিদর্শনের পূর্বে নলগাঁওয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
সভায় উপদেষ্টা আরও বলেন, কাতুরিয়া বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার নয়, এটি স্থানীয় জনগণের জীবিকা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্যের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ। এই জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যাবশ্যক।
পড়ুন: লালমনিরহাটে দুই মসজিদ কমিটির দ্বন্দ্ব, মসজিদে তালা দেওয়ায় সড়কে জুম্মার নামাজ আদায়
তিনি স্পষ্টভাবে বলেন, বিল ভরাট করা যাবে না। কৃষিজমি ভরাট হলে জনগণের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। একইসঙ্গে শিল্পদূষণ থেকে বিলকে রক্ষা করার ওপরও তিনি জোর দেন।
এ সময় গাজীপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় পরিবেশবিষয়ক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা বেলাই বিল পরিদর্শন করেন এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন।
১৬৭ দিন আগে
বিশ্বের কোনো শহরের বাতাসই আজ ‘অস্বাস্থ্যকর’ নয়
বাতাসের মান মানুষের সার্বিক জীবনযাত্রার ওপরে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনেরই প্রভাব ফেলে। কোনো শহরের বাতাসের দূষণের মাত্রা বেশি থাকলে সেখানকার মানুষের বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতা দেখা দিতে পারে। এ কারণে বাতাস এত গুরুত্বপূর্ণ।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রতিদিন বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মানসহ তালিকা প্রকাশ করে। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে এই তালিকায় ১২৭টি দেশ থাকলেও কোনো শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ছিল না। তবে ১০টি দেশের বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। এর মধ্যে এই সময়ে তালিকার শীর্ষে ছিল ফিলিপাইনের মানামা। শহরটির একিউআই স্কোর ছিল ১৪৫।
এদিকে, আজ ফের পাকিস্তানের লাহোরের বাতাসের মানে অবনতি দেখা গেছে। শহরটির একিউআই স্কোর ১৩২। এই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাহোর। ১৩১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।
অন্যদিকে, ঢাকার বাতাস আজও ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে। টানা কয়েকদিন ধরেই এই পর্যায়ে রয়েছে শহরটির বাতাস। একিউআই স্কোর ছিল ৮২। স্বাস্থ্যকর না হলেও এই মানের বাতাসকে অস্বাস্থ্যকরও বলা চলেনা।
আরও পড়ুন: লাহোরের বাতাসের মানে লক্ষনীয় উন্নতি, ঢাকাতেও কমেছে দূষণ
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৭৮ দিন আগে
লাহোরের বাতাসের মানে লক্ষনীয় উন্নতি, ঢাকাতেও কমেছে দূষণ
দুদিন আগে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে থাকলেও আজ পাকিস্তানের লাহোরের বাতাসে মানে লক্ষনীয় উন্নতি দেখা গেছে। শহরটির প্রায় ‘ভালো’ হয়ে ওঠার খুব কাছাকাছি চলে এসেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লাহোরের বাতাসের একিউআই স্কোর ছিল ৫১। এই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে হলে বাতাসের মান ‘ভালো’ বলে গণ্য করা হয়।
অথচ শুক্রবার (৫ সেপ্টেম্বর) ১৭৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ছিল লাহোর। এর আগে অবশ্য গত কয়েকদিন ধরেই লাহোরের বাতাসের মানে পর্যায়ক্রমিক উন্নতি লক্ষ করা যাচ্ছিল। প্রায়ই ‘মাঝারি’ পর্যায়ে ছিল শহরটির বাতাস।
এদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবসে গত কয়েকদিনের মতো আজও ঢাকার বাতাস ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে। তবে আজ সকালে হালকা বৃষ্টির প্রভাবে দূষণের মাত্রা কিছুটা কম। সকাল সাড়ে ৯টার দিকে শহরটির একিউআই স্কোর ছিল ৭৩। এই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার ২৫তম স্থানে রয়েছে ঢাকা।
আরও পড়ুন: বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বাতাস ‘মাঝারি’
সাধারণত বর্ষাকালে ঢাকার বাতাসের মানে তুলনামূলক উন্নতি দেখা যায়। যদিও অনেক সময় টানা বৃষ্টি সত্ত্বেও অবনতি দেখা যায়। ব্যতিক্রম থাকলেও বৃষ্টি হলে দূষণ কিছুটা কমে এবং আজও তার ব্যত্যয় ঘটেনি।
একই সময়ে আজ তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ। শহরটির একিউআই স্কোর ১৬৪। অন্যদিকে, ১৫৪ ও ১৩৮ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৮০ দিন আগে
বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বাতাস ‘মাঝারি’
গত কয়েকদিন ধরে পাকিস্তানের লাহোরের বাতাসে উন্নতি লক্ষ করা গেছে, এমনকি শহরটির বাতাস কখনো কখনো স্বাস্থ্যকরও হয়ে উঠেছে। তবে আজকের চিত্র পুরোপুরি উল্টো। শুধু অবনতি ঘটেছে তা নয়, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার একেবারে শীর্ষে উঠে এসেছে লাহোর।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৭৯। আইকিইএয়ারের মতে, এই মানের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
গতকাল একই সময়ে লাহোরের একিউআই স্কোর ছিল ৮৯। এক দিনের ব্যবধানে শহরটিতে লক্ষণীয়ভাবে দূষণের মাত্রা বেড়েছে। গতকাল ‘মাঝারি’ থাকলেও লাহোরের বাসিন্দাদের আজ ‘অস্বাস্থ্যকর’ বাতাসে নিশ্বাস নিতে হচ্ছে।
এদিকে, সাপ্তাহিক ছুটির দিন হলেও গতকালের তুলনায় আজ ঢাকার বাতাসের মানে তেমন পরিবর্তন লক্ষ করা যায়নি।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৮২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ষোড়শ স্থানে অবস্থান করছিল ঢাকা। আজ একই সময়ে ৮৬ স্কোর নিয়ে তালিকার ২৩তম স্থানে রয়েছে ঢাকা। গতকালের তুলনায় দূষণের মাত্রা সামান্য বেড়েছে, তবে আজও ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে।
আরও পড়ুন: ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
একই সময়ে আজ বিশে্বর শীর্ষ দূষিত শহরের তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা ও যুক্তরাষ্ট্রের ডেনভার। শহর দুটির একিউআই স্কোর ১৭০ ও ১৫৩।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৮২ দিন আগে
আগস্টে উত্তরের জেলাগুলোতে কম বৃষ্টিপাত, প্রকৃতি ও জনজীবনে প্রভাব
উত্তরের আট জেলা— রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে এই অঞ্চলের মানুষকে। আর এর প্রভাব পড়ছে কৃষি সহ সব জায়গাতেই। ধীরে ধীরে রুক্ষ হয়ে উঠছে এই অঞ্চলের আবহাওয়া। তীব্র গরমে মানুষ হাঁসফাঁস করছে।
উত্তরের জেলাগুলোতে এ বছর আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হয়েছে। মাসজুড়ে ২৫ দিন বৃষ্টি হলেও প্রকৃতিতে ছিল খরতাপ ও রুক্ষভাব। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর বিভাগীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা প্রায় ১ হাজার ৩৫০ মিলিমিটার। সেখানে গত মাসে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭১৭ মিলিমিটার। মাসের প্রথম দিনে ১১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টির মাধ্যমে শুরু হয় বর্ষণ। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ৮ আগস্ট, ৭৮ দশমিক ৪ মিলিমিটার। এরপর ১৪ আগস্টে ৫৬ মিলিমিটার, ৯ আগস্টে ২৭ দশমিক ২ মিলিমিটার এবং ১৯ আগস্টে ২১ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আরও পড়ুন: তীব্র দাবদাহে পুড়ছে সিলেট, বিপাকে খেটে খাওয়া মানুষ
এপ্রিল ও মে মাসেও স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছিল, যদিও জুন মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল। আগস্টে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় পুরো বিভাগের কৃষিখাতে নেতিবাচক প্রভাব পড়েছে। আগস্টে উত্তরের জেলাগুলোতে কম বৃষ্টিপাত, প্রকৃতি ও জনজীবনে প্রভাব যাওয়া ও গরম-ঠান্ডার মিশ্র আবহাওয়ার কারণে রোগবালাইও বেড়েছে। এ সময় ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি, হিটস্ট্রোক, চর্মরোগ, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
১৮২ দিন আগে
ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবস। অন্য যেকোনো দিনের তুলনায় রাজধানী ঢাকা আজ অনেক বেশি ব্যস্ত। সকাল থেকে চোখে পড়ে শহরের বিভিন্ন সড়কে যানজট, নানা গন্তব্যে মানুষের ছুটে চলা আর চারিদিকে ধুলাবালি। এতে গতকালের তুলনায় আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা বেড়েছে।
আজ (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৮২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ষোড়শ স্থানে উঠে এসেছে ঢাকা।
গতকাল একই সময়ে ঢাকার স্কোর ছিল ৬০। ওই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ৩৯তম স্থানে ছিল শহরটি।
বায়ুমান সূচক অনুযায়ী, গতকালের মতো আজও ঢাকার ‘মাঝারি’ পর্যায়ে থাকলেও বেড়েছে দূষণের পরিমাণ। শহরটির বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হয়ে ওঠা থেকে খুব বেশি দূরে নেই।
একই সময়ে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লির বাতাসের মানও ‘মাঝারি’ পর্যায়ে ছিল। দিল্লির একিউআই স্কোর ৯৬ এবং লাহোরের একিউআই স্কোর ছিল ৮৯।
আরও পড়ুন: আজ বিশ্বের কোনো শহরই ‘অস্বাস্থ্যকর’ বাতাসে শ্বাস নিচ্ছে না
এদিকে, এই ময়ে আজ তালিকার শীর্ষে ছিল কঙ্গোর কিনশাসা। শহরটির বাসিন্দাদের আজ ‘অস্বাস্থ্যকর’ বাতাসে শ্বাস নিতে হচ্ছে। কারণ কিনশাসার একিউআই স্কোর আজ ১৫৫। এ ছাড়া, ১৪৯ ও ১৪৪ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ ও উগান্ডার কাম্পালা।
চীনের বেইজিং আজও চতুর্থ স্থানেই রয়েছে। তবে গতকালের তুলনায় দূষণ বেড়েছে। গতকাল এই সময়ে শহরটির একিউআই স্কোর ছিল ১০২, আজ সকালে তা বেড়ে হয়েছে ১৩৪।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৮৩ দিন আগে
আজ বিশ্বের কোনো শহরই ‘অস্বাস্থ্যকর’ বাতাসে শ্বাস নিচ্ছে না
প্রতিদিন বিশ্বের দূষিত শহরের তালিকার লাইভ র্যাঙ্কিং প্রকাশ করে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিইএয়ার। তবে আজ সকালে এই তালিকায় চমকপ্রদ একটি বিষয় লক্ষ করা গেছে। আজ বিশ্বের কোনো শহরই ‘অস্বাস্থ্যকর’ বাতাসে শ্বাস নিচ্ছে না। বিশ্বের মাত্র চারটি শহরের বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। বাকি শহরগুলোর বাতাসের মান ‘মাঝারি’ থেকে ‘ভালো’ পর্যায়ে রয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ১৩৭ স্কোর নিয়ে এই তালিকার শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১২৮ ও ১১১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল সৌদি আরবের রিয়াদ ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।
আজ চীনের রাজধানী বেইজিং উঠে এসেছে বিশ্বের দূষিত শহরের তালিকার চতুর্থ স্থানে, একিউআই স্কোর ১০২। এই চারটি শহরের স্কোরই বায়ুমান সূচক অনুযায়ী, ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
মোট ১২৬টি শহরের বায়ুদূষণের মাত্রা নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। আইকিউএয়ারের তথ্যমতে, আজ বিশ্বের কোনো শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে নেই।
এ সময় বিশ্বের সমচেয়ে বিশুদ্ধ বাতাসের শহর আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরটির একিউআই স্কোর মাত্র ১১। রোববার (৩১ আগস্ট) এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে দেশটির পূর্বাঞ্চলে। এর মধ্যে বাতাসের মানে এই বিশুদ্ধতা স্বস্তির খবর হলেও আফগানদের কাছে এই মুহূর্তে তা গুরুত্ব হারিয়েছে। কারণ স্বজনদের হারিয়ে পুরো দেশজুড়ে চলছে হাহাকার।
আরও পড়ুন: একই মানের বাতাসে আজ শ্বাস নিচ্ছে ঢাকা ও দিল্লি
এদিকে, একই সময়ে ঢাকার বাতাসের মান আজও ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। ৬০ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় আজ ৩৯তম স্থানে ছিল ঢাকা।
গতকাল এই সময়ে ৬৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের শহরের তালিকায় ৩৫তম স্থানে অবস্থান করছিল শহরটি। সে তুলনায় আজ ঢাকার বাতাসের মানে সামান্য উন্নতি হয়েছে।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৮৪ দিন আগে
একই মানের বাতাসে আজ শ্বাস নিচ্ছে ঢাকা ও দিল্লি
গত দুদিন টানা অবনতির পর আজ ঢাকার বায়ুমানে লক্ষণীয় উন্নতি হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ হলেও তা চলে এসেছে ‘ভালো’র কাছাকাছি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৬৩, আইকিউএয়ারের সূচকে যাকে ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। ঠিক একই স্কোরে দেখা গেছে প্রতিবেশী দেশ ভারতের শহর দিল্লিকেও। ফলে আজ সকালে একই মানের বাতাসে শ্বাস নিচ্ছে ঢাকা ও দিল্লির বাসিন্দারা।
৬৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ৩৫ ও ৩৬তম স্থানে অবস্থান করছিল ঢাকা ও দিল্লি।
অথচ গতকাল এই সময়ে ১১৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের অষ্টম শীর্ষ দূষিত বাতাসের শহর ছিল ঢাকা, ৮৮ একিউআই স্কোর নিয়ে তার আগের দিন যা ছিল নবম।
এদিকে, গতকাল সকালে মাত্র ২৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের বিশুদ্ধ বাতাসের শহরগুলোর তালিকায় স্থান করে নেওয়া লাহোরের বায়ুমানে আজ অবনতি হয়েছে, তারপরও তা ঢাকা-দিল্লির চেয়ে ভালো অবস্থানে রয়েছে। একই সময়ে ৫৮ একিউআই স্কোর নিয়ে ৪০তম অবস্থানে ছিল পাকিস্তানের শহরটি।
আরও পড়ুন: লাহোরের বাতাস আজ ‘ভালো’, ঢাকায় বেড়েছে দূষণ
অন্যদিকে, ১৭৭ একিউআই স্কোর নিয়ে আজ সকালে বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহর ছিল আরব আমিরাতের দুবাই। ১২৪, ১১৯, ১১২ ও ১১১ একিউআই স্কোর নিয়ে তার পরের চারটি স্থানে ছিল যথাক্রমে কঙ্গোর কিনশাসা, উগান্ডার কাম্পালা, ইন্দোনেশিয়ার জাকার্তা ও মিসরের কায়রো।

১৮৫ দিন আগে