বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ে ৭৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, সাবেক মন্ত্রী রমেশ কারাগারে
ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যুর ঘটনায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাসহ ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে মো. জাকির হোসেন ঠাকুরগাঁও সদর থানায় মামলাটি দায়ের করেন।
জাকির হোসেন সদর উপজেলার মাদারগঞ্জ আরাজী পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
মামলার এজাহারে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলাটি করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট বিকালে আসামিরা রাকিবুল হাসান (রকি), আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে আন্দোলনে অংশ না নিতে বলেন। তারা অস্বীকৃতি জানালে তাদের একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। পরে দুষ্কৃতিকারীরা বাইরে একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রকিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে আরও উন্নত চিকিৎসার জন্য সেখানকার চিকিৎসক ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠায়। গত ১০ আগস্ট ভোর ৬টায় রাকিবুল হাসান রকি মারা যান। আর আল মামুন ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে মারা যান। শাওন, পারভেজ ও আবু রায়হান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে আটক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
অগ্নিদগ্ধ হয়ে নিহত রাকিবুল হাসান রকির বাবা মো. জাকির হোসেনের দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়রকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাকে কারাগারে পাঠান।
এছাড়া বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বোদা থানা এলাকা থেকে সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই নিহত রকিবুল হাসান রকির বাবা জাকির হোসেনের দায়ের করা হত্যা মামলায় তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় মামলার প্রধান আসামি রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠান।
আরও পড়ুন: মাগুরার সাবেক দুই সংসদ সদস্যসহ ২১৭ জনের নামে মামলা
৬৫৮ দিন আগে
সিরাজগঞ্জে সাবেক এমপি ও সাবেক মন্ত্রিপরিষদ সচিবসহ ৯০০ জনের বিরুদ্ধে তিন মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী হত্যার ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় সাবেক দুই সংসদ সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিবসহ প্রায় ৯০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নিহতদের স্বজনরা বাদী হয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগদত রাত ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় মামলাগুলো দায়ের করেছেন।
তিন মামলায় সাবেক এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে প্রধান আসামি ও সাবেক এমপি জান্নাত আরা হেনরী, তার স্বামী লাবুসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন
আসামিদের মধ্যে ডা. হাবিবে মিল্লাত মুন্না, ড. জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ ৪৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আসামির তালিকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরাও রয়েছেন। এছাড়া তিন মামলায় আরও ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট তিনজনকে পিটিয়ে, গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের স্ত্রী, বাবা ও বোন বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন।’
তিনি আরও বলেন, ‘মামলায় সাবেক দুই এমপি, সাবেক মন্ত্রিপরিষদ সচিবসহ প্রায় ৯০০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।’
আরও পড়ুন: মাগুরার সাবেক দুই সংসদ সদস্যসহ ২১৭ জনের নামে মামলা
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে আটক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
৬৫৮ দিন আগে
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ যেন কষ্ট না পায়, সেজন্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে।
তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে।’
শুক্রবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সুশীল সমাজের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘৫০ বছরে ফটিকছড়িতে এমন বন্যা দেখিনি’
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে বর্তমান সরকার কাজ করতে বদ্ধপরিকর। এজন্য সবাইকে পরস্পর ভাই হিসেবে বসবাস করার পরামর্শ দেন তিনি।
তিনি খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করার কথা বলেন। জানান, নতুন পরিষদে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে দু’জন প্রতিনিধি রাখা হবে।
বৃহস্পতিবার খাগড়াছড়িতে বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। চলতি আগস্টে তিনবার বন্যার কবলে পড়েছে খাগড়াছড়ি।
আরও পড়ুন: বন্যায় ১৩ জনের মৃত্যু, ১১ জেলায় ৪৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
৬৫৮ দিন আগে
মাগুরার সাবেক দুই সংসদ সদস্যসহ ২১৭ জনের নামে মামলা
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারসহ ৬৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: হাসিনা-সাবেক প্রধান বিচারপতি খায়রুলের বিরুদ্ধে হত্যা মামলা
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘নিহত শিক্ষার্থী ফরহাদ হোসেনের পরিবারের কেউ মামলা করতে রাজি না হওয়ায় মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের উত্তর বীরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে জামাল হোসেন সদর থানায় মামলাটি দায়ের করেছেন।’
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিক্ষার্থী ফরহাদ মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আন্দোলনে তিনি প্রথম থেকেই অংশ নিয়েছেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। পরে ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট ফরহাদ আরও কয়েক বন্ধুকে নিয়ে মাগুরা শহরে মিছিলে অংশ নেন। দুপুরের পর তারা মিছিলটি নিয়ে শহরের পারনান্দুয়ালী সেতুর ওপর পৌঁছলে মাথায় গুলিবিদ্ধ হন ফরহাদ। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
তবে মামলা সম্পর্কে নিহতের পরিবারের কারো সঙ্গে জামাল হোসেনের কোনো কথা হয়নি বলেও পরিবার সূত্রে জানা গেছে।
এ বিষয়ে নিহত ফরহাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী গোলাম কিবরিয়া বলেন, ‘আমার ভাই মারা গেছে। মামলা দায়েরের পর লাশ কবর থেকে উত্তোলন করা হোক এটি চাই না বলেই মামলার প্রতি আমাদের আগ্রহ নেই। কিন্তু ভাইয়ের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হলেও জামাল হোসেনের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। তাকে চিনিও না।’
মামলার বিষয়ে জামাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদী রাসেল বলেন, জামাল হোসেন ও শিক্ষার্থী ফরহাদ হোসেন একই সঙ্গে মিছিলে অংশ নেন। সেখানে আসামিদের ছোড়া ককটেলে জামাল হোসেন পায়ে আঘাতপ্রাপ্ত হন।’
আরও পড়ুন: সাভারে শেখ হাসিনাসহ ১২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
৬৫৮ দিন আগে
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দান সেনা সদস্যদের
বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতন দান করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
আইএসপিআর জানায়, বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।
আরও পড়ুন: ‘৫০ বছরে ফটিকছড়িতে এমন বন্যা দেখিনি’
ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ ও হবিগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এই অর্থ দেওয়া হয়েছে।
এদিকে চলমান বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১১টি জেলার ৪৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বন্যায় ৭৭টি উপজেলার ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ লাখ ৮৭ হাজারের বেশি পরিবার এই ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদে তলিয়ে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল
৬৫৮ দিন আগে
রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালের নৃশংসতার পুনরাবৃত্তির আশঙ্কা জাতিসংঘ মানবাধিকার প্রধানের
মিয়ানমার পরিস্থিতির তীব্র অবনতি এবং রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে পালানোর সময় কয়েকশ’ বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক।
শুক্রবার (২৩ আগস্ট) মিয়ানমারের রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেন তুর্ক।
তিনি বলেন, ‘এই নৃশংসতা একটি দ্ব্যর্থহীন প্রতিক্রিয়া দাবি করে- দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে এবং ন্যায়বিচার অবশ্যই নিরলসভাবে নিশ্চিত করতে হবে।’
জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নৈতিক দায়িত্ব এবং আইনগত বাধ্যবাধকতা হিসেবে অতীতের অপরাধ ও ভয়াবহতার পুনরাবৃত্তিকে অবশ্যই প্রতিরোধ করতে হবে।
তিনি উল্লেখ করেন, 'রোহিঙ্গা ও এই নিষ্ঠুর সংঘাতের শিকার অন্যান্য বেসামরিক নাগরিকদের রক্ষায় এগিয়ে এসে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।’
গত চার মাসে বুথিডং ও মংডু শহর সেনাবাহিনীর কাছ থেকে দখল নিতে আরাকান আর্মির বড় ধরনের অভিযানে হাজার হাজার মানুষ পালিয়ে গেছে, যাদের বেশিরভাগই রোহিঙ্গা।
গত ৫ আগস্ট বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীতে সবচেয়ে মারাত্মক সশস্ত্র ড্রোন হামলায় অনেক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারা এই হামলার জন্য দায়ী তা এখনও স্পষ্ট নয়।
তুর্ক বলেন, ‘হাজার হাজার রোহিঙ্গা পায়ে হেঁটে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আরাকান আর্মি তাদের বারবার এমন জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে তাদের আশ্রয় গ্রহণ খুবই কম নিরাপদ।’
তিনি বলেন, ‘বাংলাদেশে সীমান্ত পারাপার বন্ধ থাকায় রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা সামরিক বাহিনী ও তাদের মিত্র এবং আরাকান আর্মির মাঝে আটকা পড়ছে, তাদের নিরাপদ কোনো পথ নেই।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান বলেন, বারবার সতর্ক করা এবং ব্যবস্থা নেওয়ার আহ্বান সত্ত্বেও চলমান সহিংসতা বিদ্যমান দায়মুক্তির বোধ এবং আন্তর্জাতিক আইন অনুসারে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অব্যাহত চ্যালেঞ্জকে তুলে ধরে।
তুর্ক বলেন, 'চলতি মাসে মিয়ানমারে সামরিক অভিযানের সাত বছর পূর্ণ হলো। ওই অভিযানে সীমান্ত পেরিয়ে ৭ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে। বিশ্ব বলছে 'আর পুনরাবৃত্তি নয়' বলা সত্ত্বেও আমরা আবারও রাখাইনে হত্যা, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতি প্রত্যক্ষ করছি। সশস্ত্র সংঘাতের পক্ষগুলো রোহিঙ্গা ও অন্যদের বিরুদ্ধে হামলার দায় অস্বীকার করে বিবৃতি দিয়েছে। তারা এমন আচরণ করছে যেন তাদের রক্ষা করার ক্ষমতা নেই। এটি বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়েছে।’
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নথিভুক্ত তথ্য অনুসারে, সেনাবাহিনী এবং আরাকান আর্মি এখন রাখাইনের বেশিরভাগ জনপদ নিয়ন্ত্রণ করে। উভয়ই রোহিঙ্গাদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড- কিছু শিরশ্ছেদ, অপহরণ, জোরপূর্বক নিয়োগ, ড্রোন এবং আর্টিলারি ব্যবহার করে শহর ও গ্রামে নির্বিচারে বোমা হামলা এবং অগ্নিসংযোগসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন করছে।
এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে সব পক্ষের বাধ্যবাধকতা এবং রোহিঙ্গাদের আরও ক্ষতির ঝুঁকি থেকে রক্ষায় আন্তর্জাতিক বিচার আদালতের আদেশের অস্থায়ী ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত।
বিশ্বাসযোগ্য সূত্রগুলোর মতে, সংঘাত-সম্পর্কিত আঘাতের জন্য সহায়তা চাওয়া রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে- যাদের প্রায় অর্ধেকই শিশু।
এছাড়া ডায়রিয়ায়, বিশুদ্ধ পানির অভাব এবং জীবনযাত্রার অপ্রতুলতার কারণেও মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেসামরিক নাগরিকদের জন্য অত্যাবশ্যকীয় রসদ রাখা খাদ্যগুদামগুলোতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সহিংসতার কারণে বুথিডং এবং মংডু হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপক টেলিযোগাযোগ বন্ধের কারণে ইতোমধ্যে বিপর্যয়কর মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।
তুর্ক বলেন, ‘রাখাইনে যে মানবিক বিপর্যয় ঘটছে তার জন্য সেনাবাহিনী ও আরাকান আর্মি উভয়ই সরাসরি দায়ী।’
তিনি বলেন, 'উভয় পক্ষকে অবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করতে হবে। সংঘাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের রক্ষা করতে হবে। তাদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা পাওয়ার অবাধ সুযোগ নিশ্চিত করতে হবে।’
৬৫৮ দিন আগে
ডেঙ্গু জ্বর নিয়ে আরও ৭৮ রোগী হাসপাতালে ভর্তি
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন।
শুক্রবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ২১৭
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৩১ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৯ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১০ হাজার ৬৫৬ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৯৬
৬৫৮ দিন আগে
২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৭৮ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
শুক্রবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৪৫ শতাংশ।
মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার ৬৪ জনে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
৬৫৮ দিন আগে
৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন
রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং আরিফ আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই রিমান্ডের আদেশ দেন।
আজ বিকাল ৩টা ৫২ মিনিটে রাশেদ খান মেননকে আদালতে নেওয়া হয়। তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে নিউ মার্কেট থানা পুলিশ।
আরও পড়ুন: হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল-রূপা
এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
পরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় আব্দুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ সরকারের প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুন: গুলশান থেকে রাশেদ খান মেনন গ্রেপ্তার
৬৫৮ দিন আগে
বাংলাদেশে বন্যায় প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গভীর উদ্বেগ প্রকাশ
বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন।
আরও পড়ুন: আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে: ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
বিবৃতিতে বাংলাদেশের জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক্সে তিনি লেখেন, 'এই দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশের পাশে আছে পাকিস্তান। আমি বিশ্বাস করি বাংলাদেশের সহনশীল জনগণ তাদের দৃঢ়তা ও সক্ষমতায় এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে।’
আরও পড়ুন: ফখরুলের সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা
৬৫৮ দিন আগে