বাংলাদেশ
নতুন করে ইটভাটার অনুমোদন দেওয়া হবে না: উপদেষ্টা
নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘অবৈধ ইটভাটাগুলোর ক্ষেত্রে ইটভাটার মৌসুম আসা পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি না। তার আগেই চেষ্টা করছি এগুলো বন্ধ করতে।’
উপদেষ্টা বলেন, ‘যেসব ইটভাটার লাইসেন্স বা ছাড়পত্র নেই সেগুলো বন্ধ করে দেব। এগুলো তো বন্ধ করতে হবে, এগুলোর তো কোনো অনুমোদন নেই।’
বুধবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন।
আরও পড়ুন: ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের মাধ্যমে বিদেশ সফর শুরু হবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘অবৈধ ইটভাটার ক্ষেত্রে কোনো সহানুভূতি দেখাব না। সেগুলো বন্ধ হলে উন্নয়নে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করি না। নীতিগত একটি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমরা আর কোনো নতুন ইটভাটার লাইসেন্স দেব না। আমাদের কাজ হবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সেগুলোর বিকল্প কী হতে পারে সেটি বের করা। এছাড়া যারা ব্লক ইটে যেতে চান তাদের কীভাবে প্রণোদনা দেওয়া যায় সেটি দেখা হবে।’
তিনি বলেন, বিশ্বব্যাংক পরিবেশ ও বন মন্ত্রণালয়কে এবং পরিবেশ অধিদপ্তরকে কিছু কিছু প্রকল্প সহায়তা দিচ্ছে। সেগুলো নিয়ে আলোচনা হলো। তাদের প্রত্যাশাটা কী, তা জেনে দ্রুত পূরণ করতে পারলে, অন্তর্বর্তী সরকারকে এই প্রকল্পগুলোর মাধ্যমে বাজেট সহায়তা দিতে তাদের সহজ হবে।
তিনি আরও বলেন, ‘আমরা বলেছি বাংলাদেশে আইন-কানুন, নীতি ভালো আছে। এগুলোকে আরও ভালো করা যায়। কিন্তু সক্ষমতা না বাড়ালে এগুলো বাস্তবায়নে নানা রকম সমস্যা দেখা দেবে। মানুষের প্রত্যাশার জায়গাটা পূরণ হবে না। আইন-কানুন, নীতি আমরা আরও সময়োপযোগী করব, আরও শক্ত করব।’
উপদেষ্টা বলেন, কিছু কিছু নদী পরিষ্কারের কাজ শুরু হয়েছে। নতুন করে তাদের (বিশ্বব্যাংক) কাছে প্লাস্টিক, পলিথিন, শব্দ দুষণ ও কয়েকটা নদীতে দূষণ নিয়ে কথা বলেছি।
বিশ্বব্যাংক কী ধরনের সহায়তা দেবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে সবচেয়ে দূষিত নদী ও দূষণকারীদের তালিকা করতে। সেগুলো যখন আমরা পাব তখন একটি মনিটরিং প্ল্যান করতে পারব। ফলে বিস্তারিত রূপরেখা তৈরি হয়নি। তবে একটি রূপরেখা তো আছেই, সেখানে নতুন নতুন কম্পোনেন্ট যদি যুক্ত করতে পারি সেটি নিয়ে কথা হয়েছে। তারা জানিয়েছে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করবেন।’
রিজওয়ানা হাসান বলেন, ‘বায়ুদূষণ একদিনে সমাধান হবে না, কিন্তু এই শীতের আগে যেন বায়ুদূষণের কয়েকটি উৎস নিয়ন্ত্রণ করতে পারি সেজন্য বিস্তারিত কর্মপরিকল্পনা করছি। বায়ুদূষণ প্রশমনের পরিকল্পনা ও বাজেট না দেখালে নতুন করে নির্মাণকাজের অনুমোদন দেওয়া হবে না। নির্মাণকাজ হবে, কিন্তু বায়ুদূষণ করে নয়। স্বল্প ব্যয়েই এটি করা সম্ভব।’
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে পিলখানা হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
৬৬০ দিন আগে
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত।
এ সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পরিবেশ উপদেষ্টার সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ, জলবায়ু পরিবর্তন-জ্বালানি রূপান্তর সহযোগিতা নিয়ে আলোচনা
এর আগে জাপান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে।
দুই দেশের মধ্যে বিদ্যমান 'কৌশলগত অংশীদারত্বের' আওতায় জাপান বলে, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন প্রক্রিয়ার পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তার সমর্থন অব্যাহত রাখবে।
আরও পড়ুন: সম্পর্ক জোরদারে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক যৌথ কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত রাশিয়ার
৬৬০ দিন আগে
কুমিল্লায় বন্যার আশঙ্কা, ফেনী-চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: এফএফডব্লিউসি
কুমিল্লা জেলায় গোমতী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
পূর্বাভাসে আরও বলা হয়, এই সময়ের মধ্যে ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী ও হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়াও মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও নিচু এলাকাগুলোর বন্যা পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টা সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে: এফএফডব্লিউসি
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ও গোমতী নদীর পানির স্তর নামার সম্ভাবনা নেই।
এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ফলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি কমলেও পদ্মার পানি অপরিবর্তিত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি আরও কমতে পারে। তবে বাড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি।
আরও পড়ুন: দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে: এফএফডব্লিউসি
উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে: এফএফডব্লিউসি
৬৬১ দিন আগে
আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে পিলখানা হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও শিক্ষার্থীদের দেখতে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড হাসপাতালে গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২১ আগস্ট) সকালে বিজিবি সদর দপ্তরে আহত সদস্য ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এসময় তাদের পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির আশ্বাস দেন তিনি। এছাড়াও বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেন।
আন্দোলন চলাকালে তিন বিজিবি সদস্য প্রাণ হারান যাদের মধ্যে দুইজন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) কর্মরত ছিলেন। এছাড়াও ১৩০ জন আহত হন,যাদের মধ্যে ১৫ জন গুরুতর আহত হয়ে ঢাকার বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চারজন এখনও চিকিৎসাধীন।
আহত বিজিবি সদস্যরা ছাড়াও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯ শিক্ষার্থী হাসপাতালটিতে চিকিৎসাধীন। আরও তিন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৬৬১ দিন আগে
ক্যাপ্টেন তাজুলসহ তিনজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি
সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল (যাকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল) এবং সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে ডিবি।
তাজুল ইসলামকে বনশ্রী এলাকা থেকে, আহমদ হোসেন গুলশান থেকে এবং সোহায়েলকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ডিবির একটি সূত্র জানায়।
আরও পড়ুন: বারিধারা ডিওএইচএস থেকে দীপু মনি গ্রেপ্তার
তাজুল ইসলাম টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে তিনি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।
গত ১৯ আগস্ট (সোমবার) সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহেল র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আহমেদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে নেত্রকোনা-৫ আসন থেকে নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: সাবেক চিফ হুইপকে মারধরের অভিযোগে ডিবির হারুন-বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা
৬৬১ দিন আগে
ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের মাধ্যমে বিদেশ সফর শুরু হবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত হতে যাওয়া বিমসটেক সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এটাই হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ৪ সেপ্টেম্বর সম্মেলনে বক্তব্য রাখবেন।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পরবর্তী সম্মেলনের আয়োজক থাইল্যান্ড। বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ।
সফরের খসড়া সূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা আগামী ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
এ সফরে সম্মেলনের অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকসহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা।
সম্প্রতি বিমসটেকের সেক্রেটারি জেনারেল ইন্দ্র মণি পান্ডে বলেন, পরবর্তী শীর্ষ সম্মেলনে বেশ কিছু উল্লেখযোগ্য প্রাপ্তি থাকবে যেগুলো বিমসটেকের ভবিষ্যতের জন্য একটি দিকনির্দেশনা নির্ধারণ করবে।
আসন্ন এই শীর্ষ সম্মেলন বিমসটেকের মধ্যে আঞ্চলিক সহযোগিতায় নতুন প্রাণশক্তি যোগাবে বলে আশা প্রকাশ করেন বিমসটেক মহাসচিব।
সম্প্রতি ঢাকায় বিমসটেকের সদর দপ্তরে বিমসটেকের কার্যক্রম নিয়ে একটি আয়োজনে তিনি বলেন, ‘বিমসটেকের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে আমি বিশ্বাস করি। বিমসটেককে সফল করতে সব সদস্য রাষ্ট্র সত্যিকার অর্থে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, এবারের সম্মেলনে ব্যাংকক ভিশন-২০৩০ গ্রহণ করা হবে যা বিমসটেককে দিকনির্দেশনা দেওয়ার একটি পূর্ণাঙ্গ দলিল হবে।
নিজেদের মধ্যে বহুমুখী সহযোগিতার জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে গঠিত হয় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)।
৬৬১ দিন আগে
টেকনাফের আলোচিত বদি চট্টগ্রামে আটক
কক্সবাজারের উখিয়া-টেকনাফের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বদিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২০ আগষ্ট) রাত ৮টার দিকে মহানগরীর পাঁচলাইশ থানার জিইসির মোড় এলাকা থেকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ (চট্টগ্রাম) গণমাধ্যম কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি জানান, রাতে নগরী জিইসি এলাকা থেকে আব্দুর রহমান বদিকে আটক করা হয়েছে। এব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
র্যাব সূত্র জানায়, তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে এর আগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এ বিষয়ে ঢাকায় র্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
৬৬১ দিন আগে
'বৈঠকে তরুণ কর্মকর্তাদের অসন্তোষের মুখে সেনাপ্রধান,’ খবর প্রত্যাখান আইএসপিআরের
গত ১৯ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত 'বৈঠকে তরুণ কর্মকর্তাদের অসন্তোষের মুখোমুখি সেনাপ্রধান' শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২০ আগস্ট ) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সম্পূর্ণভাবে ভারতীয় ম্যাগাজিন 'দ্য উইক'-এ প্রকাশিত একটি নিবন্ধের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনটি বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক।
সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়ে সঠিক তথ্যের জন্য তাদের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করা সমীচীন বলে মনে করে আইএসপিআর।
এতে বলা হয়, প্রকৃতপক্ষে যে বৈঠকটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর একটি রুটিন অভ্যন্তরীণ সমাবেশ। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও গঠনমূলক পরিবেশে এবং সফলভাবে সমাপ্ত হয়েছিল।
আইএসপিআর বলছে, বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেম ও পেশাদারিত্ব সম্পর্কে মিথ্যা বক্তব্য প্রচার করে গৌরবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এ ধরনের সংবাদ প্রকাশ ক্ষতিকর এবং কাম্য নয়।
আরও পড়ুন: জনগণের সঙ্গে অসদাচরণের জন্য দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনী সব সময় গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রত্যাশা করে। সেনাবাহিনীর প্রতিটি সদস্য চেইন অব কমান্ডের প্রতি দৃঢ় অঙ্গীকার ও আনুগত্য পোষণ করে, তাদের আচরণের মাধ্যমে প্রতিনিয়ত তা প্রমাণ করে আসছে।
বাংলাদেশ সেনাবাহিনী আশা করে, গণমাধ্যমগুলো সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের প্রতিফলন ঘটাবে এবং ভবিষ্যতে নির্ভুলতা ও নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশনে সচেষ্ট হবে।
এতে আরও বলা হয়, বিদেশি সংবাদমাধ্যমের ভুল তথ্যের ভিত্তিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকা এবং অনিচ্ছাকৃত গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আরও পড়ুন: সেনানিবাসের ভেতরে বিদেশি মিশনের কেউ অবস্থান করছে না: আইএসপিআর
৬৬১ দিন আগে
শিবির নেতা হত্যা: সাবেক মেয়র লিটনসহ ১২৫০ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে ছাত্রশিবিরের নেতা রায়হান আলী (২৭) নিহতের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ এক হাজার ২৫০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন নিহতের ভাই রানা ইসলাম।
আরও পড়ুন: সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে ডাক বিভাগের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে দুদক
বোয়ালিয়া থানার এস এম মাসুদ পারভেজ বলেন, ‘মামলায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে ১ হাজার ২০০ জনকে।’
তিনি আরও বলেন, ‘মামলায় সিটি মেয়র ছাড়াও ৮ জন কাউন্সিলরকেও আসামি করা হয়েছে। রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। মামলা তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
রায়হান রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজশাহী কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করেছেন।
গত ৫ আগস্ট দুপুর সোয়া ১টার দিকে নগরীর সাগরপাড়া কল্পনা হল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে সময় গুলিবিদ্ধ হয় রায়হান।
পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সন্ধ্যায় মারা যান তিনি।
মামলা দায়েরের সময় রানা ইসলাম ছাড়াও মহানগর জামায়াতের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিমসহ নেতা-কর্মীরা থানায় উপস্থিত ছিলেন।
সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও ডাবলু সরকার ছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শাহমুখদুম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান হোসেন, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন সাহু। এছাড়াও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগরীর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি বাপ্পী চৌধুরী রনি, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বিপ্লব, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুকে মামলায় আসামি করা হয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে শেখ হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা
৬৬১ দিন আগে
আন্দোলনে আহতদের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) বলেছেন, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণআন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখন মূল চ্যালেঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গবার (২০ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনরত ও চিকিৎসাধীন ব্যক্তিদের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: দুর্নীতি করে বঞ্চিত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
৬৬১ দিন আগে