বাংলাদেশ
ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ ৮ জেলে, জীবিত উদ্ধার ৫
ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার শিবচর এলাকায় ১৩ জেলেসহ মাছধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন আটজন।
শুক্রবার (৩ আগস্ট) দুপুরে চরফ্যাশনের ঢালচরের দক্ষিণে সাগর মোহনার শিবচর এলাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।
এই দুর্ঘটনায় অন্য জেলে ট্রলারের সহায়তায় তাৎক্ষণিক ৫জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু ট্রলারডুবির এক দিন পরও নিখোঁজ ৮ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের সন্ধানে কোষ্টগার্ড ও ট্রলার মালিক অভিযান শুরু করেছে।
আরও পড়ুন: মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি
ট্রলার মালিক রুবেল চৌকিদার বলেন, গত ২৬ জুলাই চরফ্যাশনের আহমেদপুর ইউনিয়নের শুকনাখালী মাছঘাট থেকে ১৩জন মাঝি-মাল্লাসহ তার মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরতে শিবচর এলাকায় যায়। শুক্রবার দুপুরে শিবচর থেকে ঘাটে ফেরার পথে ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। তাৎক্ষণিক ট্রলার মাঝি মো. দুলালসহ ৫ জনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ৮ জন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া ট্রলারের মাঝি দুলালসহ অন্য একটি ট্রলারে করে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে।
নিখোঁজদের মধ্যে তাৎক্ষণিকভাবে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- হুমায়ুন কবির, নুর উদ্দিন ও শাহে আলম।
নিখোঁজ নুর উদ্দিনের আত্নীয় সাইফুল ইসলাম জানান, তার ভগ্নিপতি নুর উদ্দিন, চাচাতো ভাই হুমায়ুন কবির নিখোঁজ আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধার ও নিখোঁজ জেলেদের সবার বাড়ি চরফ্যাশনের নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নে।
এদিকে কোষ্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে জানিয়েছে, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে আজ শনিবার সকালে অভিযান শুরু করেছে তারা। তবে নিখোঁজদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: শরীয়তপুরে মেঘনায় ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ৩
৬৭১ দিন আগে
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ি পৌর এলাকা, পানিবন্দি শত শত পরিবার
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গী ও মাইনি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চেঙ্গী নদীর পানি উপচে পড়ে পৌর এলাকার মুসলিমপাড়া, শান্তিনগর, বাঙ্গালকাটি, খবংপুড়য়া, রাজ্যমনিপাড়া, ফুটবিল, বটতলীসহ কয়েকটি এলাকার হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শহরের পৌর বাস টার্মিনাল, নিচের বাজার ও পার্শ্ববর্তী এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। খাগড়াছড়ি-চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।
আরও পড়ুন: খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৪ ইউপিডিএফ নেতা-কর্মী নিহত, নিখোঁজ ২
এছাড়া সদর উপজেলার কমলছড়ি ও গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়াসহ কয়েকটি গ্রামে প্রায় ৩ শ’ ঘরবাড়িতে পানি উঠেছে। রাস্তায় কোমড় ও গলা সমান পানি থাকায় এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছেন মানুষ।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, বন্যায় পৌর এলাকার ৬ থেকে ৭ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য ২৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নেওয়া প্রত্যেকের খাবার ব্যবস্থা করছে পৌরসভা।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্গত ও পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেকোন ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
৬৭১ দিন আগে
শনিবার মিছিল, রবিবার থেকে 'সম্পূর্ণ অসহযোগ আন্দোলনের' ঘোষণা শিক্ষার্থীদের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিক্ষোভ মিছিল ও অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
শুক্রবার(২ আগস্ট) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের দুই সমন্বয়ক রিফাত রাশেদ ও মাহিন তাদের ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৫০, আ. লীগ কার্যালয়ে আগুন
ফেসবুক পোস্টে তারা, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে সারাদেশে ছাত্র ও মানুষ হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে প্রতিবাদ মিছিল এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের 'সম্পূর্ণ অসহযোগ' আন্দোলনের ডাক দিয়েছেন।
কর্মসূচি সফল করতে দেশের অলিতে-গলিতে, পাড়া-মহল্লায় বেরিয়ে আসার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।
আরও পড়ুন: খুলনায় বৈষম্যবিরোধী সমাবেশে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
৬৭১ দিন আগে
সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদীসহ নিহত সাংবাদিকদের হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই দাবি জানান।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া আহত সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
ফটো সাংবাদিক শামিম আহমেদ বলেন, মিরপুর-১০ নম্বর এলাকায় আমার ওপর একাধিকবার হামলা হয়েছে। আমার ওপর কোনো ছাত্র হামলা করেনি। বরং ছাত্রলীগ ও যুবলীগের লোকজন আমাকে ঘিরে ধরে মারধর করেছে।
যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন, আমরা সাধারণ সাংবাদিকরা আসলে কোথায় যাব। আমাদের নিরাপত্তা দেবে কে? আমরা আমাদের চারজন ভাইকে হারালাম। বহু ভাই-বোন আহত, রাষ্ট্র কী তাদের খোঁজ নিয়েছে? এমনকি খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেনি।
আরও পড়ুন: শাহবাগে কোটা আন্দোলনের খবর সংগ্রহের সময় হামলার শিকার সাংবাদিক
তিনি আরও বলেন, আমরা যে ক্ষত বয়ে বেড়াচ্ছি, যে ট্রমার মধ্যে আমরা প্রত্যেক গণমাধ্যমকর্মী আছি তা কাটবে কবে? আমরা প্রতিটি মুহূর্তে আতঙ্কে আছি।
মানববন্ধনে সাংবাদিক নেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, আমাদের যেসব সাংবাদিক নেতারা আছেন তারা শুধু টেলিভিশিনের টকশো তে এসে সাংবাদিকদের অধিকার আদায়ের যে গালগল্প সেটি শুধুই তাদের স্বার্থ হাসিলের জন্য। বাস্তবে তারা কিছুই করেন না। বরং তারা মাঠের সাংবাদিকদের মাথা বিক্রি করে চলেন। বাস্তবে তারা সাংবাদিকদের অধিকার আদায়ে কিছুই করেন না।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) যুগ্ম সাধারণ সম্পাদক দিপন দেওয়ান বলেন, সাংবাদিক হত্যা-নির্যাতনে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা দেবে গণমাধ্যমকর্মীরা।
আরও পড়ুন: জাবিতে পুলিশের হাতে সাংবাদিক ‘লাঞ্ছিত’
৬৭১ দিন আগে
শরীয়তপুরে মেঘনায় ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ৩
শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে লবণবাহী ৪ ট্রলারডুবি
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মাঝেরচর এলাকায় যাচ্ছিল। ট্রলারটিতে সাতজন পুরুষ ও চারজন নারী ছিলেন। ট্রলারটি মাঝ নদীতে এলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়। পরে চারজন পুরুষ ও চার নারীকে উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। উদ্ধার হওয়া সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে ওসি পুষ্পেন দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি
৬৭১ দিন আগে
‘মাছ রপ্তানিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয়’
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘মাছ রপ্তানি করে দেশ সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে। এই আয়ও আমাদের দ্বিগুণ করতে হবে।’
শুক্রবার (২ আগস্ট) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশুশ্রম নেই: শ্রম প্রতিমন্ত্রী
তিনি বলেন, ‘দেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে। যারা দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে চায় তাদের স্থান এদেশে হবে না।
তিনি বলেন, ‘আমাদের দেশে বাৎসরিক মৎস্য উৎপাদন প্রায় ৫০ লাখ টন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মাছ উৎপাদন আরও বাড়াতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তারসহ ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা।
আরও পড়ুন: দেশের সামগ্রিক উন্নয়নে শিশুশ্রম নির্মূল করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
শ্রমিকের অধিকার সুরক্ষিত রাখতে কাজ করব: শ্রম প্রতিমন্ত্রী
৬৭১ দিন আগে
শিক্ষার্থী আন্দোলন: ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের জেরে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ রাশিদুল আলম ৩৭ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান পাঁচ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন।
আরও পড়ুন: রাজধানীতে গণমিছিল, সংঘর্ষের খবর পাওয়া গেছে
তবে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের পরিচয় জানা যায়নি।
আন্দোলনের সময় সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে সারা দেশে হাজার হাজার মানুষের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ অনেক ছাত্রকে গ্রেপ্তারও করেছে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে ও পরে আটকদের মুক্তির দাবিতে শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা বিক্ষোভ করছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যুর অভিযোগ
৬৭১ দিন আগে
নাটোরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু
নাটোর সদর উপজেলার গাজীরবিল এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার গাজীরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে নিহত আরোহী যুবক-যুবতীর পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নাটোরের গুরুদাসপুরে ট্রাকচাপায় রসুন ব্যবসায়ী নিহত
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নাটোর সদরের গাজীরবিল এলাকায় পাবনা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে এবং বাসটি আটক করেছে।
আরও পড়ুন: নাটোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
৬৭১ দিন আগে
খুলনায় শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭, চারজনের অবস্থা সংকটাপন্ন
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ (রাবার বুলেট ও শটগানের ছররা) হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন।
শুক্রবার(২ আগস্ট) সন্ধ্যা ৭টা পর্যন্ত জিরো পয়েন্ট ও গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এসময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, গুলিবিদ্ধ (রাবার বুলেট ও শটগানের ছররা) অবস্থায় সাত জনসহ ১১ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত আরও অনেককে হাসপাতালে নেওয়া হয়। আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৫০, আ. লীগ কার্যালয়ে আগুন
এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পুলিশের গাড়ি চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সংঘর্ষের পর সিরাজুল ইসলাম, আবির, নীরব, নাবিল, মিজান, সৌরভ, আবদুল্লাহ, রায়েব সুলতানা রাইবা এবং রুবিনা ইয়াসমিনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে রাবার বুলেট ও শটগানের ছররা গুলি লেগেছে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আল শাহরিয়ার দাবি করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পুলিশ অহেতুক টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে। এতে অনেকে আহত হয়েছেন। গুলিবিদ্ধ কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সঠিক সংখ্যা পরে জানানো যাবে।
নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা থানার গেটে কিছু ইট পাটকেল নিক্ষেপ করেছিল। এতে কেউ আহত হয়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু তারা পুলিশের ওপর হামলা করেছে। বহু পুলিশ সদস্য আহত হয়েছেন।আরও পড়ুন: রাজধানীতে গণমিছিল, সংঘর্ষের খবর পাওয়া গেছে
৬৭১ দিন আগে
অক্সফোর্ড কনফারেন্সে বাংলাদেশের সুনীল অর্থনীতির উপর বিশেষ আলোকপাত
আগামী ৫ ও ৬ আগস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইদ বিজনেস স্কুলে ‘টেকসই উন্নয়ন প্রচার’ থিমের ওপর ভিত্তি করে ১৩তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য রিস্ট্রাকচারিং অব দ্য গ্লোবাল ইকোনমি (আরওজিই-২০২৪) অনুষ্ঠিত হবে।
এই মর্যাদাপূর্ণ অ্যাকাডেমিক সম্মেলনে ৩০টি বেশি দেশের শীর্ষস্থানীয় অ্যাকাডেমিক, ব্যবসায়ী ও নীতিনির্ধারকসহ ১৩০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।
আরওজিই-২০২৪’র একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে বাংলাদেশের ওপর একটি বিশেষ অধিবেশন রয়েছে, যেখানে টেকসই মহাসাগর অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা পেতে তৎপরতা জোরদার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. মোহাম্মদ মুসা ‘টেকসই মহাসাগর অর্থনীতি: সুনীল অর্তনীতির রোডম্যাপে বাংলাদেশের যাত্রা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
এই অধিবেশনের উদ্দেশ্য হলো বাংলাদেশের উদ্ভাবনী পদ্ধতি ও এর সামুদ্রিক সম্পদগুলো ব্যবহারের ভবিষ্যৎ আকাঙ্ক্ষাগুলো সম্পর্কে আলোচনা করা।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব সিনসিনাটির অধ্যাপক মেরিয়েন ডব্লিউ. লুইস, যুক্তরাজ্যের সেন্টার অব স্টাডি ফর অর্গানাইজড ক্রাইমের অধ্যাপক ডেভিড এম. জে. গ্রেভস, ইউনিভার্সিটি অব বাকিংহামের ড. ডেভিড হলিম্যান, ভারতের গুরগাঁওয়ের আইআইএলএম ইউনিভার্সিটিও ভাইস চ্যান্সেলর অধ্যাপক (ড.) পদ্মাকালী ব্যানার্জি, কোলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের অধ্যাপক (ড.) গৈরিক দাস, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি অধ্যাপক পেলেগ্রিনো ম্যানফ্রাসহ আরও অনেকে। তারা তাদের বৈচিত্র্যময় বিশেষজ্ঞতা বিশ্বব্যাপী ব্যবসা কর্পোরেট গভর্নেন্স, সামুদ্রিক দিক এবং বৈশ্বিকীকরণের হুমকি নিয়ে আলোচনা করবেন।
কনফারেন্সের প্রেসিডেন্ট ও সেন্টার ফর বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চের (সিবিইআর) নির্বাহী চেয়ার ড. পি. আর. দত্ত বিশ্বব্যাপী গবেষণা ও পেশাদারদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণা এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ তৈরির বিষয়ে কনফারেন্সের ভূমিকা জোর দিয়েছেন।
সেন্টার ফর বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিবিইআর), যুক্তরাজ্য ও মিশরের ফিউচার ইউনিভার্সিটির যৌথ আয়োজনে আয়োজিত, আরওজিই-২০২৪ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক একাডেমিক পরিবেশে আইডিয়া বিনিময় এবং নেটওয়ার্কিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা বিশ্বের সবচেয়ে পুরোনো ইংরেজি ভাষী বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ অব্যাহত রাখুন: ডব্লিউএইচও
বাংলাদেশকে ৪০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা দিল যুক্তরাজ্য
৬৭১ দিন আগে