বাংলাদেশ
সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ হারুন জুয়েলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ছাত্রলীগের সাবেক নেতা, তরুণ লেখক ও গবেষক আবদুল্লাহ হারুন জুয়েলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২ আগস্ট) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জানান।
জুয়েল আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির দপ্তর বিষয়ক উপকমিটির সদস্যও ছিলেন।
এছাড়া ছাত্রলীগের সাবেক এই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ ভোরে রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় মারা যান আবদুল্লাহ হারুন জুয়েল (৪৮)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আরও পড়ুন: হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৬৭১ দিন আগে
রাজধানীতে গণমিছিল, সংঘর্ষের খবর পাওয়া গেছে
সম্প্রতি শিক্ষার্থী ও নাগরিক হত্যা, গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন স্থানে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে হাজার হাজার মানুষ শুক্রবার রাস্তায় নেমে আসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত প্রার্থনা ও গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী রাজধানীতে মিছিলের নগরীতে পরিণত করে বিক্ষোভ মিছিল বের করেন। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক ও সংস্কৃতিকর্মীরাও।
গণহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বানে সাড়া দিয়ে শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।
বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে মিছিল নিয়ে পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে রওনা হন বিক্ষোভকারীরা।
উত্তরা, সায়েন্সল্যাব মোড়, উত্তর বাড্ডা, রামপুরা, আফতাবনগর, শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
দুপুর ১টার দিকে কয়েকশ’ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ
ঘটনাস্থল থেকে আমাদের ফটো সাংবাদিক জানান, প্রিজন ভ্যানসহ ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে থেকে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
তাদের সঙ্গে যোগ দেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবকরা। দুই ঘণ্টার বিক্ষোভের কারণে কলেজের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
'আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড অ্যান্ড অপ্রেশন’ প্লাটফর্মের শিল্পীরা শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় সমাবেশ করেন।
তারা সাত মসজিদ রোডের আবাহনী মাঠের সামনে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্লোগান দেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন ইউএনবির ফটো সাংবাদিক।
আরও পড়ুন: খুলনায় বৈষম্যবিরোধী সমাবেশে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
তারা দমন-পীড়ন ও গণগ্রেপ্তার বন্ধ এবং কারফিউ তুলে নিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সরকারের পদত্যাগের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, চলমান রাষ্ট্রীয় অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শিল্পী সমাজের কর্তব্য বলে মনে করেন তারা।
৯ দফা দাবিতে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও গণমিছিল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, যারা শহীদ, আহত, গ্রেপ্তার বা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের স্মরণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম থেকে ইউএনবির সংবাদদাতারা জানিয়েছেন, বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: ধানমন্ডিতে গণহত্যা-নিপীড়নবিরোধী শিল্পীদের প্রতিবাদ সমাবেশ, সায়েন্সল্যাব মোড় অবরোধ
৬৭১ দিন আগে
সিলেটে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে আহত ২০, আটক ৭
সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থী-জনতার সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষে এক সাংবাদিক গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় সাতজনকে আটক করেছে পুলিশ।
নগরীর আখালিয়া এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিলে বাধা দিলে এই সংঘর্ষ শুরু হয়।
শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ডিবি আমাদের জোর করে আটকে রেখেছিল, আন্দোলন চলবে: মুক্তির পর কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক
ছাত্র-জনতা মিছিল শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় আন্দোলকারীরাও ইটপাটকেল ছুড়ে।
প্রত্যক্ষর্শীরা জানান, জুমার নামাজের পর বিকাল ৩টার দিকে নগরীর আখালিয়ার সুরমা গেট এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থী ও স্থানীয় জনতা জড়ো হয়। আন্দোলনকারীরা মিছিল শুরু করলে বিকাল ৪টার দিকে পুলিশ তাদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এসময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয় বলেও জানা গেছে। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিকাল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।
এ ঘটনায় দৈনিক কালবেলা পত্রিকার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয় গুলিবিদ্ধ হয়েছেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করলে পুলিশ তাদের সরে যেতে বলে। তবে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে। এ ঘটনায় সাতজনকে পুলিশ আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: ধানমন্ডিতে গণহত্যা-নিপীড়নবিরোধী শিল্পীদের প্রতিবাদ সমাবেশ, সায়েন্সল্যাব মোড় অবরোধ
৬৭১ দিন আগে
৭১’র পরাজিত শক্তিরা ক্ষমতা দখল করতে চেয়েছিল: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, ‘৭১ এর পরাজিত অপশক্তিরা নতুন কায়দায় ক্ষমতা দখল করতে চেয়েছিল। এই দেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস করে কেউ যদি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাহলে সেটা হবে দিবালোকের স্বপ্ন। এছাড়া ক্ষমতায় যেতে চাইলে আগামী ২০২৯ সালের নির্বাচনে অংশ নিতে হবে।’
তিনি বলেন, ‘সম্ভাবনার এই বাংলাদেশকে কেউ হত্যা করতে চাইলে তা বরদাশত করা হবে না। মেট্রোরেল, পদ্মা সেতু, সেতু ভবনে অগ্নিসন্ত্রাস করে, সরকারি স্থাপনা ধ্বংস করে কেউ ক্ষমতায় আসতে পারবে না।’
আরও পড়ুন: দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী
শুক্রবার (২ আগস্ট) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রায়ের পর আন্দোলনকারীদের উৎসব করা উচিৎ ছিল। কারণ তাদের দাবির চেয়েও তারা বেশি পেয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আজকে আন্দোলনের ওপর ভর করে কোমলমতী শিক্ষার্থীদের ব্যবহার করে ৭১- এর পরাজিত অপশক্তিরা দেশবিরোধী স্লোগান দিয়ে সরকারি স্থাপনা ও সম্পদ ধ্বংস করেছে। অর্থাৎ কোটা আন্দোলন নয় বরং তাদের ইস্যু ছিল সরকার পতনের আন্দোলন। তারা সরকার পতন করতে চেয়েছিল। তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনের মধ্যে ঢুকে নৈরাজ্য করে ক্ষমতা দখল করতে চেয়েছিল।’
তিনি বলেন, ’৭১- এর পরাজিত অপশক্তিরা নতুন কায়দায় ক্ষমতা দখল করতে চেয়েছিল। বিদেশ থেকে অর্থের যোগান দিয়ে এবং বিশ্বব্যাপী গুজব ছড়িয়ে সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ শুধু উন্নয়নশীল দেশ হিসেবেই নয় বরং এ দেশ হবে পৃথিবীর উন্নত দেশের মধ্যে অন্যতম একটি দেশ। আমরা এ উন্নয়নকে ধুলায় লুটিয়ে যেতে দেব না। এছাড়া দেশের সংকটকালে জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল ওয়ার্ড পর্যন্ত প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করতে হবে।’
বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও মেয়র সেলিম রেজা লিপনসহ নেতাকর্মীরা।
আরও পড়ুন: কোটা আন্দোলনের সফলতা অর্জনে ছাত্রদের উৎসব করা উচিত: প্রাণিসম্পদমন্ত্রী
পদ্মা সেতু প্রতিবাদের ভাষা, বাঙালির উন্নয়নের প্রতীক: প্রাণিসম্পদমন্ত্রী
৬৭১ দিন আগে
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে শুক্রবার (২ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫০
এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪২ জন রোগী।
চলতি বছরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮ জনের। এদের মধ্যে পুরুষ ৪৮ দশমিক ৩ শতাংশ এবং নারী ৫১ দশমিক ৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৫৯৭ জন।
এর মধ্যে পুরুষ ৬১ দশমিক ১ শতাংশ ও নারী ৩৮ দশমিক ৯ শতাংশ।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৭
দেশে আরও ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত
৬৭১ দিন আগে
দেশে আরও ৫ জনের করোনা শনাক্ত
শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
তবে নতুন করে ৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৩৬ জনে।
আরও পড়ুন: দেশে আরও ৭ জনের করোনা শনাক্ত
এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ৪ দশমিক ৫০ শতাংশ।
মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে কেউ সুস্থ হননি। তবে এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৯৮৫ জনে।
আরও পড়ুন: দেশে আরও ৫ জনের করোনা শনাক্ত
দেশে আরও ৬ জনের করোনা শনাক্ত
৬৭১ দিন আগে
ধানমন্ডিতে গণহত্যা-নিপীড়নবিরোধী শিল্পীদের প্রতিবাদ সমাবেশ, সায়েন্সল্যাব মোড় অবরোধ
সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে হত্যাকাণ্ড, গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে 'আর্টিস্টস এগেইনস্ট জেনোসাইড অ্যান্ড অপ্রেশন' প্লাটফর্মের শিল্পীরা সমাবেশ করেছেন।
শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে এই কর্মসূচি পালন করেন তারা।
সাত মসজিদ সড়কের আবাহনী মাঠের সামনে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আমাদের ফটো সাংবাদিক।
তারা বলছেন, দমনমূলক আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা হয়েছে। দীর্ঘদিন ধরে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা নানা ধরনের সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছেন।
দেশের এই সংকটময় মুহূর্তে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি ছাত্র-গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে। দমনের নামে নির্বিচারে হত্যা চালানো হচ্ছে। তারা বলছেন, শিল্পী সমাজের পক্ষ থেকে প্রতিবাদে সোচ্চার হওয়ার সময় এসেছে।
র্যালিতে শিল্পী মুস্তাফা জামান, আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ, সংগীতজ্ঞ অরূপ রাহী, সংগীতশিল্পী বিথী ঘোষ, সংগীতশিল্পী আমিরুল রাজীব, কিউরেটর ও লেখক শেহজাদ চৌধুরী, শিল্পী ও কবি শাওন চিশতি, চিত্রশিল্পী কাজী তাহসিন আগাজ অপূর্ব, শিল্পী ও কিউরেটর এ. এহসান, শিল্পী রাইয়ান ইসলাম, আলোকচিত্রী মেহবুবা মাহজাবিন হাসান, চিত্রশিল্পী নুজহাত তাবাসসুম আনান, শিল্পী সাজন, শিল্পী তানজিম ইনিয়াত, শিল্পী নঈম উল হাসান, কিউরেটর ও আর্কাইভিস্ট রিশাম শাহাব তীর্থ, স্থপতি ও চিত্রশিল্পী অজিত রায়, শিল্পী সুবর্ণা মোর্শেদা, চিত্রশিল্পী তপোসি এবং শিল্পী আফসানা শারমিন ঝুম্পা ছিলেন।
আরও পড়ুন: ডিবি আমাদের জোর করে আটকে রেখেছিল, আন্দোলন চলবে: মুক্তির পর কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক
৬৭১ দিন আগে
ডিবি আমাদের জোর করে আটকে রেখেছিল, আন্দোলন চলবে: মুক্তির পর কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক
ডিবি হেফাজত থেকে মুক্তির একদিন পর শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, 'নিরাপত্তার' নামে তাদের সাতদিন ধরে 'বলপূর্বকভাবে' আটকে রাখা হয়েছিল।
এই যৌথ বিবৃতিতে সই করেন মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম ও আবু বকর মজুমদার। সরকারের অপপ্রচার ও জুলুম-নির্যাতন উপেক্ষা করে দেশের শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে নিহত ছাত্র-নাগরিকের বিচার ও আটক নিরীহ মানুষের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা।
বিবৃতিতে বলেন, “মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ‘নিরাপত্তার’ নামে ছয় সমন্বয়ককে সাতদিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল।”
ছয় সমন্বয়ক আরও বলেন, 'আমরা গুম, গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম; আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম। কিন্তু অসাংবিধানিক ও আইনবহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না।’
আরও পড়ুন: শিক্ষার্থী আন্দোলনের ৬ সমন্বয়ক ডিবি থেকে চলে গেছেন: আইনমন্ত্রী
তিনি বলেন, 'যারা নিরস্ত্র ছাত্র-নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না ৷ আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই।'
বিবৃতিতে আরও বলা হয়, 'আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারাদেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না।’
সমন্বয়কেরা আরও জানান, 'ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে, দেখা করতে দেওয়া হয়নি।'
সারাদেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে সে খবর জানামাত্র সারজিস আলম, হাসনাত আব্দুলাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন।
গত সাত দিন ধরে তাদের ও তাদের পরিবারকে হয়রানির নিন্দা জানিয়ে সমন্বয়কারীরা বলেন, ‘অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় ৩২ ঘণ্টারও অধিক সময় অনশনের পর ডিবিপ্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। গত সাতদিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সঙ্গে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র-নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সরকার এখনও শিক্ষার্থীদের ওপর দমননীতি অব্যাহত রেখেছে এবং সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে।’
এর আগে গত ২৬ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বক্কর মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। নাহিদ ও আসিফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরদিন সমন্বয়ক সারজিস ও হাসনাত আবদুল্লাহকে সায়েন্সল্যাব থেকে জোরপূর্বক ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এরপর গত ২৮ জুলাই ভোরে নুসরাত তাবাসসুমকে এক আত্মীয়ের বাসা থেকে ডিবি কার্যালয়ে আনা হয়।
আরও পড়ুন: ডিবি হেফাজত থেকে মুক্তি পেলেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক
৬৭১ দিন আগে
১৫ মিনিটের মধ্যে পরিবারকে বিদায় জানিয়ে বিজিবি সদস্যদের মৃত্যুকে আলিঙ্গন করতে বলেছিল হামলাকারীরা: বিটিভিতে হামলা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে দুর্বৃত্তরা কীভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার হুমকি দিয়েছিল সে বিষয় তুলে ধরেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার হুমকি দিয়ে ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছ থেকে বিদায় নিতে বলেছিল দুর্বৃত্তরা।
ভিডিও ফুটেজ ও বিজিবি সদস্যদের বরাতে তিনি বলেন, যারা বিটিভি ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে তাদের অধিকাংশই ছাত্র ছিল না।
মাসুদ বিন মোমেন বলেন, ‘প্রথমে বিজিবির একটি দল ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরিস্থিতি বুঝে দ্বিতীয় দলটিও ঘটনাস্থলে ছুটে যায়। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তারা দুর্বৃত্তদের প্রতিরোধ করতে গিয়েছিলেন।’
বৃহস্পতিবার উন্নয়ন সহযোগীদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা বিটিভি রক্ষায় বিজিবি সদস্যরা সেখানে গিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিজিবি সদস্যদের সঙ্গে অত্যন্ত অশালীন ভাষায় কথা বলেছে হামলাকারীরা। যা অবর্ণনীয়। এমনকি তারা বিজিবি সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিও করে।’
দুর্বৃত্তরা তাদের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
সেখানকার ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বিজিবির টিম লিডার প্রথমে ফাঁকা গুলি ছোড়েন বলে জানান পররাষ্ট্র সচিব।
তিনি আরও বলেন, ‘হামলাকারীরা চারদিক থেকে বিজিবি সদস্যদের ঘিরে ধরছিল। তারা বলতে থাকে, আপনাদের (বিজিবি সদস্যরা) ১৫ মিনিট সময় দেওয়া হলো, পরিবারের সদস্যদের বিদায় জানান। মৃত্যুকে আলিঙ্গন করতে হবে।'
এ পর্যায়ে বিজিবি সদস্যরা গুলি চালাতে প্রস্তুত থাকলেও তাদের টিম লিডাররা অনুমতি দেয়নি।
মাসুদ বিন মোমেন বলেন, বিজিবি টিম লিডারের পায়ে গুলি লেগেছে। আরও কিছু জায়গায় আঘাত পেয়েছেন তিনি। তারা এগিয়ে না এলে বিটিভিকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হতো না। এটা এখন আংশিক সুরক্ষিত আছে।’
র্যাব হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে এ তথ্য ভুয়া দাবি করে পররাষ্ট্র সচিব বলেন, র্যাব হেলিকপ্টার থেকে গুলি ছোড়েনি বলে ভিডিও প্রমাণ মিলেছে। র্যাব হেলিকপ্টার থেকে গুলি ছোড়েনি এটি নিশ্চিত হয়েছেন তারা।
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আমরা প্রতিটি মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই।’
সহিংসতার ভিডিওগুলো কূটনীতিকদের দেখানো হয়েছিল।
পররাষ্ট্র সচিব বলেন, 'আমরা তাদের কাছে সর্বশেষ তথ্য উপস্থাপন করেছি এবং ভিডিও দেখিয়েছি। আমরা আগেই বলেছি, র্যাব হেলিকপ্টার থেকে গুলি ছোড়েনি। এছাড়া আন্দোলনে বিজিবি ও পুলিশের ভূমিকার কথা তুলে ধরেছি। আমরা তাদের ভিডিওটিও সরবরাহ করেছি।'
ব্রিফিংয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সুইডেন, কাতার, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ভারত, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মরক্কো, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নসহ ২২টি দেশের কূটনীতিক এবং জাতিসংঘের প্রতিনিধিরা ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খানও ব্রিফিংয়ে যোগ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত ১৭ জুলাই টেলিভিশনে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ পদক্ষেপের বারবার আশ্বাস দিলেও এর আগে ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে উস্কানিমূলক বক্তব্য ও স্লোগান দিয়ে ছাত্রসমাজের একটি অংশের মধ্যে অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াত জোট।
পরিস্থিতি শিগগিরই প্রতিবাদকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ব্যাপক সহিংসতা, নৈরাজ্য ও নৃশংসতা শুরু হয়, যাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করা যেতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর ফলে সবচেয়ে দুঃখজনক ও ভয়াবহ যেটি ঘটেছে সেটি হলো কিছু তরুণ ও অপ্রাপ্তবয়স্কসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের প্রাণহানি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ক্ষমতাসীন দলের সহযোগীদের হত্যার জন্য সন্ত্রাসী হামলায় জড়িতদের 'পুরস্কার' দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
মেট্রোরেল স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে; জনস্বাস্থ্য সুবিধা; দুর্যোগ ব্যবস্থাপনা অফিস; জাতীয় সম্প্রচার সুবিধা যেমন বাংলাদেশ টেলিভিশন সদর দপ্তর; অগ্নিনির্বাপক যানবাহন এবং জাতীয় ডেটা সেন্টার, কেন্দ্রীয় ব্রডব্যান্ড অবকাঠামো ও অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কসহ ডিজিটাল সংযোগের মতো উল্লেখযোগ্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি সম্পত্তিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা নিয়ন্ত্রণে এক দশকের প্রচেষ্টা নস্যাৎ করতে কারাগারে হামলা ও নয়জন দোষী সাব্যস্ত জঙ্গিকে মুক্ত করা হয়।
৬৭২ দিন আগে
সাম্প্রতিক সহিংসতায় আটক শিক্ষার্থীদের বিশেষ আইনি সহায়তা দেবে সরকার
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার সময় আটকদের মধ্যে কেউ যদি বর্তমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী হন তবে তাদের জামিনের জন্য বিশেষ আইনি সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামিন আবেদনের সময় ওই শিক্ষার্থীদের অবশ্যই তাদের পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে।
এছাড়া আটক যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নেই, তাদের জামিনের জন্যও আইনি সহায়তা দেবে সরকার।
৬৭২ দিন আগে