রাজনীতি
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে: মির্জা ফখরুল
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে শিক্ষার্থী নিহতের ঘটনাকে 'গণহত্যা' আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশ শাসন করার নৈতিক অধিকার হারিয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) এক বিবৃতিতে তিনি সাম্প্রতিক দিনগুলোতে নিহত, পঙ্গু ও আহত হওয়া নিরীহ মানুষের সঠিক পরিসংখ্যান প্রকাশের জন্য সরকারের প্রতি দাবি জানান।
ফখরুল বলেন, সেনাবাহিনীকে ব্যবহার করে ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলন দমন করা কখনই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে কারফিউ প্রত্যাহার ও সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: ভয়ের পরিবেশ তৈরি করে ক্ষমতা চিরস্থায়ী করাই আ. লীগের লক্ষ্য: মির্জা ফখরুল
তিনি দাবি করেন, ‘আওয়ামী লীগ সব সময় লাশের ওপর দিয়ে হেঁটে ক্ষমতায় এসেছে। ক্ষমতা ধরে রাখতে গত কয়েকদিনে নিরীহ ছাত্র ও জনতাকে পাখির মতো গুলি করে চালানো গণহত্যার ঘটনা পাকিস্তানি আগ্রাসনের স্মৃতি জাগায়।’
ফখরুল বলেন, জনগণের টাকায় কেনা গোলাবারুদ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর কী পরিমাণ ব্যবহার করা হয়েছে তা দেশবাসীকে জানাতে হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'রাষ্ট্রীয় টাকায় কেনা হেলিকপ্টার ব্যবহার করে' এসব হত্যাকাণ্ডের জন্য সরকারকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, 'যে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করতে পারে এবং রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা দিতে পারে না, সে সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই।’
নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে পদত্যাগ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ভয়ানক ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীকে পরাজিত করতে এবং জনগণের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে তীব্র আন্দোলন গড়ে তুলতে সব দেশপ্রেমিক, রাজনৈতিক দল, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক ও পেশাজীবীদের প্রতি বিএনপি আহ্বান জানাচ্ছে।’
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার সব রাষ্ট্রীয় শক্তি ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের উচ্ছেদ করে বিএনপির নেতা-কর্মী ও ছাত্রদের গ্রেপ্তার করতে মরিয়া হয়ে উঠেছে।
আরও পড়ুন: খালেদার নিঃশর্ত মুক্তি না দিলে পরিণতি ভোগ করতে হবে: মির্জা ফখরুল
সরকারের পরিসংখ্যান অনুযায়ী ফখরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে জড়িত অন্তত তিন হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। ‘এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক।’
তিনি দাবি করেন, বিরোধী দলের নেতাদের তুলে নিয়ে গিয়ে দমন করার চার-পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে, যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিএনপির এই নেতা বলেন, সরকার গুমের ভয়ংকর সংস্কৃতি অব্যাহত রেখে মানুষের মনে ভীতি ছড়ানোর চেষ্টা করছে। ‘আমি এ ধরনের জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দলের ক্যাডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ হামলায় হতাহতের যে নৃশংস নজির সৃষ্টি হয়েছে, তা দেশে-বিদেশের সব স্বৈরশাসকের নির্মম নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে।
ফখরুল অভিযোগ করেন, সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও ব্যর্থতা ঢাকতে নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে।
তিনি আরও বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন, ‘আজকেও (শুক্রবার) আমাদের দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ অনেক সিনিয়র নেতার বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে। সাধারণ মানুষের গ্রেপ্তার, কারাবাস, নিপীড়ন অব্যাহত রয়েছে।’
বিরোধী দলের গ্রেপ্তার হওয়া সব নেতার বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা' মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।
আরও পড়ুন: আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ স্বাধীনতা হারাবে: মির্জা ফখরুল
৬৭৮ দিন আগে
প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি করা হবে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রতিক নাশকতার প্রতিটি হামলার ঘটনার বিচার হবে। আন্দোলনকারী প্রকৃত শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হবে না।
মন্ত্রী বলেন, যারা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে এবং ঢাকায় পুলিশকে হত্যা করে তাদের লাশ ঝুলিয়ে রেখেছে, চট্টগ্রামে ছয়তলা ভবন থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দিয়েছে, মানুষ ও রাষ্ট্রের সম্পত্তি জ্বালিয়ে দিয়েছে এবং বিটিভিতে ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে- তাদের কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 'দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের দুর্জয় শপথ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০১৩-১৪ সালে নাশকতার পর অনেকের বিচার হয়েছে, কেউ কেউ আইনের ফাঁক গলে বের হয়ে গেছেন। এবার সেটি হবে না। প্রত্যেক হামলাকারীকে বিচারের আওতায় আনা হবে।
'রাষ্ট্রের ওপর হামলা বিএনপির তারেক রহমানের নির্দেশে হয়েছে' উল্লেখ করে ড. হাছান বলেন, 'তারেক রহমানের ভয়েস সরকারের হাতে এসেছে। সে বলছে- বড় হামলা করলে বড় পদ, কারফিউ ভঙ্গ কর, না হলে পদ ছাড়। বিএনপির আরেক নেতা বলেছেন-তোমরা আন্দোলনে ঢুকে যাও, নৈরাজ্য সৃষ্টি কর। ছাত্রলীগের কর্মী মারলে ৫ হাজার, পুলিশ মারলে ১০ হাজার টাকা পুরস্কারের স্বীকারোক্তি তারাই দিয়েছে। এটি কোন রাজনৈতিক দল? এটি একটি দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন।'
আরও পড়ুন: রাজাকারের পক্ষে স্লোগানদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী
সাম্প্রতিক নাশকতার চিত্র তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়েছে ১৯৬৪ সালে। কিন্তু গত ৬০ বছরে বিটিভিতে কখনো হামলা ভাঙচুর হয়নি। স্বাধীনতা যুদ্ধের সময় বিটিভির কিছু কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু কখনো বিটিভিতে হামলা হয়নি।
তিনি আরও বলেন, দুর্যোগকালে মানুষ যেখানে ছুটে যায়, সেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ভাঙচুর চালিয়েছে তারা। ঢাকাবাসী ও দেশবাসীর গর্ব মেট্রোরেলের স্টেশন জ্বালিয়ে দিয়েছে তারা। বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনারের আইডি হ্যাক করে ভুল বার্তা পোস্ট করা হয়েছে।
মন্ত্রী হাছান বলেন, আমরা প্রথম থেকেই বলে এসেছি সর্বোচ্চ আদালতের মাধ্যমে সমাধান হবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। শিক্ষার্থীরা যা চেয়েছিল, তার থেকে বেশিই পেয়েছে। যদি শিক্ষার্থীরা একটু ধৈর্য্য ধরত, তাহলে বিএনপি-জামায়াত এই সুযোগটা পেত না।
ড. হাছান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাধারণ কোনো শিক্ষার্থী মানুষ হত্যা বা জনগণ ও রাষ্ট্রের সম্পত্তির ওপর হামলা চালাতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন, কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হবে না। কিন্তু অসৎ উদ্দেশ্য হাসিল করতে তোমাদের কেউ যেন ব্যবহার না করতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে।
সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভায় আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে ও স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েলের পরিচালনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান, সংসদ সদস্য আওলাদ হোসেন, ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: ধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা স্তম্ভিত: পররাষ্ট্রমন্ত্রী
৬৭৮ দিন আগে
কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের নিরপেক্ষ-আন্তর্জাতিক তদন্ত দাবি ফখরুলের
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘সরকার যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, সেটি রক্তপাতের ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টামাত্র।’
বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
বিবৃতিতে তিনি আন্দোলন চলাকালে পুলিশ ও আনসার সদস্যসহ যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ আরও কয়েকজন বিরোধী নেতাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতিটি দেওয়া হয়।
আরও পড়ুন: সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে সরকার: ফখরুল
মির্জা ফখরুল অভিযোগ করেন, রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস ঢাকতে এবং সহিংসতার দায় বিএনপির ওপর চাপাতে সরকারের 'অশুভ চেষ্টার' অংশ হিসেবে বিএনপির নিরীহ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাদের বাড়িঘরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তারা বিএনপি নেতাদের না পেয়ে পরিবারের সদস্যদের গ্রেপ্তার, তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং তাদের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতা বলেন, ‘বিএনপি ও বিরোধী দলের নেতাদের ওপর আন্দোলনে ভূমিকা রাখার অভিযোগ এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য মিথ্যা দোষারোপ করছে। যদি তাই হয়, তাহলে কেন তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলো না? এটাই জনগণের প্রশ্ন। এতে প্রমাণিত হয়, বিএনপি বা বিরোধী দল কেউই আন্দোলনের সঙ্গে জড়িত নয়।’
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের 'ক্যাডাররা' কয়েকশ’ নিরীহ ছাত্রকে হত্যা করেছে।
ফখরুল বলেন, ছয়জন হত্যার ঘটনা তদন্তে সরকারের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ‘এটা পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার শামিল। তাই সব ঘটনা ও হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে জনগণ।’
আরও পড়ুন: ২০০০ বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে: ফখরুল
অন্যথায় ব্যর্থতার দায় নিয়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মনে করে দেশবাসী।
বিএনপি মহাসচিব শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ ও আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারকে নগদ দুই লাখ টাকা ও আট লাখ টাকা সঞ্চয়পত্র দিয়েছে। কিন্তু গণহত্যায় কয়েকশ’ নিরীহ ও কোমলমতি শিক্ষার্থীকে পাখির মতো গুলি করে হত্যা করার সাক্ষী হয়েছে দেশের মানুষ।’
ছাত্র হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান ফখরুল।
বিএনপিসহ বিরোধী দলের গ্রেপ্তার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা অবিলম্বে প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: বিএনপির ২ নেতাসহ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার
৬৭৯ দিন আগে
দেশকে অস্থিতিশীল করতে পর্দার আড়ালে এখনও ষড়যন্ত্র চলছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ‘কারণ, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল এখনও পর্দার আড়ালে ষড়যন্ত্র করছে।’
বৃহস্পতিবার (২৫ জুলাই) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় বিএনপি ইতোমধ্যেই হামলার নীলনকশা বাস্তবায়ন করেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
আরও পড়ুন: সাধারণ শিক্ষার্থী-ছাত্রলীগের ওপর হামলার নিন্দা কাদেরের
আওয়ামী লীগের এই নেতা বলেন, 'আন্দোলনে কে পরিকল্পিতভাবে আক্রমণ করবে, আর কে পেছন থেকে সহযোগিতা করবে, সহিংসতার সেই নীলনকশা আগে থেকেই তৈরি করা হয়েছিল।’
তিনি আরও বলেন, মির্জা ফখরুল সাহেব তার সংবাদ সম্মেলনে আবারও মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'তারেক জিয়াকে লন্ডন থেকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানোর পরিকল্পনা আজ জাতির সামনে উন্মোচিত হয়েছে।’
শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ক্যাডাররা সরকার উৎখাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: কাদের
৬৭৯ দিন আগে
বিএনপির ২ নেতাসহ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার
বিএনপির দুই নেতা, বরকত উল্লাহ বুলুর ছেলে ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে এ দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে তিনি আরও জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ব্যারিস্টার আন্দালিবকে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে সরকার: ফখরুল
মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী গ্রেপ্তারের অংশ হিসেবে রাজধানীর পৃথক পৃথক স্থান থেকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম তেনজিং, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে সানিয়াতকে (রাজনীতিতে জড়িত নয়) গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
আরও পড়ুন: ২০০০ বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে: ফখরুল
৬৭৯ দিন আগে
২০০০ বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে: ফখরুল
শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সারাদেশে অন্তত দুই হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
ফখরুল বলেন, 'আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত আমাদের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’
তবে সরকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় গ্রেপ্তার ও হতাহতের সঠিক তথ্য তাদের কাছে নেই বলেও জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, 'আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি এবং সরকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তালাবদ্ধ করে রাখায় তারা এখনও তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারছেন না। আপনারা দেখেছেন কীভাবে আমাদের অফিসে অভিযান চালানো হয়েছে এবং সবকিছু তছনছ করা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জামায়াত নেতা গোলাম পরওয়ার ও আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ভয়ের পরিবেশ তৈরি করে ক্ষমতা চিরস্থায়ী করাই আ. লীগের লক্ষ্য: মির্জা ফখরুল
হতাহতের বিষয়ে তিনি বলেন, সরকার কতজন নিহত ও আহত হয়েছে, সেই তথ্য না দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়।
সরকার শিক্ষার্থীদের আন্দোলনে হতাহতের বিষয়টি এড়িয়ে শুধু হামলা-ভাঙচুরের ঘটনা তুলে ধরার চেষ্টা করছে এবং বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
বিএনপির এই নেতা আরও বলেন, সরকার আন্দোলনের বিষয়টি পুরোপুরি বাদ দিতে চায় এবং হতাহতের ঘটনা বাদ দিয়ে কেবল সরকারি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাই সামনে আনতে চায়, কারণ তারা এর দায় বিএনপির ওপর চাপাতে চায়।
নাশকতামূলক কর্মকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সরকারের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।
ফখরুল বলেন, ‘তারা আন্দোলনকে সমর্থন করেছেন, তার মানে এই নয় যে তারা নাশকতাকে পৃষ্ঠপোষকতা করেছেন। তারা (সরকার) সহিংসতায় উসকানি দিয়েছে এবং সমস্যাটিকে টেনে এনেছেন।’
তিনি দাবি করেন, দলের ৪০ বছরের রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাসে বিএনপি কখনো রাষ্ট্রের ওপর হামলা চালায়নি।
আরও পড়ুন: খালেদার নিঃশর্ত মুক্তি না দিলে পরিণতি ভোগ করতে হবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ স্বাধীনতা হারাবে: মির্জা ফখরুল
৬৮০ দিন আগে
বিএনপি-জামায়াতের ক্যাডাররা সরকার উৎখাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াতের প্রশিক্ষিত ক্যাডাররা সারা দেশে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
তাদের লক্ষ্য সরকার উৎখাতের ষড়যন্ত্র বাস্তবায়ন করা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘কোটা তাদের কোনো ইস্যু নয়।’
আরও পড়ুন: ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তাল ঢাকা, নগরজুড়ে সংঘর্ষ অগ্নিসংযোগ
এ সময় তিনি অশুভ শক্তির ঘৃণ্য তৎপরতা থেকে মাতৃভূমিকে রক্ষায় দেশব্যাপী নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা নিয়ে প্রয়োজনে আইন পাস করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৬৮৬ দিন আগে
দ্বাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’র চতুর্থ বৈঠক অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’র চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সংসদ ভবনে কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে বৈঠকটি হয়।
কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাণ গোপাল দত্ত এবং মো. শাহরিয়ার আলম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরচিতি র্পব শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম ও কর্মবণ্টন এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।
বৈঠকে নবনিয়োগপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডাক্তারদের ০২ (দুই) মাসের প্রশিক্ষণের পরিবর্তে অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের ন্যায় একত্রে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ০৬ (ছয়) মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বৈঠকে ৫০০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালের কাজ দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করা এবং অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিগণকে নিয়ে একটি কমিটি গঠনের মাধ্যমে ডাক্তার নিয়োগের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
আরও পড়ুন: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: মন্ত্রী
বৈঠকে নতুন ভবন নির্মাণে সোলার প্যানেল স্থাপন এবং সার্কিট হাউজ ব্যবহারকারীকে মানি রিসিট দেওয়ার ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়।
এছাড়া সরকারি টাকায় বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী কর্মকর্তাদেরকে ডিগ্রি অর্জনকৃত বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্থলে পদায়ন করতেও মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।আরও পড়ুন: ২০৩৫ সালের মধ্যে হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় বাংলাদেশ: সংসদে প্রধানমন্ত্রী
৬৮৬ দিন আগে
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির তৃতীয় বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক এর সভাপতিত্বে বৈঠকটি হয়।
কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরী এবং এ কে এম মোস্তাফিজুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে শেষ অধিবেশন এবং দ্বাদশ জাতীয় সংসদের সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ ও প্রতিশ্রুতির হালনাগাদ অবস্থা এবং গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: ব্যাংকিং খাতের অবস্থা ও প্রশাসনে দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনায় এমপিরা
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বৈঠকে সেতু বিভাগের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যানরা এবং বিভিন্ন সংস্থাপ্রধানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরও পড়ুন: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: মন্ত্রী
৬৮৬ দিন আগে
সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে সরকার: ফখরুল
সরকারের জেদের কারণে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।’
বুধবার (১৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা জড়িত। আমরা তাদের নৈতিক সমর্থন দিয়েছি… আমরা তাদের নৈতিক সমর্থন দিয়ে যাব। কারণ আমরা মনে করি, তাদের আন্দোলন ন্যায্য।’
তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে ঢাকাসহ সর্বত্র ত্রাসের রাজত্ব তৈরি করেছে সরকার। সরকারের সন্ত্রাসী বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বগুড়া, রংপুর, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন জেলায় সরকারি সন্ত্রাসী বাহিনী গুলি-সন্ত্রাস-নির্যাতন করে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছে।’
‘ন্যায্য’ দাবি আদায় করতে গিয়ে ৬ জন নিহত হয়েছে মন্তব্য করে এসময় দুঃক্ষপ্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: বায়তুল মোকাররমের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষ
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা দেখেছেন, শিক্ষার্থী সাঈদকে রংপুরে কীভাবে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এরকম ভয়াবহ ঘটনা আমাদের জীবনে কখনো দেখিনি। এই ধরনের দমননীতি, এ ধরনের নির্যাতন, এই ধরনের হত্যা-গুম করে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে।’
ফখরুল বলেন, ‘শিক্ষার্থীদের দাবি সরকার আলাপ-আলোচনার মাধ্যমে শেষ করতে পারত। শুধু তাদের জেদের কারণে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।… আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।’
এসময় নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা নামাজের জানাজা পড়তে এসেও তারা পুলিশি বাধার সম্মুখীন হন বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, ‘সাদা পোশাকের পুলিশ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা ও লাঠিসোঁটা রেখে অভিযানের নামে নাটক করেছে। অতীতেও তারা একই নাটক করেছে।’
শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার উদ্দেশ্যেই এ অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘পাকিস্তান আমলে শাসকগোষ্ঠী এভাবে আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি। একইভাবে আজকে সরকার যেভাবে চেষ্টা করছে, তার সঙ্গে কোনোমতেই একমত নই।
আরও পড়ুন: প্রশাসনের নির্দেশ প্রত্যাখ্যান, ঢাবিতে সংঘর্ষ চলছে
ফখরুল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেই শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করা সম্ভব। সরকার চাইলেই এটা করা যেত, কিন্তু তাদের সেই ইচ্ছা নেই।’
এর আগে, কড়া নিরাপত্তা ও পুলিশি বাধা সত্ত্বেও বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজায় যোগ দেন বিএনপিসহ দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন নেতা-কর্মী।
বুধবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ জানাজা অনুষ্ঠিত হয়। এপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা-কর্মীরা।
৬৮৭ দিন আগে