রাজনীতি
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় ফখরুল-খসরুর জামিন
প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যেহেতু তার মক্কেলরা তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন পেয়েছেন তাই জেল থেকে বের হতে আর কোনো বাধা নেই।
আরও পড়ুন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর
গত ২৮ অক্টোবর বিএনপির মহসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
ওই মামলায় মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ফখরুলের বিরুদ্ধে ১১টি এবং খসরুর বিরুদ্ধে ১০টি মামলা দেওয়া হয়।
আরও পড়ুন: ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন, বিচারাধীন আরও ২ মামলা
৮৪১ দিন আগে
রেলের খাবার মানসম্মত না হলে চুক্তি বাতিল: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের খাবার মানসম্মত না হলে প্রয়োজনে সংশ্লিষ্ট ক্যাটারিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হবে।
মন্ত্রী বলেন, বর্তমানে ট্রেনে ক্যাটারিং সার্ভিসের চুক্তি অনুযায়ী মানসম্মত খাবার প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান বাজারমূল্য অনুযায়ী দাম বাড়ানো হয়েছে খাবারের।
আরও পড়ুন: মার্চেই কালুরঘাট সেতুতে যান চলাচল শুরু হবে: রেলমন্ত্রী
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ক্যাটারিং সার্ভিসের সেবার মান এবং সার্বিক বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যাত্রীদের ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। কিন্তু যাত্রীদের অভিযোগ- ক্যাটারিং প্রতিষ্ঠানগুলো বাসি রুটি ও গন্ধযুক্ত খাবার দিচ্ছে।
মন্ত্রী বলেন, যারা ক্যাটারিং পরিচালনা করেন তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। খাবারের মান ভালো করতে হবে। মান খারাপ হলে বদনাম ক্যাটারিং প্রতিষ্ঠানের হয় না। দুর্নাম হয় রেল কর্তৃপক্ষের, রেলমন্ত্রীর।
খাবারের মান স্বাস্থ্যসম্মত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত মনিটরিং করার নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, কর্মকর্তারা যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করলে খাবার মানসম্মত হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে টিকিট কালোবাজারি বন্ধ হবে। ট্রেনে হকারদের উৎপাত বন্ধ করতে হবে, হকারদের সঙ্গে বসে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: পুরোনোদের অভিজ্ঞতা নিয়ে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে: রেলমন্ত্রী
তিনি বলেন, ট্রেনে যাত্রীদের চাহিদা অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়াতে হবে। যাত্রীদের অভিযোগ ট্রেন অপরিষ্কার এবং অনেক সময় বাথরুম ব্যবহার অযোগ্য অবস্থায় থাকে, যা মেনে নেওয়া যায় না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধিতে পরিদর্শন বাড়ানোসহ নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীদের মনিটরিং করার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, রেলে যারা দায়িত্বে আছেন তাদের হাওয়া খেলে চলবে না, কাজ করতে হবে। ভালো কাজের জন্য স্বীকৃতি দেওয়া হবে।
আর দায়িত্বে অবহেলার কারণে বদনাম হয় মন্ত্রীর এবং প্রধানমন্ত্রীকেও সে বদনামের ভাগীদার হতে হয়। প্রধানমন্ত্রীর বদনাম হয় এমন কাজ সহ্য করা হবে না।
সকলকে দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
আরও পড়ুন: বিএনপির হরতাল-অবরোধে রেলে আক্রমণ বেড়েছে: রেলমন্ত্রী
৮৪২ দিন আগে
বিএনপি হতাশা কাটিয়ে কোমর সোজা করে দাঁড়াক: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনের পর কোমর ভেঙে পড়ে গিয়েছিল। আমরা চাই তারা (বিএনপি) হতাশা কাটিয়ে কোমর সোজা করে দাঁড়াক।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক গবেষক মুহা. মীযানুর রহমানের ‘বদলে যাওয়া বাংলাদেশ’ এবং কবি রেবেকা শিল্পীর চতুর্থ কাব্যগ্রন্থ ‘বিমূর্তর’ মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: নেতৃত্বের পরিবর্তন ছাড়া বিএনপির রাজনীতি আর কখনো সচল হবে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি, বিএনপি হতাশা কাটানোর জন্য লিফলেট বিতরণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যেই থাকবে। পেট্রোল বোমা নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়বে না।
এর আগে গ্রন্থেরমোড়ক উন্মোচনকালে ড. হাছান বলেন, একুশের বইমেলা প্রাণের মেলা, বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে।
তিনি বলেন তরুণ-তরুণী, শিশু-কিশোর, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ সবাই মেলায় আসেন একটু নি:শ্বাস ফেলা, বইয়ের পাতা উল্টানো, বই কেনার জন্য।
মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য একটি মানবিক সমাজকল্যাণমূলক রাষ্ট্র গড়া এবং সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, আজকের দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ। ১৫ বছরের আগের বাংলাদেশের সঙ্গে আজকের অনেক পার্থক্য। আবার আজকের সঙ্গে আগামী ১০ বছর পরের বাংলাদেশেরও অনেক পার্থক্য হবে।
তিনি বলেন, পদ্মা সেতু, শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোরেলে ভ্রমণ, নদীর তলদেশ দিয়ে টানেল- এসব অভাবনীয় উন্নতি এবং বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছি আমরা।
আরও পড়ুন: ঢাবিতে ক্লাস নিলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্ক ও ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
৮৪২ দিন আগে
ক্ষমতা দখল করে ঔদ্ধত্য দেখাচ্ছে আ.লীগ সরকার: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত মাসে অনুষ্ঠিত ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করে ঔদ্ধত্য প্রদর্শন করছে।
তিনি বলেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত প্রহসনের ডামি নির্বাচনকে দেশের জনগণ প্রত্যাখ্যান করার পর তারা (সরকার) এখন তাদের ঔদ্ধত্য প্রদর্শন করছে। তারা যে ক্ষমতা কেড়ে নিয়েছে সেটাও জনগণের কাছে প্রকাশ করার চেষ্টা করছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে দলের নতুন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ফকিরাপুল এলাকায় বিএনপির লিফলেট বিতরণের আগে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশে ভঙ্গুর গণতন্ত্র দেখতে চায় ভারত: রিজভী
বিএনপির এই নেতা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে দেশের মানুষ জেগে উঠেছে।
তিনি বলেন, ‘ডামি নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছি।’
জিয়াউর রহমানের আমলে সেনাবাহিনীর ওপর অনেক দমনপীড়ন হয়েছে এবং অনেককে ফাঁসির মঞ্চে পাঠানো হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সবকিছু করেছেন তাদের দলের প্রতিষ্ঠাতা।
তিনি বলেন,‘আপনি (প্রধানমন্ত্রী) সেনা কর্মকর্তাদের গুম করে দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী কোথায়? আপনার সরকারের আমলে তাকে জোরপূর্বক গুম করা হয়েছে।’
আরও পড়ুন: ‘যত্নের অভাবে বা নির্যাতনে’ পুলিশ হেফাজতে বিএনপির ১৫ নেতা-কর্মীর মৃত্যু হয়েছে: রিজভী
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৭২-১৯৭৫ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও অন্যান্য বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীর প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। ‘একইভাবে এই সরকারের আমলে অসংখ্য বিরোধী দলের নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেককে জোরপূর্বক গুম করা হয়েছে।’
পরে রিজভীসহ দলীয় কয়েকজন নেতাকর্মী ওই এলাকার পথচারী, দোকান মালিক, পরিবহন শ্রমিক ও রিকশাচালকদের মাঝে লিফলেট বিতরণ করেন।
'সেভ দ্য কান্ট্রি, সেভ দ্য পিপল' শীর্ষক লিফলেটে ৭ জানুয়ারির একতরফা ডামি নির্বাচন বাতিল, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
দেশব্যাপী দলের কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মঙ্গলবারও সব মহানগর শহরে লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার থেকে সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণসহ ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আরও পড়ুন: ক্ষমতাসীন দলের ব্যবসায়ী চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে লুটপাটে মরিয়া হয়ে উঠেছে: রিজভী
৮৪২ দিন আগে
নেতৃত্বের পরিবর্তন ছাড়া বিএনপির রাজনীতি আর কখনো সচল হবে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে অনুরোধ জানাবো, নেতৃত্বের পরিবর্তন ছাড়া আপনাদের এই দল এবং রাজনীতি আর কখনো সচল হবে না।
তিনি আরও বলেন, ‘বসে যাওয়া পুরাতন গাড়ির মতো বিএনপিকে দেশি-বিদেশি অনেকে ঠেলেও স্টার্ট দিতে পারেনি। বিএনপি’র এই পুরাতন গাড়ি স্টার্ট দিতে হলে ব্যাটারি চেঞ্জ করতে হবে। কিন্তু তাদের ড্যাম হয়ে যাওয়া ব্যাটারিও থাকে লন্ডনে। এই ব্যাটারি ফেলে না দিলে বিএনপির রাজনীতির গাড়ি আর কখনো স্টার্ট হবে না।’
সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: নতুন সরকারকে বিশ্ব নেতাদের অভিনন্দন বিএনপির মাথা খারাপ করে দিচ্ছে: হাছান মাহমুদ
শেখ হাসিনার সরকারকে সারা বিশ্বের অভিনন্দন দেখে বিএনপি কয়দিন কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসেছিল মন্তব্য করে হাছান বলেন, ‘এ পর্যন্ত ৭০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। জো বাইডেন চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশ সরকারের সঙ্গে তারা কাজ করতে চায়। তার ক’দিন পরে ঋষি সুনাক-ও চিঠি দিয়েছেন অভিনন্দন জানিয়ে। জাতিসংঘের মহাসচিবও চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন। ইউরোপিয়ান কমিশনের সবাই অভিনন্দন জানিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এতো অভিনন্দন বার্তা ইতিপূর্বে কখনো আসে নাই। সমস্ত পৃথিবী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানিয়েছে, এবং এই সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছে। আর এগুলো দেখে মাথা খারাপ হয়ে বিএনপি কয়দিন কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসেছিল, কি করবে বুঝতে পারে নাই।’
আরও পড়ুন: চরম হতাশা বিএনপিকে গ্রাস করেছে: হাছান মাহমুদ
বিএনপির লিফলেট কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, 'আপনারা লিফলেট বিতরণ করেন, পেট্রোল বোমা বিতরণ করতে যাবেন না। সেটা যদি করেন উচিৎ শিক্ষা আপনাদেরকে দেওয়া হবে। দলের তরুণ কর্মীদের বলব, বিএনপির কারা পেট্রোল বোমা নিক্ষেপ করার পরিকল্পনা করে, সেটা খুঁজে বের করুন। আমরা তাদেরকে এই কাজ করতে দেব না।'
স্মরণসভার উপলক্ষ প্রয়াত এমপি মোছলেম উদ্দিন আহমেদ একজন কর্মী থেকে নেতা হয়ে ওঠা মানুষ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, মিছিলের পেছনের সারির কর্মী থেকে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছিলেন। একজন কর্মী কীভাবে নেতা হতে পারেন সেটির উদাহরণ তিনি। আজকের নতুন প্রজন্ম যারা ৩০ বছর বয়স, তারা জানে না বিরোধী দল কি, বিরোধী দলে থাকতে আমাদের কি যন্ত্রণা হয়েছিল, সেটি অনেকে বুঝতে পারে না।
তিনি বলেন, সমস্ত প্রতিকূলতাকে উপড়ে ফেলে, জিয়া-এরশাদের দমন-পীড়ন-রক্তচক্ষু উপেক্ষা করে বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিনের মতো যারা শেখ হাসিনার ভ্যানগার্ডকে এগিয়ে নিয়ে গেছেন আজকে ধীরে ধীরে তাদের অনেকে প্রয়াত হয়েছেন।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা’র সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. আবদুস ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন প্রমুখ।
আরও পড়ুন: বিএনপিকে জনগণ কালো পতাকা ও বিদেশিরা লাল পতাকা দেখিয়েছে: হাছান মাহমুদ
৮৪৩ দিন আগে
সরকার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছে: অর্থমন্ত্রী
সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছেবলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সোমবার সংসদে তিনি বলেন, 'প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।’
কিশোরগঞ্জ থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী কয়েক দিনের মধ্যে দেশের অর্থনীতির সার্বিক চিত্র পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সোহরাব উদ্দিন বলেন, ডলার সংকট ও মানি লন্ডারিংয়ের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত।
আরও পড়ুন: নতুন সংসদের দায়িত্ব নিখুঁতভাবে পালন করা নিয়ে শঙ্কা জিএম কাদেরের
তিনি বলেন, মানি লন্ডারিংয়ের কারণে অর্থের সংকট মোকাবিলায় বৈধকরণের জন্য অপ্রদর্শিত অর্থের অনুমতি দেওয়া প্রয়োজন।
অতীতেও বিশেষ ব্যবস্থায় এ ধরনের সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সোহরাব উদ্দিন জানতে চান, মানি লন্ডারিং প্রতিরোধ ও ডলার সংকট দূর করতে সরকার অতিরিক্ত কর দিয়ে অপ্রদর্শিত আয়কে বৈধ করার সুযোগ দেবে কি না।
স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘তবে তা কালো টাকা নয়, বৈধ ও অঘোষিত আয়।’
জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার পুরো বিষয়টি পর্যালোচনা করছে।
তিনি বলেন, ‘শুধু কালো টাকাই নয়, গোটা দেশের অর্থনৈতিক পরিস্থিতিও পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক লক্ষণগুলো দেখার পর মনে হচ্ছে আমরা উন্নতির দিকে এগোচ্ছি। আরও কয়েকদিন পর পুরো একটা ছবি পাব। ততদিন পর্যন্ত দয়া করে ধৈর্য ধরুন।’
কুষ্টিয়া-৪ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সদস্য আব্দুর রউফের লিখিত প্রশ্নের জবাবে আলী জানান, ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত দেশে ৩৬ লাখ ৬২ হাজার মানুষ আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
আরেক স্বতন্ত্র সংসদ সদস্য হুছামউদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সারাদেশে টিআইএনধারীর সংখ্যা ৯৯ লাখ ৭০ হাজার।
তিনি বলেন, ‘কিন্তু ৩৬ লাখ ৬২ হাজার রিটার্ন জমা দেওয়া হয়েছে এবং ৫ হাজার ৯০১ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।’
স্বতন্ত্র সদস্য সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ৫৬টি প্রকল্প চলমান রয়েছে।
তার অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের এমন পদক্ষেপের ফলে ২০২৩ সালের নভেম্বর থেকে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমতে শুরু করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ, জুনে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।
সরকার দলীয় সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ অর্জিত হয়েছে।
তিনি বলেন, ‘এ সময় রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি থেকে আদায় হয়েছে ১৬২৬ কোটি টাকা। ঘাটতি ২৩ হাজার ২২৭ কোটি টাকা।’
চট্টগ্রাম থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে জাপান সরকার ২০২৩ সালে ৩৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আয়কর রিটার্ন প্রক্রিয়া সহজ করতে নতুন রিটার্ন ফরম ও এক পৃষ্ঠার রিটার্ন ফরম চালু করা হয়েছে।
তিনি বলেন, রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে টিআরপি (ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারী) প্রোগ্রাম চালু করা হবে।
আরও পড়ুন: দ্বাদশ সংসদে শুধু নির্লজ্জরাই বসতে পারে: গয়েশ্বর
চাঁদপুরের সাবেক সংসদ সদস্য শামসুল হক ভূঁইয়ার মৃত্যুতে তাপসের শোক
৮৪৩ দিন আগে
বিএনপি ভুল রাজনীতির চোরাবালিতে আটকে গেছে: কাদের
বিএনপিকে এখন পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা এখন নিষ্ক্রিয়, তারা ভুল করছে।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) আসলে ভুল রাজনীতির চোরাবালিতে আটকে আছে।’
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মিয়ানমারে সংঘাত ও সীমান্ত সমস্যা নিয়ে যা বললেন কাদের
বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির রাজনীতি খাদের অনেক গভীরে চলে যাচ্ছে। ‘আগে এটি খাদের কিনারায় থাকলেও এখন খাদের গভীরে চলে যাচ্ছে।’
পুলিশ হেফাজতে বিএনপির ১৫ নেতা-কর্মী নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘কোথায়, কীভাবে মারা গেল? কোন কারাগার বা হেফাজতে? অন্ধকারে ঢিল ছুঁড়লে হবে না।’
মেট্রোরেল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের সেবার উপর যাত্রী নির্ভরশীলতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মেট্রোরেলে চলাচল যাতায়াত সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কারিগরি কারণে কোচ সংখ্যা বাড়ানো যায়নি তবে বর্তমান ১০ মিনিটের পরিবর্তে আট মিনিট পর পর ট্রেন চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের কোচের সংখ্যা বাড়ানো কারিগরি বিষয়ের উপর নির্ভর করছে।
তিনি বলেন, ‘বিশ্বে পাঁচটির বেশি কম্পার্টমেন্ট নিয়ে কোনো মেট্রোরেল না থাকলেও আমরা ইতোমধ্যে ছয়টি কোচ নিয়ে মেট্রোরেল চালু করেছি।’
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা হয়েছে: ওবায়দুল কাদের
মন্ত্রী বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় মেট্রোরেলের চলাচলের যাতায়াতের সংখ্যা ১০ মিনিট থেকে আট মিনিটে নামিয়ে আনা যায় কি না তা নিয়ে কাজ চলছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্ব পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করছে। সরকার জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছে।’
মন্ত্রিসভার আকার বাড়ছে কি না সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলতে পারেন, তবে ভবিষ্যতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে মন্ত্রী থাকতে পারে।
তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনের বিজয়ীরা মন্ত্রী হতে পারবেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশের ক্ষেত্রে উদারতার সুযোগ নেই: ওবায়দুল কাদের
৮৪৩ দিন আগে
স্থগিত নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ চলছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীর প্রতীকে নিজেদের ভোট প্রদান করছেন। ভোটের পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। অপরদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে গ্রহণ করা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
আজ সকালে পত্নীতলা উপজেলার ৫৬নং পুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা তাদের ভোট দেন। সবার আগে ভোট দিয়ে শহিদুল আলম বেন্টু বলেন, খুব ভালো লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।
তার মতো ৮০ বছরের ছলিম উদ্দীন ভোট দিতে এসে বলেন, ভোট দিতে আসতে পেরে খুব ভালো লাগছে। কারণ জাতীয় ভোট ৫ বছর পর আসে। তাই ভোট দেওয়া মিস করবো না। কারণ আগামীতে ভোট দেওয়ার সৌভাগ্য নাও হতে পারে।
এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৮০ জন। আমরা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ইতোমধ্যই সকল প্রস্তুতি শেষ করে ভোটগ্রহণ শুরু করেছি। আশা রাখি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় আমরা সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করতে পারব।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে নয়: সিইসি
পত্নীতলা উপজেলায় ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার সংখ্যা ৯৯ হাজার ৮৪৬ জন। নির্বাচনে ৭১ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৮০৪ জন। ভোটের মাঠে ১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে।
অপরদিকে ধামইরহাট উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩০১ জন, নারী ৭৮ হাজার ৭১৩ ও তৃতীয় লিঙ্গের ১ জন। নির্বাচনে ৫৩ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৩০৪ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৬০৮ জন। এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। ভোটের দিন পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে একজন করে মোট ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন।
নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মো. গোলাম মওলা জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন ও সাধারণ কেন্দ্রে ১৫ জন করে পুলিশ ও আনসার সদস্য রয়েছে। এছাড়াও গড়ে প্রতি চারটি কেন্দ্রের জন্য একটি করে পুলিশের মোবাইল টিম রয়েছে। রয়েছে স্ট্রাইকিং টিম ও রিজার্ভ টিমও। এর বাইরেও রয়েছে সাদা পোশাকের পুলিশ। র্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন নির্বাচনি দায়িত্বে। এক কথায় পুরো এলাকাকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যাতে ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন। কেউ নূন্যতম কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ইসির খসড়া তালিকায় বর্তমান ভোটার ১২.১৭ কোটির বেশি
এবার নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ভোটযুদ্ধে লড়বেন চার জন প্রার্থী। ভোটের মাঠে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ট্রাক প্রতীকের ইঞ্জিনিয়ার আকতারুল আলম, ঈগল প্রতীকের মেহেদী মাহমুদ রেজা ও লাঙ্গল প্রতীকের তোফাজ্জল হোসেন। স্থানীয়রা বলছেন, প্রতিদ্বন্দ্বিতায় চারজন থাকলেও মূল লড়াই হবে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ট্রাক প্রতীকের প্রার্থীর মধ্যে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেলে এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে গত ৮ জানুয়ারি নওগাঁ-২ আসনের নির্বাচনে পুনরায় তফসিল ঘোসণো করে নির্বাচন কমিশন। এ পুনরায় তফসিল অনুযায়ী আজ ভোটগ্রহণ চলছে।
আরও পড়ুন: ময়মনসিংহ সিটি নির্বাচন ও কুমিল্লা সিটি উপনির্বাচন ৯ মার্চ: ইসি
৮৪৪ দিন আগে
বিএনপির কর্মসূচি পুরোনো গাড়ি স্টার্ট দেওয়ার নামান্তর : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কর্মসূচি অন্য কিছু নয়, স্টার্ট বন্ধ হওয়া পুরোনো গাড়ি স্টার্ট দেওয়ারই নামান্তর।
তিনি বলেন, নির্বাচনের পর বিএনপি'র নেতা-কর্মীরা অত্যন্ত হতাশ এবং তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ। তারা যে আবার নির্বাচনের কথা বলছে, সে জন্য তাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে। নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পর আবার নির্বাচন হবে।
রবিবার(১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সমসাময়িক রাজনীতি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ইন্টারন্যাশনাল মারিটাইম অর্গানাইজেশন- আইএমও কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশ নির্বাচিত হওয়া উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে নৌ পরিবহন মন্ত্রণালয়।
আইএমও কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়া সম্মান ও মর্যাদার উল্লেখ করে ড. হাছান বলেন, এটি অন্য অনেক দেশের তুলনায় সমুদ্র বাণিজ্যে আমাদের এগিয়ে থাকার স্বীকৃতি।
আরও পড়ুন: মিয়ানমারের বিজিপি-সেনাবাহিনীর সদ্যস্যদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএমও কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়া দেশকে সমুদ্র বাণিজ্য ক্ষেত্রে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থয়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন। আইএমও-তে দেশের ফোকাল পয়েন্ট নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. মাকসুদ আলম স্বাগত বক্তব্য দেন। অতিথি ও আয়োজকরা এ উপলক্ষে একটি কেকও কাটেন।
আরও পড়ুন: চট্টগ্রামে হবে বে-টার্মিনাল, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে অভাবনীয়: পররাষ্ট্রমন্ত্রী
৮৪৪ দিন আগে
‘যত্নের অভাবে বা নির্যাতনে’ পুলিশ হেফাজতে বিএনপির ১৫ নেতা-কর্মীর মৃত্যু হয়েছে: রিজভী
গত ২৮ অক্টোবরের আগে ও পরে কারাগারে মারা যাওয়া ১৫ নেতা-কর্মীর তালিকা পেশ করেছে বিএনপি।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তালিকা তুলে ধরেন।
রিজভী দাবি করেন, বিএনপির ১৫জন নেতা-কর্মী কারাগারে পর্যাপ্ত চিকিৎসা বা ওষুধ না পেয়ে এবং পুলিশ রিমান্ডে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন।
তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে বলে মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ একই ধরনের ব্যাখ্যা দিয়েছে। ‘বাস্তবতা হলো, তারা কারাগারে মারা গেছেন, হাসপাতালে নয়।’
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধারের দাবি পুলিশের
কারাগারে বন্দি অবস্থায় মৃতরা হলেন- খুলনা জেলা যুবদল নেতা কামাল হোসেন মিজান, সাতক্ষীরা বিএনপি নেতা উকিল আবদুস সাত্তার, মহসিন-উল-মুলক, রংপুর বিএনপি নেতা মনোয়ারুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইদ্রিস আল বাশার, ইমতিয়াজ আহমেদ, গাজীপুরের বিএনপি নেতা আসাদুজ্জামান খান হীরা, মোহাম্মদ শফিউদ্দিন মাস্টার, পাবনা বিএনপি নেতা আবুল কালাম আজাদ।
এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা গোলামুর রহমান গোলাপ, নাটোর যুবদল নেতা আবুল কালাম আজাদ, রাজশাহী যুবদল নেতা মনিরুল ইসলাম, নওগাঁ বিএনপি নেতা মতিবুল মণ্ডল ও ঢাকা মহানগর শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজল।
‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু হওয়া নিয়ে যারা প্রশ্ন তুলতে চায়, তাদের বক্তব্যের পক্ষে সুস্পষ্টভাবে প্রমাণ দেখাতে হবে’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, ‘যারা অপরাধ করে তারা নিজেদের নির্দোষ মনে করে। আপনি (প্রধানমন্ত্রী) নিজেই নির্বাচনে জালিয়াতির সবচেয়ে বড় প্রমাণ। কারণ আপনার নিযুক্ত নির্বাচন কমিশনের সচিব নিজেই বলেছেন, যারা জয়ী হবেন তাদের তালিকা ডিসিদের দেওয়া হয়েছে।’
তিনি বলেন, এমনকি ক্ষমতাসীন দলের পরাজিত প্রার্থীরাও সংবাদ সম্মেলন করে ভোট জালিয়াতির তথ্য জাতির সামনে তুলে ধরেছেন।
বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের বর্জনের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও বিভিন্ন নির্বাচনি অনিয়ম ও ভোটকেন্দ্র ফাঁকা চিত্র তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কীভাবে বিএনপি নেতা-কর্মীদের উপর চরম দমন-পীড়ন শুরু করে এবং শত শত বিরোধী নেতা-কর্মীকে কারাগারে পাঠায় তা দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ও জানে।
বিএনপি নেতা বলেন, এমনকি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও স্বীকার করেছেন যে ভারত আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছে।
শেখ হাসিনাকে উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি মিথ্যা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন না।’
আরও পড়ুন: সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় বিপদাপন্ন হয়ে পড়েছে সীমান্ত : বিএনপি
মঙ্গলবার থেকে বিএনপির ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
৮৪৪ দিন আগে