রাজনীতি
নির্বাচনে জাতীয় পার্টিকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে: জিএম কাদের
নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীদের বলি দিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, এজন্য তার দলকে ‘বলির পাঁঠা’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রংপুর-৩ আসনের নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন,'যেহেতু আমরা নির্বাচনে অংশ নিয়েছি, তাই এখনই নির্বাচন বর্জনের কোনো সুযোগ নেই। নির্বাচনের ফলাফল পাওয়ার পর আমাদের কর্মসূচি ঘোষণা করতে হবে।’
আরও পড়ুন: দিনাজপুর-২ আসন: সরে দাঁড়ালেন জাপা প্রার্থী মাহবুবুল আলম
তিনি বলেন, ‘জামালপুর, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে আমি তথ্য পেয়েছি। অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশ্বাস দিলেও রংপুর এলাকা ছাড়া অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে না।’
আরেক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন,‘আমি আগে থেকে কিছু বলতে চাই না। আমরা দলের নেতাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী
৮৭৯ দিন আগে
নরসিংদী-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে আ.লীগ প্রার্থীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ ইসির
শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ব্যালট জালিয়াতির অভিযোগে মনজুরুল মজিদ মাহমুদ সাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনোহরদীর ইউএনও হাসিবা খান।
হুমায়ূন নরসিংদী-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: এই ভোট গণতন্ত্র রক্ষার ভোট: আইনমন্ত্রী
এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান বিরু।
জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম জানান, বেলাবো উপজেলার সাল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা ৪০ মিনিটে ভোট গ্রহণ বাতিল করা হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে জাল ভোট: ৪ জনের ৬ মাসের কারাদণ্ড
৮৭৯ দিন আগে
খাগড়াছড়িতে জাল ভোট: ৪ জনের ৬ মাসের কারাদণ্ড
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার সকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসানের ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহিদ হোসেন, শওকত মিয়া, ফুল মিয়া ও হালিম।
আরও পড়ুন: নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস জানান, তারা সবাই পানছড়ির ফাতেমা নগর এলাকার বাসিন্দা।
বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন: এই ভোট গণতন্ত্র রক্ষার ভোট: আইনমন্ত্রী
৮৭৯ দিন আগে
এই ভোট গণতন্ত্র রক্ষার ভোট: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণ সন্ত্রাস প্রত্যাখ্যান করেছে। আজ যে ভোট হচ্ছে, সেটা গণতন্ত্র রক্ষার ভোট। আমরা ইনশাল্লাহ বিজয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করব।
রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কসবা উপজেলার পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
যারা নির্বাচনকে প্রতিহত করার জন্য হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, তাদের বিষয়ে সাংবাদিকরা আইনমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দেশে আইনের শাসন আছে। কেউ অসহযোগ, অন্যায় বা অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি বলেন, সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছে। তার মানে জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেটাই প্রমাণিত হচ্ছে।
তিনি বলেন, মানুষ গাড়িতে চড়ে, রিকশায় করে, বেবিট্যাক্সিতে করে ভোট দিতে আসছে। হরতাল মানে তো এগুলো বন্ধ থাকার কথা। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। তারা হরতাল প্রত্যাখ্যান করেছে।
এক প্রশ্নের জবাবে আনিসুল হক আরও বলেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে না কি ঠিক করেছে তারাই জানে। কারণ তাদের যে রাজনৈতিক নীতি, সেটা সম্বন্ধে আমার খুব একটা উচ্চ ধারণা নেই। তো সেক্ষেত্রে আমি বলব, বিএনপিতে গণতন্ত্রমনা যারা আছেন, তারা অবশ্যই ভুল করেছেন। তার কারণ হচ্ছে, তারা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেননি।
৮৭৯ দিন আগে
নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন এবং নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে কমিশনের প্রতিনিধি দল রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর কেরানিগঞ্জের জয়নগর প্রাথমিক বিদ্যালয়, আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়কোবাদ একাডেমি, রাজধানীর সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নারী ও সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ, কেন্দ্রের সুযোগ-সুবিধা, নির্বাচনকালীন মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন: ভোট বর্জনকারীদের বর্জন করেছেন ভোটাররা: কাদের
এ সময় কমিশনের প্রতিনিধিদল ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্টসহ সব শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজ-খবর নেন।
কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আজকে ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুরোপুরি সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ দেখেছি৷ সংখ্যালঘু ও নারী ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন৷ এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, দিনব্যাপী নাগরিকরা যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে কমিশন সজাগ রয়েছে। স্বাধীন ভোটদানের পরিবেশের মাধ্যমেই গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও মানবাধিকার সংস্কৃতির বিকাশ সম্ভব।
আরও পড়ুন: শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোটার উপস্থিতি বেশি: পররাষ্ট্র সচিব
৮৭৯ দিন আগে
কম উপস্থিতিতে চলছে ভোট গ্রহণ, মুন্সীগঞ্জে নিহত ১
সারাদেশে ভোটারদের কম উপস্থিতি ও বিক্ষিপ্ত সহিংসতার মধ্যেই রবিবার (৭ জানুয়ারি) সকাল থেকে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।
ইউএনবির ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, খুলনাসহ সারা দেশের সংবাদদাতারা জানিয়েছেন, প্রত্যাশার চেয়ে কম ভোটার উপস্থিতি দেখা গেছে ভোটকেন্দ্রগুলোতে।
রাজধানীর গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে ইউএনবির প্রতিবদেক জানান, বেলা ১১টা পর্যন্ত প্রথম তিন ঘণ্টায় ১৩ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে মাত্র ৩৫ জন ভোট দিয়েছেন।
তবে সকাল ১০টার পর হঠাৎ ৫ থেকে ১০ মিনিটের জন্য ভোটারের লাইন দেখা যায়।
ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের উদয়ন স্কুল কেন্দ্রে ভোট গ্রহণের প্রথম দুই ঘণ্টায় মাত্র ৫০টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার লিটন দাস।
তিনি বলেন, 'সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।’
ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপসের তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণের প্রথম চার ঘণ্টায় মাত্র ৮ শতাংশ ভোট পড়েছে।
এদিকে ঢাকা-১২ আসনের তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের দুটি বুথে সাড়ে চার ঘণ্টার মধ্যে ৮৯৮ জন ভোটারের মধ্যে ৫০ জন ভোট দিয়েছেন।
ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল ও কলেজ এলাকায়ও একই অবস্থা।
ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তোফাজ্জল হোসেন জানান, পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত কেন্দ্র-৩-এ মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ২ হাজার ১৫৮ জন হলেও দুপুর ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র ১২০টি ভোট পড়েছে।
তবে ঢাকা-১৬ আসনের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।
ভোটের প্রথম চার ঘণ্টায় রাজধানীর বাইরেও কম ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সকাল ১০টা পর্যন্ত দিনাজপুরের ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে নির্বাচন কর্মকর্তারা আশ করছেন কুয়াশা ও ঠান্ডা আবহাওয়ার প্রভাব কমে গেলে ভোটার উপস্থিতি বাড়বে।
এদিকে প্রার্থীদের সমর্থকরা কেন্দ্রের সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন।
নির্বাচনের প্রথমার্ধে কুমিল্লা, বাগেরহাট, বরিশাল ও হবিগঞ্জে প্রত্যাশার চেয়ে কম ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সারা দেশে বিক্ষিপ্ত সহিংসতায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে বিক্ষিপ্ত সহিংসতার খবর পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের টেঙ্গরে আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রামের একাধিক স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ‘ভোটার উপস্থিতি নিয়ে ভাবছি না, আমার কাজ ভোট আয়োজন করা’
চট্টগ্রাম-১০ আসনের কালশী-পাহাড়তলী এলাকায় আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার চেষ্টা করায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
যশোরে ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টা আগে একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ আনসারের এক সদস্য আহত হয়েছেন।
বরিশাল-৫ আসনেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বরিশাল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা করেছে, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে এবং ভোট গ্রহণে বাধা দিচ্ছে।
অনিয়মের অভিযোগ
অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের একটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম জানান, ব্যালট জালিয়াতির অভিযোগে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল দেওয়ার অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ব্যালট বইয়ের অসংখ্য পাতায় নৌকা প্রতীক দেখানো হয়েছে।
এ সময় উপস্থিত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা জানান, কিছু লোক এসে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল দিয়ে চলে যায়।
এদিকে ময়মনসিংহের গফরগাঁও আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থী এবং নরসিংদী-২ আসনে জাতীয় পার্টির এক প্রার্থী অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।
আরও পড়ুন: ভোট দিলেন স্পিকার ড. শিরীন
৮৭৯ দিন আগে
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ রেহানা
ঢাকা-১৭ নির্বাচনি এলাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।
রবিবার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে তিনি এ ভোটকেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ঢাকা ১৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতসহ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
৮৭৯ দিন আগে
৪ ঘণ্টায় ১৮.৫ % ভোট পড়েছে: ইসি সচিব
দ্বাদশ জাতয়ি নির্বাচনে প্রথম চার ঘণ্টায় ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটার উপস্থিতি নিয়ে তিনি ভাবছেন না।
ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আউয়াল বলেন, 'ভোটার উপস্থিতি কম নাকি বেশি সে বিষয়ে আমি কিছুই জানি না। ভোটার উপস্থিতি নিয়ে ভাবছি না। আমার কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা।’
কম ভোটার উপস্থিতি ও বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে দিয়েই রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।
ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ ও খুলনাসহ ইউএনবির সারাদেশের সংবাদদাতারা প্রত্যাশার চেয়ে কম ভোটার উপস্থিতির কথা জানিয়েছেন।
এ ছাড়া দেশজুড়ে বিক্ষিপ্ত সহিংসতার সঙ্গে মুন্সিগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৮৭৯ দিন আগে
ভোট দিলেন স্পিকার ড. শিরীন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দেন তিনি।
উল্লেখ্য, রংপুর-৬ আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে জয় লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে জয়ী হন প্রধানমন্ত্রীর আশীর্বাদপ্রাপ্ত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। এবারও তিনি নৌকার প্রার্থী হয়ে ভোটের মাঠে দিন-রাত ছুটেছেন। গণসংযোগ আর পথসভায় পৌঁছে দিয়েছেন সরকারের চলমান উন্নয়নের বার্তা।
৮৭৯ দিন আগে
‘ভোটার উপস্থিতি নিয়ে ভাবছি না, আমার কাজ ভোট আয়োজন করা’
ভোটার উপস্থিতি নিয়ে ভাবছেন না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তার কাজ ভোট আয়োজন করা।
রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি কম না কি বেশি সে বিষয়ে আমি কিছুই জানি না। ভোটার উপস্থিতি নিয়ে ভাবছি না। আমার কাজ ভোট আয়োজন করা।’
ভোটের বিষয়ে জনগণের মধ্যে যদি কোনো অনাস্থা থেকে থাকে তা দূর করতে এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, যতটা পারা যায় ভোটকে দৃশ্যমান করুণ ও স্বচ্ছতা তুলে ধরুন। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।’
ভোট গ্রহণ শুরু হওয়ায় তিনি খুশি।
আরও পড়ুন: শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোটার উপস্থিতি বেশি: পররাষ্ট্র সচিব
পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
৮৭৯ দিন আগে