ব্যবসা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে: স্থিতিশীলতার আশ্বাস দিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
রবিবার ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, 'আগের সরকারের আমলে রিজার্ভ প্রতি মাসে ১.৩ বিলিয়ন ডলার করে কমে আসছিল, তবে এখন তা একটি ইতিবাচক প্রবণতাঢ ফিরছে।’
তিনি বলেন, ‘সার, বিদ্যুৎ ও আদানি-শেভরনের বকেয়া পাওনার জন্য এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে।’
আরও পড়ুন: আইএমএফের পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ ২০.৪৬৭ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক
শুধু গত দুই মাসেই কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবার বকেয়া ১.৮ বিলিয়ন ডলার পরিশোধ করে অপরিশোধিত বিল ২.৫ বিলিয়ন ডলার থেকে ৭০০ মিলিয়ন ডলারে নামিয়ে এনেছে।
৮ অক্টোবর পর্যন্ত বিপিএম৬ হিসাব অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯.৮২ বিলিয়ন মার্কিন ডলারে এবং মোট রিজার্ভ ২৪.৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক লক্ষ্য আগামী দুই মাসের মধ্যে বাকি ঋণ পরিশোধ করে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ঋণমুক্ত হওয়া। ‘এটি অর্জন করা সম্ভব হলে, বাজারে তারল্য পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।’
এই বকেয়া পরিশোধ করলে অর্থনীতির উপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে, যার ফলে অর্থনৈতিক ক্রিয়াকলাপ ত্বরান্বিত হবে।
অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
গভর্নর অবশ্য দেশের ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন; যা এখন ১০৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ কারণে ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে।
তা সত্ত্বেও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান ঋণের চ্যালেঞ্জ সফলভাবে কাটিয়ে উঠতে কমপক্ষে এক বছর সময় লাগবে।
আরও পড়ুন: বাংলাদেশের নেট আন্তর্জাতিক রিজার্ভ ১৬ বিলিয়ন ডলার ছাড়াল
৫৯২ দিন আগে
তারল্য সংকটে থাকা ৬ ব্যাংককে ১ হাজার ৬৪০ কোটি টাকা সহায়তা
তারল্য সংকটে জর্জরিত আর্থিকভাবে দুর্বল ছয়টি ব্যাংককে ১ হাজার ৬৪০ কোটি টাকা ঋণ দিয়েছে তিনটি সবল ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, দেশের দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট দূর করে তাদের কার্যক্রমে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩৭৫ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ৩০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ৯৫ কোটি, ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩২০ কোটি ও এক্সিম ব্যাংক পিএলসি ৪০০ কোটি টাকা পেয়েছে।
দুর্বল ব্যাংকগুলোকে সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ঋণের বিধান নিয়ে আলোচনার জন্য গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১০টি শক্তিশালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও ব্যাংক এশিয়া।
সভায় সিদ্ধান্ত হয়, চাহিদা সাপেক্ষে তিন দিনের মধ্যে শক্তিশালী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ঋণের অর্থ ফেরত দাবি করতে পারবে। বিদ্যমান বাজার দরের ওপর ভিত্তি করে এসব ঋণের সুদের হার নির্ধারণ করা হবে।
এসব পদক্ষেপ আস্থা ফিরিয়ে আনতে এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।
৫৯২ দিন আগে
শ্রমিক অসন্তোষে পোশাক শিল্পে ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার: বিজিএমইএ
সাভার, আশুলিয়া ও গাজীপুরে সেপ্টেম্বর ও অক্টোবরে শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশের পোশাক শিল্পে আনুমানিক প্রায় ৪০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে কিছু অর্ডার প্রতিযোগী দেশগুলোর কাছে দিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। আগস্টে মার্কিন পোশাক আমদানি বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। তবে বাংলাদেশ থেকে আমদানি কমেছে ৩ দশমিক ৮ শতাংশ। এছাড়া চীন থেকে ৩ দশমিক ৬ শতাংশ, ভিয়েতনাম থেকে ৫ দশমিক ২ শতাংশ, ভারত থেকে ৭ দশমিক ৬ শতাংশ এবং কম্বোডিয়া থেকে ৭ দশমিক ৭ শতাংশ আমদানি বেড়েছে যুক্তরাষ্ট্রের।
জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইউরোপে আমদানি বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ, যেখানে বাংলাদেশ থেকে আমদানি বেড়েছে মাত্র ২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে ভারত থেকে ৫ দশমিক ১৮ শতাংশ, কম্বোডিয়া ১৮ দশমিক ৩৫ শতাংশ এবং ভিয়েতনাম থেকে ১২ দশমিক ৬১ শতাংশ আমদানি বেড়েছে।
এই তথ্য থেকে বোঝা যায়, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ রপ্তানি প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে।
তবে রফিকুল ইসলাম বলেন, পোশাক শিল্পের চ্যালেঞ্জিং সময় পেরিয়ে স্থিতিশীলতা ফিরে এসেছে।
তিনি বলেন, সরকার, মালিক, শ্রমিক, বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিজিএমইএ বোর্ড কার্যকরভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের পোশাক খাত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে পারছে।
তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা পোশাক কারখানা অধ্যুষিত এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। সামরিক সহায়তায় বিজিএমইএ কমিউনিটি পুলিশিং শুরু করেছে।
পোশাক কারখানার আগস্ট মাসের বেতন পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এটি মোকাবিলা করতে অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে বিজিএমইএ।
বিজিএমইএ নেতারা জানান, বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আগস্ট মাসের বেতন পরিশোধের সুবিধার্থে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।
আরও পড়ুন: ৩৯ পোশাক কারখানার জন্য সহজ শর্তে ৫৪ কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, অনেক কারখানা এখনও নানারকম ঝুঁকির মধ্যে আছে। তবে এসব কারখানার সুনির্দিষ্ট সংখ্যা তিনি জানাতে পারেননি।
বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ক্ষতিগ্রস্ত ৩৯টি পোশাক কারখানা সেপ্টেম্বর মাসের বেতন দিতে পারছে না। এসব কারখানার বেতন পরিশোধ নিশ্চিত করতে সহজ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।
পোশাক শিল্পের ৪০ লাখ শ্রমিকের জন্য ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কর্মসূচি চালু করা হয়েছে।
গত ১৬ অক্টোবর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ এ কর্মসূচির উদ্বোধন করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজিএমইএ'র অনুরোধের পরিপ্রেক্ষিতে পোশাক কারখানার স্টিলের কাঠামোর জন্য অগ্নি প্রতিরোধ ক্ষমতা নির্ধারণের শর্ত শিথিল করা হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক নিহতের ঘটনায় বিজিএমইএর গভীর দুঃখ প্রকাশ; পরিবারকে ক্ষতিপূরণ
৫৯৩ দিন আগে
রাশিয়ায় উচ্চশিক্ষা: আবেদন পদ্ধতি, স্কলারশিপসহ ও আনুষঙ্গিক খরচ
উচ্চতর স্তরে শিক্ষাগত যোগ্যতা ও ব্যবহারিক দক্ষতার সমন্বিত অভিজ্ঞতা অর্জিত হয় উচ্চশিক্ষার মাধ্যমে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে কলা ও মানবিক প্রতিটি বিষয়ে উন্নত ডিগ্রি লাভের সঙ্গে যুগপৎভাবে সমৃদ্ধ হয় ব্যক্তি ও পেশা জীবন। বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর মতো রাশিয়াও এই অভিজ্ঞতার প্রতিশ্রুতি রয়েছে প্রত্যেক উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের কাছে। শুধু সংখ্যার দিক থেকে নয়, রুশ বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের বিষয়গুলো বৈচিত্র্যের ক্ষেত্রেও অনন্য। চলুন, রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য অধ্যয়ন ও স্টুডেন্ট ভিসা আবেদন পদ্ধতি, খরচ ও স্কলারশিপসহ সামগ্রিক সুবিধাগুলো জেনে নেওয়া যাক।
রাশিয়ায় কেন পড়তে যাবেন
বিশ্বের প্রথম সারির শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ান শিক্ষা পাঠ্যক্রম। দেশটির বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রিগুলো বিশ্বব্যাপী স্বীকৃত। আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ বহুজাতি কোম্পানিগুলোতে রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আসা ইন্টার্ন ও স্নাতকদের ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হয়।
কিউএস বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ শতকে (৮৭) থাকা রুশ বিশ্ববিদ্যালয়টির নাম লোমোনোসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি।
দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের বিষয় সংখ্যা যেমন বেশি, তেমনি যথেষ্ট বৈচিত্র্যও রয়েছে অধ্যয়নের ক্ষেত্রগুলোর মধ্যে। সব মিলিয়ে ৪০০টিরও বেশি অধ্যয়নের ক্ষেত্রে ৬৫০ টিরও বেশি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, ফেলোশিপ করার ব্যবস্থা রয়েছে দেশটিতে।
রাশিয়া ঐতিহাসিকভাবে ব্যালে নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, চিত্রকলা এবং সাহিত্যের মতো শিল্পে শ্রেষ্ঠত্বের জন্য সুপরিচিত। তাই যারা সৃজনশীল বিষয়ে ক্যারিয়ার গঠনে ইচ্ছুক তাদের জন্য রাশিয়া উত্তম গন্তব্য।
আরো পড়ুন: জার্মানির আউসবিল্ডুং: যোগ্যতা, সুযোগ-সুবিধা ও আবেদন পদ্ধতি
রাশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় এবং চাহিদাসম্পন্ন কোর্সের তালিকা
.
বিশ্ব জুড়ে বহুল সমাদৃত শীর্ষ ১০টি রুশ বিশ্ববিদ্যালয়:
• লোমোনোসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি
• সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটি
• বাউম্যান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি
• পিপল্স ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া
• কাজান ফেডারেল ইউনিভার্সিটি
• হায়ার স্কুল অফ ইকোনমিক্স
• মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজি
• টমস্ক স্টেট ইউনিভার্সিটি
• নভোসিবিরস্ক স্টেট ইউনিভার্সিটি
• ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি এমইপিএইচএল (মস্কো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইনস্টিটিউট)
আরো পড়ুন: জাপানে উচ্চশিক্ষা: আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ ও আনুষঙ্গিক খরচ
রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নের জন্য জনপ্রিয় কয়েকটি বিষয়:
• শিল্প, সাহিত্য, নৃত্য, সঙ্গীত এবং চিত্রকলা
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিজনেস স্টাডিজ
• মেডিকেল সায়েন্স
• মানবিক এবং সামাজিক বিজ্ঞান
• ইতিহাস
আরো পড়ুন: ইতালিতে উচ্চশিক্ষা: আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ ও আনুষঙ্গিক খরচ
রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবেদনের উপায়
রুশ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন গ্রহণের প্রধান মৌসুম হচ্ছে ফল সেমিস্টার। এ ক্ষেত্রে আবেদনের সময় থাকে আগের বছরের ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত। ভর্তির যাবতীয় কার্যক্রম শেষে ক্লাস শুরু হয় সেপ্টেম্বরে।
কয়েকটি বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারি বা মার্চ মাস তথা স্প্রিং সেমিস্টারেও ক্লাস শুরু করে থাকে। স্প্রিংয়ের জন্য আবেদনের সময়সীমা থাকে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত।
এই দুই মৌসুমের বাইরে রাশিয়ায় রোলিং ইন্টেকও রয়েছে, যেখানে সারা বছর ধরেই চলে কোর্সে নিবন্ধন। আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের মধ্যে যাদের ভিসা প্রক্রিয়াকরণে বেশ কালক্ষেপণ হয়ে যায়, তাদের জন্য এই ইন্টেকটি যথেষ্ট উপকারে আসে।
বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন জমা নেয়। এর জন্য আবেদনকারীদের তাদের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই অ্যাকাউন্টেই দরকারি নথিপত্র আপলোডসহ আবেদন জমা করা যায়।
নথি যাচাইয়ের প্রথম ধাপে উতড়ে গেলে শিক্ষার্থীকে অনলাইন পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এই শেষ ধাপে কৃতকার্য হলেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ভর্তির নির্দেশনা দিয়ে প্রথম সেমিস্টারের ফি প্রদান করতে বলে। ফি পরিশোধের পরেই শিক্ষার্থীকে মনোনীত করা হয় ইনভাইটেশন বা অফার লেটারের জন্য। এই লেটারটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইস্যূ করে মূলত রাশিয়ান ফেডারেশনের ফেডারেল মাইগ্রেশন সার্ভিস।
আরো পড়ুন: থাইল্যান্ডে উচ্চশিক্ষা: আবেদন পদ্ধতি, পড়াশোনার খরচ, ও স্কলারশিপসহ যাবতীয় সুযোগ-সুবিধা
ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
• পাসপোর্ট (কমপক্ষে ২০ মাসের মেয়াদসম্পন্ন)
• সদ্য তোলা ছবি: (আকার- ৩ দশমিক ৫ x ৪ দশমিক ৫ সেন্টিমিটার)
• শিক্ষাগত যোগ্যতার নথিপত্র: স্নাতকের জন্য উচ্চ বিদ্যালয়ের সনদ ও মার্কশীট; স্নাতকোত্তরের জন্য স্নাতকের প্রশংসাপত্র ও গ্রেডশীট
• মেডিকেল ডকুমেন্টস
• ভাষার দক্ষতা পরীক্ষার স্কোর: আইইএলটিএস ৬ দশমিক ৫ বা টোফেল ৯২ (প্রোগ্রামের ওপর নির্ভর করে)
• স্টেটমেন্ট অফ পার্পাস
• সিভি ও মোটিভেশনাল লেটার
• পিএইচডি জন্য গবেষণা প্রস্তাব
• লেটার অফ রিকমেন্ডেশন (এলওআর)
যে নথিগুলোর ভাষা ইংরেজি নয় সেগুলো জাতীয়ভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইংরেজিতে অনুবাদ এবং নোটারাইজ করে নিতে হবে।
আরো পড়ুন: সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা: আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ ও আনুষঙ্গিক খরচ
রাশিয়ায় পড়াশোনা ও জীবনযাত্রার সম্ভাব্য খরচ
বিশ্ববিদ্যালয়, অধ্যয়নের বিষয় এবং প্রোগ্রামের স্তরের ভিত্তিতে পড়াশোনার খরচে যথেষ্ট তারতম্য পরিলক্ষিত হয়। কিস্টোন অনুসারে, প্রতি বছর রাশিয়ায় স্নাতক ডিগ্রির জন্য সম্ভাব্য খরচ ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৪০ হাজার রুবল। এটি ২ লাখ ৭০ হাজার ৮৭৩ থেকে ২ লাখ ৯৫ হাজার ৪৯৭ টাকার সমতূল্য। মাস্টার্স প্রোগ্রামের জন্য বার্ষিক বাজেট ২ লাখ ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার রুবল পর্যন্ত। বাজেটটি ২ লাখ ৯৫ হাজার ৪৯৭ থেকে ৫ লাখ ৫৪ হাজার ৫৭ টাকার সমান। বার্ষিক খরচ ৭২ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার রুবল (৮৮ হাজার ৬৪৯ থেকে ৩ লাখ ৭ হাজার ৮১০ টাকা) স্নাতকোত্তর কোর্সের জন্য।
রাশিয়ার বিভিন্ন শহরে জীবনযাত্রার খরচ ভিন্ন রকম। লিপস্কলার অনুসারে, প্রধান কয়েকটি শহরের মাসিক জীবনযাত্রার খরচ (বাড়ি ভাড়া ছাড়া) নিম্নে দেওয়া হলো:
• মস্কো: ৫৬ হাজার ৫০০ রুবল (৬৯ হাজার ৫৬৫ টাকা)
• কাজান: ৪৩ হাজার ৪০০ রুবল (৫৩ হাজার ৪৩৬ টাকা)
• সেন্ট পিটার্সবার্গ: ৫০ হাজার ১৪৮ রুবল (৬১ হাজার ৭৪৪ টাকা)
• নোভোসিবিরস্ক: ৪৪ হাজার ৩২২ রুবল (৫৪ হাজার ৫৭১ টাকা)
• কালিনিনগ্রাদ: ৪৩ হাজার ২৫৭ রুবল (৫৩ হাজার ২৬০ টাকা)
বাসস্থানের ক্ষেত্রে মস্কো অপেক্ষা কাজান বা ইয়েকাটেরিনবার্গের মতো ছোট শহরগুলোতে ভাড়া যথেষ্ঠ সাশ্রয়ী। উপরন্তু, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের তুলনায় অধিক ব্যয়বহুল। ডর্মিটরিগুলোর ভাড়া মাসে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ৫ হাজার রুবল (৬১৬ থেকে ৬ হাজার ১৫৬ টাকা) পর্যন্ত হতে পারে।
নাম্বিও ডাটাবেজ অনুসারে, শহরের প্রাণকেন্দ্রে ১ বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া পড়তে পারে মাসে ২২ থেকে ৯৪ হাজার ৩৯ রুবল। পরিমাণটি ২৭ হাজার ৮৭ থেকে ১ লাখ ১৫ হাজার ৭৮৪ টাকার সমতূল্য। সেখানে শহর থেকে একটু দূরে একই অ্যাপার্টমেন্ট ভাড়া ১৫ থেকে ৫৪ হাজার ৮৩০ রুবল (১৮ হাজার ৪৬৯ থেকে ৬৭ হাজার ৫০৯ টাকা)।
আরো পড়ুন: অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা: আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ ও আনুষঙ্গিক খরচ
রাশিয়ায় স্কলারশিপের সুবিধা
দীর্ঘকালীন অধ্যয়নের ব্যয়ভার বহনের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে রাশিয়ান সরকারি বৃত্তি। এর আওতায় নির্বাচিত প্রোগ্রামের পুরো সময়কালের জন্য ফ্রিতে পড়াশোনা করা যায়।
তাত্ত্বিক পদার্থবিদ্যা ও গণিত অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন ‘বেসিস’ নামক বৃত্তিটি প্রদান করে থাকে মস্কো স্টেট ইউনিভার্সিটি। তবে অর্থায়ন হয়ে থাকে রাশিয়ান সরকারের পক্ষ থেকে। এই তহবিলের পরিমাণ মাসে ২৫ থেকে ৬০ হাজার রুবল (৩০ হাজার ৭৮১ থেকে ৭৩ হাজার ৮৭৪ টাকা)।
টমস্ক পলিটেকনিক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫০ হাজার রুবল (৬১ হাজার ৫৬২ টাকা)।
আরো পড়ুন: নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ ও আনুষঙ্গিক খরচ
পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ
জিইউভিএম থেকে ইস্যু করা পারমিট নিয়ে শিক্ষার্থীদেরা অধ্যয়নকালে খণ্ডকালীন চাকরি করতে পারে। তবে এর জন্য অবশ্যই পূর্ব নির্ধারিত অধ্যয়ন প্রোগ্রামে নিযুক্ত থাকতে হবে।
পারমিট অনুসারে আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা পড়াশোনার বাইরে প্রতিদিন ৪ ঘণ্টা করে সপ্তাহে ২০ ঘণ্ট কাজের অনুমতি পায়। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলো ছাত্রদের জন্য বিভিন্ন ধরণের কাজের সুযোগ রাখে।
জীবনযাত্রার খরচের মতো কাজের ঘণ্টা প্রতি পারিশ্রমিকও শহর ভেদে ভিন্ন রকম হয়ে থাকে। লিপস্কলার অনুযায়ী রাশিয়ার জনপ্রিয় কয়েক খণ্ডকালীন চাকরির ঘণ্টা প্রতি গড় রেট নিম্নরূপ:
• ইংরেজি ভাষা শিক্ষক: ৮৫৭ থেকে ৪ হাজার ৪৩২ রুবল (১ হাজার ৫৫ থেকে ৫ হাজার ৪৫৭ টাকা)
• হসপিটালিটি স্টাফ: ৫০০ থেকে ১ হাজার রুবল (৬১৬ থেকে ১ হাজার ২৩১ টাকা)
• খুচরা বিক্রয় সহকারী: ৪৪৩ থেকে ১ হাজার রুবল (৫৪৫ থেকে ১ হাজার ২৩১ টাকা)
আরো পড়ুন: সুইডেনে উচ্চশিক্ষা: আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ ও আনুষঙ্গিক খরচ
পরিশিষ্ট
রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় এবং অধ্যয়নের বিষয়ের সঙ্গে বসবাসের শহর নির্বাচনকেও বিবেচনায় আনা উচিত। এই প্রত্যেকটি বিষয় সামগ্রিকভাবে প্রভাব ফেলে পড়াশোনাসহ জীবনযাত্রার বাজেটের ওপর। অধ্যয়নকালে আর্থিক চাপকে অনেকটা কমিয়ে আনতে পারে স্কলারশিপ এবং খণ্ডকালীন চাকরি। শুধু তাই নয়, স্কলারশিপপ্রাপ্তি স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াকে সহজতর করে তুলতে পারে। সর্বোপরি, ভর্তির আবেদন থেকে শুরু করে রাশিয়া যাওয়া পর্যন্ত পুরো যাত্রাকে সুগম করতে কাগজপত্রে যথার্থতা ও সময়সীমা মেনে চলা জরুরি।
৫৯৩ দিন আগে
এক মাস ধরে এমডি ছাড়া চলছে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছাড়াই প্রায় এক মাস ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।
এসব ব্যাংকের এমডিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করে গত ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়। জবাবে ব্যাংকগুলোর চেয়ারম্যানরা দ্রুত নতুন এমডি নিয়োগের জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান নজরুল হুদা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তারা যত দ্রুত সম্ভব এমডির শূন্য পদ পূরণের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: বিডিবিএল সোনালী ব্যাংকে এবং রাকাব বিকেবির সঙ্গে একীভূত হতে যাচ্ছে
বৈঠকে উপস্থিত একজন চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে, তারা আনুষ্ঠানিকভাবে নতুন এমডি নিয়োগের অনুরোধ করেছেন এবং অর্থ উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি বিবেচনা করা হবে।
১৯ সেপ্টেম্বরের চিঠির পর থেকে এমডিদের আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করেছে। যার ফলে ব্যাংকগুলো তাদের শীর্ষ নির্বাহীদের ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে।
৫৯৭ দিন আগে
অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ৯৮৬ মিলিয়ন ডলার
অক্টোবরের প্রথম ১২ দিনে ৯৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহের প্রবণতা ঊর্ধ্বমুখী হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত একদিনে ৮.২২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
আরও পড়ুন: জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সোমবার পর্যন্ত রেমিট্যান্স এসেছে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে ২৪৫.৫৭ মিলিয়ন রেমিট্যান্স এসেছে, যার মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকেই এসেছে ৪৪.৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৬৯৩.৫৭ মিলিয়ন মার্কিন ডলার এবং ৫টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকে ২.৬৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১.৯১ বিলিয়ন ডলার, আগস্টে ২.২২ বিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে ২.৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
আরও পড়ুন: সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, বছরের ব্যবধানে ৮০.২ শতাংশ বৃদ্ধি
সেপ্টেম্বরের ২১ দিনে বাংলাদেশে ১.৬৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
৫৯৮ দিন আগে
মন্ত্রণালয়ের পর্যবেক্ষক দল চলে যাওয়ার পরপরই বনানীর বাজারে বাড়ল পণ্যের দাম!
বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার পর্যবেক্ষক দল পর্যক্ষেণ শেষে চলে যাওয়ার পরই বনানী কাঁচাবাজারে আবারও বেড়েছে সবজি, মুরগি, গরুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
পর্যবেক্ষকদের উপস্থিতিতে বিভিন্ন কাঁচা পণ্যের দাম ১৫ থেকে ৫০ টাকা কমে যায়, কিন্তু পর্যবেক্ষক দল বাজার ছাড়ার পর আবারও আগের বাড়তি দামে পণ্য বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের নেতৃত্বে বাজার পরিদর্শন করা হয়।
আরও পড়ুন: রাজধানীর কাচাঁবাজারে অভিযান, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা
বাজার পর্যবেক্ষণের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাজার পরিদর্শনকালে দেখা যায়, বিভিন্ন দোকানে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা, খাসির মাংস ১ হাজার টাকা, ব্রয়লার মুরগি ২০০ টাকা, সোনালী মুরগি ২৮০ টাকা, ডিম প্রতি ডজন ১৬০ টাকা, আলু ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ২৮০ টাকা, দেশি পেঁয়াজ ১১৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কর্মকর্তারা বাজার ছাড়ার পরপরই গরুর মাংসের দাম বেড়ে ৭৮০ টাকা, ব্রয়লার মুরগি ২২০ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা, আলু ৬০ টাকা, দেশি পেঁয়াজ ১২০ টাকা, কাঁচা মরিচ ৩০০ থেকে ৩২০ টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে থাকেন ব্যবসায়ীরা।
ইউএনবির সঙ্গে আলাপকালে এক ব্যবসায়ী বলেন, জরিমানা এড়াতে পরিদর্শনের সময় তারা মন্ত্রণালয়ের মূল্য তালিকা মেনে চলতে বাধ্য হন।
তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে নির্ধারিত দাম মেনে চলার জন্য আমাদের সতর্ক করা হয়েছে। কিন্তু এই দামে বিক্রি করা মানে আমরা কেবল আমাদের খরচ মেটাতে পারি।’
জয়নাল আরও বলেন, ‘পাইকারি মূল্য বাধ্যতামূলকতার চেয়ে বেশি এবং এখানে আমাদের কোনও দোষ নেই। পাইকারি সিন্ডিকেট আগে ভাঙতে হবে। তা না হলে এ ধরনের পরিদর্শনে আমাদের মতো খুচরা ব্যবসায়ীদের অসুবিধায় পড়তে হবে।’
জয়নাল আবেদীন বলেন, বনানী কাঁচাবাজারের অধিকাংশ ব্যবসায়ী পর্যবেক্ষক দলের পরিদর্শনের বিষয়টি আগে থেকেই জানতেন, পরিদর্শনকালে 'উপযুক্ত' মূল্য প্রস্তুত ও প্রদর্শনের সুযোগ করে দেন তারা।
আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর
বাজার স্থিতিশীল করতে সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার
৬০২ দিন আগে
সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৬.৭৮ শতাংশ: ইপিবি
পোশাক খাতে শ্রমিক অসন্তোষ সত্ত্বেও সেপ্টেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় ৩ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২০ মিলিয়ন ডলার বেশি।
বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে রপ্তানি আয় পর্যালোচনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এ তথ্য জানান।
আরও পড়ুন: ব্যাংক আলফালাহর অধিগ্রহণ শুরু করেছে ব্যাংক এশিয়া
তিনি বলেন, এনবিআর অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের মতে রিয়েল টাইম শিপমেন্টের তথ্যের ভিত্তিতে তারা তথ্য প্রস্তুত করেছেন।
তিনি বলেন, 'এখন থেকে আমরা প্রতি মাসের রপ্তানি আয়ের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরব।’
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের রপ্তানি আয় ৫ দশমিক ০৪ শতাংশ বেড়ে ১১ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। এটি ২০২৪ অর্থবছরের একই সময়ে ছিল ১০ দশমিক ৮২ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ১২ টন ইলিশ ভারতে রপ্তানি
৬০৩ দিন আগে
ডিএসইতে ৯৮ পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্সে (ডিএসই) ৯৮ পয়েন্ট বেড়ে বুধবার লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬০ লাখ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স ৯৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শীর্ষ ৩০ কোম্পানিগুলোর ওপর নজর রাখা ডিএসই-৩০ ইনডেক্স ৪৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৮ পয়েন্টে বন্ধ হয়েছে।
লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩২৭টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
ডিএসইতে দৈনিক লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬০ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকার চেয়ে ২১ কোটি ২৩ লাখ টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ১৭৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন মোট ২০৪টি কোম্পানি লেনদেন করে। যার মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার।
সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩১ লাখ টাকা, যা আগের দিন ছিল ১১ কোটি ৩২ লাখ টাকা।
আরও পড়ুন: ক্রান্তিকাল পেরিয়ে সম্ভাবনার পথে শেয়ারবাজার: ডিএসইর চেয়ারম্যান
৬০৩ দিন আগে
দুর্গাপূজার ছুটি: ১০ অক্টোবর সারাদেশে ব্যাংক বন্ধ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির দিনে দেশের সব ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ৮ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর দেশব্যাপী সাধারণ ছুটি নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে এই ছুটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফতের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের মাধ্যমে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
মঙ্গলবার গভীর রাতে এই নোটিশের মাধ্যমে ব্যাংকগুলো বন্ধ থাকার কথা জানানো হয়।
তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ বিশেষ ব্যবস্থায় চালু থাকবে, যাতে এসব গুরুত্বপূর্ণ খাতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা যায়।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার অংশ হিসেবে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: তারল্য সংকটে ব্যাংকগুলো: সীমিত নগদ উত্তোলনের বিষয়ে হতাশ গ্রাহকরা
৬০৩ দিন আগে