বিনোদন
হাসপাতালে ভর্তি তিশা, আত্মহত্যাচেষ্টার গুঞ্জন
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে গুঞ্জন রটেছে শোবিজ পাড়ায়। এর সত্যতা এখনও না পাওয়া গেলেও এই তারকার হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত হওয়া গেছে।
এই প্রসঙ্গে অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম গণমাধ্যমে জানান, মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথা হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হয়। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিশাকে রাখা হয়েছে।
আরও পড়ুন: ‘রিক্সা গার্ল’ নাটকে তানজিন তিশা
এ ছাড়া তিশার ঘনিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।
অন্যদিকে গুঞ্জন চলছে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক তিশার। আর এই ঘটনার পর ফারহানের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ইউটিউবে সিলভার প্লে বাটন পেলেন তানজিন তিশা
৯৩১ দিন আগে
ওয়েব ফিল্মে জুটি নিশো ও মেহজাবীন
আবারও নতুন ওয়েবফিল্ম নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।
‘নীল জলের কাব্য’ শিরোনামে ওয়েবফিল্মটিতে জুটি বেঁধেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
এটি মুক্তি পাবে ১৬ নভেম্বর বিকেল ৩টায় আই স্ক্রিনের পর্দায়। এ উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন- সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে।
আরও পড়ুন: কারার ওই লৌহ কপাট বিতর্ক: অবশেষে ক্ষমা চাইলো টিম ‘পিপ্পা’
‘নীল জলের কাব্য’ সিনেমার গল্পে দেখা যাবে- নানির কাছে কক্সবাজারের গল্প শুনে সমুদ্র দেখার স্বপ্ন জাগে মেহজাবীনের। অনেকবার সমুদ্র দেখার বায়না করলেও মেয়ে বলে পরিবার থেকে অনুমতি পান না তিনি।
আফরান নিশোর সঙ্গে বিয়ের পর তিনি জানান, তাকে সমুদ্রে নিয়ে যেতে হবে। ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় তাদের অর্থনৈতিক সমস্যা। টাকা জমানোর পরিকল্পনা করলেও আসতে থাকে একের পর এক বাধা।
এভাবে এগিয়ে যায় সিনেমার ঘটনা।
সেখানে সবার উদ্দেশে শিহাব শাহীন বলেন, ‘এই ওয়েব ফিল্মের যখন শুটিং করি তখনও ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা আসেনি। পরে যখন ওটিটিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করি তখন ওয়েব ফিল্মের রূপ দেওয়া হয়।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মেহজাবীন বলেন, ‘কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। মাঝে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি। এটি এখন প্রচারের অপেক্ষায়, এজন্য ভালো লাগছে।’ প্রচারের পর দর্শকদের মতামতের অপেক্ষায় আছি।’
নিশো বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছের গল্প এটি। তবে গল্পে নানা ঘটনা যুক্ত হবে। শুটিংয়ের মাঝে করোনা, এরপর কয়েক দফায় শুটিং শেষ করতে পেরেছি, কথা বলতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ছে। যাই হোক অবশেষে এটি মুক্তি পাচ্ছে আশা করব দর্শকদের ভালো লাগবে।’
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
বিজয়ীদের হাতে উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২
৯৩২ দিন আগে
কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
বলিউড সিনেমায় অভিষেক ঘটতে চলেছে ৫ বার বাংলাদেশের জাতীয় পুরষ্কার জয়ী অভিনেত্রী জয়া আহসানের। চলচ্চিত্রের নাম কড়ক সিং। যার প্রথম পোস্টার প্রকাশিত হয় ৯ নভেম্বর। তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, ছবিটি শিগগিরই মুক্তি পেতে চলেছে ভারতের ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম জি ফাইভে।
২০২২-এর শেষের দিকে প্রজেক্টটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন দুই বাংলার এই জনপ্রিয় তারকা। শুটিং ও নির্মাণের যাবতীয় কাজ শেষে ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে তার হিন্দি সিনেমার ব্যাপারটি চূড়ান্ত হলো।
শুধু ক্যারিয়ারের একটি নতুন অধ্যায়ই নয়; এর মাধ্যমে ভারতের প্রতিভাবান সব চলচ্চিত্র কর্মীদের সাহচর্য পেলেন চির তরুণ এই অভিনেত্রী। চলুন, জয়ার এই নতুন যাত্রার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কড়ক সিং নির্মাণের নেপথ্যের মানুষেরা
এই মুভির মাধ্যমে তৃতীয়বারের মতো হিন্দি ভাষায় নির্দেশনা দিলেন ভারতের বাঙালি নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। ক্যারিয়ারের প্রথম ছবি অনুরণন (২০০৬) দিয়েই তিনি দর্শকদের কাছে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছিলেন। অনুরণনসহ অন্তহীন (২০০৮) এবং পিঙ্ক (২০১৬ ফিল্ম) তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়।
কড়ক সিং-এর কাস্টিং পরিচালনার কাজ করেছেন যোগী মল্লং, যিনি পূর্বে অস্কার জয়ী আরআরআর মুভির কাস্টিং ডিরেক্টর ছিলেন। তিনি নিজেও ছবির একটি ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে কাস্টিংয়ে সহপরিচালক হিসেবে রয়েছেন অভিষেক বাগচী।
আরও পড়ুন: অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে: জয়া আহসান
প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে ছিলেন নাতাশা গৌউবা, যিনি এর আগে সালমান খানের রেস-৩ (২০১৮) ও দীপিকার রামলীলা (২০১৩) এর প্রোডাকশন ডিজাইন করেছিলেন।
সঙ্গীত আয়োজন করেছেন ভারতের খ্যাতিমান সুরকার, গায়ক ও সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র।
চিত্রগ্রহণ সম্পন্ন করেছেন অভিক মুখোপাধ্যায়, যিনি অনিরুদ্ধর পিঙ্ক মুভির সিনেমাটোগ্রাফি করেছিলেন।
ছবির সামগ্রিক সম্পাদনায় নিয়োজিত ছিলেন অর্ঘকমল মিত্র।
কড়ক সিংয়ে জয়ার সহঅভিনয় শিল্পীরা
ছবির নাম ভূমিকায় এখানে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। যদিও চলচ্চিত্রের ভাষা বাংলা নয়; কিন্তু একজন বাঙালি পরিচালকের সঙ্গে এ নিয়ে পঙ্কজ তৃতীয়বারের মতো কাজ করলেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে 'দিল বেচারা'(২০২০) খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী, এবং মালায়ালাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু। এছাড়াও রয়েছেন দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেব সহ আরও অনেকে।
আরও পড়ুন: ‘বিউটি সার্কাস’ টিমের প্রতি কৃতজ্ঞ: জয়া আহসান
৯৩২ দিন আগে
বিজয়ীদের হাতে উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২
জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ । ২৭টি বিভাগে এই পুরষ্কার দেওয়া হয়।
আজ (১৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতি বছরের এবারও এই পুরস্কারের ঘোষণা হয় ৩১ অক্টোবর। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এবারের বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন তথ্যসচিব মো. হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
এবার ‘হাওয়া’ চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কার পান চঞ্চল চৌধুরী। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু।
আরও পড়ুন: ইন্ডাস্ট্রির অন্যদের মতো রাফসানও আমার বন্ধু: জেফার
অন্যদিকে, যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে মুহাম্মদ আব্দুল কাইউম প্রযোজিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’।
আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা (রওশন আরা রোজিনা)।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছে এস এম কামরুল আহসান প্রযোজিত চলচ্চিত্র ‘ঘরে ফেরা’। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ড. এ জে এম শফিউল আলম ভূইয়া প্রযোজিত ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান (পরাণ), পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী আফসানা করিম (আফসানা মিমি) (পাপ-পূণ্য), খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা সুভাশিষ ভৌমিক (দেশান্তর), কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মো. সাইফুল ইমাম (দীপু ইমাম) (অপারেশন সুন্দরবন) পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন: অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে: জয়া আহসান
এছাড়া শ্রেষ্ঠ শিশুশিল্পী যৌথভাবে বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরক্ব), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার মোছা. ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া), শ্রেষ্ঠ সংগীত পরিচালক মাহমুদুল ইসলাম খান (রিপন খান) (পায়ের ছাপ) পুরষ্কার পেয়েছেন।
যৌথভাবে শ্রেষ্ঠ গায়ক শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার) (অপারেশন সুন্দরবন, গান- এ মন ভিজে যায়...) ও চন্দন সিনহা (হৃদিতা, গান- ঠিকানা বিহীন তোমাকে)। শ্রেষ্ঠ গায়িকা আতিয়া আক্তার আনিসা (পায়ের ছাপ, গান- এ শহরের পথে পথে...), শ্রেষ্ঠ গীতিকারের পুরষ্কার পেয়েছেন রবিউল ইসলাম জীবন (পরাণ, গান-ধীরে ধীরে তোর স্বপ্নে...)।
এবার শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন (পায়ের ছাপ, গান- এ শহরের পথে পথে...), শ্রেষ্ঠ কাহিনিকার ফরিদুর রেজা সাগর (দামাল), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া), শ্রেষ্ঠ সংলাপ এস এ হক অলিক (গলুই), শ্রেষ্ঠ সম্পাদক সুজন মাহমুদ (শিমু), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান (মজনু) (রোহিঙ্গা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (হাওয়া), শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জায় তানসিনা শাওন (শিমু), শ্রেষ্ঠ মেক-আপম্যান মো. খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন) এ পুরষ্কার পেয়েছেন।
আরও পড়ুন: কারার ওই লৌহ কপাট বিতর্ক: অবশেষে ক্ষমা চাইলো টিম ‘পিপ্পা’
৯৩৩ দিন আগে
কারার ওই লৌহ কপাট বিতর্ক: অবশেষে ক্ষমা চাইলো টিম ‘পিপ্পা’
এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিকে নতুনভাবে সুর করে সম্প্রতি তোপের মুখে পড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতজ্ঞ এআর রহমান।
গানটি ব্যবহৃত হয় সম্প্রতি মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘পিপ্পা’-এ।
গানটির নতুন সুর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুই বাংলার অসংখ্য তারকা ও সাধারণ মানুষ। অবশেষে এ নিয়ে অফিশিয়াল বক্তব্য দিল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘রায় কাপুর ফিল্মস’।
আরও পড়ুন: টাইম ফ্লাইস: ফ্রিদা কাহলো চরিত্রে আসছেন অ্যাডল্ফ খান
সোমবার (১৩ নভেম্বর) বিকালে ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি পোস্ট করে ‘রায় কাপুর ফিল্মস’।
ওই বিবৃতিতে বলা হয়, ‘প্রযোজক, পরিচালক ও সংগীত পরিচালক হিসেবে আমরা কাজী নজরুল ইসলামের পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নিয়ে শিল্পের খাতিরে গানটি তৈরি করেছি। নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে। ’
এতে আরও বলা হয়, ‘উপমহাদেশের সংগীত, রাজনীতি ও সামাজিক পরিমণ্ডলে তার যে অবদান, সেটা অসামান্য। এই অ্যালবামটি বাংলাদেশের ওই সব নারী ও পুরুষের প্রতি উৎসর্গ করা হয়েছে, যারা স্বাধীনতা ও ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন।’
আরও পড়ুন: অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে: জয়া আহসান
৯৩৩ দিন আগে
অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে: জয়া আহসান
প্রতি বছরের মতো এবারও নভেম্বরের শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৪তম আসর। যেখানে ‘ফিচার ফিল্ম’ বিভাগের প্রতিযোগিতায় রয়েছে জয়া আহসান অভিনীত ইরানি সিনেমা ‘ফেরেশতে’।
এটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম। এছাড়া ইরানের সঙ্গে ‘ফেরেশতে’র যৌথ প্রযোজনায় রয়েছে জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’।
আরও পড়ুন: ওয়েব সিরিজে জুটি বাঁধলেন শুভ ও সোহিনী
সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে জয়া আহসান বলেন, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষগুলোর জীবন কাটে সংগ্রাম করে। এমনই এক চরিত্রে আমাকে দেখা যাবে।’
জয়া আরও বলেন, ‘অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে। কারণ পুরো টিম ইরানি ভাষায় কথা বলে। এটি একটি বিষয় ছিল। কিন্তু সিনেমার তো ভাষা সব এক। সে কারণেই এটি বাধা হতে পারেনি।’
সিনেমাটিতে জয়া আহসান ছাড়া বাংলাদেশ থেকে আরও অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।
প্রসঙ্গত, এই উৎসব ছাড়াও আসন্ন জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ‘ফেরেশতে’।
আরও পড়ুন: টাইম ফ্লাইস: ফ্রিদা কাহলো চরিত্রে আসছেন অ্যাডল্ফ খান
ইন্ডাস্ট্রির অন্যদের মতো রাফসানও আমার বন্ধু: জেফার
৯৩৩ দিন আগে
টাইম ফ্লাইস: ফ্রিদা কাহলো চরিত্রে আসছেন অ্যাডল্ফ খান
কিংবদন্তি চিত্রশিল্পী ফ্রিদা কাহলো চরিত্রে আসছেন প্রতিভাবান স্টাইল ডিজাইনার অ্যাডল্ফ খান। সাধারণত পর্দার পেছনেই কাজ করা এই ফ্যাশন শিল্পী তার নৈপুণ্য প্রদর্শন করবেন টাইম ফ্লাইস নামক একটি ফ্যাশন চলচ্চিত্রে।
পুরুষ হয়েও একজন নারী ব্যক্তিত্বকে চিত্রায়নের দুঃসাহসিক কাজটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন অ্যাডল্ফ। শ্যুটিংসহ নির্মাণের যাবতীয় কাজ শেষে ইতোমধ্যে বেরিয়ে গেছে চলচ্চিত্রের টিজার পোস্টার। খুব কাছের মানুষজন ছাড়া অনেকেই চিনতে পারেননি ফ্রিদা কাহলোর মেকাপে থাকা অ্যাডল্ফকে।
অবশেষে ব্যক্তিগত সাক্ষাতকারের মাধ্যমে ভক্তদের সামনে তিনি প্রকাশ করেন নিজের অভিনয়ের কথা। চলুন, মুক্তির জন্য অপেক্ষমান এই সৃষ্টিশীল কাজটির ব্যাপারে কিছু জেনে নেয়া যাক।
টাইম ফ্লাইস: ফ্রিদা কাহলোর প্রতি শ্রদ্ধাঞ্জলি
ফ্রিদা কাহলোর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নির্মিত ফ্যাশন ফিল্ম টাইম ফ্লাইস-এর পরিচালক স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন টিঙ্কু। প্রতি বছরই বাংলাদেশ ফ্যাশন উইকে তার ডিজাইনের প্রদর্শনী থাকে। তার অন্যান্য ফিল্মগুলোর মধ্যে রয়েছে- আলমিরা, ফ্লাওয়ার পাওয়ার ও ইভিনিং রোজ।
অ্যাডল্ফ খানের মেকাপে কাজ করেছেন মনির্স বিউটি লাউঞ্জ-এর মনির হোসেন। আর পুরো সিনেমাটোগ্রাফির কাজ করেছেন মামুনুর হোসেন বিপু।
আরও পড়ুন: সালমান-ক্যাটরিনার 'টাইগার থ্রি' নিয়ে কেন এত বিতর্ক
মডেল হিসেবে অ্যাডল্ফকে নেওয়ার মূল কারণ তার চেহারার সঙ্গে এক অদ্ভূত মিল আছে ফ্রিদার চেহারার। এছাড়াও বিশ্ব জোড়া লাখ লাখ ডিজাইনারের মত অ্যাডল্ফও মনে প্রাণে লালন করেন এই মার্কিনী চিত্রশিল্পীকে।
চলতি সপ্তাহেই দর্শকদের দেখার জন্য উন্মুক্ত করা হবে ফিল্মটি।
অ্যাডল্ফ খান: প্রতিভাবান স্টাইল ডিজাইনার
পড়াশোনা কম্পিউটার প্রকৌশল নিয়ে হলেও মিডিয়ার প্রতি ভালবাসা থেকেই ফ্যাশন জগতে পদার্পণ অ্যাডল্ফ খানের। শুরুটা হয় প্রথমে মডেলিং দিয়েই। পাশাপাশি বেশ কিছু র্যাম্প শো’তে কোরিওগ্রাফার হিসেবে কাজ করতে থাকেন।
কয়েক বছর ধরে তিনি চিত্রনায়িকা নিপুণের ছবিগুলোর স্টাইল ডিজাইনার ছিলেন। এছাড়া ‘অটোগ্রাফ’ নামে তার নিজেরও একটি ফ্যাশন হাউজ রয়েছে।
আরও পড়ুন: নতুন চমক নিয়ে ‘দ্য মার্ভেলস’ আসছে বাংলাদেশে
মডেলিংয়ে সহজাত হয়ে ওঠার সময়েই ২০১১ সালে প্রতিষ্ঠা করেন তার নিজের অ্যাডলফ খান গ্রুমিং স্টুডিও। ধীরে ধীরে তিনি একাধারে হয়ে ওঠেন কোরিওগ্রাফার, ডিজাইনার ও গ্রুমার।
এর বাইরে তার আরও একটি পরিচয় আছে, আর তা হচ্ছে অভিনয়। আবু সাইয়ীদ পরিচালিত ‘জীবনমৃত্যু’, পার্থ সরকারের ‘আমাদের শার্লক হোমস’, নরেশ ভূঁইয়ার নির্দেশনায় ‘নীল অপরাজিতা ও উইপোকা’সহ বেশকিছু টিভি নাটকে তিনি অভিনয় করেছেন।
ইলোরা গহরের টেলিফিল্ম ‘উষ্ণীষ’ ও চলচ্চিত্র ‘উপনিষদ’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি।
বর্তমানে নিজের নতুন ডিজাইনিং ফার্ম- রয়্যাল রেওয়াজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অ্যাডল্ফ।
আরও পড়ুন: সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি: তিশা-ফারুকীর জীবনের প্রতিচ্ছবি?
ফ্রিদা কাহলো: যিনি আত্ম-প্রতিকৃতিতে আঁকতেন জীবনের ছবি
পুরো নাম ম্যাগডালেনা কারমেন ফ্রিদা কাহলো ই ক্যালডেরোন। জন্ম ১৯০৭ সালের ৬ই জুলাই, মেক্সিকোতে।
নিজের প্রতিকৃতি আঁকার মধ্য দিয়ে তিনি বিশ্ব জুড়ে খ্যাতি লাভ করেন। নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তাঁর মনের উপর যে প্রভাব ফেলতো সেগুলোকেই কাহলো ফুটিয়ে তুলতেন নিজের প্রতিকৃতিতে।
তিনি আজীবন বিভিন্ন স্বাস্থ্যজনিত জটিলতায় ভুগেছেন, যার বেশিভাগেরই মুল কারণ তার শৈশবে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনা। এমনকি তাকে মাতৃত্বও হারাতে হয়েছিলো। সব মিলিয়ে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি সব দিক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তাঁর একমাত্র বন্ধু ছিলো রঙ-তুলি আর ক্যানভাস।
মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্য সম্বলিত তাঁর চিত্রগুলো আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছিলো। শুধু তাই নয়; কাহলোর বিষাদ মাখা ছবিগুলো ভিন্ন ভিন্ন অন্তদৃর্ষ্টির অবতারণা করেছিল। নারীর অভিজ্ঞতা ও রুপের আপোষহীন প্রকাশের জন্য কখনো সেগুলোর অর্থ দাড়িয়েছে নারীত্বের প্রতীক হিসেবে। কখনো চিত্রকর্মগুলোকে চিহ্নিত করা হয়েছে অর্বাচীন শিল্প বা লোকশিল্প হিসেবে। এমনকি রাজনৈতিক বেড়াজালেও জড়ানো হয়েছিলো তাঁর কাজগুলোকে।
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র
পরাবাস্তববাদ হিসেবে আখ্যা দেওয়া এক মতবাদকে কাহলো স্পষ্টভাবে অস্বীকার করে বলেছিলেন যে, তাঁর ছবিগুলো বাস্তব অবস্থার প্রবল প্রতিফলন।
১৯৫৪ সালের ১৩ জুলাই মাত্র ৪৭ বছর বয়সে মারা যান এই চিত্রশিল্পী।
শেষাংশ
একদম প্রাথমিক পর্যায়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলেও বাংলাদেশে ফ্রিদা কাহলোর এটিই প্রথম চিত্রায়ন। এই পরিপ্রেক্ষিতে, অভিনয়টি অ্যাডল্ফ খানের ক্যারিয়ারের জন্য নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ কাজ হয়ে থাকবে। বেশভূষা অলঙ্করণের শিল্পী ও এই অঙ্গনে আগত নতুন অনুসারীদের জন্য এক বিস্তৃত মাইলফলক তো বটেই! সেই সাথে মুলধারার অথবা নিদেনপক্ষে স্বাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের আবেদন রেখে যাবে এই ফ্যাশন চলচ্চিত্রটি।
আরও পড়ুন: ওয়েব সিরিজে জুটি বাঁধলেন শুভ ও সোহিনী
৯৩৩ দিন আগে
ইন্ডাস্ট্রির অন্যদের মতো রাফসানও আমার বন্ধু: জেফার
উপস্থাপক রাফসান সাবাব বর্তমানে আলোচনায় আছেন তার বিয়ে বিচ্ছেদ নিয়ে। স্ত্রী সানিয়া এশার সঙ্গে তার তিন বছরের সংসার জীবনের ইতি টেনেছেন সম্প্রতি। আর এই ঘটনার সঙ্গে জড়িয়ে বিতর্কের মুখে পড়েছেন সংগীতশিল্পী জেফার রহমান।
কানাঘুষা শোনা যাচ্ছে, স্ত্রী ডিভোর্স দেওয়ার কারণ জেফারের সঙ্গে রাফসানের সম্পর্ক।
অন্যদিকে, এশা তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আমি এই ডিভোর্স চাইনি। এটা আমাদের দুজনের সিদ্ধান্তে হয়নি।’
তিনি আরও লেখেন, ‘আমি শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তবে রাফসান আমার অনুমিত ছাড়াই এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই বিচ্ছেদের ঘোষণা দিয়েছে।’
এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন জেফার।
আরও পড়ুন: হোম বিনোদন অন্যান্য জীবনে আমার সব পাওয়া হয়ে গেছে: নচিকেতা
তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা এড়িয়ে চলতে চাই। কারণ কথায় আরও কথা বাড়ে। কিন্তু এই ঘটনাটি অনেক দূর গড়িয়েছে। ইন্ডাস্ট্রির অন্যদের মতো রাফসান আমার বন্ধু। আর সামাজিক মাধ্যমে যা পাওয়া যায় তাই বিশ্বাস করবেন না। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, সেটি আবার কোনো ধরনের প্রমাণ ছাড়াই, এর মানে এই নয় যে আপনাকে বিশ্বাস করতে হবে।’ উল্লেখ্য, ৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের বিয়ে বিচ্ছেদের খবর জানান রাফসান।
তিনি লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটেছে। বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’
আরও পড়ুন: হেমন্তের সন্ধ্যায় কোক স্টুডিওর সুরে মাতল ঢাকা
সিনেমা নির্মাণের অনুপ্রেরণা পাচ্ছি না: অমিতাভ রেজা
৯৩৪ দিন আগে
ওয়েব সিরিজে জুটি বাঁধলেন শুভ ও সোহিনী
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর যেন বাতাসে ভাসছেন ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভ। গেল শুক্রবার ঘোষণা দিয়েছেন ‘নীলচক্র’ শিরোনামে নতুন সিনেমার।
তিন দিন না যেতেই জানা গেল নতুন খবর, এবার ঢাকা নয় কলকাতায় উড়াল দিচ্ছেন ঢালিউড পারফেকশনিস্ট।
কলকাতায় ‘লহু’ শিরোনামে এক ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এই সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ওটিটি কুইন সোহিনী সরকারকে।
আরও পড়ুন: কারার ঐ লৌহকপাট বিতর্ক: কাজী নজরুল ইসলামের নাতনির প্রতিবাদ
আর সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখার্জি। যিনি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুইটি সিনেমা পরিচালনা করেছেন।
জানা গেছে, এই ‘লহু’ সিরিজ দিয়েই ভারতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম চরকি। চলতি মাসে সিরিজটি শুট শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
চলতি বছরটা আরিফিন শুভর জন্য অন্যরকম আশীর্বাদের। সিনেমা হল ও ওটিটিতে সমানভাবে দাপিয়েছেন তিনি।
ভারতে চরকির কনটেন্টে কাজ করা নিয়ে আরিফিন শুভ গণমাধ্যমে বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। সেটা শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যেও এক্সসাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আর সর্বোপরি আমার দর্শকের ভালোবাসা, দোয়া ও সাপোর্টের জন্য এত কিছু; তাদের প্রতি কৃতজ্ঞতা।’
‘লহু’ সিরিজের জন্য কী কী প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শুটিং শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারব আশা করছি।’
আরিফিন শুভ আর সোহিনীর সঙ্গে ওয়েব সিরিজে থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী আর অনুজয় চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: সালমান-ক্যাটরিনার 'টাইগার থ্রি' নিয়ে কেন এত বিতর্ক
আগামী বছর আসবে ‘কিল হিম ২’
৯৩৪ দিন আগে
সালমান-ক্যাটরিনার 'টাইগার থ্রি' নিয়ে কেন এত বিতর্ক
সালমান খান ও ক্যাটরিনা কাইফের জুটি মানেই ছবি সুপার হিট হওয়ার শতভাগ সম্ভাবনা। এরসঙ্গে আবার যখন যুক্ত হলো শাহরুখ খান, হৃত্বিক রোশন ও ইমরান হাশমির মতো তারকা; তখন প্রত্যাশা দ্বিগুণ হওয়ার কথা বলাই বাহুল্য। সিনেমাপ্রেমীরা ঠিক এই সহজাত অভিজ্ঞতারই সম্মুখীন হলেন ১২ নভেম্বর ‘টাইগার থ্রি’ মুক্তির মাধ্যমে। 'এক থা টাইগার' (২০১২), 'টাইগার জিন্দা হ্যায়' (২০১৭), 'ওয়ার' (২০১৯) ও 'পাঠান' (২০২৩) নিয়ে যশ রাজ ফিল্মসের সৃষ্টি করা স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি এটি।
মনীশ শর্মা পরিচালিত ভারতের সর্বাধিক প্রত্যাশিত চলচ্চিত্রটির এই মুক্তিলগ্নে ছবিটিকে ঘিরে জন্ম নিয়েছে কিছু বিতর্ক। কী সেই বিতর্ক! আর তা কতটুকুই বা প্রভাব ফেলছে ফিল্মের জনপ্রিয়তায়, চলুন- জেনে নেওয়া যাক।
যে কারণে 'টাইগার থ্রি' নিয়ে এত বিতর্ক
৩টি দেশে ‘টাইগার থ্রি’ মুক্তির নিষেধাজ্ঞা
৩০০ কোটি রুপি বা প্রায় ৩৯৭ কোটি বাংলাদেশি টাকার (১ ভারতীয় রুপি = ১.৩২ বাংলাদেশি টাকা) সমান বাজেটে তৈরি করা মুভিটি কয়েকটি দেশে নিষিদ্ধ হওয়ার শোরগোল উঠেছে। দেশগুলো হলো: ওমান, কুয়েত ও কাতার।
চলচ্চিত্রের খলনায়ক ইমরান হাশমি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের নেতার ভূমিকায় অভিনয় করেছেন। এই সংগঠনগুলো সরাসরি মুসলিম ধর্ম-প্রধান দেশগুলোকে প্রতিনিধিত্ব করায়, একটি নেতিবাচক পটভূমির ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে, চিত্রায়নটির মাধ্যমে দেশগুলোর ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি যেসব চলচ্চিত্র ও ওয়েব সিরিজ
তবে চূড়ান্তভাবে নিষিদ্ধকরণের বিষয়টি এখনও রটনার মাঝেই সীমাবদ্ধ। অপরপক্ষে, দেশগুলোতে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে ছবির কাহিনি নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই মুক্তি দেওয়া হবে দেশগুলোর প্রেক্ষাগৃহে।
তবে বিনা কর্তনে ভারতে মুক্তির ছাড়পত্র পাওয়া ছবিটির মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হওয়ার পেছনে আরেকটি স্পর্শকাতর বিষয়কে দায়ী করা হচ্ছে।
আর সেটি হচ্ছে, জোয়া চরিত্রে অভিনীত ক্যাটরিনা কাইফের তোয়ালে পরিহিত একটি অ্যাকশন সিকুয়েন্স।
তোয়ালে পরিহিত অবস্থায় ক্যাটরিনা কাইফের অ্যাকশন দৃশ্য
যশ রাজ ফিল্মসের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের সিংহভাগই খরচ হয়েছে অ্যাকশন দৃশ্যের জন্য। ধুন্ধুমার দৃশ্যগুলোর একটি ছিল ক্যাটরিনা ও জনপ্রিয় হলিউড মুভি ব্ল্যাক উইডো বা বুলেট ট্রেনখ্যাত মিশেল লি’র তোয়ালে পরা অবস্থায় মার্শাল আর্ট।
চলচ্চিত্রের অ্যাকশনকে আলাদাভাবে প্রতিনিধিত্ব করা সিকুয়েন্সটি স্থান পেয়েছিল মুভির ট্রেইলারেও। তারপর থেকেই দুই নারীর এমন মুষ্ঠিযুদ্ধ নিয়ে শুরু হয়ে যায় হৈচৈ।
আরও পড়ুন: নতুন চমক নিয়ে ‘দ্য মার্ভেলস’ আসছে বাংলাদেশে
৯৩৪ দিন আগে