বিনোদন
মায়ের পাশে সমাহিত হবেন হিমু
অভিনেত্রী হুমায়রা হিমু বৃহস্পতিবার (২ নভেম্বর) মারা যান। জানা গিয়েছিল এই তারকা আত্মহত্যা করেছেন। তবে সেটি নিয়ে তদন্ত চলছে।
প্রয়াত এই তারকার জানাজা শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুমা চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়েছিলেন নাট্যাঙ্গন ও চলচ্চিত্রের নির্তামারা।
আরও পড়ুন: পরিচালনায় অরুণা বিশ্বাসের অভিষেক, মুক্তি পেল ‘অসম্ভব’
এদিকে জানাজা শেষে হিমুর লাশ নিয়ে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর রওনা দেন স্বজনরা।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি ও অভিনেতা আহসান হাবিব নাসিম গণমাধ্যমে জানিয়েছেন, লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে হিমুকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, হিমুর মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে আটক করেছে র্যাব-১।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বংশাল এলাকা থেকে রাফিকে আটক করা হয় বলে গণমাধ্যমে জানিয়েছেন র্যাবের এক কর্মকর্তা।
আরও পড়ুন: হুমায়রা হিমুর মৃত্যু: ঢাকার বংশাল থেকে একজনকে আটক করেছে র্যাব
অভিনেত্রী হিমু আর নেই
৯৪৪ দিন আগে
ভারতের ৩ রাজ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’
এ বছর কোরবানি ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা।’ হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় ঢালিউড তারকার সঙ্গে জুটি বাঁধেন কলকাতার ইধিকা পাল।
বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা ও সিডনিতেও বেশ প্রশংসা কুড়ায় ‘প্রিয়তমা।’ এবার ব্যবসাসফল এই সিনেমা মুক্তি পেল ভারতে।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
খবরটি শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ এর সূত্রে জানা যায়, শুক্রবার (৩ নভেম্বর) পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে।
আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ‘প্রিয়তমা’র গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।
এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
৯৪৪ দিন আগে
হুমায়রা হিমুর মৃত্যু: ঢাকার বংশাল থেকে একজনকে আটক করেছে র্যাব
জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় রাজধানীর বংশাল এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দপ্তরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান জানান, আটক ব্যক্তির নাম মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি।
তিনি বলেন, আটকের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
বৃহস্পতিবার টেলিভিশন শিল্পের অন্যতম খ্যাতিমান মুখ হুমায়রা হিমু নিজ বাসভবনে মারা গেছেন। বিকালে তাকে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অভিনেত্রী হিমু আর নেই
৯৪৪ দিন আগে
পরিচালনায় অরুণা বিশ্বাসের অভিষেক, মুক্তি পেল ‘অসম্ভব’
অরুণা বিশ্বাস এ দেশের সিনেমা ইন্ডাস্ট্রির একজন বরেণ্য অভিনেত্রী। অভিনয়ে দর্শকের হৃদয় ছুঁয়েছেন বহু আগেই। এবার নতুন এক অরুণা বিশ্বাসের আগমন ঘটল। প্রথমবার সিনেমা পরিচালনা করলেন তিনি। নাম ‘অসম্ভব’। আজ (৩ নভেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি।
সরকারি অনুদানের এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুন নূর ও সোহানা সাবা। আরও আছেন- আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ, যাত্রা সম্রাজ্ঞীখ্যাত জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।
অরুণা বিশ্বাস সিনেমাটি প্রসঙ্গে ইউএনবিকে বলেন, ‘আমার সিনেমাটি অনেকদিন পর দর্শককে ফুল কমার্শিয়ালের আনন্দ দেবে। এখানে আমাদের ঐতিহ্য যাত্রাকে আমি তুলে ধরেছি। তার সঙ্গে প্রেম, বিরহ, আনন্দ সবকিছুই রয়েছে সিনেমাটিতে। দর্শক হল থেকে পুরো বিনোদন নিয়ে বের হবে আশা করি।’
উল্লেখ্য, ‘অসম্ভব’ ঢাকা ও অন্যান্য জেলার প্রায় ২০ হলে মুক্তি পেয়েছে। সিনেমাটির গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং গাজী মাজহারুর আনোয়ার। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অনিমা রায়, চম্পা বণিক।
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ বাংলাদেশি চলচ্চিত্র
নতুন জুটির ‘মেঘের কপাট’ মুক্তি পাচ্ছে আগামীকাল
৯৪৪ দিন আগে
অভিনেত্রী হিমু আর নেই
জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এই তারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, উত্তরার নিজ বাসায় আত্মহত্যা করেছেন হিমু। উত্তরার বাংলাদেশ মেডিক্যালে তার লাশ রাখা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় আসবেন জিৎ
আহসান হাবিব নাসিম জানান, এই অভিনেত্রীর প্রেমিক নিখোঁজ রয়েছেন এবং তার ফোন বন্ধ। আর এটি আত্মহত্যা নাকি খুন তা এখনই বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।
উল্লেখ্য, ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’তে অভিনয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ার শুরু করেন হিমু। এরপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: ‘বিউটি সার্কাস’ টিমের প্রতি কৃতজ্ঞ: জয়া আহসান
৯৪৫ দিন আগে
নতুন জুটির ‘মেঘের কপাট’ মুক্তি পাচ্ছে আগামীকাল
চলতি মাসের একাধিক বাংলা সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। এর মধ্যে আগামীকাল (৩ নভেম্বর) প্রেক্ষাগৃহে আসবে ‘মেঘের কপাট’।
ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরো অনেকে।
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।
‘মেঘের কপাট’ চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ ইউএনবিকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রতি সম্মান রেখে কেবল ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরাণীগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসে ৩ নভেম্বর শুক্রবার থেকে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: নভেম্বরে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি যেসব চলচ্চিত্র ও ওয়েব সিরিজ
৯৪৫ দিন আগে
সর্বোচ্চ আয়কারী ১০ বাংলাদেশি চলচ্চিত্র
প্রতিটি নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তার থেকেও গুরুত্বপূর্ণ হলো কতটা বড় জনগোষ্ঠির ভালো লাগার কারণ হয়েছে চলচ্চিত্রটি, নিদেনপক্ষে এরই ওপর নির্ভর করে বেঁচে থাকে চলচ্চিত্র শিল্প। কিন্তু যখন এ দুয়ের সংমিশ্রণ ঘটে তখনি জন্ম মাস্টারপিসের। আজকের নিবন্ধে ঢালিউড ইতিহাসের ব্যবসা সফল সেরা চলচ্চিত্রগুলো একত্রিত করা হয়েছে। এগুলো সিনেমার বিচারের সকল মানদণ্ডের ঊর্ধ্বে, কেননা এগুলোর অধিকাংশই এখনো অবিস্মরণীয় হয়ে আছে। চলুন, জেনে নেওয়া যাক শীর্ষ ১০টি সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশি চলচ্চিত্রের বিষয়ে।
সর্বাধিক ব্যবসা সফল ১০টি বাংলাদেশি চলচ্চিত্র
প্রিয়তমা (৪১.২৩ কোটি টাকা)
২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রোমান্টিক অ্যাকশন ছবিটির পরিচালক, চিত্রনাট্যকার ও সংলাপ লেখক হিমেল আশরাফ। এটি ছিলো তার দ্বিতীয় মুভি নির্দেশনা। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান প্রযোজিত চলচ্চিত্রটির গল্পকার ছিলেন প্রয়াত ফারুক হোসেন।
হৃদয়বিদারক প্রেম কাহিনী নিয়ে বানানো এই মুভির নায়ক সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বাংলাদেশের শীর্ষস্থানীয় অভিনেতা শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেন কোলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পল।
২০২৩-এর ২৯ জুন প্রকাশের পর প্রথম সপ্তাহেই প্রিয়তমার সংগ্রহ ১০ কোটি টাকা। বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত এটিই সবচেয়ে দ্রুততম সর্বোচ্চ আয়ের রেকর্ড। এটি ২০২৩ সালের সর্বোচ্চ আয়কৃত বাংলাদেশি চলচ্চিত্র এবং সেই সঙ্গে সর্বকালেরও সর্বাধিক আয়কারী বাংলাদেশি মুভি। শুধু তাই নয়, এটি এখন পর্যন্ত শাকিব খানের ক্যারিয়ারেরও সর্বোচ্চ বক্স অফিস রেকর্ডধারী সিনেমা।
প্রিয়তমা ২২-তম বাবিসাস (বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি পুরস্কার) অ্যাওয়ার্ডে বিশেষ সম্মান বিভাগে সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী সহ সর্বমোট নয়টি পুরস্কার জিতে নেয়।
আরও পড়ুন: ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
বেদের মেয়ে জোসনা (২০ কোটি টাকা)
তোজাম্মেল হক বকুল রচিত ও পরিচালিত এই মুভিটি বাংলাদেশের মুভি আর্কাইভের সেরা মুভিগুলোর মধ্যে অন্যতম। এর গল্প নেওয়া হয়েছিল একই নামের অনেক পুরনো গ্রাম বাংলার এক নাটক থেকে। রাজপুত্রের ও বেদের মেয়ের প্রেম কাহিনীর এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ।
২০ লাখ টাকা বাজেটের এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালের ৯ জুন। ২০২৩-এর আগ পর্যন্ত এটি সর্বোচ্চ আয়কৃত চলচ্চিত্রের স্থানটি দখল করে ছিল। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে অনুসারে এটি বাংলাদেশের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে একটি।
চলচ্চিত্রটির গানের অডিও ক্যাসেট মুক্তির এক মাসের মধ্যে এক লাখ কপি বিক্রি হয়। হাসান মতিউর রহমানের লেখা ও মুজিব পরদেশীর গাওয়া 'আমি বন্দি কারাগারে' গানটি পরবর্তী কয়েক যুগ ধরে মানুষের মুখে শোনা যেতো। এটি বাদে বাকি সবগুলো গানই লিখেছিলেন পরিচালক তোজাম্মেল হক বকুল। তন্মধ্যে এন্ড্রু কিশোর ও রুনা লায়লার গাওয়া ‘বেদের মেয়ে জোসনা’ গানটি আজও অমর হয়ে আছে।
স্বপ্নের ঠিকানা (১৯ কোটি টাকা)
এম এ খালেক পরিচালিত এই চলচ্চিত্রটি এখনও অনুপ্রাণিত করে কিংবদন্তির নায়ক সালমান শাহের বাকি মুভিগুলো দেখতে। নুরুল ইসলাম পারভেজের গল্পে ছবির চিত্রনাট্য ও সংলাপ গড়েছিলেন ছটকু আহমেদ। ১৯৯৫-এর ১১ মে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সালমান শাহের নায়িকা ছিলেন শাবনূর ও সোনিয়া।
মুভিটি ঢালিউড ইন্ডাস্ট্রিতে তথাকথিত ধনী-দরিদ্র পরিণয় এবং ত্রিভুজ প্রেমের গল্প ভিত্তিক চলচ্চিত্রে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক স্থাপন করেছিলো।
সালমান শাহের স্বতন্ত্র অভিনয় ছাড়া স্বপ্নের ঠিকানা-এর বিশেষ দিক ছিলো এর গানগুলো। ‘এই দিন সেই দিন কোনও দিন’সহ ছবির প্রায় সব কটি গান ছিলো তখনকার সময়ে রেডিও’র টপচার্টে। গানগুলো পরিচালনা করেছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত নির্দেশক প্রয়াত আলম খান।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
হাওয়া (১৬ কোটি টাকা)
করোনা মহামারি পরবর্তী সময়ে যে কাজগুলো দেশীয় সিনেমাকে পুনরায় তুলে ধরেছিলো সেগুলোর মধ্যে এই হাওয়া একটি। মেজবাউর রহমান সুমন রচিত ও পরিচালিত এই রহস্য-নাটক ঘরানার সিনেমাটির প্রযোজনায় ছিলো সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
ছবিতে আকর্ষণীয় অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং উদীয়মান তারকা নাজিফা তুশি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, এবং রিজভী রিজু।
মাঝ সাগরে মাছ ধরার সময় এক দল জেলে তাদের মাছ ধরার জালে আবিষ্কার করে সুন্দর ও রহস্যময় এক তরুণীকে। আর এরপর থেকেই ঘটতে শুরু করে অদ্ভূত সব ঘটনা।
এমন রোমাঞ্চকর পটভূমির সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালের ২৯ জুলাই। ছবিটি বাংলাদেশের অস্কার কমিটি ৯৫-তম অস্কারের 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগের জন্য নির্বাচন করেছিলো। এছাড়াও এটি স্থান পেয়েছিলো ৮০-তম গোল্ডেন গ্লোব প্রতিযোগিতার শর্টলিস্টে।
প্রিয়া আমার প্রিয়া (১৫ কোটি টাকা)
বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিটির মাধ্যমেই শুরু হয় শাকিব খানের আকাশ-সম তারকা-খ্যাতি অর্জন। ২০০৮ সালের ১৩ জুন মুক্তি পাওয়া এই রোমান্টিক অ্যাকশন ছবিটিতে তার নায়িকা ছিলেন সাহারা। ছবিটির গল্প ও চিত্রনাট্য ছিলো পুরী জগন্নাদের আর সংলাপ লিখেছিলেন শচীন নাগ।
আশা প্রোডাকশনের ব্যানারে বানানো ছবিটি মুক্তির বছর বেশ কয়েকটি রেকর্ড গড়ে। মুভিটি ২০০৮ সালের ঢালিউড বক্স অফিসে শীর্ষস্থান দখল করে নেয়। এর মাধ্যমে এটি বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ উপার্জনকৃত মুভিগুলোর তালিকায় অন্তর্ভূক্ত হয়। এমনকি ২০১৯-এর আগ পর্যন্ত এটিই ছিলো শাকিব খানের অভিনয় জীবনের সর্বোচ্চ আয়কৃত ছবি।
শাকিব খান এই কাজের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার, চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার, এবং ইউরো-সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার জিতেছিলেন।
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
৯৪৫ দিন আগে
কোক স্টুডিও বাংলা কনসার্টে মঞ্চ মাতাবেন যারা
আগামী ১০ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম মাতাবে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট। এবার ভক্তরা উপভোগ করবেন এক্সক্লুসিভ কোক স্টুডিও বাংলার অভিজ্ঞতা, যা আগে কখনো দেখা যায়নি। মূল আয়োজনের আগে বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো। এই সময়ে ভেন্যুতে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।
দর্শকদের কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে লাইনআপে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা);
সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, সোহানা (ডটার অব কোস্টাল), মুকুল মজুমদার ঈশান;
প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, তাসফিয়া ফাতিমা (তাশফি), সূচনা শেলী, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।
আরও পড়ুন: ঢাকায় আসবেন জিৎ
উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), অনুরাধা মণ্ডল, শাওন গানওয়ালা এবং মোক্তাদির দেওয়ান শান্ত। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকছে হাতিরপুল সেশনস ও লালন ব্যান্ড।
আরও পড়ুন: বারবার একটা কথাই বুকে গিয়ে বিঁধছে: বান্নাহ
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবীর রাজবীন গণমাধ্যমে বলেন, ‘সারা বাংলাদেশে কোক স্টুডিও বাংলা খুবই জনপ্রিয় এবং ভক্তরাও আরেকটা কনসার্ট আয়োজনের জন্য অনুরোধ করে আসছিলেন। কোক স্টুডিও বাংলা’র ম্যাজিক দিয়ে দর্শক-শ্রোতাদের মাতাতে প্ল্যাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পীর একটি দল নিয়ে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট ভক্তদের জীবনে অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।’
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করার পর প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা।
আরও পড়ুন: চঞ্চল ও জয়া ছাড়াও যারা পাচ্ছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
৯৪৬ দিন আগে
‘বিউটি সার্কাস’ টিমের প্রতি কৃতজ্ঞ: জয়া আহসান
পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন জয়া আহসান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশ করা প্রজ্ঞাপনে জানা যায় ‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য এবারের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারটি যৌথভাবে পাচ্ছে জয়া আহসান এবং ‘শিমু’ সিনেমার জন্য পাচ্ছেন রিকিতা নন্দিনী শিমু।
এই ঘোষণার পর থেকে অভিনন্দন ও ভক্তদের ভালোবাসা পাচ্ছেন জয়া আহসান।
তিনি গণমাধ্যমে এ নিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কার অবশ্যই ভীষণ আনন্দের খবর। ভালো একটি কাজের প্রাপ্তি। খবরটি প্রকাশের পর অনেকের শুভেচ্ছা পাচ্ছি। ‘বিউটি সার্কাস’ টিমের প্রতি কৃতজ্ঞ। সবার পরিশ্রমের কারণেই আমার এই অর্জন।”
উল্লেখ্য, বাংলাদেশের পাশাপাশি কলকাতায় জয়া আহসানের ব্যাপক জনপ্রিয়তা। সম্প্রতি ওপার বাংলায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দশম অবতার’। সিনেমাটির প্রচারের জন্য জয়া সেখানেই এখন ব্যস্ত রয়েছেন।
২০২২ সালের ২৭ ক্যাটাগরিতে ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। জয়া আহসানের সঙ্গে যৌথভাবে ‘শিমু’ সিনেমার জন্য পুরস্কার জিতেছে রিকিতা নন্দিনী শিমু।
৯৪৬ দিন আগে
চঞ্চল ও জয়া ছাড়াও যারা পাচ্ছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ঘোষণা করা হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ বিজয়ীদের তালিকা।
এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ‘হাওয়া’ সিনেমার জন্য পাচ্ছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার উঠবে দুজনের হাতে। তারা হলেন ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। চলচ্চিত্র শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।
শ্রেষ্ঠ চলচ্চিত্র তালিকায় রয়েছে যৌথভাবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। শ্রেষ্ঠ পরিচালক ‘শিমু’ সিনেমার পরিচালক সৈয়দা রুবাইয়াত হোসেন। আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা (রওশন আরা রোজিনা)।
আরও পড়ুন: মিশুক মুনীর স্মারক পুরস্কার পেলেন সাংবাদিক শাকিল হাসান ও নির্মাতা মাসুদুর রহমান
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এর তালিকা এক নজরে দেখে নেওয়া যাক-
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ঘরে ফেরা
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়
শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র: মোহাম্মদ নাসির উদ্দিন খান (পরাণ’)
শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র: আফসানা করিম ওরফে আফসানা মিমি (‘পাপ পূণ্য’)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে: সুভাশিষ ভৌমিক (‘দেশান্তর’)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে: মো. সাইফুল ইমাম ওরফে দিপু ইমাম ( অপারেশন সুন্দরবন)
শ্ৰেষ্ঠ শিশু শিল্পী: বৃষ্টি আক্তার (চলচ্চিত্র- ‘রোহিঙ্গা’) ও মুনতাহা এমিলিয়া (‘বীরত্ব’)
শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: মোছাঃ ফারজিনা আক্তার (‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: মাহমুদুল ইসলাম খান ওরফে রিপন খান (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ গায়ক: শুভাশীষ মজুমদার বাপ্পা ওরফে বাপ্পা মজুমদার (‘অপারেশন সুন্দরবন’) ও চন্দন সিনহা (‘হৃদিতা’)
শ্রেষ্ঠ গায়িকা: আতিয়া আক্তার আনিসা (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ গীতিকার: রবিউল ইসলাম জীবন (‘পরাণ’)
শ্রেষ্ঠ সুরকার: শওকত আলী ইমন (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ কাহিনীকার: ফরিদুর রেজা সাগর (‘দামাল’) ও খোরশেদ আলম খসরু (‘গলুই’)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মুহাম্মদ আব্দুল কাইউম ( ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: এস এ হক অলিক (‘গলুই’)
শ্ৰেষ্ঠ সম্পাদক: সুজন মাহমুদ (‘শিমু)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: হিমাদ্রি বড়ুয়া (‘রোহিঙ্গা’)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু (‘রোহিঙ্গা’)
শ্ৰেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (‘হাওয়া’)
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: তানসিনা শাওন (‘শিমু)
শ্রেষ্ঠ মেক-আপম্যান: মো. খোকন মোল্লা (‘অপারেশন সুন্দরবন’)।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৩৫ জনের হাতে তুলে দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১
অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৯ পেলেন সাংবাদিক-লেখক শাহনাজ মুন্নী
৯৪৭ দিন আগে