বিনোদন
নরওয়েতে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের সুমি
নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অভ অ্যাডগার- এর আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি।
গানে গানে দেশের প্রতিনিধিত্ব করতে নিয়মিতই বিশ্বমঞ্চে উপস্থিত হচ্ছেন তিনি। তবে এবারের যাওয়াটা কিছুটা অন্যরকম।
আরও পড়ুন: আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
এবার নরওয়ের একটি ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্স- এ আমন্ত্রিত হয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট-এর গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি।
জানা যায়, তিনি ছাড়াও এ কনফারেন্স এ যোগ দিতে উপস্থিত হবেন বিশ্বের নানা প্রান্তের মিউজিক এক্সপার্টরা।
দশ দিনব্যাপী এ আয়োজনে তিনটি সেশনে তাঁর প্রেজেন্টেশন দেবেন, বক্তব্য রাখবেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন সুমি।
সংগীত সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি একজন নারী হিসেবে তার সংগীতযাত্রার অভিজ্ঞতা নিয়েও কথা বলবেন তিনি।
সুমি গণমাধ্যমে বলেন, ‘বাংলা গানের সাথে নিজেদের ব্যান্ড নিয়ে গত ২১ বছর ধরে দেশ; ও গত ১১ বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত কাজ করার পর পৃথিবীর মানুষ যে এখন বাংলাদেশের গানের বিস্তৃত কথা আমাদের কাছে এত ডিটেইলে শুনতে চায় বা আমার জানানোর সৌভাগ্য হচ্ছে এটি এক ধরনের বড় সুযোগ এবং পরিবর্তন বলে আমার মনে হয়। পৃথিবী আমাদের ভাবনার চেয়ে অনেক বড় এবং সেখানে আমাদের সকলের জায়গা থেকে বিস্তৃত কাজের সুযোগ রয়েছে।’
সুমি আরও বলেন, ‘সেই সুযোগের সদ্ব্যবহারে নিজের দেশের হয়ে বিশ্বমঞ্চে কথা বলাটা শান্তির, সম্মানের ও গর্বের।’
সব ঠিক থাকলে ৩০ অক্টেবর থেকে শুরু হওয়া এ যাত্রায় ডেনমার্ক হয়ে নরওয়ের কনফারেন্স শেষে জলবায়ু ইস্যুতে ফিনল্যান্ডে কয়েকটি মিটিং এ অংশগ্রহণ করবেন সুমি।
১৬ নভেম্বর দেশে ফিরে যোগ দেবেন নতুন কনসার্টে। যাওয়ার আগে ২৫ অক্টোবর রাজশাহীতে এবং ২৬ অক্টোবর আর্মি স্টেডিয়ামে চিরকুট নিয়ে দুটি কনসার্ট করে যাবেন তিনি।
আরও পড়ুন: বগুড়ায় সপ্তাহব্যাপী বিনামূল্যে বঙ্গন্ধুর বায়োপিকের প্রদর্শনী
শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
৯৫৫ দিন আগে
বগুড়ায় সপ্তাহব্যাপী বিনামূল্যে বঙ্গন্ধুর বায়োপিকের প্রদর্শনী
বগুড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব; একটি জাতির রূপকার’ সপ্তাহব্যাপী বিনামূল্যে প্রদর্শন শুরু হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এই উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন: কলকাতার পরিচালকের সিনেমায় হিরো আলম
শুক্রবার (২০ অক্টোবর) বগুড়ার মধুবন সিনেমা হলে উদ্বোধনী বেলা ৩টার শো থেকে চলচ্চিত্রটির বিনামূল্যে প্রদর্শনী শুরু হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ্ এইচ এম খায়রুজ্জামান লিটন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।
এই আয়োজনে উপস্থিত ছিলেন- বগুড়ার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সব শ্রেণিপেশার মানুষ।
প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটন গণমাধ্যমে বলেন, ‘কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামলের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়। আমি আশা করব, এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কাছে দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা, বিসর্জনের কথা পৌঁছে যাবে।’
মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা, তার প্রতি জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকেই এমন উদ্যোগ নিয়েছি আমি। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা যত মানুষের কাছে পৌঁছাবে ততই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলাদেশ।’
শনিবার (২১ অক্টোবর) থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে ২৬ অক্টোবর পর্যন্ত।
ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন।
আরও পড়ুন: শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
৯৫৭ দিন আগে
শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
শাহরুখ খান, ৯০-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত বলিউড সিনেমার আকাশে সবচেয়ে আলোকিত তারকার নাম। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে এই ৬০-এর কোঠায়ও ব্র্যান্ড এসআরকে অভিনীত চলচ্চিত্রগুলো স্থান পাচ্ছে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার তালিকায়। অন্যদিকে প্রভাস ২১ শতকের দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী তারকা। তামিলনাড়ুতে জন্মগ্রহণকারী তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির এই তারকা বর্তমানে গোটা ভারতবর্ষের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের একজন। আসছে বড় দিনে ভারতীয় সিনেমার এই দুই অধিপতি মুখোমুখি হতে যাচ্ছে; অবশ্যই তাদের অভিনয়ের যুদ্ধে। একদিকে শারুখের বহুল প্রত্যাশিত ‘ডানকি’, অন্যদিকে সিজফায়ার শিরোনামে প্রভাসের ‘সালার’-এর প্রথম পার্ট।
স্বভাবতই হৈচৈ শুরু হয়ে গেছে মিডিয়াসহ শাহরুখ-প্রভাসের সারা দুনিয়াজোড়া ভক্তদের মধ্যে। কে কার থেকে কতটা এগিয়ে থাকবে- এমন জল্পনা-কল্পনার খোরাক যোগানো ছবি দু’টির বিস্তারিত নিয়েই আজকের নিবন্ধ। চলুন, জেনে নেওয়া যাক ‘ডানকি’ ও ‘সালার’ চলচ্চিত্রের বিস্তারিত।
আরও পড়ুন: ৪৮তম টরন্টো উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত
শাহরুখ খানের ‘ডানকি’
কেমন গল্প থাকছে ‘ডানকি’ সিনেমায়
চলচ্চিত্রটির শিরোনামটি এসেছে মুলত ডানকি ফ্লাইট থেকে। সাধারণত এক দেশে থেকে একাধিক অবৈধ ট্রাঞ্জিটের মাধ্যমে অন্য দেশে প্রবেশের পদ্ধতি বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে ডানকি ফ্লাইট বা ডানকি রুট। এই পথে প্রতি বছর হাজার হাজার তরুণ কানাডা এবং যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোতে প্রবেশ করে।
এমনি এক ভারতীয় তরুণের জীবন কাহিনী ফুটে উঠবে এই সিনেমায়। মজার মজার সব ঘটনার মধ্য দিয়ে আবর্তিত হবে নানান জটিলতায় ভরা এই অবৈধ যাত্রা। পরিশেষে সে কি নিজের গন্তব্যে পৌঁছতে পারবে, না কি ফিরে আসবে নিজের দেশে- তারই জবাব মিলবে এই রম্য উপস্থাপনায়।
‘ডানকি’ নির্মাণের নেপথ্যের কলাকুশলীরা
২০২০ সালের শেষের দিকে গুজব উঠে যে, বলিউড বাদশাকে নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছেন প্রথিতযশা চলচ্চিত্রকার রাজকুমার হিরানি। ২০২১ সালের আগস্ট নাগাদ সম্পন্ন হয়ে গিয়েছিল ছবির চিত্রনাট্য। অতঃপর পরের বছর ১৯ এপ্রিলে আনুষ্ঠানিক ঘোষণার পর বিষয়টি আর গুজব থাকে না।
পরিচালক হিরানিসহ গল্পের স্ক্রিপ্ট লেখনে অংশ নিয়েছেন অভিজাত জোশী এবং কণিকা ধিলোন। দৃশ্য ধারণের জন্য সিনেমাটোগ্রাফার অমিত রায়কে প্রথমে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু পরে তার জায়গায় চূড়ান্ত ভাবে স্থলাভিষিক্ত হন সিকে মুরলীধরন। আর এর মাধ্যমে তিনি লাগে রাহো মুন্না ভাই (২০০৬), থ্রি ইডিয়েট্স (২০০৯) এবং পিকে (২০১৪) এর পর হিরানির সঙ্গে চতুর্থবারের মতো একসঙ্গে হলেন।
২০২১ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় মূল ফটোগ্রাফি। ২০২২ সালের জুলাই মাসে বুদাপেস্ট এবং লন্ডনে চিত্রগ্রহণ হয় টানা এক মাস। অক্টোবরে মুম্বাইতে শাহরুখ খানের একটি দুর্ধর্ষ বাইকের সিকোয়েন্স শুটিং হয়। নভেম্বরে সৌদি আরবের জেদ্দা ও নিওমে শ্যুটিং চলে টানা ১২ দিন। ২০২৩-এর জানুয়ারী মাসে মুম্বাইতে পানির নীচের দূর্দান্ত একটি শটে অংশ নেন এরআরকে।
সিনেমার সঙ্গীত আয়োজন করেছেন স্বনামধন্য সঙ্গীত কম্পোজার প্রীতম চক্রবর্তি।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং জিও স্টুডিও নির্মিত ছবিটির প্রযোজনায় ছিলেন স্বয়ং হিরানি, জ্যোতি দেশপান্ডে ও শাহরুখ-সহধর্মিনীয় গৌরী খান।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
ডানকি ইতোমধ্যে আন্তর্জাতিক নন-থিয়েট্রিকাল ডিস্ট্রিবিউশন স্বত্ব বাবদ আয় করেছে ২৩০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৩০৪ কোটি ৫৫ লাখ টাকারও বেশি)। দেশের ভেতরে নন-থিয়েট্রিকাল প্রচার স্বত্ব থেকে এসেছে ১৫৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ২০৫ কোটি ২৪ লাখ টাকারও বেশি)। এই স্বত্বটি নিয়েছিল জিয়োসিনেমা।
শাহরুখের ‘ডানকি’তে আর কারা থাকছেন
ছবির কাস্টিং ডিরেক্টর ছিলেন মুকেশ ছাবরা। ‘ডানকি’-এর মাধ্যমে প্রথমবারের মত শাহরুখের নায়িকা হিসেবে দেখা যাবে তাপসী পান্নুকে। ২০২২ সালের অক্টোবরে কাস্টিং-এ যোগদান করেন বোমান ইরানি, দিয়া মির্জা, সতীশ শাহ, এবং ভিকি কৌশাল। অন্যান্যদের মধ্যে আরও দেখা যাবে ধর্মেন্দ্র ও পরীক্ষিত সাহনিকে।
প্রভাসের ‘সালার পার্ট-১ সিজফায়ার’
‘সালার’ সিনেমার কাহিনী
মৃত বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষাকে রীতিমত মিশন হিসেবে নিয়ে অভিযানে নেমে পড়ে একজন গ্যাং লিডার। রূদ্ধঃশ্বাস এই অভিযানে ভয়াবহ সব অপরাধী চক্রের সঙ্গে মরণপণ লড়াইয়ের পটভূমি নিয়ে অগ্রসর হবে ‘সালার’-এর গল্প।
‘সালার’ চলচ্চিত্রের নির্মাণ ও বাজেট
২০২০-এর ২ ডিসেম্বর শিরোনাম প্রকাশের মাধ্যমে উন্মোচিত হয় সিনেমাটির নির্মাণ পরিকল্পনা। মুল কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় হায়দ্রাবাদে ২০২১-এর ১৬ জানুয়ারী। তারও কিছু দিন পর ২৯ জানুয়ারী তেলেঙ্গানার গোদাবরীখানি শহরের কাছে কয়লা খনিতে শুরু হয় শ্যুটিং।
২০২২ সালের মার্চ নাগাদ শ্যুটিং-এর মাত্র ৩০ শতাংশ শেষ হয়েছিল। একই বছর প্রভাসের রাধে শ্যাম এবং নীলের কেজিএফ চ্যাপ্টার ২ মুক্তির কারণে চিত্রগ্রহণ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। এরই মধ্যে মার্চে স্পেনে ছুটি কাটাতে যেয়ে প্রভাস হাঁটুতে ব্যাথা পান, যার কারণে শ্যুটিং আরও বিলম্বিত হয়েছিল। সব মিলিয়ে জুন মাসে আবার নতুন উদ্যমে শুরু হয় শ্যুটিং।
আরও পড়ুন: ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর পর্দা উঠছে
৯৬০ দিন আগে
আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
কিংবদন্তি রক সুপারস্টার, গায়ক, গিটারিস্ট, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৫ম মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)।
বাংলাদেশের অন্যতম রক স্টার আইয়ুব বাচ্চু পাঁচ বছর আগে ৫৬ বছর বয়সে রাজধানীর মগবাজারে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড 'লাভ রানস ব্লাইন্ড' এর কিংবদন্তি ফ্রন্টম্যান, এলআরবি নামে পরিচিত, এই দিনে তার পরিবার, অনুসারী, বন্ধুবান্ধব, ভক্ত এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় তাকে স্মরণ ও সম্মান প্রদর্শন করছে।
আরও পড়ুন: রূপালি গিটারের জাদুকর কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইয়ুব বাচ্চু ও এলআরবি ফ্যান ক্লাব সারাদেশে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।
আইয়ুব বাচ্চু ফ্যান ক্লাব চট্টগ্রামের স্টেশন রোড এলাকার চৈতন্য গলিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
ইশহাক চৌধুরী ও নুরজাহান বেগমের ছেলে আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের খরনা ইউনিয়নের পটিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে তার শহরে এলআরবি নামে একটি ব্যান্ড গঠন করেন।
এর আগে বাচ্চু তার শৈশবের বন্ধু ও প্রখ্যাত বাংলাদেশি গায়ক কুমার বিশ্বজিতের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত ‘গোল্ডেন বয়েজ’ ব্যান্ডে (পরে নামকরণ করা হয় ‘আগলি বয়েজ’) সংগীতশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
ফিলিংস ও সোলসসহ বাংলাদেশের অন্যান্য সুপরিচিত ব্যান্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফিলিংসে তার সময়কালে তিনি বাংলাদেশের আরেক সমসাময়িক রক আইকন জেমসের সঙ্গেও পারফর্ম করেন।
আরও পড়ুন: আজ শুধু ফেসবুকের স্মৃতিতেই আইয়ুব বাচ্চু
বাচ্চু এলআরবি'র ফ্রন্টম্যান হওয়ায় ব্যান্ডটি দেশে ও বিদেশে হাজার হাজার কনসার্ট (৫০০+ ওপেন-এয়ার এবং ২০০০+ ইনডোর) পরিবেশন করেছে। তারা যুক্তরাষ্ট্রে তাদের প্রথম আন্তর্জাতিক সফরে গিয়েছিলেন এবং সাতটি রাজ্যে পারফর্ম করেছিলেন।
আইয়ুব বাচ্চু তার জীবদ্দশায় মোট ১৬টি একক অ্যালবাম, 'এবি কিচেন' নামে একটি পূর্ণাঙ্গ স্টুডিও থেকে প্রযোজনা প্রতিষ্ঠান, 'আম্মাজান', 'সাগরিকা', 'অনন্ত প্রেম', 'আমি তো প্রেমে পড়িনি'সহ অসংখ্য সুপারহিট প্লেব্যাক তৈরি করেছেন এবং আরও অনেক বাংলাদেশি বাণিজ্যিক চলচ্চিত্রে গান করেছেন।
'রূপালি গিটার', 'চলো বদলে জয়', 'এখন অনেক রাত', 'কষ্ট', 'সেই তুমি কেনো এত অচেনা হলে', 'ফেরারি এই মনটা আমার', 'একদিন ঘুম ভাঙ্গা শহরে', 'হাসতে দেখো গাইতে দেখো'- এই গানগুলো এলআরবি'র সঙ্গে তার অন্যতম আইকনিক গান।
আরও পড়ুন: রক আইকন আইয়ুব বাচ্চু স্মরণে দোয়া মাহফিল
৯৬১ দিন আগে
কলকাতার পরিচালকের সিনেমায় হিরো আলম
এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন হিরো আলম। এবার দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলার পরিচালকের সিনেমায় দেখা যাবে তাকে।
সোমবার (১৬ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হয় 'মিয়া ভাই' শিরোনামে সিনেমাটির মহরত।
জানা যায়, সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন কলকাতার নির্মাতা জামাল উদ্দিন। মহরত অনুষ্ঠানে এই নির্মাতা জানান, কলকাতায় তার জনপ্রিয়তার কারণে তাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন তিনি।
‘মিয়া ভাই’ সিনেমায় বাংলাদেশ থেকে থাকছেন রিয়ামনি। এছাড়াও থাকবেন কলকাতার বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি মামলা
হিরো আলম বলেন, ‘কলকাতায় আমার জনপ্রিয়তা আছে বলেই তারা আমাকে সিনেমায় নিচ্ছে। বাংলাদেশের অনেক নির্মাতারই হয়তো হিরো আলমের দিকে নজর পড়েনি। তাদের হয়তো মনে হয়নি যে হিরো আলমকে দিয়ে ভালো কাজ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘বাইরে থেকে যেহেতু মনে করেছে আমাকে নিয়ে ভালো কিছু করা সম্ভব, সেটা অবশ্যই আমার জন্য গর্বের।’
উল্লেখ্য, ২০১৭ সালে হিরো আলম অভিনীত প্রথম ছবি ‘মার ছক্কা’ মুক্তি পায়। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেন মঈন বিশ্বাস।
আরও পড়ুন: হিরো আলমকে হত্যার হুমকি: সিলেট থেকে যুবক গ্রেপ্তার
আপনাদের নেত্রী অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন, আমি সপ্তম শ্রেণি পর্যন্ত: হিরো আলম
৯৬১ দিন আগে
‘নায়িকাদের কেন সংসার টেকে না’- ব্যাখ্যা দিলেন ফারিয়া
লাক্স তারকা ফারিয়া শাহরিন অনেকদিন ধরেই আলোচনায় নেই। এবার ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি বিরতির ইতি টানলেন।
যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘অন্তরা’ খ্যাত এই অভিনেত্রী ব্যাখ্যা দেন, শোবিজ তারকাদের কেন সংসার টেকে না।
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
ফারিয়া তার পোস্টে লেখেন, ‘আজ সারাদিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারো দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ। স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’
এই অভিনেত্রী আরও বলেন, ‘ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছিঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বউয়ের মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাঝতেছে, টয়লেট করতেছে, পেত্নীর মতো দুই পা ঝুলিয়ে মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে।’
মেকআপ ছাড়া খুব কম নায়িকাই সুন্দরী তা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে ন্যাচারালি সুন্দর। আর হলেও রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।’
উল্লেখ্য, কয়েক বছর আগে চিত্রনায়িকা পরীমনি ও ফারিয়া শাহরিন একসঙ্গে আলোচনায় আসেন তাদের সাবেক প্রেমিককে নিয়ে। যা নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই বেশ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আরও পড়ুন: লন্ডনে গানে গানে মাতালো 'সোলস'
ক্যানবেরা মাতালো সোলস
৯৬২ দিন আগে
সেলিব্রেটি ক্রিকেট লিগ: তবুও ‘শো মাস্ট গো অন’
গতমাসে ঘোষণা এলো এবারের বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিয়ে আয়োজিত হচ্ছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। শোবিজ তারকাদের অংশগ্রহণে এই আয়োজন নিয়ে আলোচনার কোনো কমতি ছিল না।
লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে ব্যাট-বল হাতে মাঠে ক্রিকেট খেলতে দেখা যাবে; এটিই যেন দর্শক আগ্রহের অন্যতম কারণ।
আরও পড়ুন: লেডি সিংহাম হয়ে সামনে এলেন দীপিকা
আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মেহজাবিন, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সঙ্গীতশিল্পী শহীদসহ আরও অনেক তারকা মুখকে দেখা গিয়েছিল সেলিব্রেটি ক্রিকেট লিগে।
তবে এসব বড় তারকাদের যে সংখ্যা, তাতে ১৬ জন করে ৮টি দল হওয়াটা হয়তো মুশকিল ছিল।
বলছি কারণ, তারকাদের নিয়ে এই আয়োজনে এমন অনেককে খেলতে দেখা গেছে, যাদের পরিচয়ের সঙ্গে তারকাখ্যাতি নেই।
এমনটা যে খেলা চলাকালীন কেউ অভিযোগ এনেছে এমনটা নয়।
২৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন দীপঙ্কর দীপন ও মোস্তফা কামাল রাজের দুই দলের মধ্যে শুরু হয় গণ্ডগোল।
আর সেই ঘটনার পরই অনেক তারকা গণমাধ্যমে জানিয়েছিলেন, এই আয়োজনে বহিরাগতদের অনেকেই ছিলেন।
এত আলোচনার পরে ধারণা করা হয়েছিল, আর বসবে না এই আসর। কিন্তু খেলা তো নিয়মের মোড়কে বাঁধা। অনাকাঙ্খীত সেই ঘটনার পর একটি সংবাদ সম্মেলন করে সকল অপ্রীতিকর ঘটনার মীমাংসা করা হয়।
অবশেষে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৭ অক্টোবর)।
আয়োজক কমিটি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩ শুরু হবে আগামীকাল (১৭ অক্টোবর)। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা। আগামীকাল রাতেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন: পুনর্মিলনে: প্রতিটি চরিত্র গল্পের প্রাণ
অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
৯৬২ দিন আগে
নতুন লুকে ফিরলেন ওমর সানি
অনেকদিন ধরে পর্দায় উপস্থিতি নেই নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির। তবুও আলোচনার বাইরে থাকেননি তিনি। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা বেশ আলোচনা তৈরি করছে। কিন্তু এসব কিছু ছাপিয়ে নতুন খবর হচ্ছে আবারও বড়পর্দায় দেখা যাবে এই তারকাকে।
মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় অভিনয় চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানি। আর এতে নতুন এক লুকে দেখা যাবে তাকে।
ছবিটিতে যুক্ত হয়ে ওমর সানী বলেন, ‘সবাই দোয়া করবেন। কারণ প্রায় দুই থেকে তিন বছর পর নতুন সিনেমায় কাজ করব। তাই আনন্দ হচ্ছে। আশা করি ভালো কিছু হবে।’
আরও পড়ুন: আর পারছি না রাষ্ট্র: ওমর সানি
সিনেমায় ওমর সানির ভিন্ন লুক প্রসঙ্গে গণমাধ্যমে পরিচালক ইকবাল বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি সিনেমায় নতুন কিছু রাখতে। সেটি অবশ্যই দর্শকের আগ্রহ তৈরি করবে এমন কিছুই রাখি। আর অনেকদিন পর ওমর সানি বড়পর্দায় ফিরছেন, তাই তাকে এমনভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছি যেটি দর্শক মনে রাখবে।’
ওমর সানি প্রসঙ্গে ইকবাল আরও বলেন, ‘সানি আমার দীর্ঘদিনের বন্ধু। এর চেয়ে তিনি আমার কাছে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। তাই তার এই কামব্যাকে চমক রাখতে চেয়েছি।’
‘ডেডবডি’ সিনেমায় আরও অভিনয় করছেন শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও মিষ্টি জাহান প্রমুখ।
জানা গেছে, ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
আরও পড়ুন: ওমর সানির অভিযোগ নিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে: ইলিয়াস কাঞ্চন
৯৬২ দিন আগে
এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল: তিশা
‘অটোবায়োগ্রাফি’ নিয়ে বেশ কয়েকদিন দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে সেখানে। এদিকে দেশেও তার অভিনীত ‘মুজিব: একটি দেশের রূপকার’ প্রশংসা কুড়াচ্ছে।
রবিবার (১৫ অক্টোবর) দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরেছেন তিশা। আর ফিরেই ‘মুজিব: একটি দেশের রূপকার’ নিয়ে সবার ভালোবাসায় মুগ্ধ এই তারকা।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি শেয়ার করেন তিনি।
তিশার তার পোস্টে লেখেন, ‘মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতোটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য!’
সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে তিশা আরও লেখেন, ‘শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ! লাভ ইউ অল!’
তিশার পোস্টে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার আরিফিন শুভর সঙ্গে একটি ছবি দেখা যায়।
উল্লেখ্য, ‘মুজিব: একটি দেশের রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
আরও পড়ুন: লেডি সিংহাম হয়ে সামনে এলেন দীপিকা
‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
৯৬৩ দিন আগে
লেডি সিংহাম হয়ে সামনে এলেন দীপিকা
বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে এখন পর্যন্ত অনেক চরিত্রে দেখা গেলেও অ্যাকশন হিরোইন জায়াগাটা খালি পড়েছিল। সেটিও পূরণ হতে যাচ্ছে।
এরইমধ্যে সবার জানা পরিচালক রোহিত শেঠি নির্মাণ করতে যাচ্ছেন ব্লকবাস্টার হিট ফ্যাঞ্চাজির 'সিংহাম' এর পরবর্তী কিস্তি। যেখানে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
কিন্তু 'সিংহাম' লুকে দীপিকাকে কেমন লাগবে সেটা দেখার অপেক্ষা ছিল দর্শকের। অবশেষে সেটিও পূরণ হলো।
আরও পড়ুন: জন্মদিনে বিশ্বমঞ্চে দীপিকা পাড়ুকোনের কৃতিত্বের মুহূর্তগুলো ফিরে দেখা
রবিবার (১৫ অক্টোবর) সকালে অজয় দেবগন তার ভেরিফাইড ফেসবুক পেজে দীপিকার দু’টি ছবি প্রকাশ করে লেডি সিংহামের লুক সামনে এনেছেন।
পোস্টের ছবিতে পুলিশের পোশাকে বন্দুক হাতে দীপিকাকে দেখে প্রথম ঝলকে চেনার উপায় নেই। দর্শকদের এমনই প্রতিক্রিয়া।
প্রসঙ্গত, এই সিনেমায় এক অংশে থাকবেন রণবীর সিংও।
আরও পড়ুন: মাদক কেলেঙ্কারি: দীপিকা পাডুকোনকে জিজ্ঞাসাবাদ শুরু
৯৬৩ দিন আগে