পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে সরকার।
রবিবার (২৪ মে) সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে।
মুক্তির নির্দেশ পাওয়া বন্দিরা হলেন— ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদি আব্দুল মালেক।