চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ঝাও লেজি বলেন, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস এবং বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশ সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।
তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব’কে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে।