দোকানপাট
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আগামীকাল ১২ জুন (শুক্রবার) থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জুন থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।
নতুন এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান জরুরি সেবার অন্তর্ভুক্ত থাকায় এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সব বিলবোর্ডের বাতি রাত ৯টার মধ্যে আবশ্যিকভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
৪ দিন আগে
ঈদ উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান খোলা
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ০১ জুলাই থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপনিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করেছে।
বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকা সিটি করপোরেশন উত্তর/দক্ষিণ, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপনিবিতান রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ বৈঠকে গত ২০ জুন থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চান। তাদের অনুরোধ বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন।
উল্লেখ্য ১০ জুলাই এর পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে প্রতিপালন করা হবে।
আরও পড়ুন: রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধ রাখার নির্দেশ
১৪৫৪ দিন আগে
সুনামগঞ্জে ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা
সুনামগঞ্জে ঈদ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
২২২২ দিন আগে
দোকানপাট সকাল ১০টা-বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে: মন্ত্রণালয়
করোনাভাইরাসের এ সংকটের সময়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে থেকে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
২২৩২ দিন আগে
মানিকগঞ্জে মাঠে নেমেছে সেনাবাহিনী, বন্ধ দোকানপাট
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসনকে সহায়তার জন্য মানিকগঞ্জে মাঠে নেমেছে সেনাবাহিনী।
২২৭৪ দিন আগে