স্থানীয় প্রশাসন
প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া যাচ্ছে স্থানীয় প্রশাসনের কাছে: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে সরকার একটি নতুন বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করেছে। তিনি বলেছেন, অতীতে শিক্ষক বদলি একটি বড় ধরনের সিন্ডিকেট ও দুর্নীতির ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, যা শিক্ষার গুণগত মান উন্নয়নের পথে অন্যতম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল।
রবিবার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে জিপিই এবং ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দা বাংলাদেশ এডুকেশন সেক্টর এনালাইসিস (ইএসএ) ২০২৬’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষক বদলি প্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন নীতিমালার আওতায় উপজেলা, জেলা, বিভাগীয় এবং সিটি করপোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হচ্ছে, যারা নির্দিষ্ট সময় অন্তর বসে বদলির আবেদনসমূহ পর্যালোচনা করবে।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ৪ সদস্যের কমিটি উপজেলা পর্যায়ের আবেদন যাচাই-বাছাই করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একইভাবে জেলা, বিভাগীয় এবং সিটি করপোরেশন পর্যায়ে ৫/৬ সদস্যের কমিটি থাকবে যারা সংশ্লিষ্ট বদলি আবেদন যাচাই-বাছাই করে বদলি আদেশ জারি করবে। সিটি করপোরেশন, বিভাগীয়, জেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটিতে যথাক্রমে অতিরিক্ত মহাপরিচালক (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সভাপতি থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাধ্যমিক, উচ্চশিক্ষা, মাদরাসা, কারিগরি শিক্ষা নিয়ে সরকারের বিস্তারিত কার্যক্রম তোলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫ দিন আগে
অবৈধভাবে বালু উত্তোলনকালে জাফলংয়ে ৬১টি নৌকা জব্দ, গ্রেপ্তার ৩
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর বিভিন্ন স্থানে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে এসময় ৬১টি নৌকা জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ৩ বালু উত্তোলনকারীর কারাদণ্ড
গ্রেপ্তাররা হলেন- কোম্পানিগঞ্জের কলাবাড়ি লংপুরবস্তির মিন্নাত আলী (২৮), একই উপজেলার মধ্য রাজনগর গ্রামের আব্দুল মুতলিব (২৫) এবং সুনামগঞ্জের রামানিপুর গ্রামের সুকেশ বিশ্বাস (৪২)।
ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬১টা বালুবাহী নৌকা জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। যেকোনো মূল্যে সব ধরনের অবৈধ তৎপরতা বন্ধে প্রশাসন জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করে আসছে।’
অভিযানকালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুলসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
এ ঘটনায় গোয়াইনঘাট থানার তহশিলদার শফিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় জরিমানা
বেলকুচিতে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড
৬৮৯ দিন আগে
রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত
রাজশাহী জেলায় রবিবার প্রথমবারের মতো করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্তের পর তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
২২৫৯ দিন আগে
করোনাভাইরাস: স্থানীয় প্রশাসনের সহায়তায় ২,৫০০ সেনাসদস্য
কোভিড-১৯ সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং সন্দেহভাজনদের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য বৃহস্পতিবার ৬১ জেলায় সেনাবাহিনীর আড়াই হাজারের অধিক সদস্য স্থানীয় প্রশাসনকে বিভিন্ন কার্যক্রমে সহায়তা করেছেন।
২২৭৬ দিন আগে