এসএসসির ফল
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারণের অবগতির জন্য এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল পাওয়ার নিয়মাবলি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এর আগে গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও প্রকাশ-সংক্রান্ত প্রস্তুতি সময়মতো শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র এবং ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছিল।
২০ দিন আগে
যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফল
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ বৃহস্পতিবার। অতীতের মতো ফল প্রকাশ উপলক্ষে এ বছর থাকছে না বিশেষ কোনো আনুষ্ঠানিকতা। অনাড়ম্বরভাবেই এবারের এসএসসির ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ হবে।
ঢাকা শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সময় থেকেই অনলাইন ও এসএমএসের মাধ্যমে বাংলাদেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। এ ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার্থীদের লিখতে হবে— SSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বছর। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেমন: ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএসটি হবে— SSC Dha 12345 2025।
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফলাফল জানাতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হচ্ছে— Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা নম্বরে ফলাফল পৌঁছে যাবে।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল জানতে হলে টাইপ করতে হবে— SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
অন্যদিকে, শিক্ষার্থীরা অনলাইনে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে পারবে। প্রতিষ্ঠানের সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হয়েছে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।
৪০২ দিন আগে
১০ জুলাই প্রকাশিত হতে পারে এসএসসির ফল
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হতে পারে। এ সম্পর্কিত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার ইউএনবিকে বলেন, ‘এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশে ১০ জুলাই সময় চেয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছি, মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত জবাব আসেনি।’
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। অন্যদিকে, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নিয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
আরও পড়ুন: এইসএসসি পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টায় কেন্দ্র চত্বরে প্রবেশ শুরুর নির্দেশ ঢাকা শিক্ষা বোর্ডের
৪০৫ দিন আগে
যশোর বোর্ডে এসএসসির ফল যাবে অভিভাবকের মোবাইলে!
এবারের এসএসসি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানোর উদ্যোগ নিয়েছে যশোর শিক্ষা বোর্ড।
২৩২৩ দিন আগে