ভেন্টিলেটর
ভেন্টিলেটর বা আইসিইউ দিয়ে নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আইসিইউ বা ভেন্টিলেটর দিয়ে নয়, সঠিক সময়ে কার্যকর টিকাদানের মাধ্যমেই কেবল হামের মতো মারাত্মক সংক্রামক রোগের বিস্তার ও মৃত্যু ঠেকানো সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘হামের বিস্তার ও জিনগত নজরদারি’ বিষয়ক কর্মশালা এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত বলেন, ‘২০২৪ সালের টিকাদান ক্যাম্পেইনে সময়মতো উদ্যোগ না নেওয়া এবং নীতিগত গাফিলতির কারণে যে অনাক্রম্যতার ঘাটতি তৈরি হয়েছিল, তারই ফল আজকের এই মহামারি। হাজারটা ভেন্টিলেটর বা আইসিইউ বেড বসিয়ে এই মৃত্যুর ঢল থামানো যাবে না। প্রতিরোধ এবং টিকাদানই এর একমাত্র সমাধান।’
অবাস্তব আশ্বাসের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, টিকাদানের গতি শতভাগ বাড়ালেও প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও দুই থেকে তিন মাস সময় লাগবে। তবে এ সময়ের মধ্যেই সর্বোচ্চ চিকিৎসা ও মাঠপর্যায়ের নজরদারির মাধ্যমে শিশুমৃত্যু কমিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে।
শিশু স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী ঘোষণা করেন, আগামী অক্টোবরের মধ্যেই দেশের ৫টি বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত ৫টি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল আনুষ্ঠানিকভাবে চিকিৎসা কার্যক্রম শুরু করবে। তৃণমূল পর্যায়ের চিকিৎসাব্যবস্থাকে শক্তিশালী করতে দেশের প্রতিটি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে।
উপজেলা পর্যায়ে শিশু স্বাস্থ্য (পেডিয়াট্রিকস), মেডিসিন, সার্জারি ও গাইনি—এই চার মূল বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা দূর করতে বড় ধরনের জনবল নিয়োগের কথা জানিয়ে ডা. এম এ মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মা-শিশু স্বাস্থ্যকে ঘরে ঘরে পৌঁছে দিতে খুব দ্রুত ১ লাখ নতুন স্বাস্থ্য মাঠকর্মী নিয়োগ দেওয়া হবে। সংকট কাটাতে শিগগিরই ৫ হাজার নতুন চিকিৎসক এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের জনবল কাঠামোকে ভারসাম্যপূর্ণ (পিরামিড শেপ) করতে চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের অনুপাত আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ শিশু হাসপাতাল, বারডেম কিংবা হলি ফ্যামিলির মতো স্বায়ত্তশাসিত কিন্তু সরকার-সমর্থিত ব্যবস্থাপনা মডেল স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত কার্যকর ও ভারসাম্যপূর্ণ। ঢাকার বাইরে বিশেষায়িত সেবা না থাকায় সারা দেশ থেকে রোগীদের রাজধানীতে ছুটতে হচ্ছে, যা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা। তাই ঢাকার ইনস্টিটিউটগুলোর মতো একই মানের বিশেষায়িত চিকিৎসাসেবা পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় শহরে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (হাসপাতাল) ডা. মো. নুরুল ইসলাম এবং আইইডিসিআর-এর পরিচালক ডা. কাজী আহমেদ জাকি। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।
এ সময় হাসপাতালটির রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ এবং আইসিডিডিআর, বি-এর যৌথ উদ্যোগে এ গবেষণা ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে এই গবেষণার মূল ফলাফল ও তথ্য-উপাত্ত যৌথভাবে উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম এবং আইসিডিডিআর, বি-র ভাইরোলজি বিভাগের প্রধান বিজ্ঞানী ড. মুস্তাফিজুর রহমান।
গবেষণায় দেখা গেছে, ২০২৬ সালে ছড়িয়ে পড়া হামের মূল কারণ ভাইরাসের নতুন কোনো রূপ নয়, বরং বিশ্বজুড়ে প্রচলিত তীব্র সংক্রামক ‘B3’ ধরনের বিস্তার এবং টিকাদান ও মাতৃদুগ্ধের অ্যান্টিবডির ঘাটতি। বিশেষ করে ৯ মাস বয়সের আগেই মায়ের দেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমে যাওয়ায় এবং নিয়মিত টিকাদানে অবহেলার ফলে ৬ থেকে ৯ মাস বয়সী অপুষ্ট শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকিতে পড়েছে।
৭ দিন আগে
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
আধুনিক স্বাস্থ্য প্রযুক্তির উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও একটি হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহারোপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়-সংক্রান্ত এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে।
আলাদা দুইটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে বলে সভায় জানানো হয়। সভায় সংশ্লিষ্টরা আরো জানান, প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা যাবে। দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে।
এছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি চিকিৎসা যন্ত্র সফলভাবে উৎপাদন ও ব্যবহার শুরু হলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে বলেও তারা উল্লেখ করেন।
বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটর মেশিনটি গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম। এ কারণে এর নিরাপত্তা, কার্যকারিতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
অন্যদিকে হাই-ফ্লো অক্সিজেন মেশিনটি শ্বাসতন্ত্রের সাধারণ সমস্যাজনিত রোগীদের জন্য ব্যবহার উপযোগী। এই যন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ব্যবহার করা যায়। ফলে বিদ্যুৎ-সুবিধাবঞ্চিত এলাকা কিংবা জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সেও এটি কার্যকরভাবে ব্যবহার করা যাবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ডা. মামুন শিবলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
২৯ দিন আগে
জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুবকে ভেন্টিলেটরে রাখা হয়েছে
জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
বুধবার পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান।
আরও পড়ুন: সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন
তিনি বলেন, মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের একজন।
আরও পড়ুন: ঢাকায় কিশোর মাহবুবনী: যুক্তরাষ্ট্র-চীন দ্বৈরথে ভূ-রাজনীতি আরও জটিল হয়ে উঠেছে
১৩৩৭ দিন আগে
পাঁচ প্রবাসী বাংলাদেশির পাঠানো ২৫০ ভেন্টিলেটর ঢাকায়
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের পাঠানো ২৫০টি পোর্টেবল ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ এবং পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা এই ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে পাঁচজন বাংলাদেশি আমেরিকান চিকিৎসক এই ভেন্টিলেটরগুলো পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় ভারত থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে পোর্টেবল ভেন্টিলেটরগুলো এসেছে।
আরও পড়ুন: রাতে ভারত থেকে ২৫০ ভেন্টিলেটর আসছে
ফরিদপুরে আইসিইউতে চিকিৎসক ও যন্ত্রাংশের অভাবে স্বাস্থ্যসেবা ব্যহত
১৮৫৯ দিন আগে
রাতে ভারত থেকে ২৫০ ভেন্টিলেটর আসছে
সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। হাসপাতালগুলোতে শয্যা সংকটের পাশাপাশি ভেন্টিলেটরের তীব্র সংকট রয়েছে। এই পরিস্থিতিতে শনিবার রাতে নয়াদিল্লি থেকে আসছে ২৫০ ভেন্টিলেটর। এতে সংকট কিছুটা কাটবে বলে আশা করা হচ্ছে।
রাত সাড়ে ৮ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এই ভেন্টিলেটরগুলো গ্রহণ করবেন।
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ভারত থেকে ২০০ মেট্রিক টন অক্সিজেন আসছে
বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি: দোরাইস্বামী
১৮৫৯ দিন আগে
করোনা আক্রান্তদের জন্য ভেন্টিলেটর দিল সিঙ্গার ও আর্চেলিক
করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষার্থে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং আর্চেলিক তুরস্ক যৌথ উদ্যোগে তিনটি হাসপাতালে মেডিকেল ভেন্টিলেটর দিয়েছে।
১৯৯৫ দিন আগে
কোভিড-১৯: যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে
যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছেছে।
২১৩৩ দিন আগে
টারবাইন বেইজড ওপেন সোর্স ভেন্টিলেটর তৈরি করল সিলেটের চার তরুণ
করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের কথা ভেবে দেশিয় প্রযুক্তি ব্যবহার করে টারবাইন বেইজড ওপেন সোর্স ভেন্টিলেটর তৈরি করেছে সিলেটের চার তরুণের দল ‘ক্রাক্স’।
২১৩৪ দিন আগে
ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে: গবেষণা
নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ভেন্টিলেটরে থাকা কোভিড-১৯ রোগীদের স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
২১৮২ দিন আগে
পুলিশ হাসপাতালকে ৩ ভেন্টিলেটর এবং এন-৯৫ মাস্ক দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় পুলিশ হাসপাতালের জন্য আয়ারল্যান্ডের তৈরি তিনটি ভেন্টিলেটর এবং এন-৯৫ মাস্ক দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
২২৯৮ দিন আগে