মৃত্যুবার্ষিকী
শহিদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আগে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। একইসঙ্গে তিনি আমাদের দীক্ষা দিয়ে গেছেন কীভাবে দেশের জন্য কাজ করতে হয়, কীভাবে দেশকে গঠন করতে হয়। তারই অংশ হিসেবে আমরা আজ দুঃস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি।’
২ ঘণ্টা আগে
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনের কর্মসূচি
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৩০ মে। এবার নানা কর্মসূচির মাধ্যমের দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করবে বিএনপি।
এ উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে।
শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা।
রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং সামাজিক কার্যক্রম।
তিনি জানান, ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেবেন।
তিনি আরও বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রতীক। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এসব কর্মসূচি পালন করা হবে।
১ দিন আগে
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি যৌথসভায় সভাপতিত্ব করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার প্রকাশ, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে।
তিনি জানান, ঈদুল আজহা মাঝামাঝি সময়ে পড়ায় কোনো কর্মসূচি এক-দুই দিন পিছিয়ে আয়োজন করা হলেও তাতে সমস্যা হবে না।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন বেলা ১১টায় দলের মহাসচিব, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান রিজভী।
১২ দিন আগে
সাংবাদিক হাসান শাহরিয়ারের পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার
উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। ২০২১ সালের ১১ এপ্রিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ বাড়ি সুনামগঞ্জ, ঢাকার সেগুনবাগিচার বাসভবন এবং সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে হাসান শাহরিয়ার আন্তর্জাতিক পরিসরে সুনাম অর্জন করেন। তিনি আন্তর্জাতিক সাময়িকী নিউজউইক, পাকিস্তানের দি ডন, মধ্যপ্রাচ্যের খালিজ টাইমস, চট্টগ্রামের ডেইলি পিপলস ভিউ-এর প্রধান সম্পাদক এবং দক্ষিণ ভারতের প্রভাবশালী দৈনিক ডেকান হেরাল্ড-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক বিষয়ে, বিশেষ করে ভারত ও পাকিস্তান সম্পর্কিত বিশ্লেষক হিসেবে তিনি দেশে-বিদেশে সমাদৃত ছিলেন।
তিনি বৈদেশিক সংবাদদাতা সমিতি (ওকাব)-এর সাবেক সভাপতি এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০১২ সালের মাল্টা সম্মেলনে ‘ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস’ নির্বাচিত হন। সাংবাদিকতায় অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ফেলোশিপ প্রদান করে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল তাকে মরণোত্তর সম্মাননা দেয়।
হাসান শাহরিয়ার ‘অতীত অতীত নয়’, ‘যার শেষ ভালো তার সব ভালো’, ‘যারে দেখতে নারি তার চলন বাঁকা’ এবং ‘নিউজ উইকে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বিজয় এবং অতঃপর’ শীর্ষক গ্রন্থ রচনা করে প্রশংসা অর্জন করেন।
একজন নির্ভীক সাংবাদিক হিসেবে তিনি প্রতিকূল পরিস্থিতিতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। নীতির প্রশ্নে আপস না করায় তিনি একাধিকবার চাকরি থেকে পদত্যাগ করেন। সম্পাদকের স্বাধীনতা রক্ষায় একটি প্রকাশিতব্য ইংরেজি দৈনিকের সম্পাদকের পদ থেকেও সরে দাঁড়িয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।
১৯৪৬ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জ শহরের হাছন নগরে জন্মগ্রহণ করেন হাসান শাহরিয়ার। তার পারিবারিক নিবাস তাহিরপুরের লাউড় পরগনার বিন্নাকুলি গ্রামে। তার পিতা মকবুল হোসেন চৌধুরী তৎকালীন আসামের প্রথম মুসলিম সম্পাদক ছিলেন এবং তিনি কলকাতার দৈনিক ‘ছোলতান’, সিলেটের সাপ্তাহিক যুগবাণী, যুগভেরী ও সিলেট পত্রিকা সম্পাদনা করেন। তিনি খেলাফত আন্দোলনের নেতা, আসাম ব্যবস্থাপক সভার সদস্য ও ভাষাসৈনিক ছিলেন।
পিতার পথ অনুসরণ করে হাসান শাহরিয়ার সাংবাদিকতায় আসেন। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, সুনামগঞ্জ কলেজ থেকে আইএ এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সাংবাদিকতায় ঝুঁকে পড়েন তিনি। সুনামগঞ্জ থেকে প্রকাশিত ‘সুরমা’ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতায় হাতেখড়ি। তিনি কচি-কাঁচার মেলার সংগঠক ও সুরমা-কাকলী কচি-কাঁচার মেলার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৬৩ সালে বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিনিধি দলের সদস্য হিসেবে চট্টগ্রাম সফর করেন।
একই বছর রিয়াসত আলী ও রোকনুজ্জামান খান (দাদা ভাই)-এর উদ্যোগে দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক শহীদ সিরাজ উদ্দিন হোসেন তাকে সুনামগঞ্জ সংবাদদাতা হিসেবে নিয়োগ দেন।
হাসান শাহরিয়ার সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট প্রেস ক্লাব ও সুনামগঞ্জ জগতজ্যোতি পাঠাগারের আজীবন সদস্য ছিলেন।
৫১ দিন আগে
তারেক রহমানের শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট আব্দুল বাসেদ, মাহবুবুর রহমান বকুল, শেখ তাহা উদ্দিন নাহিন, তৌহিদুল আলম মামুন, সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জিয়া পরিবারের পক্ষ থেকে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২৯৭ দিন আগে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ
আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মৃত্যুবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর পৈতৃকনিবাস ঠাকুরবাড়িতে তার জীবনপ্রদীপ নিভেছিল। বিশ্বকবির প্রয়াণ দিবসে তার প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছে বাঙালি জাতি।
১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ ছিল ১৯৪১ সালের ৭ আগস্ট। ৮০ বছর বয়সে সেদিন পরলোকগমন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও রবীন্দ্রজীবন ও সাহিত্য নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া, বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তার জীবন, কর্ম ও প্রভাব নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।
আরও পড়ুন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী আজ
১৮৬১ সালের ৭ মে (বাংলা ২৫ বৈশাখ, ১২৬৮) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। ১৩ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতে রবীন্দ্রনাথ ছিলেন এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। সংগীত, উপন্যাস, ছোটগল্প, নাটক, কবিতা কিংবা প্রবন্ধ— সাহিত্যের প্রায় সব অঙ্গনেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দৃপ্ত পদচারণা।
তিনি প্রায় দুই হাজারের বেশি গান রচনা করেছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে স্বতন্ত্র ঘরানায় প্রতিষ্ঠিত হয়েছে। তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে আটটি উপন্যাস, ৮৪টি ছোটগল্প, অসংখ্য কবিতা, নাটক ও প্রবন্ধ। প্রায় সাত দশকজুড়ে এসব সৃষ্টি করেছেন তিনি।
শিক্ষার প্রসারের জন্য কাজ করেছেন নোবেলজয়ী এই সাহিত্যিক। ১৯২১ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন। প্রথম বাঙালি হিসেবে এই সম্মাননা অর্জন করেছিলেন তিনি।
দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা তিনি। বাংলাদেশে ‘আমার সোনার বাংলা’ এবং ভারতে ‘জন গণ মন’ জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আমাদের মহান মুক্তিযুদ্ধেও কবির গান সাহস ও প্রেরণা জুগিয়েছে। সব মিলিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় বাঙালির হৃদয়ে আজও অম্লান হয়ে আছেন অনন্ত বাসনার রবি।
২৯৭ দিন আগে
ঢাকায় ইমাম খোমেইনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেইনীর (রহ.) ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ী।
ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রধান খতিব মাওলানা ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,ইমাম খোমেইনীর (রহ.) বিশ্বের সমসাময়িক ইতিহাসে অসামান্য ভূমিকা পালন করেছেন। ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা করে ইতিহাস সৃষ্টিকারী হিসেবে নিজেকে পরিণত হয়েছেন। অনন্য রাজনৈতিক নেতা ইমাম খোমেইনী (রহ.) ছিলেন আধ্যাত্মিক মানবিকতার শ্রেষ্ঠ রুপকার।
বক্তারা আরও বলেন, সমগ্র বিশ্বজুড়ে আজ যেই দ্বিধাবিভক্তি আর ক্ষমতার অপব্যব্যবহার চলছে, তার বিপরীতে ইসলামি সংস্কৃতি ও সভ্যতাকে আঁকড়ে ধরে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র গড়ে তুলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আর এর ভিত্তি রচিত হয়েছে ইমাম খোমেনীর মতো একজন দূরদর্শী, প্রজ্ঞাবান এবং ধার্মিক রাজনীতিবিদের কারণে। শুধু মুসলিম নয়, তিনি সকল নিপীড়িত জাতি ও মানবতার জন্য কাজ করেছেন বলেই ইরানের গন্ডি ছাড়িয়ে আজ তিনি বিশ্বনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং তার প্রতিষ্ঠিত ইসলামী বিপ্লবের প্রভাব আজ বিশ্বময়।
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক বইয়ে সই করেছেন ফখরুল
বক্তারা বলেন, ইমাম খোমেইনীর (র.) বহুমুখী প্রতিভা তাকে এমন এক ব্যক্তিত্বে পরিণত করেছিল যে তিনি ইরানের ইসলামী বিপ্লের মতো একটি মহান বিপ্লব প্রতিষ্ঠা করার সক্ষমতা রাখতেন এবং তার এই অনন্য ভূমিকা সমসাময়িক ইতিহাসের গতিপথ পাল্টে দেয়। ইমাম খোমেইনীর (রহ.) আন্দোলন ও বিপ্লবের ফলে ইসলামের পুনরুজ্জীবন ঘটে এবং ইসলামী বিশ্বের মুসলমানরা ফিরে পায় তাদের সম্মান ও মর্যাদা। এর ফলে প্রকৃত ইসলামের ভিত্তিতে ইসলামী বিপ্লবের মতবাদ (ডকট্রিন) হিসেবে বিশ্বে একটি নতুন মতবাদের (ডকট্রিনের) উদ্ভব ঘটে। যা অমুসলিমদের জন্যও ছিল নতুন।
অনুষ্ঠানে সম্প্রতি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যান্য যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তরা বলেন, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের মৃত্যুর ঘটনায় দেশটির অপূরণীয় ক্ষতি হলেও ইরানের সর্বোচ্চ নেতার যোগ্য নেতৃত্বে ইরান আগের মতোই সামনের দিকে এগিয়ে যাবে।
আরও পড়ুন: ইরানের নতুন পার্লামেন্টে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের ভাষণ
৭২৭ দিন আগে
জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (৩০ মে)।
মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠন।
কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, কালো ব্যাজ ধারণ, সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ, দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ।
মঙ্গলবার (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
বুধবার (২৯ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভার আয়োজন করে দলটি।
১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা করেন জিয়াউর রহমান। পরে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিক্ষুব্ধ সেনা কর্মকর্তার হাতে নিহত হন তিনি।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া ওইদিন সকাল ১০টায় দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের দুঃশাসনে জনগণ বিরক্ত: ফখরুল
এছাড়া দলের নেতাকর্মীরা জিয়ার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি প্রতিষ্ঠাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করবেন।
আগামী ৩১ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করবে দলটি।
বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো জিয়ার কর্মকাণ্ড নিয়ে সেমিনার, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।
দলের সব মহানগর, জেলা, উপজেলা ও পৌর শাখা নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি মুক্তিযুদ্ধ ও জাতির জন্য বিএনপির প্রতিষ্ঠাতার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
ফখরুল বলেন, ‘এই মহান উদার গণতান্ত্রিক নেতা জিয়াউর রহমানের জনপ্রিয়তা দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা কখনোই মেনে নিতে পারেনি। এই ষড়যন্ত্রকারীরা ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে জাতি একজন মহান দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতাকে হারিয়েছে।’
আরও পড়ুন: লুটপাটের মাধ্যমে ব্যাংক ধ্বংস করছেন আ. লীগ নেতারা: বিএনপি নেতা নজরুল
৭৩০ দিন আগে
মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
'মজলুম জননেতা' নামে বহুল পরিচিত ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান।
বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- টাঙ্গাইল জেলার সন্তোষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন, শিল্প প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি, খাদ্য বিতরণ ও রক্তদান।
টাঙ্গাইল জেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল মাওলানা ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: ৫২ ঘন্টা পর অবমুক্ত হয়েছেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি
বিভিন্ন দল ও বিভিন্ন সংগঠনের স্থানীয় ইউনিটও প্রয়াত নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন।
১৮৮০ সালে সিরাজগঞ্জের ধানগড়ায় জন্ম নেওয়া ভাসানী কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তাকে বর্তমান বাংলাদেশে ধর্মনিরপেক্ষ ও বামপন্থী রাজনীতির প্রবক্তা হিসেবে গণ্য করা হয়।
তিনি পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন, যা পরবর্তীতে আওয়ামী লীগ হয়।
তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে একটি প্রগতিশীল রাজনৈতিক সংগঠনও গঠন করেন।
আরও পড়ুন: মাওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী বুধবার
৯২৪ দিন আগে
আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
কিংবদন্তি রক সুপারস্টার, গায়ক, গিটারিস্ট, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৫ম মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)।
বাংলাদেশের অন্যতম রক স্টার আইয়ুব বাচ্চু পাঁচ বছর আগে ৫৬ বছর বয়সে রাজধানীর মগবাজারে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড 'লাভ রানস ব্লাইন্ড' এর কিংবদন্তি ফ্রন্টম্যান, এলআরবি নামে পরিচিত, এই দিনে তার পরিবার, অনুসারী, বন্ধুবান্ধব, ভক্ত এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় তাকে স্মরণ ও সম্মান প্রদর্শন করছে।
আরও পড়ুন: রূপালি গিটারের জাদুকর কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইয়ুব বাচ্চু ও এলআরবি ফ্যান ক্লাব সারাদেশে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।
আইয়ুব বাচ্চু ফ্যান ক্লাব চট্টগ্রামের স্টেশন রোড এলাকার চৈতন্য গলিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
ইশহাক চৌধুরী ও নুরজাহান বেগমের ছেলে আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের খরনা ইউনিয়নের পটিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে তার শহরে এলআরবি নামে একটি ব্যান্ড গঠন করেন।
এর আগে বাচ্চু তার শৈশবের বন্ধু ও প্রখ্যাত বাংলাদেশি গায়ক কুমার বিশ্বজিতের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত ‘গোল্ডেন বয়েজ’ ব্যান্ডে (পরে নামকরণ করা হয় ‘আগলি বয়েজ’) সংগীতশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
ফিলিংস ও সোলসসহ বাংলাদেশের অন্যান্য সুপরিচিত ব্যান্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফিলিংসে তার সময়কালে তিনি বাংলাদেশের আরেক সমসাময়িক রক আইকন জেমসের সঙ্গেও পারফর্ম করেন।
আরও পড়ুন: আজ শুধু ফেসবুকের স্মৃতিতেই আইয়ুব বাচ্চু
বাচ্চু এলআরবি'র ফ্রন্টম্যান হওয়ায় ব্যান্ডটি দেশে ও বিদেশে হাজার হাজার কনসার্ট (৫০০+ ওপেন-এয়ার এবং ২০০০+ ইনডোর) পরিবেশন করেছে। তারা যুক্তরাষ্ট্রে তাদের প্রথম আন্তর্জাতিক সফরে গিয়েছিলেন এবং সাতটি রাজ্যে পারফর্ম করেছিলেন।
আইয়ুব বাচ্চু তার জীবদ্দশায় মোট ১৬টি একক অ্যালবাম, 'এবি কিচেন' নামে একটি পূর্ণাঙ্গ স্টুডিও থেকে প্রযোজনা প্রতিষ্ঠান, 'আম্মাজান', 'সাগরিকা', 'অনন্ত প্রেম', 'আমি তো প্রেমে পড়িনি'সহ অসংখ্য সুপারহিট প্লেব্যাক তৈরি করেছেন এবং আরও অনেক বাংলাদেশি বাণিজ্যিক চলচ্চিত্রে গান করেছেন।
'রূপালি গিটার', 'চলো বদলে জয়', 'এখন অনেক রাত', 'কষ্ট', 'সেই তুমি কেনো এত অচেনা হলে', 'ফেরারি এই মনটা আমার', 'একদিন ঘুম ভাঙ্গা শহরে', 'হাসতে দেখো গাইতে দেখো'- এই গানগুলো এলআরবি'র সঙ্গে তার অন্যতম আইকনিক গান।
আরও পড়ুন: রক আইকন আইয়ুব বাচ্চু স্মরণে দোয়া মাহফিল
৯৫৫ দিন আগে