ডিলার
সাতক্ষীরায় নকল কীটনাশক কারখানায় র্যাবের অভিযান, ডিলারের কারাদণ্ড-জরিমানা
সাতক্ষীরার তালায় অনুমোদনহীনভাবে নকল কীটনাশক ও কৃষিপণ্য তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৯০০ লিটার কীটনাশক তৈরির তরল ও ৮৭০ কেজি নকল কৃষিপণ্য তৈরির উপকরণ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় বিসিআইসির খুচরা সার ডিলার মশিয়ার রহমানকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লাউতাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মশিয়ার রহমানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মশিয়ার রহমানের কারা ও অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
এ বিষয়ে সাতক্ষীরা র্যাব জানায়, মশিয়ার রহমান দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত বাড়িতে অনুমোদনহীনভাবে কীটনাশক তৈরি করে বিভিন্ন লেবেলে বাজারজাত করে আসছিলেন। অভিযানে কীটনাশক তৈরির ৯০০ লিটার তরল ছাড়াও ৮৭০ কেজি নকল কৃষিপণ্য তৈরির উপকরণ, বোতল ও লেবেল উদ্ধার করা হয়।
১৯ দিন আগে
গুদামে মিলল ৫০০ বস্তা সার, ডিলারকে ১ মাসের কারাদণ্ড
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গোদাগাড়ী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্ত সোলাইমান পাটোয়ারী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সারের ডিলার।
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ডাইংপাড়া এলাকায় মেসার্স কৃষি ঘরের গুদামে বিপুল পরিমাণ সারের মজুত পাওয়া যায়।
পরে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২ ধারায় গুদামের মালিক সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তকে প্রথমে থানা হেফাজতে নেওয়া হয়। বুধবার তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
কৃষি কর্মকর্তা আরও জানান, সার মজুত ও বিক্রির বিষয়ে সোলাইমান পাটোয়ারীকে গত দুই মাসে তিনবার সতর্ক করা হয়েছিল। তার পরও নিয়ম না মেনে বিপুল পরিমাণ সার গুদামে মজুত রাখায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান এবং তদারকি অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২৬ দিন আগে
ডিলারদের বৈদেশিক মুদ্রা আমানত হিসাব খোলার অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে অনুমোদিত ডিলারদের (এডি) সুদ-বহনকারী অনাবাসী বৈদেশিক মুদ্রা আমানত (এনএফসিডি) হিসাব খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, অনাবাসী বাংলাদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিকত্ব ও সাধারণত বিদেশে বসবাসকারীসহ বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি এই ধরনের আমানত হিসাব খোলার যোগ্য হবেন।
রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) একটি সার্কুলার জারি করেছে এবং অবিলম্বে এটি কার্যকর করার জন্য বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সকল এডির কাছে পাঠিয়েছে।
আরও পড়ুন: এলসি খোলার ২৪ ঘণ্টা আগে রিপোর্টের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
সার্কুলারে বলা হয়েছে, ‘...বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নির্দেশিকায় উল্লেখিত সুদের হারের উল্লেখ ছাড়াই এনএফসিডি হিসাবের আওতায় আমানত বাড়ানোর জন্য এডিদের সাময়িকভাবে অনুমতি দেয়া হয়েছে।’
বিদেশি নাগরিক ও বিদেশে নিবন্ধিত বা ইনকর্পোরেটেড কোম্পানি বা ফার্ম এবং দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে ব্যাংক এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্প ইউনিটসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের এনএফসিডি হিসাবের জন্যও এই শিথিলতা প্রযোজ্য হবে।
১৫৪১ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবি ডিলারের ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগে এক ডিলারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৭হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩দিনের কারাদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার জলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।
সাজাপ্রাপ্ত আব্দুর রহমান (৩৮) জেলা শহরের উত্তর পৈরতলার কাঞ্চন মোল্লার ছেলে ও মাইশা এন্টারপ্রাইজ নামের টিসিবির ডিলার।
আরও পড়ুন: মাগুরায় ছেলের হাতে বাবা খুন
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় টিসিবির ডিলার মাইশা এন্টারপ্রাইজের পণ্য বিক্রয়ের সময় ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। প্রতিদিন যে বরাদ্দ ডিলারদের দেওয়া হয় এর মধ্যে ৭০০ কেজি চিনি, ৩০০ কেজি ডাল, ৫০০ লিটার তেল ট্রাক সেলের মাধ্যমে বিক্রয় করার কথা। কিন্তু বৃহস্পতিবার পণ্য বিক্রয়ের ট্রাকে আমরা গিয়ে ৪৫৯কেজি চিনি, ১০৯কেজি ডাল ও ১১২ লিটার তেলে ঘাটতি পেয়েছি।
কম পণ্য কেন বিক্রয় করা হচ্ছে, তা আমরা ডিলার কে জিজ্ঞাস করার পর তিনি স্বীকার করেন বেআইনী ভাবে পণ্য গুলো অন্য জায়গায় সংরক্ষণ করেছেন। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৫ ধারা মতে প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় না করায় ডিলার আব্দুর রহমানকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তার ডিলারশিপ বাতিলের জন্য সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে।
আরও পড়ুন: বিয়ানীবাজারে আটক ২, হাজার ইয়াবা জব্দ
পরে ডিলারের নিজস্ব গোডাউনে লুকিয়ে রাখা বাকি পণ্যগুলোও টিসিবির ট্রাকে এনে বিক্রয় করা হয়।
১৮৮৭ দিন আগে
চট্টগ্রামে ৩৭২ বোতল ক্ষতিকর স্যানিটাইজার জব্দ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ৩৭২ বোতল নকল ও ক্ষতিকর উপাদান মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
২১৪০ দিন আগে
নওগাঁয় ওএমএসের ১৭২ বস্তা চাল উদ্ধার, ডিলার পলাতক
নওগাঁয় ওএমএসের চাল সাধারণ মানুষের কাছে বিক্রি না করে গোপনে মজুদ করে অন্যত্র পাচারের প্রস্তুতি নেয়ার সময় ১৭২ বস্তা চাল উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ।
২৩৬৪ দিন আগে