প্রার্থী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটির উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন তার ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। এছাড়া বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদও মনোনয়ন দাখিল করেছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে দুপুর দেড়টার দিকে মনোনয়ন দাখিল করেন ওবায়দুল্লাহ মাসুদ। এ সময় তার সঙ্গে বিএনপির কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন।
পয়গাম আলী জানান, বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়ন দাখিল করেছেন। সব কিছু ঠিক থাকলে প্রার্থী হিসাবে মির্জা ফয়সল আমিনই চূড়ান্ত হবেন।
মনোনয়ন দাখিল করা বাকি চার প্রার্থী হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি ও বাংলাদেশ কংগ্রেস পার্টির হোসেন মোহাম্মদ ওমর ফারুক।
কামরুল ইসলাম বলন, ‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সবার সহযোগিতা কামনা করছি। সবাই মিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।’
মনোনয়নপত্র দাখিলের পর মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারা আমাকেই নির্বাচিত করবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
অন্যদিকে ওবায়দুল্লাহ মাসুদ বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে তিনজন আবেদন করেছিলেন। পরে দল থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের একজন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও অন্যজন আমি।’
জামায়াতের দেলোয়ার হোসেন জানান, গ্রামে তিনি ভোটারদের ব্যাপক সমর্থন পাচ্ছেন। বর্তমানে বিএনপির কার্যকলাপ মানুষ ভালো চোখে দেখছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্য, জ্বালানির দাম বৃদ্ধি, দুর্নীতি, চুরি, ডাকাতি দেখে ভোটাররা আর বিএনপিকে ভোট দেবে না। তাই জয়লাভের ব্যাপারে তিনি আশাবাদী। জামায়াতে ইসলামের কর্মীরা আগে থেকেই কাজ শুরু করে দিয়েছেন বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আসনটি ঠাকুরগাঁও সদর, নব গঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। আর এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
এর আগে চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলোয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী দেলোয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।
১৮ দিন আগে
যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ তৃপ্তি-হাসান
যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিজয়ী করতে শেষ সময়ের নির্বাচনি প্রচারণায় ‘ধানের শীষের’ পক্ষে ভোট চাইলেন দলটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুর হাসান তৃপ্তি ও শার্শা উপজেলা সভাপতি হাসান জহির।
রবিবার (৮ ফেবরুয়ারি) সকালে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন।
জনসভায় নুরুজ্জামান লিটন বলেন, দেশের মানুষ আজ দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের রাজনীতি থেকে মুক্তি চায়। বিএনপি জনগণের সেই মুক্তির সংগ্রামের প্রতীক। ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর-সম্পাদক মফিকুল হাসান বৃদ্ধি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা খাইরুজ্জামান মধু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মহসিন কবীর, জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম বাবু, মো. সালাহউদ্দিন, মো. মেহেরুল্লাহ, একরামুল কদর বাবলু, উপজেলা সম্পাদক শাখাওয়াত হোসেন, বেনাপোল বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের সভাপতি মফিজুর রহমান বাবু, ছাত্রদলের সভাপতি মোহামেনুর সাগর, ও সাধারন সম্পাদক সবুজ হোসেন।
২৫০ দিন আগে
ডাকসু নির্বাচনে প্রার্থী ৪৭১
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট প্রার্থী রয়েছেন ৪৭১ জন। মঙ্গলবার (২৬ আগস্ট) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়া ৫০৯ জন প্রার্থীর মধ্যে ২৮ জন স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ ছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পড়ুন: ডাকসু নির্বাচন: সেনাবাহিনীর ‘স্ট্রাইকিং ফোর্স’ মোতায়েনসহ থাকবে তিন স্তরের নিরাপত্তা
পদভিত্তিক প্রার্থী সংখ্যা-
সহ-সভাপতি (ভিপি) ৪৫ জন; সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন; সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ জন; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন; কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন; আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন; গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন; ক্রীড়া সম্পাদক ১৩ জন; ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন; সমাজসেবা সম্পাদক ১৭ জন; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন; মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক ১১ জন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১৫ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৯ সেপ্টেম্বর ৩৮তম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
৪১৫ দিন আগে
জাকসু নির্বাচন: দ্বিতীয় দিন শেষে মনোনয়নপত্র নিয়েছেন ৩২৮ প্রার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। দ্বিতীয় দিন শেষে ৩২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
পড়ুন: জাকসু নির্বাচন সামনে রেখে ১৬ আগস্টের মধ্যে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ
তিনি জানান, দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে ৪৭ জন এবং হল সংসদের জন্য ১৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৭টি ও হল সংসদের জন্য ৮৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ফলে দুই দিনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৩২৮টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা স্বচ্ছভাবে মনোনয়ন নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।’
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময়সীমা নির্ধারিত থাকলেও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সময় একদিন বৃদ্ধি করে আগামী ২১ আগষ্ট দুপুর ২টা পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন।
৪২২ দিন আগে
নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থীর লোকদের বিরুদ্ধে।
বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার, তদন্ত চলছে: পররাষ্ট্রমন্ত্রী
স্থানীয়রা জানায়, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া তার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি এলাকায় নির্বাচনি প্রচার চালানোর সময় প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রুবেল মিয়া ও তার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
রায়পুরা ও শিবপুর উপজেলার তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণের জন্য আগামী ২৯ মে দিন নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: এমপি আনোয়ারুলের হত্যাকারীরা বাংলাদেশি: ডিবি প্রধান
বাবার হত্যার বিচার চাইলেন এমপি আনোয়ারুলের মেয়ে
৮৭৬ দিন আগে
বরগুনায় পিস্তলসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক
বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন ওরফে লিটু সিকদার ও তার গাড়িচালক সজীবকে অবৈধ বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলি সেতু এলাকায় তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে যুবক খুন, চাচাতো ভাইসহ আটক ৪
স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী শহরের বেইলি সেতুসংলগ্ন এলাকায় পুলিশ চেক পোস্ট বসিয়ে সব যানবাহনে তল্লাশি চালায়। এসময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর গাড়িটি তল্লাশিকালে ড্রাইভারের সিটের পাশে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি কাপড় দ্বারা পেঁচানো ছিল৷ এসময় পুলিশ অস্ত্রসহ ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ ১৯-২৬৫০) জব্দ করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার। খবর পেয়ে ঘটনাস্থলে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বপন সিকদার ঘটনাস্থলে উপস্থিত হন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, নাহিদ মাহমুদ হাসান ও তার ড্রাইভার সজীবকে জিজ্ঞাসাবাদকালে পিস্তলের কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি আরও বলেন, এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ ও ড্রাইভার সজীবকে আসামি করে একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, রিকশাচালক আটক
গাজীপুরে হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু
৮৮৪ দিন আগে
উপজেলা পরিষদ নির্বাচন: পাবনায় চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের ওপর হামলা, আহত ১০
পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তানভীর ইসলামের সমর্থকদের ওপর আরেক প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামালের সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ১০ জন আহত হয়েছেন।
রবিবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা এলাকায় এঘটনা ঘটে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মতিগাছা এলাকার এলেম উদ্দিনের দুই ছেলে আফাই মোল্লা ও সইমুদ্দিন মোল্লা, সিরাজুল প্রামানিকের ছেলে আবুল কাসেম এবং আবুল কাসেমের ছেলে মাহাতাব প্রামাণিক। অন্যান্য আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।
আরও পড়ুন: যেসব ভোটকেন্দ্র জাল ভোট হবে সেগুলো অবিলম্বে বন্ধ করা হবে: ইসি
অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে তানভীর ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ফেরার পথে তানভীর ইসলামের সমর্থকদের মারধর করে কামালের সমর্থকরা। এনিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, কয়েকদিন আগে চাঁদভায় আমার সমর্থকদের ওপর হামলা করেছে কামালের লোকজন। আজকে আমার সমর্থকরা অফিস উদ্বোধন শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে কামালের সমর্থকরা হামলা করেছে। এতে আমার বেশ কয়েকজন সমর্থক গুরুতর আহত হয়েছেন। আমি এর উপযুক্ত শাস্তি চাই।
তবে আরেক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন, আমার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ মিথ্যা ও কাল্পনিক। দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে আমার কর্মী-সমর্থকদের ওপরই হামলা করা হয়েছে। এতে আমার এক বৃদ্ধ ও নারী সমর্থক আহত হয়েছেন।
এব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনেছি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে। আমরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।
আরও পড়ুন: উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ শতাংশ: ইসি আলমগীর
৮৮৬ দিন আগে
প্রার্থী নয়, অপরাধ দেখে ব্যবস্থা নেওয়া হবে: ইসি
প্রার্থী দেখে নয়, বরং অপরাধ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
তিনি বলেন, যে প্রার্থীই অপরাধ করুক না কেন, দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
শনিবার জেলার প্রশাসকের সন্মেলনকক্ষে নির্বাচনি আইনশৃঙ্খলাবিষয়ক এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন যদি নিরপেক্ষ ও শক্তিশালীভাবে তাদের কাজ করে তবে কোথাও কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনে যারা প্রশ্নবিদ্ধ হয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তে প্রমাণিত হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে, নিরাপদে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরিতে যা যা করতে হয় স্থানীয় প্রশাসন তাই করবে।
কোনোভাবেই ভোটররা যেন অসন্তুষ্ট না হয় এবং তাদের মধ্যে যেন ভীতির সৃষ্টি না হয় সেই ব্যাপারে সর্বদা সজাগ থাকতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট বন্ধ: ইসি হাবিব
গাজায় মৃত মায়ের গর্ভ থেকে উদ্ধারের ৫ দিন পর মারা গেছে শিশুটি
৯০২ দিন আগে
সংরক্ষিত আসনের প্রার্থীর নাম ঘোষণা করল আওয়ামী লীগ
ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
বুধবার(১৪ ফেব্রুয়ারি) বিকালে গণভবনে অনুষ্ঠিত সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন: ভোলার চারটি আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগ
পঞ্চগড় থেকে রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁও থেকে দ্রৌপদী দেবী আগারওয়ার, নীলফামারী থেকে আশিকা সুলতানা, জয়পুরহাট থেকে রোকেয়া সুলতানা,নাটোর থেকে কোহলি কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জ থেকে জেবিন মাহবুব, খুলনা থেকে রুনু রেজা, বাগেরহাট থেকে ফরিদা আক্তার,বরগুনা থেকে ফারজানা সুমি, ভোলা থেকে খালেদা ভান, পটুয়াখালী থেকে নাজনীন নাহার, নরসিংদী থেকে ফরিদা ইয়াসমিন, ময়মনসিংহ থেকে উম্মে ফারজানা, নেত্রকোণা থেকে নাদিয়া বিনতে আমিন, জয়পুরহাট থেকে মাহফুজা সুলতানা মলি, ঝিনাইদহ থেকে পারভীন জামান কল্পনা, কুমিল্লা থেকে অ্যারোমা দত্ত, সাতক্ষীরা থেকে লায়লা পারভীন,খুলনা থেকে বেগম মান্নিজামান সুফিয়ান, গোপালগঞ্জ থেকে বধুরা আহমেদ সালাম, ঢাকা থেকে শবনম জাহান, হাসিনা বাড়ি চৌধুরী, অনিমা মুক্তি গোমেজ, শেখ আনারকলি, নাহিদ ইজহার, সহিদা তারিক দীপ্তি, পারুল আখতার, সানজিদা খানম ও সাবেরা বেগম,বরিশাল থেকে শাম্মী আহমেদ, ফরিদপুর থেকে নাহার লাইলি, মুন্সীগঞ্জ থেকে ফজিলাতুন্নেছা , নরসিংদী থেকে মাসুদা সিদ্দিক রোজি, টাঙ্গাইল থেকে তারানা হালিম, অপরাজিতা ও বেগম শামসুন্নাহার, গাজীপুর থেকে মেহের আফরোজ চুমকি, গোপালগঞ্জ থেকে নাজমা আক্তার, সিলেট থেকে অরুণা চক্রবর্তী, ফরিদুর থেকে নাহার লাইলী, লক্ষ্মীপুর থেকে আশরাফুন নেছা, নোয়াখালী থেকে কানন আরা বেগম ও ফরিদা খানম, চট্টগ্রাম থেকে শামীমা হারুন লুবনা, ডেলারা ইউসুফ ও ওয়াসিকা আয়েশা, রাঙ্গামাটি থেকে দার্তি এবং রংপুর থেকে নাসিমা জামান।
আরও পড়ুন: বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গভীর করেছে ভারত: রিজভী
সংসদে নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রয়েছে, যা এমনভাবে বরাদ্দ করা হয় যেখানে প্রতিটি রাজনৈতিক দল প্রতি ছয়টি সাধারণ আসনে জয়ী হলে একটি সংরক্ষিত আসন পেয়ে থাকেন।
ওই বিধান অনুযায়ী এককভাবে ও স্বতন্ত্রদের সমর্থনের ভিত্তিতে আওয়ামী লীগ ৪৮টি আসন লাভ করে।
গত ৬ ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত আসনের আবেদনপত্র বিক্রি শুরু হয়।
৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের রিটার্নিং কমিশনার বরাবর মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
আরও পড়ুন: চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল
৯৭৪ দিন আগে
সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপি প্রার্থীর ভোট বর্জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ) ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করব: ফেরদৌস
রবিবার (৭ জানুয়ারি) দুপুরে এক ভিডিও বার্তায় ব্যাপক অনিয়ম, জাল ভোট, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান।
সিলেট-৪ আসনে প্রার্থী তিনজন।
আরও পড়ুন: ৪ ঘণ্টায় ১৮.৫ % ভোট পড়েছে: ইসি সচিব
তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান (মিনার) এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ)।
আরও পড়ুন: নির্বাচনে জাতীয় পার্টিকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে: জিএম কাদের
১০১৩ দিন আগে