ট্রাকের ধাক্কা
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত
রাজধানীর গাবতলী এলাকায় ট্রাকের ধাক্কায় নুসরাত (১৪) নামের ব্যাটারিচালিত রিকশার এক আরোহী নিহত হয়েছে। মেয়েটি মোহাম্মাদপুর হাফিজিয়া মাদরাসার ছাত্রী ছিল বলে জানিয়েছেন তার স্বজনরা।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দারুস সালাম থানাধীন গাবতলী বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন।
নিহত নুসরাতের বাড়ি নোয়াখালীর সেনবাগের খেজুরিয়া গ্রামে। তার বাবার নাম মো. সোহাগ মিয়া। বর্তমানে সে পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের ফিউচার হাউজিং রোড এলাকায় বসবাস করত।
নিহতের চাচা আবু হানিফ জানান, আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে গাবতলী বেড়িবাঁধ দিয়ে ব্যাটারিচালিত রিকশায় চড়ে বাসায় ফিরছিল আমার ভাতিজি। এ সময় দ্রুতগতির একটি ট্রাক ওই রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আমার ভাতিজি গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচাতে পারিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১৯ দিন আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় এক নারী শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা মাশমুম ওই মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের জাহেদিয়া মাদরাসার সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও তিনজন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার বিষয়টি দেখে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিয়েছি। দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৮১ দিন আগে
বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরা হলো না দুই বন্ধুর
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেআরোহী খাইরুল হোসাইন (২২) ও মো. ইয়াসিন (২৭) নামের দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় খাইরুলকে এবং রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত খাইরুল কিশোরগঞ্জ সদরের মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। তিনি ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, একই ঘটনায় মোটরসাইকেলচালক ইয়াসিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। দুই বন্ধু ভাষানটেক এলাকায় থাকতেন।
নিহত খাইরুল হোসাইনের ভগ্নিপতি মহসিন জানান, ওরা দুই বন্ধু মিলে গতকাল (শনিবার) সকালে মোটরসাইকেলে করে নোয়াখালীতে গিয়েছিল এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে ফেরার সময় শনির আখড়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে কিছুক্ষণের ব্যবধানেই ঢামেক হাসপাতালে দুই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশ জব্দ করে হেফাজতে নিয়েছে বলে জানতে পেরেছি।
পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
৮৪ দিন আগে
ত্রিশালে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫২)।
স্থানীয়রা জানান,আজ (বুধবার) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় উল্টো পথে আসা একটি ঢাকামুখী ট্রাক বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী হাফিজ উদ্দিন নিহত হন এবং সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ গুরুতর আহত সিএনজি চালক আব্দুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব ভূঁইয়া বলেন, উল্টো দিক থেকে আসা ট্রাকটি সিএনজিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে একটি মামলা করেছেন।’
২৩৫ দিন আগে
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আহত ১০
রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুইটি যানবাহন রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে আটজন সেনাসদস্যসহ মোট ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ট্রাকের চালক ও তার সহকারীও রয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ এবং দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বলেন, ‘মোহনপুর মডেল টাউনের সামনে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর টহলরত গাড়ি ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।’
২৩৬ দিন আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত, আহত ৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৩ জন অটোরিকশা যাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ও পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম (৫৫) একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গনী মন্ডলের পুত্র নুরুন্নবী মন্ডল (৫০), সবুজ মিয়ার ১৯ মাসের শিশু কন্যা সায়মা। হতাহতরা সবাই অটো রিক্সার যাত্রী।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল। পথে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের খলসি নামক স্থানে মৌসুমি পাম্পের সামনে ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।
পড়ুন: চট্টগ্রাম বন্দরে আমদানি করা স্ক্র্যাপের কনটেইনারে তেজস্ক্রিয় বস্তু শনাক্ত
দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।
২৫০ দিন আগে
জাতীয় প্রেসক্লাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মোড়ে ইউ টার্ন নেওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু ইসলাম ঢাকার চকবাজারের ঈদগাহ মাঠ এলাকার ইসলামবাগের আলাউদ্দিন খলাশির ছেলে।
নিহতের বন্ধু আল-আমিন জানান, মঙ্গলবার রাত ১টার দিকে মোটরসাইকেলে ইউ টার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক সেন্টুকে চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
পরে রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২৭০ দিন আগে
উত্তরায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের নিহত ৩
রাজধানীর উত্তরা এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অমিত (২৩), তার আত্মীয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী নাইমুল হক (৩২) এবং জাবেদ আলম খান (৫৫)।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, শনিবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় ময়মনসিংহ থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন বলে জানান তিনি। ওসি বলেন, অপরজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান।
তিনি আরও জানান, মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য।
নিহতরা কাছাকাছি একটি হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরছিলেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালক রাকিবুল ইসলামকে (৪২) আটক করা হয়েছে বলে জানান ওসি।
২৯৪ দিন আগে
পাবনায় ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত স্ত্রী-সন্তান
পাবনার ঈশ্বরদীতে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মেয়েকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ক্যালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (৪৫) ওই উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (বৃহস্পতিবার) সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরাকে (১৪) নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তারা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা চিনিকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন নিহত হন।
আহত স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় ২ বোন নিহত
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক মিনিট্রাকটিকে জব্দ করা হয়েছে। একই সঙ্গে চালক নাইম হোসেনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
৩০৪ দিন আগে
উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নাঈম (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী নাঈম চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার পরীক্ষা কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুলে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী তার সহপাঠী পল্লব কুমার শীলসহ আরও কয়েকজন শিক্ষার্থী বলে, আমরা তাকে প্রথমে স্থানীয় ওমেন্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সোয়া ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা আরও বলেন, নাঈমের নিকট আত্মীয়দের সংবাদ দেওয়া হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেন।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
উত্তরার পাকুরিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত নাঈম। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহত নাঈমের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
৩৫৭ দিন আগে