যুব উন্নয়ন অধিদপ্তর
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁস তদন্তে কমিটি
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র প্রকাশিত হওয়ার ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
শনিবার (১০ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, শূন্যপদে যুব উন্নয়ন অধিদপ্তরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের জন্য ১০ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা বাতিল করা হয়েছে।
এছাড়া বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, নিয়োগ কমিটির সদস্য, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অভ্যন্তরীণ ও বহিঃস্থ সহায়তাকারীদের জবানবন্দি নেবে কমিটি। পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত করবে তারা।
তদন্ত শেষ করে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের ফিন্যান্স অ্যান্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট অধিশাখার যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও যুব উন্নয়ন অধিদপ্তরের সিড ফাইন্যান্সিংয়ের পরিচালক। কমিটির সদস্য সচিব করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার উপসচিবকে।
প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে
করোনায় কর্মহীন যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
করোনাভাইরাস প্রাদুর্ভাবে বেকার হয়ে পড়া মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব উল্লেখ করে মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার।
২৩৫৬ দিন আগে