গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নিয়মিত অপরাধ দমন অভিযানে ৪৯৯ জনকে গ্রেপ্তার ও ৫২টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় এসব অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ ৫৯ জন, ওয়ারী ৭৯ জন, মতিঝিল ৪৫ জন, তেজগাঁও ৬৬ জন, মিরপুর ১৩৯ জন, গুলশান ৪৪ জন এবং উত্তরা বিভাগ ৪২ জনকে ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অভিযানে পুলিশ একটি রিভলভার, একটি দা, চারটি হাতে তৈরি বোমা, সাতটি অবিস্ফোরিত বোমা, ১ হাজার ৩০৭টি ইয়াবা ট্যাবলেট, ৪ দশমিক ৫৫০ কেজি গাঁজা, একটি অস্ত্র, সাতটি মোবাইল ফোন এবং ৩২ হাজার ৯০০ টাকা নগদ উদ্ধার করেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।