চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঢাকা সরকারি বধির হাইস্কুলে দিনব্যাপী আনন্দমেলা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সৃজনশীলতা ও আনন্দের সুযোগ করে দিতে রাজধানীর ঢাকা সরকারি বধির হাইস্কুলে সম্প্রতি দিনব্যাপী এক আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে।
শিশু অধিকার দিবস-২০২৬ উপলক্ষে ব্র্যাক ইউথ প্ল্যাটফর্মের স্টোরিজ অব ইনক্লুশন গত মঙ্গলবার (৬ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে এ আনন্দমেলার আয়োজন করে।
বাংলাদেশে প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে শিশু অধিকার দিবসের বিশেষ গুরুত্বকে কেন্দ্র করে এ আনন্দমেলার আয়োজন করা হয়।
শিশুদের সৃজনশীলতার স্বতঃস্ফূর্ত প্রকাশ এবং তাদের জন্য আনন্দময় ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
৩ দিন আগে
নড়াইলে সুলতান উৎসবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নড়াইল, ১৩ সেপ্টেম্বর (ইউএনবি)- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিন শুক্রবার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৫৮৫ দিন আগে