সাংস্কৃতিক অনুষ্ঠান
কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলার বড় আয়োজন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আগামীকাল ২৫ বৈশাখ (৮ মে)। এ উপলক্ষে চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আগামী ২৫ থেকে ২৮ বৈশাখ, অর্থাৎ ৮ থেকে ১১ মে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৪ দিনব্যাপী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশণ করা হবে।
দ্বিতীয় দিন (৯ মে) বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
এ দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, গানের সঙ্গে নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে।
আয়োজনের তৃতীয় দিন (১০ মে) বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তৃতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক সচিব কানিজ মওলা। এদিন স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
তৃতীয় দিন বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এবং বিকেল ৫টায় জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২-এ চারুকলা বিভাগের আয়োজনে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনী চলবে আগামী ২৩ মে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আগামী ১১ মে অনুষ্ঠানের সমাপনী দিন সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। আলোচনা শেষে নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করবে নাটক ‘অচলায়তন’। নাটকটির নির্দেশনায় থাকবেন আজাদ আবুল কালাম।
এছাড়া দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে কবিগুরুর স্মরণে আলোচনা ও তার সৃষ্টিকর্ম নিয়ে নানা অনুষ্ঠানমালা পরিবেশিত হবে। সকল আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি।
১০ দিন আগে
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকান ও শপিংমলের পাশাপাশি মেলা বা বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সোমবার (৬ এপ্রিল) সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দেন। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা, সব বিলবোর্ডের বাতি বাধ্যতামূলকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও একই সময়ের মধ্যে বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা সকল কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
৪১ দিন আগে
শেরপুরে সম্প্রীতি, সহিষ্ণুতা, যুবজাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
সম্প্রীতি, সহিষ্ণুতা, যুবজাগরণে শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে নাগরিক প্ল্যাটফরম জন উদ্যোগ যুব ফোরাম।
শুক্রবার(২৫নভেম্বর)রাতে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরপুর জেলায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নাচ, গান, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে দেশপ্রেম, যুব শক্তির বিকাশ এবং পারষ্পারিক সহমর্মিতার বার্তা দেয়। সেইসঙ্গে মাদক মুক্ত সমাজ গঠন, বাল্য বিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা মূলক বক্তব্য দেয়া হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুসালেহ মো. নুরুল ইসলাম হিরো এ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন । জন উদ্যোগ যুব ফোরামের আহ্বায়ক শুভংকর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পৌরমেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্তপুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবুবকর সিদ্দিক, জন উদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বক্তব্য দেন। অন্যদের মাঝে জেলা জাসদসভা পতি মনিরুল ইসলাম লিটন, কবি-লেখক জ্যোতি পোদ্দার, কবি সাংবাদিক রফিক মজিদ, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন, উদীচী জেলা কমিটিরসহ-সভাপতি মো. এসএম আবু হান্নান, মাদরাসা শিক্ষক মাওলানা মো. মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: আজ রাধারমণ সংগীত উৎসব
১২৬৮ দিন আগে
সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার উপজাতি শিক্ষার্থী
কক্সবাজারের চকরিয়ার বমু বিলছড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে গিয়ে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।
২২৯৭ দিন আগে
শাবিতে মুক্তিযুদ্ধ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শব্দের ঝংকারে বারুদের গন্ধ’
শাবি, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)-মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা বেতারের পরিবেশনা ও ইতিহাসকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ‘শব্দের ঝংকারে বারুদের গন্ধ’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
২৪৩৬ দিন আগে