ডাকাতিয়া নদী
পন্টুন সংকটে চাঁদপুরের পুরানবাজার, ঝুঁকিতে ব্যবসা-বাণিজ্য ও শ্রমিক জীবন
চাঁদপুরের বাণিজ্যিক হাব পুরানবাজারে মেঘনা ও ডাকাতিয়া নদীতে পর্যাপ্ত পন্টুন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও দিনমজুররা। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
পুরানবাজারের নদীপাড়ের বিভিন্ন ঘাটে দীর্ঘদিন ধরে পন্টুনের অভাব রয়েছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মালামাল লোড-আনলোড করতে হচ্ছে শ্রমিকদের। ইতোমধ্যে এ কাজে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় প্রবীণ ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমল থেকে পুরানবাজার চাঁদপুরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন ভূঁইয়ার ঘাট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানিকৃত পণ্য লোড-আনলোড করা হয়। তবে বর্তমানে সেখানে মাত্র একটি পন্টুন রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
বিশেষ করে শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে পন্টুনটি প্রায় অকার্যকর হয়ে পড়ে। নদীর পাড় প্রশস্ত হয়ে যাওয়ায় ট্রলার বা জাহাজ থেকে গুদামে মালামাল পরিবহনে ব্যবসায়ী ও শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে প্রবীণ চাল ব্যবসায়ী নকীব চৌধুরী, মাইনুল ইসলাম কিশোর, নাজমুল আলম পাটোয়ারী এবং লবণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ উদ্বেগ প্রকাশ করেছেন।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, পুরানবাজারের ব্যবসা সম্প্রসারণে ২০১৭ সালের মে মাসে বিআইডব্লিউটিএর উপপরিচালকের কাছে দেওয়ানঘাট, ১ নম্বর ঘাট এবং জনতা লবণ মিল-সংলগ্ন এলাকায় তিনটি পন্টুন স্থাপনের জন্য আবেদন করা হয়েছিল। সে সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, পন্টুনের অভাবে শ্রমিকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। জনস্বার্থে দ্রুত নতুন পন্টুন স্থাপন জরুরি।
চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল আলম পাটোয়ারী বলেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জনতা লবণ মিলসের মালিক আবুল কালাম আজাদ বলেন, ভূঁইয়ার ঘাটের পন্টুনটি পুরানবাজারের ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এখান দিয়েই অধিকাংশ পণ্য লোড-আনলোড হয়। তাই দ্রুত নতুন পন্টুন স্থাপন প্রয়োজন।
এ বিষয়ে বন্দর কর্মকর্তা কামরুজ্জামান জানান, বিষয়টি তিনি নতুনভাবে জেনেছেন। শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং সেখানে জেটি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে পুরানবাজারের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে।
বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারে প্রতিদিন গড়ে প্রায় ৪০ কোটি টাকার চাল, ডাল, লবণ, তেল, চা পাতা, ভুষিসহ বিভিন্ন পণ্যের লেনদেন হয়। ব্রিটিশ আমল থেকেই নৌপথ, রেলপথ ও সড়কপথে এই বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
১৬ দিন আগে
ডাকাতিয়া নদীর ওপর ডাকাতি হয়ে গেছে, নদী উদ্ধার করা হবে: কৃষিমন্ত্রী
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা সাবধান হয়ে যান। আপনি যেই হোন, সরকারের চেয়ে, ১৮ কোটি জনগণের চেয়ে প্রভাবশালী কেউ নন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া-দোশারীচোঁ থেকে ডাকাতিয়া নদীর শাখা খাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, যারা দখল করেছেন, এরা জোচ্চোর, দুষ্কৃতকারী। আপনারা দখল করেছেন, ছেড়ে দেন। আপনাদের ছেড়ে দিতেই হবে।
এর আগে, দোশারীচোঁ মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে হগলে (সবাই) অনেকে অনেক কথা বলে, পরে বাস্তবায়ন করে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রমাণ করেছে, আমরা কথায় কাজে এক। নির্বাচনের কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছে। পহেলা বৈশাখ বা তারও আগে কৃষি কার্ড চালু করা হবে। বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, আপনারা বিএনপিকে নির্বাচিত করলে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা আজ শুরু করেছি। কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এরইমধ্যে ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। এক মাসের মধ্যেই সরকার সব কাজ বাস্তবায়ন শুরু করেছে। এতেই প্রমাণিত হয়, বিএনপি কথায় ও কাজে এক।
কৃষিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ৭০ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য ৩০ জনের অবস্থা অটোমেটিকেলি ভালো হয়ে যাবে। ডাকাতিয়া নদীর ওপর ডাকাতি হয়ে গেছে। নদী ভরাট করে বাড়িঘর করা হয়েছে। এই ডাকাতিয়া নদী উদ্ধার করা হবে।
আলোচনা সভায় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, অতিরিক্ত সচিব বিএডিসি চেয়ারম্যান আজিজুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আলম সরকার।
৫৫ দিন আগে
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে অজ্ঞাত বৃদ্ধের লাশ
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নে ডাকাতিয়া নদীতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে সদরের নৌ পুলিশ লাশটি উদ্বার করে।
চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সদরের নৌ পুলিশ লাশটি উদ্বার করে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগের লাশ এটি,যা স্রোতে ভেসে এখানে এসেছে।
এখনও লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ওসি আরও জানান, বৃহস্পতিবার লাশটি চাঁদপুর আঞ্জুমানে মফিদুল ইসলামে দাফনের জন্য হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় মস্তকবিহীন অজ্ঞাত লাশ উদ্ধার
সালতা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
১২৪৯ দিন আগে
চাঁদপুরে বরযাত্রীসহ ট্রলারডুবি, শিশু নিখোঁজ
চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীতে বরযাত্রীর ট্রলারডুবির ঘটনায় পিংকি নামে আট বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
১৯০৩ দিন আগে
ডাকাতিয়া নদীতে ভাসছিল নবজাতকের লাশ
চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর (ইউএনবি)- হাজীগঞ্জে ডাকাতিয়া নদী থেকে নবজাতকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৪২৭ দিন আগে