নির্বাহী কর্মকর্তা
রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় খড়োস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রুপকারী ইউনিয়নের বিজয় ঘাট ও গোলাছড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সাজেক ইউনিয়নের মাচালং ও রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তারা।
নিহত দুই যুবক হলেন- মাচালং মন্দির পাড়া এলাকার কালাধন চাকমার ছেলে সুকর চাকমা (৩২) ও রুপকারী এলাকার গোলাছড়ি গ্রামের শ্রিবক্স চাকমার ছেলে চিরজ্যোতি চাকমা (৪২)।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মাছ ধরতে গিয়ে মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে লোকজনকে সচেতন ও সতর্ক করার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু
১৩২৩ দিন আগে
৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করে রেকর্ড গড়লেন বেলকুচির ইউএনও
৩৫০টি বাল্যবিয়ে বন্ধ ও জেল-জরিমানা করে রেকর্ড গডেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান। এমন কৃতিত্ব অর্জনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে একাধিক সম্মাননাও দেয়া হয়েছে।
আরও পড়ুন: ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্রীর
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও আনিসুর রহমান ২০১৭ সালের শেষের দিকে সিরাজগঞ্জে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। সিরাজগঞ্জে এখন পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি ৩৫০টি বাল্যবিয়ে বন্ধসহ জেল জরিমানা করেছেন। এরমধ্যে চৌহালীতে ৩৪টি, সদর উপজেলায় ২১৬টি ও বেলকুচিতে ১০০টি বাল্যবিয়ে বন্ধ এবং জেল জরিমানা করেন। সেইসাথে তার নেতৃত্বে এসব এলাকার বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডেও জেল জরিমানা করা হয়েছে। বিশেষ করে এই তিন উপজেলার অপ্রাপ্ত বয়স্ক স্কুলছাত্রীদের বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করে তিনি জেলা প্রশাসনসহ এলাকায় প্রশংসিত হয়েছেন।
আরও পড়ুন: চাঁদপুরে ৯৯৯ নম্বরে ফোন করে বাল্যবিয়ে রোধ
ইউএনও আনিসুর রহমান বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার বেড়ে যায় এবং নারীর ক্ষমতায়ন কমে যায়। এ অভিশাপ থেকে মুক্তি পেতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন: বাল্যবিয়ে দেয়ার অপরাধে সিরাজগঞ্জে কনের মা-চাচার কারাদণ্ড
এ সময় তিনি শিগগিরই বেলকুচি উপজেলাকে বাল্য বিয়েমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
১৬৯০ দিন আগে
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
মাগুরা জেলার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
২০৩৭ দিন আগে
লক্ষ্মীপুর জেলায় পুনরায় লকডাউন
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় লক্ষ্মীপুর জেলায় পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
২০৬১ দিন আগে
বোয়ালমারীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
প্রশাসনের অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে।
২০৮০ দিন আগে