ওয়াইল্ডটিম
‘দ্য বাংলাদেশ সুন্দরবন’ বইয়ের মোড়ক উন্মোচন, অনুষ্ঠানে সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বারোপ
সুন্দরবনের প্রাকৃতিক ঐতিহ্য ও বন্যপ্রাণী সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এনায়েতুল্লাহ্ খানের ‘দ্য বাংলাদেশ সুন্দরবন’ বইয়ের দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন (সফ্ট লঞ্চ) করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কসমস সেন্টার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ফিনটেক প্রতিষ্ঠান ‘সারফিন মেটা ডিজিটাল টেকনোলজি প্রাইভেট লিমিটেড’-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. ইয়ানান উ। এছাড়া বন্যপ্রাণী বিশেষজ্ঞ, পরিবেশকর্মী, আলোকচিত্রী এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে অংশ নেন।
কসমস বুকস প্রকাশিত বইটির দ্বিতীয় সংস্করণে দুটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের বন্যপ্রাণী, জীববৈচিত্র্য, প্রাকৃতিক ইতিহাস এবং বনের ওপর নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।
এদিন ওয়াইল্ডটিমের মূল পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ওয়াইল্ডটিমের প্রতিষ্ঠাতা এনায়েতুল্লাহ্ খান, সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ, বন্যপ্রাণী আলোকচিত্রী ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এনাম আল হক অনুষ্ঠানে বক্তব্য দেন। এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিনিয়োগ ও ফিনটেক ব্যক্তিত্ব ড. উ।
অনুষ্ঠানে ড. উ বলেন, ইউনেস্কো-ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় গৃহীত এই অর্থপূর্ণ উদ্যোগের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। মানুষ, বাঘ ও প্রকৃতি কীভাবে পরস্পরের সঙ্গে সহাবস্থানে থেকে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, বিশ্ববাসীর সামনে সুন্দরবন তার এক অনন্য উদাহরণ হয়ে উঠতে পারে।
২৮ দিন আগে
বিদায় ‘বাঘবন্ধু’ আন্দ্রে কার্সটেনস
বছরখানেক আগে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনসের সঙ্গে আমরা যখন দেখা করি, তখনও বুঝতে পারিনি যে সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার এত গভীরভাবে তার হৃদয় ছুঁয়ে যাবে। সে সময় তিনি কেবল সুন্দরবন ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে সেই ইচ্ছা কাজে রূপ নিতে সময় লাগেনি।
সেই একবারই নয়, দুই দুবার তিনি সুন্দরবন ভ্রমণ করেছেন। সেই সঙ্গে জনসচেতনতা বাড়ানো এবং বাঘ বাঁচাতে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে গাড়িতে বসে আয়েশি ভ্রমণ ছেড়ে দু’চাকার সাইকেলে প্যাডেল ঘুরিয়ে বনবিলাসও করেছেন। না, এগুলো শুধু লোক দেখানো কর্মকাণ্ড ছিল না, সত্যিকার অর্থেই উল্লিখিত উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করেছেন তিনি।
সত্যিকার অর্থে, বাঘ ভালোবেসেই এসব করেছেন কার্সটেনস। আর এভাবেই তিনি হয়ে উঠেছেন ‘বাঘবন্ধু’।
৪২৪ দিন আগে
বঙ্গবন্ধুর ছবি নিয়ে অ্যালবাম তৈরির কাজ করছি: পাকিস্তানি হাইকমিশনার
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি সোমবার জানিয়েছেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তান সফরের সময় তোলা ছবিগুলো একসাথে করে একটি অ্যালবাম তৈরির কাজ চলছে।
২০৭২ দিন আগে
শিশুদের শিল্প, সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে ইরানি রাষ্ট্রদূতের আহ্বান
শিল্প ও সংস্কৃতিতে এই অঞ্চলে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর শিশুদের শিল্প ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
২০৮৫ দিন আগে
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল ওয়াইল্ডটিম
বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ওয়াইল্ডটিম শুক্রবার বিশ্বব্যাপী সচেতনতা এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানোর মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে।
২৩১৩ দিন আগে