সমাজসেবা অধিদপ্তর
নতুন জীবনে পা রাখলেন কুড়িয়ে পাওয়া সেই ছোট্ট শিশু স্বপ্না
মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পাওয়া গিয়েছিল ছোট্ট এক শিশুকে। নিজের নামটুকুও ঠিকমতো বলতে না পারা সেই শিশুটির চোখে ছিল ভয়, অনিশ্চয়তা আর অজানা ভবিষ্যতের শঙ্কা। দীর্ঘ ১৪ বছর পর সেই শিশুই আজ নতুন জীবনের পথে পা রাখলেন।
স্বপ্না আক্তার নামের সেই তরুণী বুধবার (১৩ মে) দুপুরে সিলেটের শিবগঞ্জ লামাপাড়ায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বিয়ের পিঁড়িতে বসেন। যে প্রতিষ্ঠান একদিন তাকে আশ্রয় দিয়েছিল, সেই প্রতিষ্ঠানই আজ তার নতুন জীবনের সূচনা করে দিল।
বিয়ের পুরো আয়োজন ছিল আবেগ, ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। সাজসজ্জা, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় একটি স্বাভাবিক পরিবারের মেয়ের বিয়ের মতোই। এ ঘটনায় উপস্থিত অতিথিদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধারের পর স্বপ্নাকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার বাবা-মা দুজনই মারা গেছেন। ফলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। কেন্দ্রেই তার বেড়ে ওঠা। এখান থেকেই তাকে বিদ্যালয়ে ভর্তি করা হয় এবং পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা হয়। ২০২৫ সালে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন বলেন, ‘স্বপ্নার বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে। কোনো অভিভাবক না থাকায়, তার সম্মতি নিয়েই আমরা বিয়ের আয়োজন করেছি। আমরা চেয়েছি, তার ভবিষ্যৎ যেন নিরাপদ ও সুন্দর হয়।’
জানা গেছে, স্বপ্নার পাত্রও সিলেটের বাসিন্দা এবং ইলেকট্রিকের ঠিকাদারি করেন। বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসেন। বিশিষ্ট ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যা স্বপ্নার নামে এফডিআর হিসেবে সংরক্ষণ করা হবে।
স্থানীয় এক ব্যক্তি স্বপ্নাকে সংসারের প্রয়োজনীয় আসবাবপত্র উপহার দেন। এছাড়া পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে অতিথি আপ্যায়নের আয়োজন করা হয় এবং একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ বিয়েতে ১০০ কাপ দই উপহার দেয়।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র শুধু একটি পিতৃমাতৃহীন শিশুকে আশ্রয়ই দেয়নি, তাকে লেখাপড়া শিখিয়ে জীবন গড়ার সুযোগ করে দিয়েছে। আজ তাকে বিয়ে দিয়ে তার ভবিষ্যতের ভিত্তিও তৈরি করে দিল।’ তিনি নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।
২০১২ সাল থেকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে ১৭টি কেন্দ্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত, পথশিশু, ঝুঁকিতে থাকা ও পিতৃমাতৃহীন শিশুদের নিরাপদ আশ্রয়, ভরণপোষণ ও পুনর্বাসন সেবা দিয়ে আসছে। স্বপ্না আক্তারের গল্প সেই
৪ দিন আগে
মাগুরায় সরকারি বাসভবন থেকে নারীকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে পাপিয়া দত্ত (৩৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (২৫ মে) রাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রমোট ভবনের মহিলা হোস্টেল থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি জানান, মহিলা হোস্টেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
ওসি আব্দুর রহমান আরও জানান, নিহত ওই নারী একটি কন্যা সন্তানের জননী। তার স্বামী মিঠুন ধর খুলনায় বসবাস করেন।
এ ঘটনায় মহম্মদপুর থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে বলে আশ্বাস দেন ওসি।
৩৫৭ দিন আগে
ছোটমনি নিবাসে বালিশচাপা দিয়ে শিশু হত্যা, আয়া আটক
সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেট নগরীর বাগবাড়িস্থ ছোটমনি নিবাসে দুই মাসের শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে সুলতানা ফেরদৌসী সিদ্দিকা নামের এক আয়াকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগ উঠেছে, নাবিল আহমদ নামের ওই শিশুকে গত ২২ জুলাই দিবাগত রাতে প্রথমে সজোরে ছুড়ে ফেলেন ওই আয়া। পরে বালিশচাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, শিশু মৃত্যুর ঘটনায় দায়ের করা জিডি পর্যালোচনায় সন্দেহভাজন ওই আয়াকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়েছে। প্রথমে ওই আয়া এ ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। সিসিটিভি ফুটেজ দেখিয়ে ফের প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন।
ওসি জানান, এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তবে, এ বিষয়ে সরকারি অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ডাকাতির সময় নারীকে ধর্ষণ, শিশু হত্যার অভিযোগ
গাইবান্ধায় শিশু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
১৭৩৯ দিন আগে
জুনের মধ্যেই মোবাইল ব্যাংকিংয়ে ভাতা পাবেন শতভাগ ভাতাভোগী: মন্ত্রী
ঢাকা, ২৩ মে (ইউএনবি)-এ বছর জুনের মধ্যেই শতভাগ ভাতাভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
তিনি বলেন, ‘এ বছর জুন মাসের মধ্যেই শতভাগ ভাতাভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাবেন। একজন ভাতাভোগীও যাতে বাদ না পড়ে সেলক্ষ্যে করোনা মহামারিকালীন চলমান বিধি নিষেধের মধ্যেও ভাতা কার্যক্রমের ডিজিটালাইজেশন ও মোবাইল ব্যাংকিং হিসাব খোলার কাজ চলমান রয়েছে।’
রবিবার রাজধানীর মিন্টু রোড়ের সরকারি বাসভবনে সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্পের আওতায় সারা দেশের সকল জেলা ও উপজেলাসহ মাঠ পর্যায়ের সমাজসেবা কার্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
নুরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ডিজিটাল বিপ্লব চলছে। দেশের অধিকাংশ মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে গেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবামূহকে শতভাগ ডিজিটাল করনের কাজ চলমান রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের ৬৩৪টি সমাজসেবা কার্যালয়ে আধুনিক কম্পিউটার সমাগ্রী প্রদানের মাধ্যমে সেবা প্রদান আরো গতিশীল হবে।
আরও পড়ুন: গুনগত মান ঠিক রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
তিনি বলেন, প্রধানমন্ত্রী জিটুপি পদ্ধতিতে ভাতাভোগীদের মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা বিতরণের যে নির্দেশনা দিয়েছেন যে কোন মূল্যে তা চলতি অর্থবছরের মধ্যে শতভাগ বাস্তবায়ন করতে হবে।
কোন ভুয়া বা দ্বৈত ভাতাভোগী যাতে ভাতা না পায় সে লক্ষে সংশ্লিষ্টদের সতর্ক থাকার জন্য মন্ত্রী নির্দেশনা দেন।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক(অতিরিক্ত সচিব) খুরশীদ আলম চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতা বিতরণ কর্মসূচিকে ডিজিটালাইজেশনের লক্ষে বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন(সিটিএম) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
১৮২১ দিন আগে
সবার ন্যায়বিচার, অধিকার নিশ্চিত করতে কাজ করুন: প্রধানমন্ত্রী
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য খুন হওয়ার ঘটনায় কয়েকজন পদত্যাগী জুনিয়র অফিসারসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জড়িত ছিলেন বলে শুক্রবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১০৩ দিন আগে
কোভিড-১৯: সমাজসেবা অধিদপ্তরের ২১ কর্মী আক্রান্ত
দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে দেশজুড়ে ত্রাণকার্যক্রমে অংশ নিতে গিয়ে এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের ২১ কর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।
২১৬৯ দিন আগে