চিকিৎসক গ্রেপ্তার
বিয়ের আশ্বাসে রোগীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার
বিয়ের আশ্বাসে এক রোগীকে ধর্ষণের অভিযোগে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে নগরীর কাজলশাহ ল্যাবএইড লি. ডায়াগনস্টিক সেন্টার থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডা. আর কে এস রয়েল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাইকিয়াট্রি বিভাগের প্রধান।
জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা করার পর কোতোয়ালি থানা পুলিশ চিকিৎসককে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।
তিনি বলেন, রবিবার সন্ধ্যায় ওই তরুণী ওই চিকিৎসকের চেম্বারে গিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় চিৎকার করে তরুণী বলেন- ‘আমাকে এ মুহূর্তে আপনার বিয়ে করতে হবে। আমার গর্ভে আপনার সন্তান।’
তিনি আরও বলেন, ভুক্তভোগী ২০১৮ সাল থেকে অভিযুক্ত চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। একপর্যায়ে ওই তরুণীর প্রতি তিনি আসক্ত হয়ে পড়েন। বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার বিকালে তাকে আদালতে তোলা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বরিশালে পুলিশের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার
সিরাজগঞ্জে ইজিবাইক চালক হত্যা: ৩ আসামি গ্রেপ্তার
১৩২৫ দিন আগে
চাকরির ভয় দেখিয়ে নার্সকে যৌন হয়রানি, চিকিৎসক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে চাকরি যাওয়ার ভয় দেখিয়ে এক স্টাফ নার্সকে (৩২) যৌন হয়রানির অভিযোগে মো. শাহ আলম (৬৫) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১৮৫ দিন আগে