কিস্তির টাকা
পটুয়াখালীতে কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় খাইরুন বেগম (৩৫) নামের চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামের ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের শয্যা থেকে আহত গৃহবধূ খাইরুন বেগম বলেন, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে কুয়েতে পাড়ি জমান তার স্বামী নজির মোল্লা। বিদেশে গিয়ে যুদ্ধ পরিস্থিতিসহ নানা সংকটে তার স্বামী টাকা পাঠাতে না পারায় তিনি কিস্তি পরিশোধ করতে পারেননি। গতকাল (শনিবার) দুপুরে কিস্তির টাকা আদায়ের জন্য তাদের বাড়িতে যান ধানখালী কোডেক শাখার ব্যবস্থাপক মনিরসহ আরও দুই নারী কর্মী।
তার দাবি, ঘরে অর্থ না থাকায় টাকা দিতে ব্যর্থ হলে তারা তাকে চুল ধরে কিলঘুষি দেন এবং তলপেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
এনজিও সূত্রে জানা যায়, খাইরুন বেগম মাত্র দুইটি কিস্তি পরিশোধ করেছেন। তার ঋণ নেওয়া ৪০ হাজার টাকার মধ্যে ৩৮ হাজার টাকা তার কাছে পাওনা রয়েছে এনজিও কোডেকের।
তবে মারধরের পুরো বিষয়টি অস্বীকার করেছেন কোডেকের ধানখালী শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫২ দিন আগে
এনজিওর টাকা শোধ করতে না পেরে গৃহবধূর ‘আত্মহত্যা’
যশোরের মনিরামপুরে এনজিওর কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এক গৃহবধূ মঙ্গলবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
২০৩৯ দিন আগে
খুলনায় কিস্তি দিতে না পারায় ধান, গবাদিপশু সমিতির কব্জায় নেয়ার অভিযোগ
কিস্তির টাকা ফেরত না পেয়ে ঋণগ্রহীতার ১২৫ বস্তা ধান ও গবাদিপশু ও ছাগল নিয়ে গেছে অভিযোগ উঠেছে ঋণদাতা সমিতির লোকজনের বিরুদ্ধে।
২২৯৮ দিন আগে