ইসলামী আন্দোলন
চুয়াডাঙ্গার দুই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুই আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই প্রার্থী।
নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে দলটির প্রার্থীরা মোট বৈধ ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানোর বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে যারা মোট বৈধ ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশের কম ভোট পান, তাদের জামানত ফেরত দেওয়া হয় না। এ বিধান অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম আজিজী ১০ হাজার ১২২টি ভোট পেয়েছেন। তবে এটি জামানত রক্ষার জন্য প্রয়োজনীয় সীমা অতিক্রম করতে পারেনি। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ২ লাখ ১১ হাজার ৪১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফুজ্জামান শরীফ ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ১৯৩টি ভোট।
এদিকে, চুয়াডাঙ্গা-২ আসনেও ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজীব ৬ হাজার ৩৭৪টি ভোট পেয়ে জামানত রক্ষা করতে পারেননি। এ আসনে ২ লাখ ৮ হাজার ১১টি ভোট পেয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী রুহুল আমিন নির্বাচিত হয়েছেন। ১ লাখ ৬৩ হাজার ৮৭৭টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির মাহমুদ হাসান খান বাবু।
এবারের নির্বাচনে চুয়াডাঙ্গার দুই আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মধ্যে। নির্বাচনি প্রচারে সক্রিয় উপস্থিতি থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা ভোটের লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করতে পারেননি।
তবে দলটির স্থানীয় নেতা-কর্মীরা দাবি করেছেন, ভোটের পরিবেশ ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
৬ দিন আগে
পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ
পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার(১২ জুলাই) বিকালে কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে পৌর সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি আবু সাঈদের পরিচালনায় বক্তব্য দেন দলটির জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সম্পাদক জিএম তাওহীদ আনোয়ার, যুগ্ম সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আবরার, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজ্জাম্মিল হক কাসেমী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মিটফোর্ডের চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদলের নেতাকর্মীরা। হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, লাশের উপর বর্বর নিত্য করেছে এটা আইয়ামে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
২২৫ দিন আগে
ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ: ১৬ দফা ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দলের ১৬ দফা ঘোষণা করেছেন। শনিবার (২৩ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে এই ঘোষণাপত্র পাঠ করা হয়।
১৬ দফা ঘোষণাপত্রে রাষ্ট্রীয় সংস্কার, বিচার ব্যবস্থার উন্নয়ন এবং আনুপাতিক প্রতিনিধিত্বমূলক(পিআর) নির্বাচন গ্রহণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সংবিধানের নির্দেশিকা নীতিগুলোর মধ্যে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন, সংসদের উভয় প্রস্তাবিত কক্ষে আনুপাতিক ভোটদান (পিআর) পদ্ধতি চালু এবং বৈষম্যহীন শোষণ নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আগামী মাসে ‘জুলাই সনদ’ ঘোষণার আহ্বান জানানো হয়েছে।
ভবিষ্যতের স্বৈরতন্ত্রকে রোধ করতে দলটি দ্রুত, মৌলিক সংস্কার, জনপ্রশাসন পুনর্গঠন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করার জন্য এবং ‘পতিত ফ্যাসিবাদের’ সহযোগী হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের অপসারণের আহ্বান জানিয়েছে।
দুর্নীতির বিচার, পলাতকদের ফিরিয়ে আনা, পাচার করা অর্থ পুনরুদ্ধার এবং চাঁদাবাজি, সন্ত্রাসবাদ এবং হত্যার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্যও জোর দেওয়া হয়েছে ঘোষণাপত্রে।
পড়ুন: সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঘোষণাপত্রে ভারতের সঙ্গে সকল চুক্তি প্রকাশ এবং যেকোনো ‘রাষ্ট্রবিরোধী’ চুক্তি বাতিলের দাবি জানানো হয়েছে। এটি পরবর্তী জাতীয় নির্বাচনের আগে সকল স্তরের স্থানীয় নির্বাচন সম্পন্ন করার এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই ধরনের নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছে।
দলটি চিহ্নিত দুর্নীতিবাজ ব্যক্তি, ঋণ খেলাপি এবং অপরাধীদের প্রতিদ্বন্দ্বিতা থেকে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে। একটি নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং ধর্ম ও রাষ্ট্রের প্রতি বিরূপ ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যেরও আহ্বান জানিয়েছেন দলটি।
ইসলামী আন্দোলন সার্বভৌমত্ব রক্ষা, নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই শান্তি ও অগ্রগতি নিশ্চিত করার জন্য নির্বাচনসহ শাসনব্যবস্থার প্রতিটি স্তরে ইসলামী মূল্যবোধ অনুশীলনের আহ্বান জানানো হয়েছে ঘোষণায়।
২৩৯ দিন আগে
আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার নিন্দা এবং ‘বাংলাদেশ বিরোধী উসকানির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এই বিক্ষোভ ও মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
দলটির সাধারণ সম্পাদক ইউনুস আহমাদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আমাদের ১৫ কোটি মানুষের শক্তিশালী ৩০ কোটি হাত সাম্যের জন্য লড়াই করতে প্রস্তুত। কর্তৃপক্ষকে অবশ্যই এই হামলার তদন্ত করতে হবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা সীমান্তে বাংলাদেশিদের নির্যাতনের খবর পেয়েছি। তারা সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আমরা ভারতের পক্ষ থেকে এই ধরনের আচরণ সহ্য করব না ‘
আরও পড়ুন: জনগণকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের
সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইমতিয়াজ আলম বলেন, 'শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। ভারতীয় মন্ত্রীদের আত্মমূল্যায়ন করতে হবে। মুসলিম, খ্রিস্টান, হিন্দু সবাই বাংলাদেশের নাগরিক।’
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারত ফ্যাসিবাদী শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে। ভারতের গণমাধ্যমগুলো সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে। তারা বাংলাদেশে সংঘাতকে উসকে দেওয়ার চেষ্টা করেছে বলেও জানান তারা।
ভারত প্রকাশ্যে ক্ষমা না চাইলে ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার দাবি জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয় নগর পানির ট্যাংক এলাকা হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালায় হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা।
আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
৪৪৬ দিন আগে
রাজধানীর শান্তিনগরেই থেমে গেল ইসলামী আন্দোলনের গণমিছিল
পুলিশের বাধায় রাজধানীর শান্তিনগর মোড়ে শেষ হয়েছে ‘দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল জনগণ মানে না’ ব্যানারে শুরু হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল।
আরও পড়ুন: এক দফা আন্দোলন: বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর ইউনিটের গণমিছিল
বুধবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর চৌরাস্তায় পুলিশের বাধার মুখে পড়ে গণমিছিলটি।
মিছিলটি শুরু হওয়ার পর থেকে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে বিকাল সোয়া ৪টা থেকে এসব সড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ঢাকায় শনিবার গণমিছিল করবে বিএনপিসহ সমমনা দল
এক দফা আন্দোলন: রাজধানীতে কালো পতাকা নিয়ে বিএনপির গণমিছিল শুরু
৮৩০ দিন আগে
সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কটের ঘোষণা ইসলামী আন্দোলনের
বরিশালের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশালে এক সংবাদ সম্মেলনে দলের আমীর সৈয়দ রেজাউল করিম এ ঘোষণা দেন।
আরও পড়ুন: মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা
তিনি বলেন, প্রশাসন যখন সরকার দলীয়করণ হয়, তখন সেখানে সুষ্ঠু নির্বাচন কখনই আশা করতে পারিনা। যার কারণে এই সরকার পতনের দাবি জানাচ্ছি। আমরা বারবার সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য, কিন্তু তারা তাদের চরিত্র থেকে ফিরে আসেনি।
তিনি আরও বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর দুইবার হামলা করে তাকে জখম করা হয়েছে।
আমীর বলেন, সেই সঙ্গে ইসির পদত্যাগ দাবি করছি।
তিনি বলেন, সিলেট ও রাজশাহী নির্বাচনে আমাদের প্রার্থী আছে। আমরা সেই নির্বাচনের প্রার্থীতা থেকে তাদেরকে বয়কটের ঘোষণা দিচ্ছি। ফলে তারা আর ওই নির্বাচন করবে না। কারণ নির্বাচনের পরিবেশ নাই।
তিনি আরও বলেন, নায়েবে আমীরের ওপর হামলা ও নির্বাচনের অনিয়মের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি। আর আগামী শুক্রবার বাদ জুমআ সারাদেশব্যাপী এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবো।
পাশাপাশি পরবর্তী কর্মসূচি জাতির সামনে ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আজকের ভোটে এমন কোন বুথ নেই যেখানে আওয়ামী লীগের লোক দাড়িয়ে তাদের পক্ষে ভোট দিতে বাধ্য করেনি।
এদিকে ইসলামী আন্দোলন’র মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম এর ওপর হামলা ও তাকে আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী।
আরও পড়ুন: করোনা: ২২৫ জনের দাফন করেছে চাঁদপুর ইসলামী আন্দোলন
রাজবাড়ীতে বিএনপি ও ইসলামী আন্দোলনের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ
৯৮৬ দিন আগে
করোনা: ২২৫ জনের দাফন করেছে চাঁদপুর ইসলামী আন্দোলন
সারাদেশে করোনায় মৃত নারী-পুরুষ, ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষদের দাফন ও শেষ কৃত্য, অক্সিজেন, মাস্ক ও খাদ্য বিতরণ করে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি রক্ত দান সেবার কাজও করছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় ২০২০ সালের এপ্রিল মাস থেকে চাঁদপুর জেলায় সর্বস্তরের মানুষের দাফন ও শেষ কৃত্যের কাজ করে আসছে সংগঠনটির ১১টি দল। এ পর্যন্ত তারা জেলায় ২২৫ জনের দাফনের কাজে সম্পন্ন করেছে বলে জানিয়েছে কৃর্তপক্ষ।
আরও পড়ুন: করোনায় দাফন: কঠোর লকডাউনেও সক্রিয় কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা
এই বিষয়ে সংগঠনের জেলা প্রধান শেখ মুহাম্মদ জয়নাল আবদিন বলেন, ‘এই জেলায় আমরা এখন পর্যন্ত ২২৫ জনের দাফন-কাফনের কাজ সম্পন্ন করেছি। প্রতিদিনই এই কাজের সংখ্যা বাড়ছে।’
তিনি আরও বলেন, বর্তমানে সবচাইতে সংকটময় বিষয় হচ্ছে অক্সিজেন সেবা। আমরা ইতোমেধ্য চাঁদপুর সদর উপজেলায় অক্সিজেন সেবা শুরু করেছি। আজকে পর্যন্ত ২০ জনকে অক্সিজেন সেবা দেয়া হয়েছে। রবিবার থেকে মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে অক্সিজেন সেবা শুরু হবে।
জয়নাল আবদিন জানান, মহামারি করোনা পরিস্থিতিতে যখন আপন আত্মীয় স্বজন কাছে আসছে না, এমন সময়ে আমরা শুধুমাত্র মানবিক দিক বিবেচনা করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দাফনের কাজ করে যাচ্ছি। তাদের কোনও চাওয়া পাওয়া নেই।
আরও পড়ুন: পদ্মায় স্পিডবোট ডুবি: বরিশালের ৪ ব্যবসায়ীর দাফন সম্পন্ন
তবে চলমান অক্সিজেন সংকটের মুহূর্তে কেউ যদি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করতে চায়, করতে পারেন বলে জানান তিনি।
১৬৫৯ দিন আগে
হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১১ জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে ইসলামী আন্দোলনের নেতাসহ আরও ১১ হেফাজত কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও গ্রেপ্তার ১১
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন জানান, শুক্রবার ও শনিবার দিনগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রবিবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, হেফাজতে ইসলামের আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা গত ২৭ মার্চ জেলা সদরে রাধিকা বাজারে মিছিল এবং রাস্তায় গাছের গুড়ি ও টায়ারে আগুন জালিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় জড়িত ইসলামি আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মহিলা ও পরিবার কল্যান সম্পাদক, জাতীয় শিক্ষক ফোরামের মাদ্রাসা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির মাওলানা নিয়াজুল করিমকে গ্রেপ্তার করেছে। এছাড়াও আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ১২ জনসহ গ্রেপ্তার ৩১০
পুলিশ ঘটনার সময় ধারণ করা স্থির চিত্র এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ যাচাই-বাছাই করে অভিযুক্তদেরকে সনাক্ত করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও ৭ জন গ্রেপ্তার
পুলিশ সূত্র জানায়, হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সর্বমোট ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ২ টি সহ সর্বমোট ৫৫ টি মামলা দায়ের করা হয়েছে। এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়। এসকল মামলায় এ পর্যন্ত ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭৫৭ দিন আগে
সিরাজগঞ্জে প্রতারণার মামলায় ইসলামী আন্দোলনের নেতা মহিবুল্লাহ গ্রেপ্তার
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মহিবুল্লাহকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
মুফতি মহিবুল্লাহ মহিব (৫০) ওই গ্রামের মো. রহমতুল্লাহর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী জানান, সিরাজগঞ্জ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরির প্রলোভন দেখিয়ে কামারখন্দ উপজেলার নয়াচালা গ্রামের ভাজন আলী শেখের ছেলে মো. আলমগীর হোসেনের (৩০) কাছ থেকে ২০১৫ সালের ১০ অক্টোবর ৬ লাখ ৭৩ হাজার টাকা নেন মহিবুল্লাহ। পরবর্তীতে চাকরি দিতে না পারায় আলমগীর হোসেন টাকা ফেরত চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখার একটি চেক প্রদান করেন মহিবুল্লাহ। ওই বছরের ২৪ ডিসেম্বর ৩ লাখ ৪০ হাজার টাকা তিনি আলমগীরকে ফেরত দেন এবং চেকের পেছনে অবশিষ্ট টাকার কথা লিখে দেন। এরপর থেকে তার কাছে টাকা চাইতে গেলে নানা তালবাহানা, সময়ক্ষেপণ ও প্রাণনাশের হুমকি-ধামকি দেন মহিবুল্লাহ।
আরও পড়ুন: পিরোজপুরে গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: আটক ৫
তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে আলমগীর হোসেন বাদী হয়ে প্রতারণার অভিযোগ এনে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় বুধবার রাতে সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের নিজবাড়ি থেকে মহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: যশোরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
১৭৮০ দিন আগে
মুফতি ফয়জুল, মামুনুলকে গ্রেপ্তারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের শাহবাগ অবরোধ
ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হকের শাস্তির দাবিতে শনিবার শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা-পরিবারের স্বার্থ রক্ষায় গঠিত সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা।
১৯১২ দিন আগে