সহকারী কমিশনার
সাভারে ছিনতাইকারীর কবলে পটুয়াখালীর সহকারী কমিশনার
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাভারে কয়েকজন ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন।
সোমবার(১৪ নভেম্বর) মধ্য রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় তিনি এই হামলার শিকার হন।
আহত আবু বকর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কামাল উদ্দিনের ছেলে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আবু বকর একটি প্রশিক্ষণে অংশ নিতে এখানে এসেছিলেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬
রাতে আবু বকর সিএনবি এলাকা দিয়ে যাওয়ার সময় একদল ছিনতাইকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে আহত করে।
পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় মামলা
ময়মনসিংহে গায়ে ময়লা ছিটিয়ে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই!
১৩৯৩ দিন আগে
লক্ষ্মীপুরে সহকারী কমিশনার, পুলিশ ও ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ জেলায় নতুন করে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২২৮০ দিন আগে