কুষ্টিয়া
কুষ্টিয়ায় মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নিহত ১
কুষ্টিয়ায় রেলপথে ধরে মুঠোফোনে কথার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মজমপুর রেলক্রসিং গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত তক্কেল মন্ডলের ছেলে আবদুর রশিদ (৫০)।
কুষ্টিয়া জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ বলেন, আবদুর রশিদ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথ ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু
১০৪৩ দিন আগে
কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতাসহ ৩ আসামি রিমান্ডে
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় যুবলীগ নেতাসহ তিনজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
২০১৩ দিন আগে
কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার
কুষ্টিয়া, ২১ সেপ্টেম্বর (ইউএনবি)- কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলাসহ বিভিন্ন অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪৭০ দিন আগে