স্বেচ্ছাসেবী সংগঠন
টাঙ্গাইলে ১০ টাকায় বাজার!
টাঙ্গাইল ডিস্ট্রিক্ট একুয়ার বস্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভিন্নধর্মী বাজারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফাউন্ডেশন।
জানা গেছে, বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ টাকার বাজারে চাল, ডাল, মাছ, মুরগি ও শীতকালীন সবজি মাত্র ১০ টাকার বিনিময়ে কিনতে পেরেছেন শতাধিক মানুষ।
১০ টাকায় বাজার করতে আসা গৃহিনী রাশেদা বেগম বলেন, এত কম টাকায় জিনিস কিনতে পেরে পুরো বস্তিবাসী খুবই আনন্দিত। আমরা চাই নিয়মিত এমন বাজারের ব্যবস্থা করা হোক।
দিনমজুর ইয়াকুব জানান, অনেক দিন পর পরিবারের জন্য মাত্র ১০ টাকায় মুরগি কিনতে পেরেছি এ বাজার থেকে। আমাদের মতো গরীর মানুষের জন্য এমন বাজারের আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজার থেকে কম দামে সার কিনছে বাংলাদেশ
১৩২৫ দিন আগে
শাবিপ্রবিতে ১০দিনব্যাপী 'কিনে'র বইমেলা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর আয়োজনে ১০ দিনব্যাপী বই উৎসব শুরু হয়েছে।
রবিবার(০৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ বই উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত, খ্যাতিমান লেখক, অনুবাদক ও সাহিত্য বিশ্লেষক সুরেশ রঞ্জন বসাক।
বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) বইমেলা চলবে।
আরও পড়ুন: শাবিপ্রবিতে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল, কিনের উপদেষ্টা অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক হিমাদ্রি শেখর রায়, অধ্যাপক ড. হোসাইন আল মামুন, অধ্যাপক ড. নারায়ণ সাহা, অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, সংগঠনটির সভাপতি ইফরাতুল হাসান রাহিম ও বই উৎসবের আহ্বায়ক মাধুর্য চাকমাসহ সংগঠনের অন্য সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদের শিশু সন্তান আহমেদ হুসাইন আল মোস্তফা ‘বাইল্যাটারাল প্রোফাউন্ড হিয়ারিং লস’ রোগে আক্রান্ত।
তার দুই কানের শ্রবণশক্তি শূন্য হওয়ায় বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মূলত তার চিকিৎসায় সহযোগিতা করার লক্ষ্যে এ বইমেলার আয়োজন করা হয়।
বইমেলা থেকে প্রাপ্ত অর্থ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ইফরাতুল হাসান রাহিম।
এবারের বই উৎসব ভাষা সৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দিকে উৎসর্গ করা হয়েছে। বইমেলায় দেশের জনপ্রিয় অন্যপ্রকাশ, আগামী পাবলিকেশন, অন্বেষা পাবলিকেশন, বাতিঘর ও অনলাইন প্রকাশনী রকমারি ডটকমসহ ২০টি প্রকাশনী অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন: মানসিক রোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ৮৫% শিক্ষার্থী সচেতন: শাবিপ্রবির গবেষণা
শাবিপ্রবির গবেষণা: হাওরের ইকোসিস্টেম সার্ভিসে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণ
১৩৬৭ দিন আগে
আল রশিদ ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিলো এফবিসিসিআই
করোনাভাইরাসে মৃতদের দাফনকাজ সম্পন্ন নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন আল রশিদ ফাউন্ডেশনকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।
২২২১ দিন আগে
করোনা আক্রান্তদের চিকিৎসায় বিদ্যানন্দের ফিল্ড হাসপাতাল
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিতে চট্টগ্রামের পতেঙ্গায় ফিল্ড হাসপাতাল স্থাপন করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
২২৩৮ দিন আগে