সিএমএম আদালত
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন। এ সময় আদালত চত্বরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিচারপ্রাথীদের বিভিন্ন দিকে ছুটাছুটি করতে দেখা যায় ।
আহত আইনজীবী সরফরাজ ইসলাম হৃদয়কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, সেখানকার আইনজীবীরা ও স্থানীয়রা রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
তাকে হেফাজতে নিয়ে কোতয়ালী থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন।
এর আগে গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে এ মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
১১ ঘণ্টা আগে
সিলেট সিএমএম আদালতের ১১ কর্মকর্তা করোনায় আক্রান্ত
সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১১ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২৩৫০ দিন আগে