মন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।
শনিবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালীব রহমান পার্থ দুপুর ১টা ৫২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন।
এদিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনও জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর সাধারণ মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।
১৪ দিন আগে
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও ৫ মুখ, রাতে শপথ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ শুক্রবার সন্ধ্যায় আরও পাঁচজন যুক্ত হতে পারেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের।
তাদের মধ্যে মঈন খান, পার্থ ও সাচিং প্রু মন্ত্রী এবং শামীম কায়সার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এছাড়া পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতের।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ইউএনবিকে বলেন, আজ নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কতজন বা কারা শপথ নেবেন, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
বঙ্গভবনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইউএনবিকে বলেন, সন্ধ্যায় কয়েকজন নতুন মুখ শপথ নিতে পারেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল শপথ নেবেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন।
রাষ্ট্রপতির শপথের পর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য এবং ১,২০০-এর বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন।
মন্ত্রিসভা সম্প্রসারণের সঙ্গে মন্ত্রণালয়গুলোর দায়িত্বে পরিবর্তনসহ বড় ধরনের রদবদল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই দিনে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
তবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ১ জুন পদত্যাগ করেন।
এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও শূন্য হবে।
১৫ দিন আগে
মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি
শপথ অনুষ্ঠানের আগেই নতুন মন্ত্রিসভার প্রস্তুতি দৃশ্যমান হতে শুরু করেছে প্রশাসনের ভেতরে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য সচিবালয়ে ৪৫টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলের মাধ্যমে গাড়িগুলো প্রস্তুত করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে একে একে গাড়িগুলো সচিবালয়ে প্রবেশ করতে শুরু করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ে নতুন ১ নম্বর ভবনের নিচে এবং সামনে গাড়িগুলো রাখা হচ্ছে।
তারা জানিয়েছেন, মোট ৬৮টি গাড়ি রয়েছে, এর মধ্যে ৪৫ টি গাড়ি সচিবালয়ে প্রস্তুত রাখা হচ্ছে। তবে ৪৫টি গাড়িই লাগবে না, এর মধ্যে চার-পাঁচটা বেশি রাখা হয়েছে। কারণ, কোনো গাড়িতে সমস্যা দেখা দিলে যাতে এখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।
গাড়ির মধ্যে বেশিরভাগই টয়োটা ক্যামরি, কিছু ল্যান্সারও রয়েছে।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, গাড়িগুলো সচিবালয় চত্বরে প্রস্তুত থাকছে। নির্দেশনা পেলে একজন লিঁয়াজো কর্মকর্তাসহ ড্রাইভার গাড়ি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বাসায় চলে যাবেন।
২০০ দিন আগে
নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী-ওসিসহ ৯ জন
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
অন্যরা হলেন— সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ।
আরও পড়ুন: মানি লন্ডারিং মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান গ্রেপ্তার
তাদের মধ্যে আনিসুল হক, শাজাহান খান, আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি করে হত্যা মামলায়, ফারজানা রুপা ও শাকিল আহমেদকে দুইটি হত্যা মামলায়, মো. তাজুল ইসলামকে খিলগাঁও থানার হত্যাচেষ্টা ও পল্টন থানার হত্যা মামলায়, কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার হত্যা মামলায় এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে লালবাগ থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলা ও এক হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৫৪৯ দিন আগে
শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী
শ্রীলঙ্কায় দেশজুড়ে ব্যাপক ব্ল্যাকআউটের জন্য একটি বানরকে দায়ী করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী কুমারা জায়াকোদি। রবিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টায় সারা দেশে ব্ল্যাকআউট দেখা দেয়। এরপর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লেগেছিল।
বিদ্যুৎ না থাকায় দক্ষিণ এশিয়ার দেশটির ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, এটি ছিল শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ব্ল্যাকআউটের একটি। এতে সেখানকার বহুলোককে বিদ্যুতের জন্য জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে।
একদল বানর হট্টগোল ও মারামারি করতে করতে পানাদুরা বিদ্যুৎকেন্দ্রের ওপর ঝাঁপ দেয়, তাদের মধ্য থেকে একটি এসে বিদ্যুৎ সঞ্চালন লাইনে পড়ে বলে জানিয়েছেন মন্ত্রী কুমারা জায়াকোদি।
‘একটি বানর গ্রিড ট্রান্সফর্মারের সংস্পর্শে এলে সিস্টেমে ভারসাম্যহীনতা দেখা দেয়,’ বলেন তিনি। অসুবিধার জন্য দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন দেশটির এই জ্বালানিমন্ত্রী।
বিদ্যুৎ কেন্দ্রের একজন নিরাপত্তা প্রহরী বলেন, তিনি বিকট বিস্ফোরণ শুনতে পেয়েছেন ও আগুনের গোলা দেখতে পেয়েছেন। কিন্তু একটা বানর এমন একটা সংকট তৈরি করতে পারে বলে মনে হচ্ছে না।
‘প্রায়ই বিদ্যুৎ কেন্দ্রের ওপর বানর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তার মানে এই না যে, সে কারণে বিদ্যুৎ সংকট দেখা দেবে,’ বলেন তিনি।
আরও পড়ুন: ভারতে তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, হাসপাতালগুলোতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা
স্থানীয় ডেইলি মিরর পত্রিকার প্রধান সম্পাদক জামিলা হুসেইন লিখেছেন, ‘একমাত্র শ্রীলঙ্কাতেই এমন ঘটনা ঘটতে পারে, যেখানে একটি একদল বানরের মধ্যে লড়াইয়ে পুরো দ্বীপে বিদ্যুৎ বিপর্যয় ঘটে।’
পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, প্রকৌশলীরা কয়েক বছর ধরেই সরকারকে এই বিষয়ে সতর্ক করে আসছেন। তারা সরকারকে জানিয়েছেন, বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণ না করলে বারবার বিদ্যুৎ বিপর্যয় ঘটবে।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ প্রকৌশলীর ভাষ্যে, দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড এতটাই দুর্বল অবস্থায় রয়েছে যে, সামান্যতম সমস্যা থেকেও পুরো দ্বীপে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে।
এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল।
৫৭২ দিন আগে
হাসিনার মন্ত্রীদের গ্রেপ্তারে সরকারের বিরুদ্ধে'লুকোচুরি'র অভিযোগ রিজভীর
শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার সদস্যদের গ্রেপ্তার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার 'লুকোচুরি' খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে যারা অপরাধ ও অন্যায় করেছে, তাদের গ্রেপ্তার ও আটকে রাখা নিয়ে আপনারা এত লুকোচুরি খেলছেন কেন?’
বিএনপির এই নেতা বলেন, তারা প্রথমে সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করার কথা শুনেছেন এবং পরে শুনেছেন তিনি যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে ঘোরাঘুরি করছেন।
আরও পড়ুন: সাবের হোসেনের জামিন পাওয়া নিয়ে প্রশ্ন রিজভীর
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাহাদুর শাহ পার্কের সামনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা প্রথমে শুনলেও দুই-তিন দিন পর জানতে পারেন তাকে গ্রেপ্তার করা হয়নি। ‘কেন আপনারা জনগণকে ধোঁকা দিচ্ছেন? এই লুকোচুরি খেলছেন কেন? এটাই জনগণ জানতে চায়।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে বিলম্বের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই বিলম্ব আওয়ামী লীগের মিত্রদের নীল নকশার অংশ।
তিনি বলেন, এমনকি মঈনুদ্দিন-ফখরুদ্দীনও (২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম জড়াতে পারেননি।
‘এই মামলা শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা বহির্ভূত। তারপরও কেন তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হচ্ছে না? দেশের মানুষ এর কারণ জানতে চায়,’প্রশ্ন তোলেন রিজভী।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শকদের (এসআই) চাকরিচ্যুত প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া ২৪২ জন পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের বাদ দেওয়া হয়েছে, যদিও সেখানে ৮০৩ জন কর্মকর্তা বাদ দেওয়ার কথা ছিল।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দ্রুত দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রিজভীর
৬৮৩ দিন আগে
আওয়ামী লীগের সাবেক ৮ মন্ত্রী ও ৬ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন, মামুনুর রশীদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নূর-ই-আলম চৌধুরী লিটন ও জিয়াউর রহমান।আরও পড়ুন: সাংবাদিকসহ আরও ৯২ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন আদালতের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
জাহাঙ্গীর আবেদনে উল্লেখ করেন, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা যারা দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।
দুদক আদালতকে জানায়, তারা সবাই অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছেন বলে যে অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত চলছে।
বিচারক আদেশের একটি অনুলিপি পরবর্তী পদক্ষেপের জন্য বিশেষ শাখার পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমের বিদেশযাত্রায় ৬০ দিনের নিষেধাজ্ঞা
৭৩৭ দিন আগে
ঠাকুরগাঁওয়ে ৭৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, সাবেক মন্ত্রী রমেশ কারাগারে
ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যুর ঘটনায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাসহ ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে মো. জাকির হোসেন ঠাকুরগাঁও সদর থানায় মামলাটি দায়ের করেন।
জাকির হোসেন সদর উপজেলার মাদারগঞ্জ আরাজী পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
মামলার এজাহারে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলাটি করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট বিকালে আসামিরা রাকিবুল হাসান (রকি), আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে আন্দোলনে অংশ না নিতে বলেন। তারা অস্বীকৃতি জানালে তাদের একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। পরে দুষ্কৃতিকারীরা বাইরে একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রকিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে আরও উন্নত চিকিৎসার জন্য সেখানকার চিকিৎসক ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠায়। গত ১০ আগস্ট ভোর ৬টায় রাকিবুল হাসান রকি মারা যান। আর আল মামুন ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে মারা যান। শাওন, পারভেজ ও আবু রায়হান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে আটক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
অগ্নিদগ্ধ হয়ে নিহত রাকিবুল হাসান রকির বাবা মো. জাকির হোসেনের দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়রকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাকে কারাগারে পাঠান।
এছাড়া বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বোদা থানা এলাকা থেকে সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই নিহত রকিবুল হাসান রকির বাবা জাকির হোসেনের দায়ের করা হত্যা মামলায় তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় মামলার প্রধান আসামি রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠান।
আরও পড়ুন: মাগুরার সাবেক দুই সংসদ সদস্যসহ ২১৭ জনের নামে মামলা
৭৪৩ দিন আগে
২ মাসের মধ্যে বিমান কেনার বিষয়টি চূড়ান্ত করা হবে: মন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিমান তৈরি করা প্রতিষ্ঠান এয়ার বাস ও বোয়িংয়ের প্রস্তাব মূল্যায়ন করে আগামী দুই মাসের মধ্যে বিমান কেনার বিষয়টি চূড়ান্ত করা হবে। এছাড়া মূল্যায়ন কমিটি রিপোর্ট দেওয়ার আগে পর্যন্ত বিমান কেনার বিষয়টি চূড়ান্ত হবে না।’
রবিবার (৭ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ ফারুক খান এ কথা বলেন।
তিনি বলেন, ‘এবারের বাজেট থেকেই আমাদের এটার জন্য অর্থায়ন করতে হবে। মনে করি আগামী এক থেকে দুই মাসের মধ্যে এটা শেষ হবে।’
আরও পড়ুন: রাজশাহীতে পর্যটন অঞ্চল প্রতিষ্ঠা করা হবে: বিমান ও পর্যটনমন্ত্রী
কতটি বিমান কেন হচ্ছে- এ বিষয়ে বিমানমন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা ১০টির মতো বিমান কেনার। সেটা নির্ভর করে, যে অর্থনৈতিক প্রস্তাব এসেছে সেটার ওপর ভিত্তি করে তারা (মূল্যায়ন কমিটি) আমাদের কী রিপোর্ট করে। তবে অবশ্যই দুই থেকে চারটির মতো হতে পারে।’
বিমানমন্ত্রী আরও বলেন, ‘তিনি বিভিন্ন আমেরিকান কোম্পানির কথা বলেছেন, যারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছে। আগামীতে সেটা আরও সম্প্রসারণ করতে আগ্রহী। আমিও তাকে জানিয়েছি যে আমরা যেভাবে টেন্ডারের মাধ্যমে কেনাকাটা করি ইভ্যালুয়েশনের মাধ্যমে সেভাবেই করব। সবসময় আমরা একটা ভালো প্রোডাক্ট নিতে চাই এবং আগামীতেও তাই নেব।’
তিনি বলেন, ‘আলোচনায় তিনি (রাষ্ট্রদূত) বোয়িংয়ের কথা বলেছেন। সেটা মূল্যায়ন করছি। মূল্যায়ন শেষে কমিটি যে কোম্পানিকে সুপারিশ করবে, সেই কোম্পানি থেকে কেনার বিষয়টি আমরা বিবেচনা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা আরও নতুন বিমান কিনতে চাই। কারণ সেটা আমাদের জন্য প্রয়োজন। আপনার জানেন এ বিষয়ে বিভিন্ন এক্সপার্টদের নিয়ে একটি মূল্যায়ন কমিটি কাজ করছে।’
বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, ‘এটা প্রতিযোগিতামূলক পৃথিবী। আমরা দু'টার মধ্যে যেখান থেকে ভালো অফার পাব, সবকিছু মিলে যেটা ভালো হবে সেটা কিনব। এটা ঠিক যে এয়ার বাসও আমাদের ভালো অফার দিয়েছে।’
এর আগে মার্কিন রাষ্ট্রদূত অভিযোগ করেছেন বাংলাদেশ তাদের প্রস্তাব মূল্যায়ন করছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘তিনি (রাষ্ট্রদূত) আজকেও আমাকে এ কথাটা বলেছেন। আমি বলেছি মিডিয়াতে যখন কোনো খবর আসে সেটা খবর হিসেবে দেখবেন। আপনি জানেন যে বাংলাদেশ সরকার এখনও এটাকে মুল্যায়ন করছে। কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত ফাইনাল হবে না।’
বোয়িং থেকে বিমান না কিনলে আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। এমন একটা কথা আসছে- এ বিষয়ে ফারুক খান বলেন, ‘ব্যবসা-বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হবে কেন? আমাদের দিক থেকে এর কোনো কারণ দেখি না, আমেরিকার দিক থেকেও কারণ দেখি না।’
তিনি বলেন, ‘আমেরিকা অতীতে অনেক বাংলাদেশি কেনাকাটায় অংশগ্রহণ করেছে, সেখানে অন্য কোনো কোম্পানিতে আমরা দিয়েছি। আমার মনে হয় এই কথাগুলো সাইড লাইনের। অবশ্যই আমেরিকান কোম্পানিগুলো তাদের পণ্য বিক্রি করতে চায়, একইভাবে পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় অফার দিচ্ছে। যেটাতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে, সেটাই কেনা হবে।’
আরও পড়ুন: পর্যটন কর্মীদের উন্নত প্রশিক্ষণ দিতে মালয়েশিয়া সরকারের সহযোগিতাকে স্বাগত জানানো হবে: পর্যটনমন্ত্রী
বিমানের অগ্রগতিতে যারাই বাধা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: পর্যটনমন্ত্রী
৭৯০ দিন আগে
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: মন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার (৩ জুলাই) সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পিরোজপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মো. শামীম শাহনেওয়াজের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন চাকরিতে প্রার্থীর সংখ্যা অনেকাংশে বাড়বে। ফলে নিয়োগে প্রতিযোগিতা বাড়তে পারে। এটি ৩০ বছরের কম বয়সি প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি করতে পারে।’
আরও পড়ুন: ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবিকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট না থাকায় বর্তমানে শিক্ষার্থীরা ১৬ বছরে এসএসসি থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ২২ থেকে ২৩ বছরে।
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হওয়ায় তারা মাস্টার্স ডিগ্রি অর্জনের পরও চাকরিতে আবেদন করার জন্য কমপক্ষে ৬ থেকে ৭ বছর সময় পান।
তিনি বলেন, ‘একজন প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ১ থেকে ২ বছর সময় লেগে যায়। ফলে চাকরিতে যোগদানের ন্যূনতম বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি আসলে ওটার কাছাকাছি বিষয়।’
সরকারি কর্ম কমিশনের প্রতিবেদন উল্লেখ করে মন্ত্রী বলেন, ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বয়স ও লিঙ্গভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী কম বয়সি (২৩-২৫ শতাংশ) সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা সর্বোচ্চ (৩৭ দশমিক ৬৮ শতাংশ) এবং তার থেকে বেশি বয়সিদের গ্রুপে (২৯ বছরের বেশি) সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা সর্বনিম্ন (১ দশমিক ৭১ শতাংশ)।
মন্ত্রী আরও বলেন, অবসরের বয়সসীমা ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করায় স্বাভাবিকভাবেই শূন্যপদের সংখ্যা কমেছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হলে বিভিন্ন চাকরিতে প্রার্থীর সংখ্যা আরও বেশি হবে।
বয়সসীমা বাড়ানো হলে বর্তমানে যাদের বয়স ৩০ বছরের বেশি তারা এ সুযোগ পাবেন। এতে ৩০ বছরের কম বয়সি প্রার্থীদের মধ্যে হতাশা দেখা দিতে পারে।
আরও পড়ুন: পাটের ব্যাগ বাজারে এনে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ করা হবে: পাটমন্ত্রী
সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
৭৯৪ দিন আগে