গুলশান
গুলশান, বনানীসহ ৫ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি এলাকার লেকগুলোর দূষণ রোধ এবং পরিবেশের উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, পয়ঃশোধনাগার বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সেগুলোর সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমণ্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে জানানো হয়, গুলশান লেকে পয়ঃবর্জ্য ও দূষিত পানি প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ছয়টি প্রাইমারি এবং ছয়টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।
সমস্যা সমাধানে গঠিত একটি কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর কাছে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ উপস্থাপন করে।
লেকে পয়ঃবর্জ্য প্রবেশের সব পথ বন্ধ করা, ভবনভিত্তিক এসটিপি স্থাপন ও বিদ্যমান পয়ঃনিষ্কাশন নেটওয়ার্কের বিস্তারিত জরিপের ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
গুলশান-বনানী এলাকায় শর্তসাপেক্ষে পয়ঃনিষ্কাশন বিল আদায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে ক্যাচমেন্ট এলাকা বা পানি সংগ্রহের জন্য এলাকা গড়ে তোলার সুপারিশও করা হয়।
লেক পরিষ্কারের কার্যক্রম জোরদার করতে ভাসমান বর্জ্য অপসারণে ব্যবহৃত যান্ত্রিক নৌকার সংখ্যা দুটি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি লেকের তলদেশে জমে থাকা স্লাজ ভাসমান এক্সক্যাভেটরের মাধ্যমে অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন।
ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫-এর আওতায় প্রযোজ্য ভবনগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে এসটিপি স্থাপন নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি বৃষ্টির পানির ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত কি না, তা শনাক্ত করতে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে যৌথভাবে কাজ করার সুপারিশ করা হয়।
লেকের পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ানোর যন্ত্র বা এরেটর স্থাপন, দুর্গন্ধ দূর করতে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি স্যানিটেশন নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়।
রাজউকের আওতাধীন লেকগুলোর সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সার্বিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে ৪২ জন জনবল নিয়ে গঠিত পাঁচটি বিশেষ টিম ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭ দিন আগে
গুলশান লেক পার্কে আয়োজিত হয় পৌষ উৎসব
আজ শনিবার সকালে (১৩ ডিসেম্বর, ২০২৫) গুলশান লেক পার্কে আয়োজিত হয় পৌষ উৎসব। এই উৎসবের আয়োজন করে গুলশান সোসাইটি ও ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)।
উৎসবের সাংস্কৃতিক পর্বে ছিল নৃত্য, লোকগীতি, লালনসংগীত ও রবীন্দ্রসংগীতের পরিবেশনা। দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ ছিল দুই পর্বে আয়োজিত দেশীয় বয়নশিল্পের ফ্যাশন শো, যেখানে ১৮ ফ্যাশন ডিজাইনারের তৈরি পোশাক প্রদর্শিত হয়।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) প্রেসিডেন্ট ও স্টুডিও মায়াসিরের স্বত্বাধিকারী ডিজাইনার মাহিন খান বলেন, ‘পৌষ উৎসব নিয়ে আমাদের পরিকল্পনা অনেক দিনের। এ সময়টা বাংলার উৎসবমুখর সময়। গ্রামগঞ্জে পৌষকে ঘিরে নানা আনুষ্ঠানিকতা থাকে। গ্রামে গ্রামে পৌষ মেলা হয়। উৎসবটি যেন পরিপূর্ণ মনে হয়, তাই আমাদের কারুশিল্প ও বয়নশিল্পের উপকরণ যেমন আছে, তেমনি সাংস্কৃতিক পর্বে রয়েছে দেশীয় পরিবেশনা।’
আরো পড়ুন: অফিসে কাজের ফাঁকে হালকা ক্ষুধা মেটাতে পুষ্টিকর শুকনো খাবার
পৌষ উৎসবের স্টলগুলোয় ছিল দেশের নানা প্রান্তের লোকজ ঐতিহ্য ও কারুশিল্পের সমাহার।এ ছাড়া ছিল পাট ও কাঁসা–পিতলের সামগ্রী, সোনারগাঁয়ের কাঠের পুতুল, জামদানি ও হাতপাখা, সিরাজগঞ্জের তাঁত, টাঙ্গাইলের শাড়িসহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রদর্শনী।
গ্রামবাংলার শীত মানেই পিঠাপুলি—সেই রেওয়াজ ধরে উৎসবে রাখা হয়েছে দুধ–চিতই, নকশি পিঠাসহ নানা পিঠার আয়োজন।
ডিজাইনার শৈবাল সাহা বলেন, ‘নতুন ধান কাটার পর আমাদের গ্রামবাংলায় যে পিঠাপুলির উৎসব হয়, শহরের যান্ত্রিক জীবনে সেই আমেজ আমরা অনেকটাই ভুলতে বসেছি। গ্রামবাংলার সেই উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনতেই আমাদের এই আয়োজন।’
পৌষ উৎসবের স্টলগুলোয় সাজানো ছিল দেশের বিভিন্ন প্রান্তের লোকজ ঐতিহ্য ও কারুশিল্প। সিলেটের মৌলভীবাজার থেকে কেউ হাতে বোনা শীতলপাটি নিয়ে এসেছেন তো রাজশাহী থেকে শখের হাঁড়ি নিয়ে অংশ নেন কেউ।
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই উৎসব চলে রাত ৮টা পর্যন্ত। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে আয়োজিত এই আয়োজনের সহযোগিতায় ছিল রাঁধুনী, বার্জার ও বাটা।
আরো পড়ুন: মিয়াজাকি বা সূর্যডিম আম কেন এত দামি
২৮৩ দিন আগে
গুলশান-২ থেকে প্রগতি সরণি সড়কের নতুন নাম ‘ফেলানী অ্যাভিনিউ’, উদ্বোধন ডিসেম্বরেই
রাজধানীর গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’। সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে সড়কটির নামকরণ করা হচ্ছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে প্রথম সড়কটির নতুন এই নাম জানান।
পোস্টে বলা হয়, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোমেটিক জোনের গুলশান–২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’।
তবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়া হলেও মূলত সড়কের নামকরণ পুনঃনামকরণের এখতিয়ার সিটি করপোরেশনের হওয়ায় এ দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওপর পড়ে।
ঘটনা নিশ্চিত করে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আজ (বৃহস্পতিবার) ইউএনবিকে বলেন, ‘ডিএনসিসি আনুষ্ঠানিকভাবে গুলশান-২ থেকে প্রগতি সরণি সড়কটির নামকরণ করেছে ‘ফেলানী অ্যাভিনিউ’। এ বিষয়ে সব প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত হয়েছে। নামকরণের সব সরকারি প্রক্রিয়াও শেষ। ডিসেম্বরের যেকোনো সময় ফেলানী অ্যাভিনিউয়ের নেমপ্লেট স্থাপন ও উন্মোচন করা হবে।’
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ঘটে যায় হৃদয়বিদারক ফেলানী হত্যাকাণ্ড। ভারত থেকে বাবার সঙ্গে দেশে ফেরার পথে ১৫ বছরের এই কিশোরী বিএসএফের গুলিতে প্রাণ হারায়। গুলিবিদ্ধ হওয়ার পর কাঁটাতারে দীর্ঘ চার ঘণ্টার বেশি সময় ধরে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহ দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে তীব্র আলোচনা সৃষ্টি করে।
এর পর থেকে বিভিন্ন সংগঠন গুলশানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনের সড়কটির নাম ফেলানী খাতুনের নামে করার দাবি জানিয়ে আসছিল।
২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন (পিএসি) প্রতীকী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সড়কটির নাম ‘শহীদ ফেলানী সড়ক’ ঘোষণা করে। এ বিষয়ে তারা একটি অনানুষ্ঠানিক সাইনবোর্ডও স্থাপন করে। এবার অন্তর্বর্তী সরকার সড়কটির নাম সরকারিভাবে ‘ফেলানী অ্যাভিনিউ’ করছে।
২৮৭ দিন আগে
পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের আবেদন পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়েছে গুলশানের এ ফ্ল্যাটের দাম ৫৭ লাখ টাকা।
সেখানে বলা হয়, ‘সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিস্পত্তির আগে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির শঙ্কা রয়েছে। সেজন্য ফ্ল্যাট জব্দ করা প্রয়োজন।’
গত ১১ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দ, একইসঙ্গে শেখ হাসিনার বোন শেখ রেহেনা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও আটটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এসব সম্পদের বাজার মূল্য ৮ কোটি ৫২ লাখ ৫ হাজার ৩২০ টাকা।
আরও পড়ুন: শেখ হাসিনা, পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পাশাপাশি শেখ হাসিনা ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এছাড়াও গত ৪ মার্চ পুতুলের নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব এবং গত ১৮ মার্চ শেখ হাসিনা, বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
এসব হিসাবে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে।
গত ৯ এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকাসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।
৫১৩ দিন আগে
গুলশান থেকে সাবেক এমপি মনু গ্রেপ্তার
ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ডিবি। আজ বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ফতুল্লায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক
কাজী মনিরুল ইসলাম মনু ২০১৬ সাল থেকে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। ২০০৩ সালে তিনি বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৭৭ সালে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ৩৩ নম্বর ওয়ার্ড ১ বার ও ৮৭ নম্বর ওয়ার্ডের দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।
২০২০ সালের ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেলে শূন্য আসনে একই বছরের ১৭ অক্টোবর উপ-নির্বাচন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
৫২১ দিন আগে
উচ্ছেদ করা হলো গুলশান লেকের অবৈধ স্থাপনা
গুলশান লেক ও তৎসংলগ্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই উচ্ছেদ করা হয়।
আরও পড়ুন: গুলশানে রাস্তা-ফুটপাতের অবৈধ ২৫০টি দোকান উচ্ছেদ
এর আগে এসব স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসা।
অভিযানে অবৈধভাবে নির্মিত স্থাপনা, তৎসংলগ্ন নার্সারি, টিনশেড রুম ও লেকের মধ্যে দখলকৃত বাঁশ ও নেট উচ্ছেদ করা হয়। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষিত গুলশান-বারিধারা লেক দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
এছাড়া পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয় টিম, রাজউক টিম এবং গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পরিবেশ দূষণ বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আরও পড়ুন: সাদিক এগ্রো খামারের একাংশ উচ্ছেদ করেছে ডিএনসিসি
৭০২ দিন আগে
গুলশানে রাস্তা-ফুটপাতের অবৈধ ২৫০টি দোকান উচ্ছেদ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন গুলশান-১ ও গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি।
সোমবার (২১ অক্টোবর) গুলশান-১ ও গুলশান-২ গোলচত্বর এলাকায় অন্তত ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় দুই কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
আরও পড়ুন: সাদিক এগ্রো খামারের একাংশ উচ্ছেদ করেছে ডিএনসিসি
অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে অধিকাংশই বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান ও হকারদের দোকান।
এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় দুটি রেঁস্তোরাকে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়।
অন্য একটি রেঁস্তোরার যথাযথ ট্রেড লাইসেন্স না থাকায় তা বাতিলের ব্যবস্থা নেওয়া হয়।
এই অভিযান পরিচালনা করেন অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান ও স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে এবং যানজটও অনেক বেড়েছে। মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা আনতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: ১০ বছরে ২৬ হাজার ১৮১টি নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ: নৌপ্রতিমন্ত্রী
৭০৩ দিন আগে
রাজধানীর গুলশানে ১৮ তলা ভবনে আগুন
রাজধানীর গুলশানের এডব্লিউআর টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (২৩ মার্চ) ১৮ তলা এ ভবনের নবম তলায় আগুন লাগে।
আরও পড়ুন: চট্টগ্রামে ইউসিবিএল ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের (মিডিয়া) স্টেশন অফিসার তানহা বিন জাসিম বলেন, শনিবার বিকাল ৪টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: ডেমরায় গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস কর্মকর্তা
৯১৫ দিন আগে
গুলশানের একটি হোটেল থেকে বিএনপির ১০ নেতা-কর্মী আটক
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ঢাকার গুলশান এলাকার একটি হোটেল থেকে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গুলশানের একটি হোটেলে অভিযান চালিয়ে বিএনপি নেতাদের আটক করে।
দেশব্যাপী ৩ দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপি, আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করায় বিএনপির নিন্দা ওবায়দুল কাদেরের
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে বিএনপি নেতা-কর্মীরা ওই এলাকায় মিছিল বের করেন। পরে তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। তারা ওই এলাকা দিয়ে যাওয়া বিআরটিসির একটি বাসসহ দু’টি গাড়ি ভাঙচুর করে।
এ সময় আওয়ামী লীগের একদল নেতা-কর্মী অবরোধের বিরুদ্ধে মিছিল বের করলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহত হন ২০ জন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, হামলাকারীদের ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার
১০৫৭ দিন আগে
গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল আটক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রবিবার সকালে গুলশানের বাসা থেকে আটক করেছে পুলিশ।
বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির হরতালের মধ্যেই সকাল ৯টা ২৫ মিনিটের দিকে গুলশান-২ নম্বরে ফখরুলের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল।
ফখরুলকে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেনি পুলিশ।
ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম জানান, সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের বাসায় এসে ফখরুলসহ অন্যদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে ওই বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও হার্ডডিস্ক কেড়ে নেয়।
রাহাত আরা বলেন, ‘১০ মিনিট পর তারা আবার এসে তাকে (ফখরুল) নিয়ে যান।’
তিনি বলেন, ফখরুল খুবই অসুস্থ এবং তার চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, ‘আমি মেনে নিতে পারছি না যে ৭৫ বছর বয়সী একজনকে এভাবে নিয়ে যাওয়া হবে।’
আরও পড়ুন: ঢাকার প্রবেশপথে ব্যাপক তল্লাশি, অর্ধশতাধিক আটক
শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার প্রতিবাদে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেওয়ার পরের দিন তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে সহিংস সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত দুইজন নিহত ও কয়েকশ' আহত হওয়ার পর আকস্মিকভাবে সমাবেশ স্থগিত করে হরতাল ঘোষণা করেন ফখরুল।
আরও পড়ুন: কাকরাইলে নির্মাণাধীন ভবন থেকে বিএনপির ২০০ নেতা-কর্মী আটক
নরসিংদী রেলস্টেশনে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত, আটক ৩০
১০৬১ দিন আগে