তথ্য সচিব
অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করার আহ্বান তথ্য সচিবের
ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
রবিবার (২৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্য সচিব বলেন, ‘একটা বিষয় আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য—এগুলোতে সয়লাব হয়ে আছে ফেসবুক। প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা কিন্তু অনুসরণ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতা খুব কমে গেছে, সেটা দিয়ে বের করে আনবেন। খবরের ভেতরের খবর, তার ভেতরের খবর আমরা চাই।’
সাংবাদিকতা একটি মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, একটা মহান ব্রত আপনারা মন থেকে নিয়েছেন এবং আপনাদের সঙ্গে আরও অনেক মানুষ থাকা উচিত। আমাদেরও আপনাদের প্রতি আরও বেশি নজর দেওয়া উচিত। আশা করব এখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমি সবাইকে বলে দিয়েছি যে সাংবাদিক ভাইয়েরা যেন কোনোভাবে ক্ষুব্ধ না হন।
সচিব বলেন, তরুণ প্রজন্মের অনেকে সাংবাদিকতার দিকে ঝুঁকছেন, এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করব, আপনারা প্রকৃত তথ্য এবং সত্যতা জেনে খবর দেবেন।
তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দু-একটি পত্রিকায় যে সংবাদ আসছে, সেগুলো অপতথ্য এবং মিথ্যা তথ্যের সামিল বলেও এ সময় মন্তব্য করেন সচিব মাহবুবা ফারজানা।
তিনি বলেন, এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনাদের যদি কিছু মনে হয়, আমাদের কাছে এসে একটু যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে একটু যাচাই করে তারপর আপনারা সেই মতামতগুলো দেবেন। যদি এমন হয় সাংবাদিকতার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমার সঙ্গে কথা বলবেন, আপনাদের নেতাদের সঙ্গে কথা বলবেন।
ফল উৎসবে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
ফল উৎসবে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল, ডিআরইউএর সাবেক সভাপতি ও বিএসআরএফের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি তপন বিশ্বাস ও ফসিহ উদ্দিন মাহতাবসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
১৭ দিন আগে
জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব
আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেছেন, জনগণ এই নতুন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত না হওয়ায় সহজ ভাষায় বিষয়টি ব্যাখ্যা করা প্রয়োজন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্য সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সঙ্গে করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতেও তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
গত ১৫ বছরের নির্বাচনি অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে ভোট ও নির্বাচনের প্রতি আগ্রহী করে তুলতে হবে, বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর এলাকার ভোটারদের।
তিনি জোর দিয়ে বলেন, ‘হ্যাঁ ও না ভোটের বিষয়টি জনগণকে সহজভাবে বুঝিয়ে দিতে হবে। কারণ তারা এই পদ্ধতির সঙ্গে পরিচিত নন।’
গুজব ও অপতথ্য প্রতিরোধেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন মাহবুবা ফারজানা। এ ছাড়া তিনি কর্মকর্তাদের নির্বাচনি আইন ও নিয়মকানুন সম্পর্কে ধারণা নেওয়ার পরামর্শ দেন।
তিনি আরও জানান, এবারের নির্বাচনকে সামনে রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে প্রচার-প্রচারণার কাজ করবে। পাশাপাশি ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর।
২১৬ দিন আগে
তথ্য সচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত
তথ্য সচিব কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২২১২ দিন আগে